শিক্ষার্থী মিরাজ ইমতিয়াজের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

চন্দ্রদ্বীপ নিউজ : পটুয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্র সৈনিক কলেজ শিক্ষার্থী মিরাজ ইমতিয়াজের ওপর হামলার প্রতিবাদে আজ শহরের পটুয়াখালী চত্বরে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলন নস্যাৎ করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা হাজী আক্কেল আলী কলেজ এর শিক্ষার্থী মিরাজের ওপর ১৩ আগস্ট  হত্যার উদ্দেশ্যে মাথায় এবং গলায় মারাত্মক জখম করে।

পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্হায় তার অবস্হার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে রেফার করা হয়।




সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ




নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি

পটুয়াখালী প্রতিনিধি :: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ শনিবার সকালে উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিএমডি বুলেটিনে এই তথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




জয়ী হলে যেসব অর্থনৈতিক সুবিধা দেবেন হ্যারিস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। বাইডেন সরে যাওয়ার পর থেকেই শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। এবার অর্থনৈতিক কিছু সুবিধা দেওয়ার কথা জানালেন।

হ্যারিস একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যেখানে তিনি বেশিরভাগ আমেরিকানদের জন্য কর কমানো, দোকানদারদের দ্বারা মূল্য বৃদ্ধি নিষিদ্ধ ও আরও সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরির কথা বলেছেন।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে হ্যারিস প্রথমবার অর্থনীতিকেন্দ্রিক বক্তৃতায়, শিশুসহ পরিবারের জন্য ছয় হাজার ডলারের একটি নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। শিশু আছেন এমন পরিবারের জন্য ট্যাক্স কামনোর পাশাপাশি ওষুধের দাম কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকরা হ্যারিস চার বছরের মধ্যে ৩০ লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হ্যারিস উত্তর ক্যারোলিনায় একটি সমাবেশে সমর্থকদের বলেছেন, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে কিন্তু দাম এখনো অনেক বেশি। প্রেসিডেন্ট হিসেবে তিনি মধ্যবিত্তের দিকে নজর দেবেন বলেও উল্লেখ করেছেন।

তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা একটি ইতিবাচক অর্থনীতি গড়ে তুলবো। মধ্যবিত্তকে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য থাকবে কারণ তারা যখন ভালো থাকে তখন মার্কিন অর্থনীতিও শক্তিশালী থাকে।

হ্যারিস আগামী সপ্তাহগুলোতে তার অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে আরও বিস্তারিত প্রকাশ করবেন। মূলত এক্ষেত্রে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্থক্য তৈরি করতে চান।

সূত্র: রয়টার্স

 

 




দশমিনায় লুটপাট দুর্নীতির আখড়া বন বিভাগ

পটুয়াখালী প্রতিনিধি :: অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলা বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির দাপটের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। বন ও অর্থখেকো কর্তাদের জুলুম-নির্যাতনে অসহায় সাধারণ মানুষ। কিন্তু বন কর্তাদের অত্যাচার-অনাচার আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই দেশে যেন কেউ নেই-এমনটাই মনে করেন সাধারণ মানুষ।

২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি চরহাদীতে এক বিট কর্মকর্তার চাহিদামতো ১২ হাজার টাকা ঘুস দিয়ে ছয়টি মহিষকে আটকাবস্থা থেকে মুক্ত করতে না পেরে আত্মহত্যা করেন সুমন হাওলাদার নামে এক রাখাল। আলোচিত সেই ঘটনার পরও কর্মকর্তাদের মনের বনে রয়ে গেছে দুর্নীতির শেকড়।

