আত্মগোপনে সেই পুলিশ সদস্যরা

চন্দ্রদ্বীপ নিউজ :: দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে। যারা আইনের রক্ষক হওয়ার কথা ছিল তারা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

শনিবার (৩১ আগস্ট) এফডিসিতে দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে টিআইবি’র নির্বাহী পরিচালক এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে জাতীয় সংসদ। কিন্তু বিগত সরকার সংসদকে পুতুল নাচের নাট্যশালায় পরিণত করায় সেই সংসদ দুর্নীতি প্রতিরোধে কোন ভূমিকা রাখতে পারেনি।

তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনের কারণে বিগত সময়ে ব্যাপক মাত্রায় দুর্নীতির প্রসার হয়েছে। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এমন কোন অপরাধ ঘটেনি যেখানে আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততা ছিল না।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বের দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রতিষ্ঠানটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের প্রয়োজন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড, সিআইডি, অ্যাটর্নি জেনারেল অফিস এবং বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যথাযথ সংস্কার করতে হবে।

টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ এসেছে তা নাকচ করা যায় না। রাষ্ট্র এই অভিযোগ বিবেচনায় নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তা দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী ফিরিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে পাচারকৃত দেশের সরকারের সাথে বাংলাদেশ সরকারের আইনি সমঝোতা করতে হবে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশের ইতিহাসের বড় কালো দাগ। সর্বস্তরে দুর্নীতি ক্যান্সারের রূপ ধারণ করেছে। দুর্নীতির এই ক্যান্সার অপসারণের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি দুর্নীতিবাজরা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতো দুদক। প্রকৃত দুর্নীতিবাজদের আইনের আওতায় না এনে রাজনৈতিকভাবে হয়রানির জন্য বিরোধী মতের লোকদের নামে মামলা, জেল-জরিমানা করতে দেখা গেছে দুদককে। যারা দুদকের মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে তাদের হয়রানি মুক্ত করা উচিত।




আ স ম ফিরোজ আরও ৩ দিনের রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামের এক যুবক গুলিতে নিহত হওয়ার মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মাসুদুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে অ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন গত ২৪ আগস্ট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানার ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।




পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪, পাইলট নিখোঁজ

পর্তুগালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও একজন। পাঁচজন আরোহীর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলেও পাইলটের খোঁজ মেলেনি।

কর্তৃপক্ষ জানায়, উড়োযানটি দেশটির লামেগো এলাকায় বিধ্বস্ত হয়ে দোরু নদীতে পড়ে যায়। যাত্রীদের সবাই ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রিলিফ ইউনিটের সদস্য। পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। নিখোঁজ পাইলটের সন্ধানে অভিযান চলছে।

এ ঘটনায় পর্তুগালে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।




ধারাবাহিক নাটকের ট্যাগলাইন- তুমি কে? আমি কে?

চন্দ্রদ্বীপ বিনোদন ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার তোপের মুখে হাসিনা সরকারের পতন ঘটে। আর এই আন্দোলনে অংশ নেন সকল শ্রেণি-পেশার মানুষজন। এদের মধ্যে বড় একটি অংশ ছিল তরুণ প্রজন্ম। যাদেরকে অনেকেই জেন-জি বা জেনারেশন জেড নামে চেনে। এবার তাদের ভাবনা-চিন্তা ও সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে নাটক। নাম ‘জেন-জি’। আর এর ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘তুমি কে? আমি কে?’।

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ধারাবাহিকটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মূলত, পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিক। একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবারকে কেন্দ্র করে হাসি-আনন্দ, ভালেবাসা টানাপোড়েন সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ারের মিশ্রন তুলে ধরা হবে গল্পে। এতে পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে জেনারেশন জেডরা। বলা যায়, হাস্যরসের মাধ্যমে সমাজে গুরত্বপূর্ণ বার্তা দেবেন নির্মাতা।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘মজার মজার স্যাটায়ারের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে এই নাটকে। উঠে আসবে জেনারেশন এর সঙ্গে জেনারেশন এর ভাবনা ও মতের পার্থক্য। পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙ্গবে আমাদের জেন জেডরা। সব মিলিয়ে এটি একটি ভিন্নধর্মী ধারাবাহিক হবে বলেই আশা করছি।’

