বরিশাল সদর উপজেলার চর কাউয়ায় এনসিপির সাংগঠনিক সভা

বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে শনিবার (৪ অক্টোবর) সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার প্রধান সমন্বয়কারী জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে এ সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি বলেন, ২৪-এর চেতনায় উজ্জীবিত হয়ে আগামীতে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান বাস্তবায়ন করবে এনসিপি। তাই পাড়া-মহল্লা ও ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও ২৪-এর চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা বলেন, স্বাধীনতার চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এনসিপি আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। ফ্যাসিবাদ বিরোধী গণঐক্য গড়ে তুলে নতুন সংবিধান ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় জনগণকে এনসিপির পতাকা তলে আসতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় ছাত্র, যুব, শ্রমিক ও এনসিপির নেতৃবৃন্দ।
শেষে অহিদুজ্জামান শরিফ বাশারকে আহ্বায়ক ও মো. রেজাউল আলম হেলালকে সদস্য সচিব করে চর কাউয়া ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








