সকল সম্প্রদায়ের পাশে আছে সরকার, তাদের কথা শোনা হবে: ধর্ম উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন বলেছেন, দেশে কমসংখ্যক যেসব সম্প্রদায়ের লোকেরা রয়েছেন তাদের পাশে আছে তার সরকার। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। আগামীকাল এসকল সম্প্রদায়ের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তাদের কথা শোনা হবে।

সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে সভা শেষে তিনি ব্রিফ করেন।

তিনি বলেন পুলিশ কাজে ফিরে এসেছে আর কোনো ঘটনা ঘটবে না। এসকল সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাই। দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার।

উপদেষ্টা বলেন, সরকার সকল ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে।

হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। অসাম্প্রদায়িক দেশ সেটা বজায় রাখা হবে। আজ হটলাইন চালু হবে, কারও বাড়িতে হামলা হলে যেন জানায় পুলিশ সেখানে যাবে, ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ইমাম সাহেবরা মসজিদে মসজিদে বয়ান করে অমুসলিমদের ওপর হামলা না করতে, তাদের পাশে থাকার ওপর বয়ান করেছেন।




১৫ বছরে প্রায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ: সিপিডি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত এই ১৫ বছরে প্রায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণা সংস্থাটি বলছে, ২৪টি বড় কেলেঙ্কারির মাধ্যমে এই অর্থ সরানো হয়েছে। আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ বা জিডিপির দুই শতাংশের সমান।

আজ সোমবার ‘ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। সেখানে এসব তথ্য তুলে ধরা হয়।

ব্যাংক খাতে চলমান অনিয়ম, লুটপাট ও অর্থপাচারের তথ্য চেপে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল বিগত সরকার। জনস্বার্থে অন্তবর্তীকালীন সরকারের প্রতি, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার আহ্বান সিপিডির।

সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক তার স্বাধীনতার চর্চার জায়গার পুরোটা হারিয়েছে। গত এক দশকের বেশি সময়ে ব্যাংকিং খাতে ২৪টি বড় ধরনের ‘‘স্ক্যাম’’ হয়েছে, যাতে ৯২ হাজার ২৬১ কোটি টাকার বেশি ঋণের কেলেঙ্কারি হয়েছে।’

সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যাংকিং খাতের দুষ্টু চক্র ভেঙে ফেলতে হলে ব্যাংক কমিশন গঠন করা প্রয়োজন।’

বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা সংকটজনক হলেও প্রণোদনার মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। ‘ক্লিনিক্যালি ডেথ’ উল্লেখ করে সিপিডি বলেছে, আর্থিকভাবে দুর্বল এসব ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হবে।

এছাড়া ব্যাংক খাতের স্বচ্ছতা আনতে একটি সুনির্দিষ্ট, সময় উপযোগী, স্বচ্ছ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে সিপিডি।




পদত্যাগ করলেন দুই ডেপুটি গভর্নরসহ ৪ শীর্ষ কর্মকর্তা




পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের ও তদন্তের ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাটির দৈনিক ও সাম্প্রতিক সেল থেকে তদন্ত-২ শাখায় দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠির বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, গণপূর্ত বিভাগের পটুয়াখালীতে কর্মরত নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৫ লাখ ৮০ হাজার টাকা ও ১০ হাজার ইউএস ডলার অর্জন এবং ৪৮ ভরি স্বর্ণালঙ্কার কিনে মানিলন্ডারিংয়ের বিষয়ে কমিশন থেকে মামলা দায়ের ও তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের তদন্ত-২ শাখার মহাপরিচালককে বলা হয়েছে।




পর্দা নামলো প্যারিস অলিম্পিকের

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: তিন সপ্তাহ প্যারিস অলিম্পিক বুঁধ করে রেখেছিলো পুরো ক্রীড়া দুনিয়াকে। ৩২টি খেলার মোট ৩২৯টি ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে স্বর্ণের লড়াই। রোববার শেষ দিন ১৩টি স্বর্ণের লড়াই দিয়ে শেষ হয়ে গেলো প্যারিস অলিম্পিকের ক্রীড়াযজ্ঞ। পর্দা নামলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের।

