অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আসুন, আমরা অতীতকে ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (১০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় আরও বলেছেন, খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বলেছেন, তারা কোনো ধরনের প্রতিশোধের পেছনে ছুটবেন না।




৫১ সাংবাদিককে নিষিদ্ধ করতে প্রেসক্লাবে তালিকা

চন্দ্রদ্বীপ নিউজ :: ৫১ সাংবাদিককে জাতীয় দুশমন ঘোষণা করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ।

অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, প্রেসক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান। এ প্রেসক্লাব বরাবরই জাতির দুঃসময়ে এগিয়ে এসেছে, কিন্তু পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এ প্রতিষ্ঠানটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে এর ভাবমূর্তি ধবংস করে দিয়েছে। শুধু তা-ই নয়, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন (যিনি ফ্যাসিস্ট সরকারের শুধু দালালই নয় পার্লামেন্ট মেম্বার), সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগকে মদদ দিয়ে এবং টকশোতে উসকানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের রক্ত ঝরানোর মতো মানবতাবিরোধী কাজে জড়িত ছিল।

এতে উল্লেখ করা হয়, এ ছাড়া প্রেসক্লাবের সদস্য প্রভাষ আমিন, জায়েদুল আহসান পিন্টু (ছাত্রদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছে), মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফারজানা রুপা, আরিফ জেবতিক, অশোক চৌধুরী, শাহজান সরদার, সুভাষ সিংহ রায়, আজমল হক হেলাল, আবুল খায়ের, মঞ্জুরুল ইসলাম (ডিবিসি), প্রণব সাহা (ডিবিসি), নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন), খায়রুল আলম (ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট ও ডিইউজে নেতা), সাইফুল আলম (যুগান্তর), আবেদ খান, সুভাষ চন্দ্র বাদল, জ.ই মামুন, জাফর ওয়াজেদ (পিআইবি), শাহনাজ সিদ্দিকী (বিএসএস)।

তালিকায় আরও নাম রয়েছে, সাইফুল ইসলাম কল্লোল (বিএসএস), পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, সৈয়দ বোরহান কবির, শাবান মাহমুদ, সৈয়দ ইশতিয়াক রেজা, মোল্লা আমজাদ হোসেন, শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, মামুন আবদুল্লাহ (ইন্ডিপেন্ডেন্ট টিডি), সোমা ইসলাম (চ্যানেল আই), শ্যামল সরকার (ইত্তেফাক), অজয় দাশগুপ্ত (সমকাল), আলমগীর হোসেন (সমকাল), শাকিল আহমেদ (৭১ টিভি), রামা প্রসাদ (সমকাল), সঞ্জয় সাহা পিয়াল (সমকাল), ফরাজী আজমল (ইত্তেফাক), আনিসুর রহমান (বিএসএস), স্বপন বসু (বিএসএস), হাসান জাবেদ (এনটিভি), মিথিলা ফারজানা (৭১ টিভি), শবনম আজিম (৭১ টিভি), এনামুল হক চৌধুরী, দিপক কুমার আচার্য ও নাঈমুল ইসলাম খান।

লিখিত অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ দুই সমন্বয়ক বলেন, ‘আমরা মনে করি সাংবাদিকতার আড়ালে এদের কর্মকাণ্ড ছিল জাতীয় স্বার্থ ও রাষ্ট্রবিরোধী। ছাত্ররা এখন রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে। এসব জাতীয় দুশমনরা প্রেসক্লাবের বা সাংবাদিকতার নাম ভাঙিয়ে আর যাতে জাতির ক্ষতি করতে না পারে, সে জন্য তাদের বহিষ্কার ও সাংবাদিকদের অঙ্গনে নিষিদ্ধ করার নিবেদন জানাচ্ছি। ইতোমধ্যে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারকে অনুরোধ জানিয়েছি।’

 




ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নামলেন ইলিয়াস কাঞ্চন

চন্দ্রদ্বীপ বিনোদন :: গেল সোমবার সরকার পতনের পর অনেকটাই দূর্বল হয়ে পরেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সড়কে নেই ট্রাফিক। দেশের চলমান পরস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। গেল ক’দিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এবার তাদের সঙ্গে যোগ হলেন বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘জানমালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয়। কিন্তু কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে; সে ক্ষেত্রে কিন্তু দেশে শাস্তি বা জবাবদিহি নেই। বর্তমানে সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউই এক মুহূর্তের জন্য বসে নেই। কারণ দেশের মানুষের নিরাপত্তার জন্য তারা মাঠে নেমেছে। তারা তাদের কাজটাকে ভালোবেসেছে। প্রত্যেক মানুষেরই নিজের করা কাজকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। তবেই আউটপুট ভালো আসবে।’

তিনি আরও বলেন, ‘এখানে আরেকটা বিষয় খেয়াল করলাম, গাড়ির চালকরা শিক্ষার্থীদের সব নিয়ম মেনে চলছে। আর এটা তারা শ্রদ্ধা থেকেই মেনে চলছে। আসলে যে মানাবেন, তাকে শ্রদ্ধাশীলের জায়গায় থাকতে হয়। তাহলেই ন্যায় ও নিষ্ঠাবানের কথা হৃদয় থেকে মেনে চলার তাগিদ আসে। কিন্তু ঘুষ, দুর্নীতিপ্রবণ হলে সেটা আর আসে না।’

সর্বশেষে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এ প্রয়াসটা অন্তত ২ থেকে ৫ বছর চালু রাখতে হবে। তবেই সড়কের সঠিক নিয়মগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যাবে এবং রাস্তায় বের হলেই তারা নিয়ম মেনে চলবে।

 




ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না




ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: সদ্য বিদায়ী ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘ছাত্র-জনতার একটি স্ট্যাটাস দেখেছি আমি। সেখানে আসিফ মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতি কোনো আলোচনা না করে ফুল কোর্ট মিটিং আহ্বান করেছেন। মনে করা হচ্ছে স্বৈরাচারী সরকারের পরাজিত যে শক্তি, তাদের পক্ষের একটি মুখ এই প্রধান বিচারপতি।’

তিনি বলেন, ‘এখন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি রয়েছেন (পরে পদত্যাগ করেছেন) তিনি একটি ফুলকোর্ট মিটিং ডেকেছিলেন। আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক। তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন। এটা আমার কাছে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘন। এটা খুব ভালো একটা ইম্প্রেশন দেয় না। ডিবির হারুনকে (ডিএমপি ডিবির তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ) নিয়ে নানা প্রশ্ন রয়েছে। প্রধান বিচারপতি তার কাছ থেকেও স্বর্ণের তরবারি উপহার নিয়েছিলেন।’

আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিদেশে গেলে তার (প্রধান বিচারপতির) বাসায় থাকেন। এসব বিষয়ে তো তাকে নিয়ে অনেক বিতর্ক ছিল। আন্দোলন চলাকালে তিনি মন্তব্য করেছিলেন, ‘‘এত কীসের আন্দোলন?’’। ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু তিনি ফুলকোর্টের মিটিং ডেকেছেন।’



প্রাইভেটকারে পাওয়া গেল ৮৮ লাখ টাকা

চন্দ্রদ্বীপ নিউজ :: নরসিংদীতে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে দুটি ব্যাগে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পেয়েছে শিক্ষার্থীরা। গাড়িতে থাকা তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে তাদের আটক করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা অ্যাডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক যুবকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার হরিয়ালা গ্রামের মনির হোসেন (৪০), একই জেলার সদর উপজেলার রাজগর ববিপারার রাসেল আহমেদ (৩৫) ও চালক আশুগঞ্জ থানার দুর্গাপুরের জুলহাস মিয়া (৩৩)।

মো. জাহিদুল ইসলাম জানান, অন্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থীরা সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালন করছি। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাতে তল্লাশি করে ওই টাকার দুটি ব্যাগ পাওয়া যায়। এ সময় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালকসহ তিনজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ডা. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারিতে জমা রাখা হয়। আর আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। জব্দ করা গাড়ির নম্বর ১৩-১৬৫২।

 




প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ




পটুয়াখালীতে ছাত্রদের হাতে ধরা পড়ল শিশুসহ পাচারকারী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে ছাত্রদের হাতে ধরা পড়ল এক শিশুসহ পাচারকারী নারী।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল চৌরাস্তায় যখন ছাত্ররা আনসার ও বিএনসিসি সদস্যদের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎ করে একটি অটো থেকে ৮-৯ বছরের একটি মেয়ে লাফিয়ে রাস্তায় পড়ে ছাত্রদের বলতে থাকে ‘আমাকে বাঁচান, উনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন।’

পরে ছাত্ররা ওই পাচার কারী মেয়েটিকে ধরে সেনাবাহিনীকে খবর দেন। শিশু পাচারকারী মেয়েটির নাম বিথী। তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি এক একজনকে এক এক ঠিকানা বলেন। কখনো বলেন পটুয়াখালী সদরে আবার কখনো বলেন কলাপাড়ায়। শিশুটি তার কী হয় জানতে চাওয়া হলে তিনি একবার বলেন তার সৎবোন হয় আবার বলেন পাশের বাড়ির।

আর শিশুটির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সে জানায়, ওই পাচারকারীকে চেনে না। খাবারের সঙ্গে কী যেন মিশিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনী শিশুটিসহ পাচারকারীকে আনসার সদস্যদের দিয়ে থানায় পাঠিয়ে দেয়া হয়।




মেট্রোরেল যেকোনো সময় চালু সম্ভব, দরকার সিদ্ধান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানী ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায়সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি স্টেশন বাদ দিয়ে বাকি ১৪টি স্টেশনের মধ্যে মেট্রোরেল যেকোনো সময় চালু করা সম্ভব।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি স্টেশনে যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি কিংবা স্বয়ংক্রিয় ভাড়া কেটে রাখার ব্যবস্থা পুরোপুরি অক্ষত আছে। ফলে চাইলে যেকোনো সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা সম্ভব। তবে কর্তৃপক্ষ বলছে, নতুন সরকারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব কোনো উপদেষ্টাকে দেওয়া হয়নি। তারা উচ্চপর্যায়ের সিদ্ধান্ত পেলেই মেট্রোরেল চালু করবে। আগামীকাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অফিস করলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এই বিষয়ে নির্দেশনা চাইতে পারেন।




পিরোজপুরের ৭ থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু

বরিশাল অফিস :: পিরোজপুর জেলার ৭ টি থানার সবগুলোতে সীমিত কার্যক্রম চালু হয়েছে। আজ শনিবার থেকে পিরোজপুর সদরথানা, নেছারাবাদ থানা, নাজিরপুর থানা, কাউখালী থানা, ইন্দুরকানী থানা, ভান্ডারিয়া থানা এবং মঠবাড়িয়া থানায় সীমিত পরিসরে চালু হয়েছে তাদের কার্যক্রম।

পুলিশের কার্যক্রমে পুলিশের সাথে রয়েছে সেনাবাহিনীও। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

তিনি জানিয়েছেন, তারা সীমিত পরিসরে তাদের কার্যক্রম শুরু করছেন। সেনাবাহিনীর সাথে তার সদস্যরা পেট্রোলিং করছে।

এদিকে এখনো শিক্ষার্থী, বিএনসিসি’র সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে।