পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের একই দিনে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গনতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। যাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে নসাৎ করতে না পারে। এ গণঅভ্যুত্থানকে নসাৎ করতে স্বৈরচারের দোসররা এবং বিএনপির মধ্যে থাকা বর্ণচোরারা নানা ষড়যন্ত্র করছেন। এদেরকে প্রতিহত করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা বিএনপির একাংশের উদ্যোগে রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তাঁর নিজ বাস ভবন সুরাইয়া ভিলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়া, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. গোলাম রহমান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন ও সাবেক সাধারণ সম্পাদিকা জেসমিন জাফরসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ডক্টর আতহার উদ্দিন মিলনায়তনে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর বিরুদ্ধে দলীয় শৃক্সখলা ভঙ্গে অভিযোগ আনা হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দকে অবগত না করে বিএনপির নামে প্রকাশ্যে সমাবেশ করা সম্পূর্ণ অসাংগঠনিক কাজ এবং তাঁর (আলতাফ চৌধুরী) ছত্রছায়ায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে দলের মধ্যে বিশৃক্সখলা করার পাঁয়তারা করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুন্নু-কুট্টি গ্রুপের পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন। এ সময় জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া আহম্মেদ, মৎস্য দলের সভাপতি মো. শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশীদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে দুটি প্রোগ্রামের একটিতেও দেখা যায়নি।




সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ




হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে চিকিৎসকদের ‘শাটডাউন’ স্থগিত




ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা




বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়




সারাদেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা




পুরুষত্ব হারানোর আশঙ্কা গুলিবিদ্ধ সুমনের, চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন পরিবার

পটুয়াখালী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুমনের ডান উরুতে গুলি লেগেছে। গুলি লেগেছে অন্ডকোষেও। গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে গুলি বের করে অন্ডকোষের একাংশ কেটে ফেলা হয়। এরপর বাড়ি এসে সুস্থ হওয়ার জন্য ওষুধ সেবন করে যাচ্ছেন। কিন্তু সফল হননি।

তাই উন্নত চিকিৎসার জন্য এক প্রতিবেশীর কাছ থেকে শতকরা ৫ টাকা হারে ৪ হাজার টাকা ঋণ নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সামান্য টাকায় কীভাবে চিকিৎসা করাবেন তিনি তাই বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন সুমন বেপারী।

সুমনের বাবার নাম মৃত. আব্দুল গনি বেপারী। পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউপির মঠবাড়িয়া গ্রামে তার বাড়ি। মা সুমি বেগম (৬০), স্ত্রী শিরিনা (২৭) ছাড়াও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া জিদান (৯) ও আড়াই বছর বয়সী মীম নামে দুইটি ছেলে-মেয়ে রয়েছে। বাবা মারা গেছে এক যুগ আগে। ছয় ভাই-বোন তারা। বসতভিটা ছাড়া আর কিছুই নেই তাদের।

তাই জীবন জীবিকার আশায় ছয় বছর আগে বাড়ি ছেড়ে ঢাকা চলে যান। কাজ নেয় রায়েরবাগ এলাকার জামিল কঞ্জুমার লিমিটেড নামে এক মশার কয়েল তৈরির কারখানায়।

গত ১৯ জুলাই বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে অংশ নিয়ে কদমতলী থানার কাছে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। তাকে শনির আখরায় হাসপাতালে নিয়ে যায় ছাত্ররা। ওই হাসপাতালে চিকিৎসকরা প্রথমে তার চিকিৎসা করতে রাজি হননি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার অপারেশন করা হয়। কেটে ফেলা হয় তার অন্ডকোষের একাংশ। এরপর ২৭ জুলাই ঢাকা মেডিকেল রিলিজ নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি।

সুমন বেপারী আরো জানায়, তার গ্রামের স্থানীয় সিকদারের বাজারে এক ফার্মেসিতে গিয়ে ক্ষতের স্থানে ড্রেসিং করতে হয় প্রতিদিন। তীব্র জ্বালা যন্ত্রণা হয়। প্রশ্রাব করতে হয় তলপেট ছিদ্র করে বের করা পাইপের সাহায্যে। কেটে ফেলে দেয়া হয়েছে অন্ডকোষের একাংশ। সেখানে সেলাইয়ের দিকে তাকালেই নিস্তেজ হয়ে যায় শরীরের সব শক্তি। রোজ ৪শ টাকার ইনজেকশন ছাড়াও ওষুধপত্র আর ডেসিং নিয়ে ১৪-১৫শ’টাকা খরচ হয়। ব্যথার কারণে ডান পা নড়চড় করতে পারছেন না।