এবারের অলিম্পিকে শেষ মুহূর্ত পর্যন্ত পদকের লড়াই চলেছে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে। সেই লড়াইয়ে শেষ সেকেন্ডে শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিক তারা ইতি টেনেছে সবচেয়ে বেশি পদক নিয়ে।

প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট ছিল মহিলাদের বাস্কেটবল ফাইনাল। আয়োজক দেশ ফ্রান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা জেতে যুক্তরাষ্ট্র। সেই সোনাতেই পদক তালিকায় চীনকে টপকে যায় তারা। দুই দেশের সোনার সংখ্যা সমান হলেও বেশি রুপা ও ব্রোঞ্জ জেতার সুবাদে শীর্ষে যুক্তরাষ্ট্র।

অলিম্পিকে পদক তালিকায় সাধারণত যে দেশ বেশি সোনা জিতেছে, তারাই সবার উপরে থাকে। দুই দেশের সোনার সংখ্যা সমান হলে, দেখা হয় কারা বেশি রুপা পেয়েছে। রুপার সংখ্যা যাদের বেশি, তারা উপরে থাকে। সোনা, রুপা দু’টি সমান হলে কে বেশি ব্রোঞ্জ জিতেছে, তার ভিত্তিতে ক্রমতালিকা তৈরি হয়।

প্যারিসে যুক্তরাষ্ট্র ৪০টি সোনা, ৪৪টি রুপা এবং ৪২টি ব্রোঞ্জ জিতে মোট ১২৬টি পদক পেয়েছে। চীনও ৪০টি সোনা জিতেছে। কিন্তু রুপার (২৭) সংখ্যা যুক্তরাষ্ট্রের থেকে কম। ব্রোঞ্জ জিতেছে ২৪টি। মোট পদক ৯১।

তৃতীয় স্থানে জাপান ২০টি সোনা, ১২টি রুপা এবং ১৩টি ব্রোঞ্জ জিতেছে। চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৮টি সোনা, ১৯টি রুপা এবং ১৬টি ব্রোঞ্জ জিতে দেশের অলিম্পিক ইতিহাসে সর্বকালের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে। পাঁচে আয়োজক দেশ ফ্রান্স। তারা ১৬টি সোনা, ২৬টি রুপা এবং ২২টি ব্রোঞ্জ




পটুয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও পুলিশ প্রশাসনের কার্যক্রম শুরু

পটুয়াখালী প্রতিনিধি :: সরকার পরিবর্তনের পরে জেলা ও পুলিশ প্রশাসনের কার্যক্রমের স্থবির অবস্থা কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পটুয়াখালীতে জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মো: নুরু কুতুবুল আলম ও পুলিশ সুপার মো: আব্দুস সালাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ¯স্নেহাংশু সরকার কুট্রি সহ গণমাধ্যম কর্মীরা।

এ সময় জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জেলার বিভিন্ন খেয়াঘাট,মন্দির,লঞ্চঘাট,বাস টার্মিনাল পরিদর্শন করে স্থানীয় জনগণ সহ সনাতন ধর্মীয় লোকজনের সাথে কথা বলে জনসাধারণের স্বাভাবিক জীবন যাত্রা চালু করতে সবধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক মো: নুর কুতুবুল আলম বলেন,পটুয়াখালী শহরের অনেকগুলি মন্দির ইতোমধ্যে আমরা পরিদর্শন করেছি,আমার সাথে পুলিশ সুপার, জেলা বিএনপির সদস্য সচিব রয়েছেন। বিভিন্ন স্থানে গুজব রয়েছে, গুজবের কারনে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে তাদের মনে একটা আশংকা সৃষ্টি হয়েছে। এইগুলি যে আসলে পটুয়াখালী জেলায় কোনকিছু হয়নি ,এখানে ভয়ের কিছু নাই তারা নির্ভয়ে তাদের ধর্মচর্চা করতে পারেন, জীবন যাপন করতে পারেন। এই বিষয়টি তাদের জানান দেয়ার জন্য আমরা সবাই একসাথে এসেছি, তাদের সুখ-দু:খের ব্যাপারগুলি আমরা জানলাম। তাদের কে আমরা আশ্বস্থ করলাম যে আমরা মাঠে আছি, সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ বাহিনী কাজ করছে, সাংবাদিক ভাইরা সচেতন রয়েছে। আমরা হিন্দু ধর্মবলাম্বী ভাইদের পাশে আছি, তারা এদেশের নাগরিক , আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই , তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যেন তারা স্বাভাবিক জীবন যাপন করে। এ বিষয়টি জানান দেয়ার জন্য আশ্বস্থ করার জন্য আমরা এসেছি। যে কয়টি জায়গায় গিয়েছি সবখানে অত্যন্ত সুন্দর পরিবেশ পেয়েছি, কারোও কাছ থেকে কোন অভিযোগ পাইনি যে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনলয়ে বা বাড়ীতে কোন রকম আক্রমণ বা হুমকি দেয়া হয়েছে।