সংশ্লিষ্ট অফিস সূত্র বলছে, আজাদুল কবির উপেজলা রেঞ্জ কর্মকর্তা, রওসান হাছান বিট কর্মকর্তা, মো. জাহাঙ্গীর, বেল্লাল ও জালাল ফরেস্টগার্ড, হারুন অর রসিদ গ্রিজার, সহিদ, দলিল উদ্দিন এবং ফোরকান বোর্ডম্যানের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় এ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা বনরক্ষীরা গরু-মহিষের ঘাস, পাটি তৈরির পাতা, খালে ও নদীতে ঝাউ এবং তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালগুলোতে বাঁধ দিয়ে মাছ শিকারের লিখিত-অলিখিত অনুমোদন দিয়ে চরের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও গাছ ও খালে ঝাড় দেওয়ার জন্য গাছের ডালপালা ও গাছের ডাব বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে নগদ টাকা। এসব লুটপাটের মধ্যস্বত্বভোগী হয়ে উঠেছেন ওই চরগুলোর স্থানীয় কিছু দালাল। দশমিনা উপজেলার চরহায়দর এবং চরহাদির দুটি বিটের মাধ্যমে পুরো চরাঞ্চল নিয়ন্ত্রণ করে উপজেলা বন বিভাগ। প্রতি বছর ফাল্গুন-চৈত্র মাসে পরবর্তী বছরের জন্য ভিন্ন ভিন্নভাবে লাখ লাখ টাকায় লিখিত-অলিখিত বিট দেওয়া হয় চরাঞ্চল।

দলিল উদ্দিন নামে একজন জানান, আমি বন বিভাগের চারটি মামলা খেয়ে প্রায় ফকির হয়ে গেছি। তিনি বলেন, বনরক্ষীদের টাকা দিয়ে গরু-মহিষকে ঘাস খাওয়াতে হয়। টাকা না দিলে কোনো কাজ হয় না। বন বিভাগের লোকজন টাকা নিয়ে খালে বাঁধ দেওয়ার ব্যবস্থা করে দেয়।

চরবোরহান ইউনিয়নের চেয়ারম্যান নজির সরদার বলেন, চরবোরহানের চরাঞ্চলের নারিকেল গাছ টাকা নিয়ে বিট দেয় বন বিভাগ। এরপর ডাব কেটে বিক্রি করা হয়। তিনি জানান, টাকা নিয়ে বন বিভাগ খালে বাঁধ দেওয়ার অনুমতি দেয়। কার্তিক মাসে মাছ ধরে বিক্রি করা হয়। টাকা দিয়ে গরু মহিষকে ঘাস খাওয়াতে হয়। না হলে মহিষ আটকে রাখা হয়। এছাড়াও বন বিভাগের লোকজনের বিরুদ্ধে মাছ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের।

এ বিষয় উপজেলা রেঞ্জ কর্মকর্তা আজাদুল কবির বলেন, আমি এসব অনিয়মের সঙ্গে জড়িত না। আমার দপ্তরের কেউ জড়িত আছেন কি না তা জানা নেই। আমি বিট অফিসারের সঙ্গে কথা বলেন।

পটুয়াখালী জেলা বন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




মন খারাপের কিছু নেই, অপারগ হলে চলে যাবো

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি। এতে মন খারাপের কিছু নেই।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করবো, আর অপারগ হলে চলে যাবো।’

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বর্তমান উপদেষ্টারদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ২০ জন উপদেষ্টা।

পুনর্বণ্টন করা মন্ত্রণালয়ের মধ্যে সালেহ উদ্দিন আহমেদকে নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

আদিলুর রহমান খান এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।

নাহিদ ইসলাম নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। প্রথমে তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সঙ্গে নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন।

ফারুক-ই আজম নতুন করে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ও সামলাবেন। প্রথমে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছিল।

 




নেতানিয়াহুর দেওয়া চারটি শর্তের যুদ্ধবিরতি আলোচনা চ্যালেঞ্জের মুখে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় নিয়ে গতকাল বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় আরেক দফা আলোচনা শুরু হয়েছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া চারটি গুরুত্বপূর্ণ শর্তের কারণে এ আলোচনা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এসব শর্ত আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে। শর্তগুলোকে ইসরায়েল নিজেদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করছে। কিন্তু হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন এসব শর্তের বিরোধিতা করছে।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল দোহায় শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনায় উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও মিসরের গোয়েন্দাপ্রধানেরা রয়েছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নিয়েছে। যুদ্ধবিরতির এ আলোচনা আজ শুক্রবারও চলবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অবশ্য গত বুধবার হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি পেলে তারা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনায় যোগ দেবে।

নেতানিয়াহুর ৪ শর্ত

বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় যুদ্ধ বন্ধ করা, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ বাড়িঘরে ফেরার ওপর জোর দিচ্ছে। কিন্তু সম্প্রতি নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, চুক্তি চূড়ান্ত করতে হলে চারটি প্রধান বিষয়ে সমঝোতায় পৌঁছাতে হবে।

