রোববার দিল্লি থেকে ফিরবেন বিএনপি নেতা সালাউদ্দিন

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামীকাল রোববার (১১ আগস্ট) ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরবেন ।

আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরে দুপুর ২টায় তার পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, তিনি বেলা ১১টায় দিল্লি থেকে রওয়ানা দেবেন।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।




কতদিন ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন আসিফ নজরুল




১৫ আগস্ট ইসরায়েল-হামাস জরুরি বৈঠকের আহ্বান

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের হস্তান্তরের জন্য আগামী ১৫ আগস্ট হামাস-ইসরায়েলকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। পাশাপাশি যেসব ইস্যুতে হামাস ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে, ১৫ আগস্টের বৈঠকে সেসব দূরত্ব মিটিয়ে ফেলার চুড়ান্ত আলোচনা করার আহ্বানও দু’পক্ষকে জানিয়েছেন দেশগুলো।

মধ্যস্থতাকারীদের এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই বৈঠকের বিষয়ে বলা হয়েছে, প্রস্তাবিত এই চুক্তির কাঠামো চুড়ান্ত কতে ইসরায়েলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

তবে হামাস থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মধ্যস্থতাকার তিন দেশের কর্মকর্তারা যৌথ বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো গঠিত হয়েছে। তবে এর বিস্তারিত রূপ ও প্রয়োজনীয় শর্তগুলো এখনো সম্পূর্ণ হয়নি। চুক্তিটি সম্পূর্ণ করতে হলে দুই পক্ষের আলোচনায় বসা প্রয়োজন।




সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক : সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল ১০ টার সুপ্রিম কোর্টের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০ টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।

এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুলকোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।




ফুলকোর্ট সভা ডাকলেন প্রধান বিচারপতি : অনতিবিলম্বে পদত্যাগ না করলে করুণ পরিণতির হুঁশিয়ারি আসিফ মাহমুদের

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু তাতে সায় দেয়নি বিচারপতিদের কেউ।  উল্টো ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এমন পরিস্থিতিতে শনিবার প্রধান বিচারপতিকে আবারও পদত্যাগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

জানা গেছে, চলমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এতে আপত্তি তুলেছেন আসিফ মাহমুদ।

শনিবার সকালে এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে। ’

দাবি অনুযায়ী পদত্যাগ না করলে ভয়াবহ পরিণতি ভোগের ব্যাপারে হুশিয়ারি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

আসিফ মাহমুদ আরও লিখেন, ‘পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন। আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।’

শনিবার সকালে এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে। ’

দাবি অনুযায়ী পদত্যাগ না করলে ভয়াবহ পরিণতি ভোগের ব্যাপারে হুশিয়ারি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

আসিফ মাহমুদ আরও লিখেন, ‘পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন। আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।’

ছাত্র-জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।  সরকার পতনের তিনদিন পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।




আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিতে দেখুন আজকের খেলা, ১০ আগস্ট ২০২৪ ;

প্যারিস অলিম্পিক
লাইভ ইভেন্ট
সকাল ১১-৩০ মিনিট, এমটিভি ও স্পোর্টস ১৮-১

ক্রিকেট

গ্লোবাল টি–টোয়েন্টি
২য় কোয়ালিফায়ার
রাত ১০টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড
সাউদার্ন ব্রেভ-ট্রেন্ট রকেটস
সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

ওয়েলশ ফায়ার-বার্মিংহাম ফিনিক্স
রাত ১১-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

ফুটবল
এফএ কমিউনিটি শিল্ড
ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, সনি স্পোর্টস টেন ১

ডুরান্ড কাপ
শিলং লাজং-রংদাজিদ ইউনাইটেড
বিকেল ৪৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

কেরালা ব্লাস্টারস-সিআইএসএফ প্রটেক্টরস
সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২




আমার মা পদত্যাগ করেননি : জয়




আজ হেফাজতের গণসমাবেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গণসমাবেশ করবে হেফাজত

আজ (শনিবার) বিকেল ৩টায় এ গণসমাবেশ করবে হেফাজত। শুক্রবার (৯ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি জানান, দেশে চলমান নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকেল ৩ টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এতে দেশের ধর্মপ্রাণ জনতা ও আলেম-ওলামাদের অংশ নেয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।




আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী ২০৬ ক্যাম্প সেনাবাহিনীর

চন্দ্রদ্বীপ ডেস্ক: জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ৮ আগস্ট ও ৯ আগস্ট সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পলায়নে উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে। সেইসাথে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাট এর ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানায়, কক্সবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনা সদস্য মোতায়েন হয় এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ পেট্রোল পরিচালনা করে। রাজধানী ঢাকার ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতোমধ্যে সেনা মোতায়ন করা হয়েছে যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে। সেইসাথে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আইএসপিআর বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা চলমান রয়েছে। দেশবাসীকে এধরনের গুজবে আতঙ্কিত না হয়ে সেনা ক্যাম্পে যোগাযোগের ক্ষেত্রে নিজের বিচার-বিবেচনা প্রয়োগ করতে অনুরোধ করা হলো। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

 




পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ার বিজ্ঞাপনে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক: পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোন প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।