পুলিশ সুপার মো: আব্দুস সালাম জানান, ৫ তারিখের পর থেকে পটুয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভাল থাকে তা এখানকার আপামর জনসাধারণ কাধেঁকাধঁ মিলিয়ে রক্ষা করেছেন। আমাদের কিছুটা সীমাবদ্ধতার কারনে আউট মুভমেন্ট কম ছিল গতকাল থেকে স্বাভাবিক মুভমেন্ট শুরু হয়েছে। থানা পুলিশ তিন-চারদিন আগে থেকেই কাজ শুরু করেছে।প্রত্যেকদিনই আমরা বিচ্ছিন্ন ভাবে বের হই,আজকে আমরা জেলা প্রশাসক ,আমাদের সহকর্মী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ,সাংবাদিক নেতৃবৃন্দ ,সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আমরা সম্মিলিত ভাবে বের হয়েছি।যাতে বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে যে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর বা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। আমরা আজ পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ সকল মন্দির সহ হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান,গুরুত্বপূর্ণ সব খেয়াঘাট,লঞ্চঘাট পরিদর্শন করেছি,কোথাও থেকে কোন দুর্ঘটনার খবর আসেনি।সবাই বলেছে,তারা শান্তিতে আছে এবং তাদের উপর কোন আক্রমণ বা ভয়ভীতির ঘটনা ঘটেনি।সে ক্ষেত্রে আমরা বলতে পারি সংখ্যালঘু সম্প্রদায় সহ সকলে ভাল আছেন। তিন জানান পটুয়াখালীতে ৯টি থানা ,চারটি তদন্ত কেন্দ্র , ১টি ফাড়ী, রয়েছে , শুরু থেকে সকল জনবল আমাদের থানা ফাড়ি বা পুলিশ লাইনে রয়েছে। আমাদের কোন স্থাপনার কোন ক্ষতি হয়নি,গাড়ী,অস্ত্র,গুলি ,পুলিশের সকল স্থাপনা অক্ষত রয়েছে।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ¯স্নেহাংশু সরকার কুট্রি বলেন, শেখ হাসিনার পদত্যাগের ৬ দিন পর আজ রোববার পটুয়াখালীর জেলা প্রশাসনের জেলা প্রশাসক ,পুলিশ সুপার , মিডিয়ার সদস্য গন সহ আমি সবাই মিলে একত্রে বের হয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে তা জনগনের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বের হয়েছি। আজ আমরা জেলা প্রশাসনের সাথে সকল মন্দির ,খেয়াঘাট সহ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রগুলি পরিদর্শন করেছি। বিগত দিনে ভোটার বিহীন শেখ হাসিনার আমলে পটুয়াখালী বাসস্ট্যান্ডে ব্যাপক চাঁদাবাজির কারনে মালিকরা নি:স্ব হয়ে গেছে,রক্তপাত হয়েছে। ৫ তারিখের পরে এ গুলি বন্ধ হয়ে গেছে,আমাদের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাধারন মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি। আজকে যখন জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন নেমেছে পাশাপাশি সেনাবাহিনীতো রয়েছেন ,আমার মনে হয় আমাদের আর রাত জেগে পাহারা দিতে হবে না।




৭ দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন l

উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা




আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

চন্দ্রদ্বীপ নিউজ :: আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। আজ সোমবার বিকেল ৫টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। গতকাল রবিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।

এতে আরও বলা হয়, সোমবার থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। তবে সরকারের কারফিউ জারির পরদিন ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে।




ছাত্রদের ওপর গুলি : মামলা হচ্ছে নির্দেশদাতাদের বিরুদ্ধে