৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান




আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে ১৩ সদস্যের কমিটি

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, এই কমিটি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে। পাশপাশি, আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ১৩ সদস্যের এই কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, অর্থ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রয়েছেন। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের (সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) যুগ্মসচিবও রয়েছেন এই কমিটিতে।

 




অবশেষে বিসিবির সভাপতি পদ ছাড়তে রাজি পাপন

চন্দ্রদ্বীপ ডেস্ক : অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে।।

গত ৫ আগস্ট সরকার পত‌নের পর স্থ‌বির হ‌য়ে প‌ড়ে‌ বি‌সি‌বি’র কার্যক্রম। আর অন্তরা‌লে চ‌লে যান সভাপতি নাজমুল হাসানসহ বে‌শিরভাগ প‌রিচালক। যারা দে‌শে আছেন তারাও বোর্ডে আস‌ছেন না। আইসিসি’র নিয়‌মের কার‌ণে হস্ত‌ক্ষেপও কর‌ছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসির নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মে‌নে কি করা যায়, তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপ‌দেষ্টা।

বুধবার করণীয় ঠিক করতে নি‌জে‌দের ম‌ধ্যে বৈঠক ক‌রেন বেশ কয়েকজন পরিচালক। সেখা‌নে প্রভাবশালী প‌রিচালক মাহবুব আনাম অন‌্যদের কা‌ছে নি‌শ্চিত ক‌রেন, সরকার‌কে সহ‌যো‌গিতা কর‌তে প্রস্তুত সভাপ‌তি নাজমুল হাসান। সে সহ‌যো‌গিতা যে পদত‌্যাগ, সেটাও নি‌শ্চিত ক‌রে‌ছেন এক প‌রিচালক।

জানা গে‌ছে, প‌রিবার নি‌য়ে লন্ড‌নে অবস্থান করছেন নাজমুল হাসান। যে‌কোন সময় ইমে‌ইলে তিনি পদত‌্যাগপত্র পাঠা‌তে পা‌রেন। ত‌বে এটা কার্যকর হ‌বে বোর্ড সভার মাধ‌্যমে। বিসিবি সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে। প‌রিচালক‌দের ম‌ধ্যে থে‌কে তখন একজন‌কে সভাপতির দা‌য়িত্ব দেওয়া হ‌তে পা‌রে। এক প‌রিচাল‌কের দা‌বি, সভার কোরাম পূর্ণ হতে অন্তত নয়জন পরিচালকের উপস্থিতি থাকা প্রয়োজন। বর্তমানে সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর বকিদের মধ্যে ‌যারা স্বশরী‌রে তিন সভায় অনুপস্থিত থাক‌বেন তাদের প‌রিচালকের পদ বা‌তিল হ‌বে।

নাজমুল হাসান পদত‌্যাগ কর‌লেও পু‌রো বোর্ড এখনই ভাঙছে না, এ প‌রিকল্পনা নি‌য়েই এগু‌চ্ছেন দেশে থাকা প‌রিচালকরা। তবে অন্তর্বর্তী সরকার চাইলে এক‌যো‌গে সব পরিচালক পদত‌্যাগ কর‌তেও রা‌জি আছেন। ২০১২ সালে সরকার মনোনিত সভাপতি হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান, পরে ২০১৩ সালের অক্টোবরে হন সভাপতি নির্বাচিত হন।




রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা সরকার সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে দেশে ফেরত চাইবো

চন্দ্রদ্বীপ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হচ্ছে। তাকে ভারত থেকে ফেরত আনা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। যদি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় তাহলে তাঁকে (শেখ হাসিনা) দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে মন্তব্য করে তিনি বলেন, (ভারত) বিষয়টি জানে। আমি নিশ্চিত যে, তারা এ বিষয়ে খেয়াল রাখবে।

তৌহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায় জানিয়ে পররাষ্ট্র বলেন, বাংলাদেশ এরই মধ্যে অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন আর রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। তাই ভারতসহ অন্য দেশগুলোকে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।




ফের শুরু হলো হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা




আজ টিভিতে যা দেখবেন




আয়-ব্যয়ের হিসাব না দিয়েই লাপাত্তা দশমিনা কলেজের অধ্যক্ষ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় আয়-ব্যয়ের হিসাব না দিয়েই লাপাত্তা হয়েছেন মো. মাহমুদ উল্লাহ নামে সরকারি কলেজের সাবেক এক অধ্যক্ষ। তিনি উপজেলার দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ওই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মেরও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. মাহমুদ উল্লাহ ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৪ জুন পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরে মাউশি শিক্ষা অধিদপ্তর থেকে ওই কলেজের সহকারী অধ্যাপক মো. আনিচুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ২৪ জুন নতুন অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহ লাপাত্তা রয়েছেন। কলেজের আয়-ব্যয়ের কোনো হিসাব না দিয়ে তিনি আত্মগোপনে আছেন বলে অভিযোগ উঠেছে।

কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিচুর রহমান বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহ ২৪ জুন থেকে একবারও কলেজে আসেননি। কলেজ খোলার পর থেকে তিনি শিক্ষার্থীদের পাঠদানও করাচ্ছেন না। বর্তমানে তিনি লাপাত্তা রয়েছেন। কলেজের আয়-ব্যয়সহ ব্যাংকের হিসাবও দেননি তিনি।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহর নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।




শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ায় পটুয়াখালীতে আনন্দ উৎসব – খিচুড়ি বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরেই দেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে উল্লাসে মেতে ওঠে দেশবাসী। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে স্বৈরাচারী সরকার পতনের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন ছাত্র-শিক্ষকসহ সব শ্রেণি পেশার মানুষ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের কাকড়া বুনিয়া এলাকায় স্থানীয়দের মাঝে খিচুড়ি বিতরণ ও আনন্দ উৎসব পালন করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

জেলা ছাত্রদল কর্মী মো. জুলহাস মোল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার।

অনুষ্ঠানের বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ একটি স্বৈরাচারী সরকার। এই সরকারকে চেয়ার থেকে নামাতে ১৬ বছর সময় লেগেছে এদেশের মানুষের। আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাকে পালিয়ে যেতে হয়েছে। আর যে দেশের ছাত্র-জনতার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তার আর এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

জেলা ছাত্রদল নেতা আল-আমিন হাওলাদার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কাছে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ অত্যাচারিত হয়েছে। আপনি আমি কেউই এই অত্যাচার থেকে রেহাই পাইনি। হাজার সাধারণ ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছে, পৃথিবীর সবচেয় বড় স্বৈরাচার শেখ হাসিনা। তার হাত রক্তে ভিজে আছে। তার বিরুদ্ধে এখন একটাই স্লোগান হবে হাসিনার ফাঁসি চাই। আর সেই ফাঁসি এই দেশে বসেই হতে হবে।

অনুষ্ঠানের আয়োজক ছাত্রদল কর্মী মো. জুলাস বলেন, দেশ থেকে স্বৈরাচারী সরকার পতন হয়েছে ও শেখ হাসিনা দেশত্যাগ করেছে। তাই আমরা এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছি।




শনিবার চালু হচ্ছে না মেট্রোরেল




শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ট্রাইব্যুনালে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরেকটি আবেদন দাখিল করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী মো. মেহেদীর বাবা মো. সানাউল্লাহ  বৃহস্পতিবার আবেদনটি দাখিল করেন।

আবেদনে শেখ হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।