বাউফলে সেনাবাহিনীর মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধি :: সরকার পরিবর্তনের পর সার্বিক বিষয় নিয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেছেন দেশের জিওসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ুম মোল্লা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সোয়া ১১ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে ওই মতবিনিময় করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. আবদুস ছালাম পিপিএম, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী এবং সরকারি কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমসাময়িক বিষয়ের উপর বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি মুনতাসির তাসরিফ ও সামিয়া আক্তার।

মতবিনিময়ে জিওসি পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তন হওয়ায় দেশের আইন- শৃঙ্খলার অবনতি হয়েছ। পুলিশ বিভাগের কর্মবিরতির কারণে তারাও মাঠে থাকতে পারেনি। ধীরে ধীরে এখন সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল নিয়ন্ত্রণে আসছে। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং হাট-ঘাট দখল করলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। একাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। হিন্দু সম্প্রদায়ের আসন্ন জন্মাষ্টমী ও দুর্গা পূজায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।




সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি

চন্দ্রদ্বীপ ডেস্ক : সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার   আহ্বান জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলনের  শিক্ষার্থীরা।পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ  প্রদান ও  পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি জানিয়েছে তারা।

আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ  ইউনূসের সঙ্গে বৈঠককালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের  শিক্ষার্থীদের প্রতিনিধিদল এসব দাবি-দাওয়া তুলে ধরেন। । প্রতিনিধি দল অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করারও দাবি জানান।

এছাড়া সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় করারও প্রস্তাব তুলে ধরেন তারা।

এ সময় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।




ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের সাকিব ছাড়া কেউই নেই খবরে




বুধবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

চন্দ্রদ্বীপ ডেস্ক : আগামীকাল বুধবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রায় একমাস বন্ধ থাকার পর খুলছে প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।




সাম্প্রতিক সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব




শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন




শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম




স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন এক সপ্তাহের মধ্যে




হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই : হোয়াইট হাউস




বরিশাল সদর হাসপাতালে শিক্ষার্থীদের তিনটি টিমের পরিদর্শন

চন্দ্রদ্বীপ নিউজ :: বরিশাল সদর (জেনারেল) হাসপাতাল অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার খুজে বের করতে পরিদর্শন করেছে শিক্ষার্থীদের কয়েকটি টিম। গতকাল সকাল থেকে অন্তত তিনটি টিম হাসপাতাল পরিদর্শন করে বলে আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন।

তিনি জানান, সকাল থেকে শিক্ষার্থীদের তিনটি টিম পৃথকভাবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও রান্নাঘর পরিদর্শন করেছে। একেকটিম একেক ধরনের সমস্যার কথা বলছে। তাদের আমি বলেছি, নিজেরা সমন্বয়ক করে একটি টিম হয়ে এসে সমস্যার কথা তুলে ধরুন। আমরা আমাদের সাধ্যমতো সমাধানের চেষ্টা করবো।

হাসপাতাল পরিদর্শন করা টিমের সদস্য বিএম কলেজ শিক্ষার্থী নাহিদ বলেন, আমরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পেয়েছি। বিশেষ করে রান্না ঘরে বেশি সমস্যা পাওয়া গেছে। আমরা বিষয়গুলো তুলে ধরে সমাধান করার আহবান জানিয়েছি