পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ‘চিকিৎসা হবে জনতার, হাসপাতাল হবে মানবতার’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ (সোমবার) বেলা ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, হাসপাতালে যে সকল দুর্নীতি ও অনিয়ম রয়েছে তার অবসান ঘটিয়ে চিকিৎসকদের রোগীদের সেবায় কাজ করতে হবে।

হাসপাতালের ফ্রি ওষুধ রোগীদের প্রদান করতে হবে। টেষ্টের সরঞ্জামাদি আধুনিকায়ন করে সকল টেষ্ট হাসপাতালে করতে হবে। খাবারের মান উন্নত করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তত্বাবধায়কের কাছে ১০ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।




পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৮ আগস্ট রোববার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের নিউমার্কেট গোল চত্বর প্রাঙ্গণে সমাবেশ শেষে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট গিয়ে শেষ হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নিউমার্কেট চত্বরে জমায়েত হন।




১৪ জন অফিসার নিয়োগ দেবে বরিশাল সার্জিক্যাল

চন্দ্রদ্বীপ নিউজ :: বেসরকারি প্রতিষ্ঠান বরিশাল সার্জিক্যাল লিমিটেডে ‘মার্কেটিং অফিসার এবং অ্যাকাউন্ট অফিসার’ পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বরিশাল সার্জিক্যাল লিমিটেড

পদের নাম: মার্কেটিং অফিসার এবং অ্যাকাউন্ট অফিসারপদসংখ্যা: মার্কেটিং অফিসার ১০ জন এবং অ্যাকাউন্ট অফিসার ০৪ জনশিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং অফিসার পদের জন্য স্নাতক এবং অ্যাকাউন্ট অফিসার পদের জন্য স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০৫-১০ বছরবেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, ৩৫ বছরেও আবেদন সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, সাড়ে ১৬ বছরেই আবেদন নৌবাহিনীতে বেসামরিক পদে ৩৯ জনের নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের ঠিকানা: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, বরিশাল সার্জিক্যাল লিমিটেড, ১৫/২ তোপখানা রোড, বিএমএ ভবন (৪র্থ তলা), কক্ষ নং ৪০৫, ঢাকা-১০০০। অথবা আগ্রহীরা barisalsurgical@gmail.com এই ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪

সূত্র: প্রতিষ্ঠানটির নিজস্ব বিজ্ঞপ্তি




দ্রুত যুদ্ধবিরতির চেষ্টায় ইসরায়েলে ব্লিংকেন




আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট




সরানো হল ডিএমপির সব থানার ওসিকে




১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ




শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত

চন্দ্রদ্বীপ নিউজ :: কোটা সংস্কার আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

এ প্রসঙ্গে ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়।

শিক্ষার্থীর সঙ্গে এরূপ আচরণ করা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

উল্লেখ্য, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলা ভিডিওটি সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।




সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা।

সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

গণমাধ্যমের খবর অনুসারে, গত শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভিসহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য সময় টিভি বন্ধ হয়ে যায়। পরে অবশ্য আবারও সম্প্রচারে আসে সময় টেলিভিশন। এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তা আদালতে গড়ায়।




পটুয়াখালীতে মাটির গর্ত খুড়ে এক নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে মাটির গর্ত খুঁড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা উদ্ধার করেছে আয়েশা বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ।

সোমবার সকাল ১১ টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটির গর্ত খুড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়েশা একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পরে সে বাজারে মাছ ও তরকারি টোকানোর কাজ করতো।

কলাপাড়ার বড় বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মিয়া জানান, গত শনিবার রাতে আয়েশাকে একই এলাকার ইউনুস মিয়া বাজার থেকে ডেকে নেয়। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা ইউনুসের বাড়িতে গেলে মাটির গর্ত দেখে সন্দেহ হয়। বিষয়টি তাকেসহ পুলিশকে জানালে ইউনুস টের পেয়ে পালিয়ে যায়। পড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা এসে মাটি খুঁড়ে আয়েশার মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা ইউনুসের কাছে আয়েশা কিছু টাকা পেতো। এ টাকা চাওয়ায় তাকে হত্যা করা হতে পারে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহত গৃহবধুর শরীরে পঁচন ধরেছে। দুই -তিন দিন আগে তাকে মেরে মাটি চাপা দেয়া হয়েছে বলে ধারণা করছেন। তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।