কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীসহ ১৫০ জনের নামে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের মারধর ও কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) রাতে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।

মামলার আসামিরা হলেন- সাবেক উপেজলা চেয়ারম্যান, পৌর মেয়র ও কলাপড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসান, বর্তমান পৌর মেয়র বিপুল হাওলাদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, আওয়ামী লীগ নেতা মাসুম বেপারী প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে ৩০ আগষ্ট রাত আটটায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর হুকুমে আসামিরা বিএনপি কার্যালয়ে প্রবেশ বোমা ও ককটেল বিস্ফোরণ করে। এসময় বিএনপির নেতাকর্মীদের মারধর ও অফিসের চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। বিএনপি কার্যালয়ের টিভিসহ সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যায়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, ‘ওই সময় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করলে পুলিশ ও বিচার প্রশাসন আসামিদের ক্ষমতা ও প্রভাবের কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। স্বৈরাচার সরকারের পতনের পর সময় সুযোগ তৈরি হওয়ায় মামলা করতে বাধ্য হয়েছি।’

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




‘মাঙ্কিপক্স’র প্রকোপ বাড়ছে, কোন লক্ষণ দেখলে সাবধান হবেন?

চন্দ্রদ্বীপ লাইফস্টাইল :: কোভিডের মর্মান্তিক স্মৃতি এখনও কারও মন থেকেই মুছে যায়নি, তার মধ্যে নতুন করে মাঙ্কিপক্সের চিন্তা। এই নিয়ে দু’বছরে দুইবার মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থার ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে ১৭ হাজারের বেশি। এই পরিস্থিতিতে কী দেখলে বুঝবেন আপনি মাঙ্কিপক্স আক্রান্ত।

আসুন জেনে নিই কি কি উপসর্গ দেখা দিতে পারে:

> প্রবল জ্বর হতে পারে। মাঙ্কিপক্সের ফলে শরীরে ব্যথাও হতে পারে। ত্বকে র‌্যাশ দেখা যেতে পারে। সেই র‌্যাশ আবার সময়ের সঙ্গে সঙ্গে লাল ফোঁড়ার মতো আকার ধারণ করতে পারে। হাত, পা, পায়ের পাতা, মুখ এবং শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে এই র‌্যাশ।

> কোভিডের মতোই ছোঁয়াছে এই রোগ। পশু থেকে মানুষে বা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে সংক্রমণ। আক্রান্তের ক্ষত বা দেহ তরলের সংস্পর্শে আসা জামাকাপড় থেকেও কিন্তু ছড়াতে পারে এই মাঙ্কিপক্স।

এই রোগের উপসর্গ দেখলে যা করবেন:

> প্রথমেই এই রোগের উপসর্গ দেখলে পরীক্ষা করাতে হবে। জ্বর, ক্লান্তি, গা ব্যথা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ও ত্বকে ক্ষত তৈরির মতো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।

> মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত সংক্রমণের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যায়। যদি এই ভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে আসেন, তবে আগে থেকেই আলাদা থাকা ভালো। তাতে বাকিদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে।

> আলাদা থাকার সঙ্গেই গোসলের গামছা, তোয়ালে আলাদা করতে হবে। যতক্ষণ না পরীক্ষার ফল হাতে আসছে, ততক্ষণ সতর্ক থাকতে হবে।




আহতদের পাশে দাঁড়াতে কনসার্টের আহ্বান জানালেন আসিফ

চন্দ্রদ্বীপ বিনোদন :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষার্থী। আহত হয়ে হাসপাতালের বিছানায় এখনও কাতরাচ্ছেন অনেকেই। সামর্থ্যের অভাবে অনেকেই আবার সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আর গায়ক আসিফ আকবর আহ্বান জানালেন শিল্পীদের।

আসিফের মতে, এই সময় শিল্পীরা কনসার্টের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারে। আর সেই উদ্যোগ খুব দ্রুত নেওয়ার দরকার।

গায়কের কথায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের সঠিক তালিকা এখনো পাওয়া যায়নি। বুলেটবিদ্ধ আহত ছাত্র-জনতা কাতরাচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এ বিষয়ে কাজ করছে। অনেকেই আছেন যাদের চিকিৎসার সামর্থ্য নেই, অথচ সুচিকিৎসা প্রয়োজন। বাংলাদেশের সমৃদ্ধ ব্যান্ডগুলো এরই মধ্যে একটা পেশাদারত্বের ছকে আছে। তারা জানে কনসার্ট থেকে কীভাবে উপার্জন করতে হয়। আমরা সলো আর্টিস্টরাও পারব, কনসার্টের মাধ্যমে ফান্ড রাইজ করতে।’

আসিফ আরও বলেন, ‘প্রয়োজন প্রোপার ম্যানেজমেন্ট। দেশের মানুষকে কনসার্টের মাধ্যমে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সম্পৃক্ত করা যায়, তারা স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেবে। জালিমের বিদায়ের পর দেশ আবারও মুখরিত হবে তারুণ্যের উচ্ছ্বাসে।’

প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর কথা স্মরণ করে তিনি জানান, আইয়ুব বাচ্চু বেঁচে থাকলে অবশ্যই এই উদ্যোগ নিতেন। সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে তার মতো কনসার্ট কেউ করেননি।




এইচএসসি পাসেই লাজ ফার্মায় চাকরির সুযোগ

চন্দ্রদ্বীপ চাকরি :: জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লাজ ফার্মা লিমিটেড। ‘ক্যাশিয়ার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা লিমিটেড

পদের নাম: ক্যাশিয়ার

পদের সংখ্যা: ০৫টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: ক্যাশ কাউন্টার পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতা: পজ মেশিন পরিচালনা ও সেটেলমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (মগবাজার)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ওভার টাইম সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

✪ আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, আবেদন অনলাইনে

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্ট, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।




উইন্ডিজ টি-টোয়েন্টি দল ঘোষণা, বিশ্রামে রাসেল-হোল্ডার-জোসেফ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়রা অলরাউন্ডার আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও পেসার আলজারি জোসেফকে পাবে না। বিশ্রাম দেওয়া হয়েছে তিন জনকেই।

বোর্ডের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, এই সিরিজ থেকে বিশ্রামের জন্য অনুরোধ করেছিলেন রাসেল।

বিশ্বকাপে একটি ম্যাচেও খেলার সুযোগ না পাওয়া শিমরন হেটমায়ার জায়গা ধরে রেখেছেন। সবশেষ তিনি এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে।

আগামী শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, ফাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শেই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।




৩২৩ পৌরসভার মেয়র অপসারণ




ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস




থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা




বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ – সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে৷ এর ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর।

গত ৪ দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেম মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। খাল-বিলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা।

উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




মাছ ব্যবসায়ী মিলন হত্যায় শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৬২ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ১১টার দিকে নিহত মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলা করেন। নিহত মিলন সিদ্ধিরগঞ্জপুল এলাকায় মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী থানার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু। এই মামলায় আরও আসামি হলেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও নাররায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

মামলার এজাহারে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শটগান, ককটেল, লাঠিসোঁটাসহ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক তৈরি করেন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান অন্য আসামিদের ছাত্র-জনতার উদ্দেশে এলোপাতাড়ি গুলি ও আক্রমণ করার নির্দেশ দেন। তারা রাস্তায় অবস্থানরত ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ও মারধর করেন। তখন মিলন মাছের আড়ত থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১২টার দিকে বুকে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।