আরো পড়ুন : পটুয়াখালীতে জোরপূর্বক ভাবে জমি দখলের অভিযোগ

ফার্মেসিতে ড্রেসিং করতে গেলে সেখানে গ্রাম্য ডাক্তার অবস্থা দেখে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু উন্নত চিকিৎসার সমর্থ নেই তার।

কয়েক দিন আগে ঢাকা মহানগর দক্ষিনের জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ ১১ হাজার টাকা সাহায্য দেন তাকে। এ টাকা দিয়েই এতো দিন চিকিৎসা চালিয়েছেন।

এরপর প্রতিবেশি একজনের কাছ থেকে শতকরা ৫টাকা হারে সুদে ৪ হাজার টাকা ঋন নিয়েছেন। আরো কিছু টাকা ম্যানেজের চেষ্টা চালাচ্ছেন। ২-৪ দিনের মধ্যে টাকা পেয়ে গেলে চিকিৎসার জন্য ঢাকার চলে যাবেন।

সুমন বেপারীর স্ত্রী শিরিনা বেগম বলেন, ‘ঘরে বৃদ্ধা শাশুড়ি, দুইটা ছেলেমেয়ে। কামাই বন্ধ। এ্যাহন তার (স্বামী সুমন বেপারী) চিকিৎসা চালানোর কোন টাহা-পয়সা আমাগো নাই। সারাটা জীবন কস্ট কইরা চলছি। চিকিৎসা চালামু কিভাবে। রক্তের দাগ যায় নাই। রাজনৈতিক নেতারা এ্যাহনই এলাকায় ভোটের চিন্তা শুরু কইরা দিছে। আমাগো খবর কেডা নেয়?

এক প্রতিবেশির থাইক্কা মাসিক ৫টাহা সুধে ৪হাজার টাকা আইন্না ঢাকা যাইতেছে। কত ঋণ করমু আর পরিশোধই বা করমু কেমনে?’এখন তার চিকিৎনা উদ্বিগ্ন হয়ে পরেছি।




পটুয়াখালী জেলায় যোগদান করলো পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ৩০ আগস্ট ২০২৪ অপরাহৃে পটুয়াখালী জেলায় যোগদান করেন।

তিনি ৩১ আগস্ট পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পুলিশ লাইন্স পরিদর্শনকালে গার্ড অব অনার গ্রহন শেষে জেলা পুলিশের সকল স্তরের সদস্যদের সাথে পরিচিতিমূলক কল্যাণসভায় পটুয়াখালী জেলা সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের করেন।

সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত সকলে মিলেমিশে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন থানা-ফাঁড়িতে আগত সেবা প্রতাশীদের সাথে ভালো ব্যবহার পূর্বক দ্রুততার সাথে আইনানুগ সেবা প্রদান করার নির্দেশ প্রদান করেন।

আরো পড়ুন : পটুয়াখালী, দুমকি উপজেলা উন্নয়নের একজন রুপকার শ্রদ্ধেয় এম কেরামত আলী



১৬ বছর পর পটুয়াখালীতে প্রকাশ্য জনসভায় আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধি :: দীর্ঘ ১৬ বছর পটুয়াখালীতে প্রকাশ্যে জনসমাবেশ বক্তব্য রাখলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

পটুয়াখালীতে আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যেগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োাজিত গণ-সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।

এদিকে, সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণ-সমাবেশে যোগদেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুমকির লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় এক পথসভায় তিনি অংশগ্রহণ করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে আ.লীগের সাবেক এমপি শাহাজাদার নামে মামলা

বিএনপির এই নেতা বলেন, ‘ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি দেশে অরাজকতা সৃষ্টির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মা, র-এর অ্যাজেন্ট এবং বিএনপির মধ্যে যেসব মোনাফেক রয়েছে তারা অনেক ভয়ঙ্কর। এদেরকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এদিকে সকাল সাড়ে ১০টার পথসভায় বক্তব্যের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘ছাত্র-জনতা আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে এসেছিল।’

তিনি আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করায় সকল শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গনতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।




বাউফলে সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: সাংবাদিকদের উপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন করেছে বাউফল প্রেসক্লাব।

শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, সমকালের জিতেন্দ্র নাথ রায়, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মনজুর মোর্শেদ ও জবাবদিহির আবুল বশার বক্তব্য রাখেন।

আরো পড়ুন :  বাউফলে নদী থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার

বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর একদল দুর্বৃত্ত কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের উপর হামলা. প্রথম আলোর মিজানকে বিভিন্ন ভাবে হুমকি, ভোরের আকাশ পত্রিকার মো. ফিরোজের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ সারাদেশের সাংবাদিকদের উপর হামলা ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।