নতুন ৪ উপদেষ্টার দপ্তর বণ্টন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ শপথ নেওয়া নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

আর বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে আট উপদেষ্টার। সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখবেন। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ও দেখবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন।

ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।




অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর হোসেন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো

চন্দ্রদ্বীপ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে। অপরদিকে নতুন উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর হোসেন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রাতে দপ্তর পুনর্বন্টন করা হয়।




বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত ৬৫০

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ৬৫০ জন নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে।

এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা ৪০০ জন এবং ৫ ও ৬ আগস্টে মারা গেছে ২৫০ জন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।

শুক্রবার (১৬ আগস্ট) জেনেভা থেকে প্রকাশিত ১০ পাতার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শও দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। যেখানে মোট ২১টি পরামর্শ দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে- আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজাদারি ব্যবস্থা গ্রহণ করা। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা। যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা।

এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। ১০ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে।




মোদীকে ফোন ইউনূসের, হিন্দুদের নিরাপত্তার আশ্বাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।




নতুন ‘রাজনৈতিক দল’ গঠন করছে শিক্ষার্থীরা

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরে ১৭ কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমন-পীড়ন করেছেন শেখ হাসিনা। গত জুন পর্যন্ত এভাবেই চলে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে জুনেই রাস্তায় নামে শিক্ষার্থীরা। এই আন্দোলনে শুরু হয় দমন-পীড়ন। পরে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। গত ১৫ বছর যা হয়েছে, তার পুনরাবৃত্তি না ঘটনার প্রত্যাশা জানিয়েছে ছাত্র আন্দোলনের




বঙ্গোপসাগরে লঘুচাপ – পায়রা বন্দরে ৩ নম্বর সঙ্কেত

পটুয়াখালী প্রতিনিধি :: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তাই পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ কথা জানানো হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকাও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এই লঘুচাপের প্রভাবে আজ শুক্রবার সকাল থেকে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় বৃষ্টি হয়েছে। কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিও হচ্ছে।

আবহাওয়া অফিস আরেকটি বার্তায় বলা হয়েছে, ‘আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে।




পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান আর নেই

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মো জাফর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভোগছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল মমতা ক্লিনিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মী স্বজন ও গুগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাত ৯ টায় চরপাড়া জেলা ঈদগাহ ময়দানে তার জানাজা নামাজ শেষে পৌর মুসলিম গোড়স্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদকসহ সকল সাংবাদিক গভীর শোকপ্রকাশ করে। এছাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিক তার রূহের মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




রাঙ্গাবালীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর তীরে ভেসে এসেছে অর্ধগলিত একটি মরদেহ। পরে স্থানীয়দের সহায়তায় রাঙ্গাবালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রাম সংলগ্ন তেতুলিয়া নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। চেহারায় বিকৃতি ঘটায় এখনো মরদেহটির কোন পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থাীয়রা জানায়, তেঁতুলিয়া নদীর তীর দিয়ে আসার সময় পচাঁ গন্ধ নাকে আসলে এগিয়ে গিয়ে একটি মরদেহ দেখতে পাই। পরে ইউপি সদস্য (মেম্বার)কে ফোন দেই। তিনি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহটিতে পচন ধরে বিকৃত হওয়ায় চেহারা চেনা যাচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য শুক্কুর মিয়া জানান, ওই ইউনিয়নের দারভাঙা গ্রাম সংলগ্ন নদীর পাড়ে একটি অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। আমাকে ফোনে বিষয়টি জানালে আমি বিষয়টি পুলিশকে জানাই। পরবর্তীতে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের বিষয়ে মুঠোফোনে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, ধারণা করছি মরদেহটি ১৫-২০ দিন আগের। একদম পচে-গলে গেছে। মনে হচ্ছে কিছুদিন আগে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার জেলে ট্রলার ডুবিতে নিখোঁজদের কেউ হবে হয়তো।

ইনচার্জ মো. নাজমুল আরো জানান, ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর ব্যাবস্থা নিচ্ছি। অন্যদিকে নিখোঁজ জেলে পরিবারের লোকদেরও খবর দেয়া হয়েছে। তারা শনাক্ত করতে পারলে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।




দুমকি উপজেলা চেয়ারম্যানকে জনতার জুতাপেটা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে উপজেলা চেয়ারম্যান কাওছার আমিন হাওলাদারকে জুতাপেটা করলেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার দুমকি নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দুমকি নতুন বাজার এলাকায় চায়ের দোকানে চা খেতে আসেন মাল্টা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার। পরে উপস্থিত জনতা তাকে দেখতে পেয়ে জুতাপেটা করেন। এরপর কোনোমতে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয় কাওসার আমিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সন্ধ্যায় দুমকি নতুন বাজার এলাকায় আবু বকরের চায়ের দোকানে চা খেতে যাই। কিছু বুঝে ওঠার আগেই ১০/১২ জন যুবক আমাকে এলোপাথাড়িভাবে মারধর শুরু করেন।




ছাত্রদল নেতা হত্যার প্রধান আসামি ৯ বছর পর গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে ২০১৫ সালে ছাত্রলীগের হাতে খুন হওয়া চরফ্যাশন উপজেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি আ. রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি মো. লোকমান মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্যবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোকমান শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে মৎস্য বন্দর এলাকায় ঘোরাঘুরি করছিল লোকমান। এমন সময় ভোলার কিছু জনতা তাকে চিনতে পারলে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে মহিপুর থানা পুলিশ হেফাজতে নেয়।

গ্রেপ্তার লোকমান মাতুব্বর চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার নান্নু মাতুব্বরের ছেলে। তিনি একই এলাকার জিন্নাঘর এলাকার হোসেন মিয়ার ছেলে তৎকালীন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আ. রাজ্জাক হত্যার প্রধান আসামি।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, লোকমান মাতুব্বর চরফ্যাশন এলাকার আতঙ্ক। তিনি ২০১৫ সালে ঈদুল আজহার দিন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতিকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যার উপহার হিসেবে আওয়ামী লীগ সরকার তাকে শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেন। তিনি এলাকায় মাদক, ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার আতঙ্কে মানুষ ঘরে থাকতে পারত না।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান হোসেন জানান, সন্ধ্যায় জনসাধারণ লোকমান মাতুব্বরকে আটক করে। পরে আমরা তাকে হেফাজতে নিয়ে আসি। আমরা তার নিজ এলাকা চরফ্যাশনের শশীভূষণ থানার সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।