জানা যায়, ধারাবাহিকটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যাব প্রোডাকশন হাউজ। শিগগিরই কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ‘জেন-জি’।




পটুয়াখালীতে আ.লীগের সাবেক এমপি শাহাজাদার নামে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদাসহ আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার আবেদন করেন দশমিনা উপজেলার মো. আশ্রাব মৃধা (৪৬)।

আসামিরা হলেন, পটুয়াখালী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এস এম শাহাজাদা। শাহাজাদার বাবা লুৎফর রহমান ও তার তিন চাচাতো ভাই সেলিম সরদার, মো. সুমন সরদার ও মো. সোহাগ সরদার।

মামলার অন্য তিন আসামি হলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন হাওলাদার, একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহিন মৃধা ও ওয়ার্ড যুবলীগের সদস্য মো. রুবেল মৃধা।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, এস এম শাহাজাদা এবং তার চাচাতো ভাইদের নেতৃত্বে স্থানীয় ক্যাডার বাহিনী ২০২৩ সালের ১২ ডিসেম্বর বাদীকে গুরুতর আহত করে এবং তার দুইটি মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর করে। পরবর্তীতে, ২০২৪ সালের ৯ এপ্রিল ধারালো অস্ত্রসহ আসামিরা তার ভাড়াটিয়ার বাড়িতে হামলা করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দেয়া না হলে বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং শেষ পর্যন্ত ৩৫ হাজার টাকা নিয়ে তাকে মুক্তি দেয়।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো. আব্দুল্লাহ আল নোমান জানান, এস এম শাহাজাদা ও তার চাচাতো ভাইদের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, মামলার আসামিরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।




টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। এমনকি মাঠে টস পর্যন্ত হয়নি। তবে দ্বিতীয় দিনে শঙ্কার সেই মেঘ কেটে গেল। টসও হলো আকাঙ্খিত সময়েই। যেখানে আবারও টসভাগ্যে জিতলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টসে জিতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে একটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। কুঁচকির চোটে একাদশ থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। প্রথমদিন ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজকের খেলা কিছু সময় বেশি হতে পারে। 

গতকাল টেস্টের প্রথম দিন বৃষ্টি ও ভেজার মাঠের কারণে ম্যাচ পরিত্যক্ত করা হয়। বাংলাদেশ সময় ১১টায় শুরু হওয়ার কথা ছিল টেস্টটি। এমনকি দুই দলের খেলোয়াড়রাও মাঠে আসেননি। পরে বাংলাদেশ সময় দুপুর ১টার পরপরই আসে প্রথম দিনের খেলা পরিত্যক্ত করার সিদ্ধান্ত। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, আবরার আহমেদ, মীর হামজা, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ ও নাসিম শাহ। 

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এই ম্যাচে হারলেও সিরিজ ‘ড্র’ করবে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির বাধায় এই ম্যাচ ‘ড্র’ হলে লাভ অবশ্য বাংলাদেশেরই। সেক্ষেত্রে ১-০ ব্যবধানেই সিরিজ জিতে নেবে টাইগাররা।




বন্যার্তদের জন্য বিএম কলেজের শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ

বরিশাল অফিস :: বন্যা কবলিত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ত্রাণ সংগ্রহের কাজ শুরু করেছেন সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহবানে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক সহায়তা নিয়ে আসছেন মানুষ।