প্রথমত, উত্তর ও দক্ষিণ গাজাকে ভাগ করে গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী ‘নেতজারিম করিডর’ তৈরি করেছে। মধ্য গাজা থেকে উত্তর গাজায় সশস্ত্র ফিলিস্তিনিদের এই করিডর অতিক্রম ঠেকানোর প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে নেতানিয়াহুর দপ্তর।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি আলোচকেরা দেশটির সংবাদমাধ্যমকে বলে আসছেন, ফিলিস্তিনিদের তল্লাশি করার প্রক্রিয়া বাস্তবায়ন নিয়ে দেওয়া শর্তের কারণে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।

নেতানিয়াহুর দ্বিতীয় শর্ত হলো, মিসর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডর এবং মিসর ও গাজার মধ্যকার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রাখা। গত মে মাস থেকে এই করিডর ও ক্রসিং নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।

তৃতীয় শর্ত হলো, গাজায় এখনো কতজন ইসরায়েলি বন্দী জীবিত আছেন, হামাস যেন সে তথ্য দেয়; যাঁদের বিনিময় ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলের কারাগারগুলোতে কমপক্ষে সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি রয়েছেন। অন্যদিকে হামাসের দাবি, গাজায় ১১৫ ইসরায়েলি বন্দী রয়েছেন, যাঁদের ৭০ জনের মতো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে ‘জীবিত ও মৃত’ ইসরায়েলিদের একটি অংশকে মুক্তি দেওয়ার কথা। কিন্তু নেতানিয়াহু অধিকাংশ জীবিত বন্দীর মুক্তির বিষয়ে জোর দিচ্ছেন। এ জন্য তিনি আগে থেকেই তাঁদের নামের তালিকা চান।

চতুর্থ শর্ত হলো, হামাস মুক্ত করতে চায়, এমন যেকোনো বন্দীর মুক্তির বিষয়টি নাকচ করে দেওয়ার অধিকার চায় ইসরায়েল। একই সঙ্গে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় দেশটি। হামাস এই শর্ত প্রত্যাখ্যান করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় হামাস। ওই দিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। প্রায় ১০ মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৯২ হাজার ফিলিস্তিনি।




সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাশিয়ার ভেতরে পশ্চিমা–সমর্থিত ইউক্রেনীয় আগ্রাসন সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য মিখাইল শেরেমেট গতকাল শুক্রবার এ কথা বলেন। রুশ বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন ৬ আগস্ট পাল্টা অভিযান শুরু করে। দেশটির সেনারা রুশ সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে হামলা শুরু করেন। এর পর থেকে তাঁরা রাশিয়ার অনেকটাই ভেতরে গুরুত্বপূর্ণ এলাকায় এগিয়েছেন। এতে মস্কো ওই এলাকা থেকে দুই লাখ লোকজন সরিয়ে নিতে বাধ্য হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীর চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা।

মিখাইল শেরেমেট এক বিবৃতিতে বলেন, পশ্চিমা সামরিক সরঞ্জামের উপস্থিতি, বেসামরিক অবকাঠামো আক্রমণে পশ্চিমা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ব্যবহারের বিষয়টি রাশিয়ার ভূখণ্ডে আক্রমণে বিদেশিদের অংশগ্রহণের অকাট্য প্রমাণ। এসব বিবেচনায় যে কেউ উপসংহারে পৌঁছাতে পারে যে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে সবুজসংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটভুক্ত দেশগুলো। পুতিনের এ দাবির প্রতিধ্বনি করেছেন শেরেমেট। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করেছে।




আরও দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ নজরুল




পটুয়াখালীতে ট্রলার ডুবি, ১৫ জেলে জীবিত উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: লঘুচাপের প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীতে এক‌টি ট্রলার ডোবার ঘটনা ঘ‌টে‌ছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে জী‌বিত উদ্ধার করা হ‌লেও ট্রলারটি উদ্ধার করা যায়নি। বিষয়‌টি নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক ‌মো. জাহাঙ্গীর মাতুব্বর।

তিনি জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকারী জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে আসতে রওনা হয়। তবে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে ট্রলা‌রের জেলেদের উদ্ধার করে।