শুক্রবার দিবাগত রাত আটটা পর্যন্ত ত্রাণ সংগ্রহ করা হয়েছে। এর পূর্বে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কলাভবন-২, মসজিদ গেট ও জিরো পয়েন্ট এলাকায় গণ-ত্রাণ সংগ্রহের বুথ বসানো হয়। এ সকল বুথে বন্যার্তদের সহায়তার জন্য জামা কাপড়সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ। এসব ত্রাণ রাখা হয় কলাভবন-২ এর নিচ তলার ১০২ নম্বর কক্ষে ও ডিগ্রি হোস্টেলের রিডিং রুমে। সেখানে প্রতিটি পোশাক আলাদা করে প্যাকেজিং করা হচ্ছে। এগুলো পৌঁছানো হবে বন্যা কবলিত এলাকায়। অনেকে নগদ অর্থ সহায়তাও করছেন। সেসব টাকাও হিসেব করে সংরক্ষণ করে রাখা হচ্ছে।

মহতি উদ্যোগ ॥ নগরী সংলগ্ন শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোলে গত ১২ ঘন্টায় আদায় হওয়া ইজারার সমূদয় টাকা বন্যার্তদের জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে টোল আদায়কারী ইজারাদার এম খান গ্রুপ। শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যে পরিমাণ টাকা উত্তোলন করা হবে তার পুরোটাই সহায়তার ফান্ডে দেওয়ার কথা জানিয়েছেন, টোল প্লাজার ইনচার্জ আবুল হাসান খান সুমন। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মাহফুজ খান এ নির্দেশ দিয়েছেন। অন্যান্য দিনের ওপর নির্ভর করে ধারণা করা হচ্ছে শনিবারও দুই লাখ টাকার মতো আদায় হতে পারে।




রাতেই ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি

এতে বলা হয়, কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ বিকেল ৩টায় ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল, যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে।

আরও জানানো হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে, অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার ফলে ৩২ হাজার সিএফএস পানি নিনিষ্কাশিতl




ভারতের নতজানু নীতি পরিহার করার দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ

বরিশাল অফিস :: বন্যা প্লাবিত এলাকাকে ‘উপদ্রুত এলাকা’ হিসেবে ঘোষণা ,পানিবন্দী মানুষকে দ্রুত উদ্ধার, পর্যাপ্ত ত্রাণ, পূর্নবাসন এবং ভারতের পানি আগ্রাসন ও নতজানু নীতি পরিহার করার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার বিক্ষোভ মিছিল।

শনিবার ( ২৪ আগস্ট) দুপুরে ১ টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম।

এ সময়ে বক্তারা বলেন, বন্যার্তদের রাষ্ট্রীয় উদ্যোগে অতিদ্রুত উদ্ধার কাজ শুরু করে গণত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। সাথে সাথে বন্যা কবলিত এলাকাগুলো চিহ্নিত করে ‘উপদ্রুত এলাকা’ ঘোষণা করে দীর্ঘমেয়াদি কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন,বাংলাদেশ-ভারতকে যুক্ত করে ৫৪টি নদী বয়ে চলছে। ১৯৬৬ সালের আন্তর্জাতিক নদী আইন নীতিমালা অনুযায়ী নদীতে বাঁধ দেয়া যায় না। অথচ ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রকৃতির গতিকে রোধ করেছে বাঁধের মাধ্যমে। এবারেও কোন পূর্বাভাস ছাড়া বাঁধের গেট খুলে দেয়ার কারণে এবারের বন্যা এত ক্ষয়ক্ষতির জন্ম দিয়েছে।

বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে পদত্যাগকৃত স্বৈরাচারী হাসিনা সরকার গদি রক্ষা ও ব্যক্তিগত নিরাপদ আশ্রয়ের জন্য দেশের স্বার্থ উপেক্ষা করে নতজানু নীতিমালা গ্রহণ করেছিল। জনগণ প্রত্যাশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় পানি আগ্রাসন বিরুদ্ধে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।




চলছে ট্রায়াল, রোববার চালু হচ্ছে মেট্রোরেল