গাজার মধ্যাঞ্চলে যুদ্ধ বন্ধ রেখেছে হামাস-ইসরায়েল




এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ




এইচএসসি’র ফল হবে সাবজেক্ট ম্যাপিং করে

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের জন্য ঢাকা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়। তথ্য সংগ্রহের পাশাপাশি সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রস্তাবে অনুমোদন দিলে পরের এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।

জেএসসি ও এসএসসি’র বিষয়ভিত্তিক ফলাফলের গড় করে বিগত সময়ে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে। কোভিডের সময় এভাবে ফল ঘোষণা করা হয়।




আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেজাউল করিম মল্লিক  বলেন, সাবেক দুই আইজিপিকে গ্রেপ্তার করার বিষয়ে বুধবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

পরে রাত ১টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকার আমলে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

অন্যদিকে শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।

 




অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, স্থগিতকৃত কিন্তু জমা দেওয়া হয়নি— এমন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে গণ-আন্দোলনে রূপ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র যাদের হাতে দেখা গেছে, অবৈধ অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলি বর্ষণ করেছেন এবং অস্ত্র মামলার আসামিদের ধরা হবে।




ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে দিলীপ কুমার আগরওয়ালার গুলশানের অফিস ঘিরে রাখে র‍্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান শুরু করেন র‍্যাব কর্মকর্তারা। অভিযানটি এখনো চলমান রয়েছে।




বাউফলে সাবেক এমপি আসম ফিরোজের আত্মীয় পরিচয়ে জমি দখল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে মো. সোহাগ মৃধা (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় এমপি’র ক্ষমতার প্রভাব খাটিয়ে অণ্যের প্রায় ৫০ শতাংশ জমি দখল করে নেয়াসহ জমির ধান ও গাছ কেটে নেওয়া অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের আত্মীয় পরিচয় দিয়ে সোহাগ মৃধা। জমির প্রকৃত মালিক প্রতিবাদ করলে তাকে প্রাণ নাশের হুমকিও দেয় কথিত এমপির আত্মীয় সোহাগ।

এঘটনায় সম্প্রতি ভুক্তভোগী পরিবারের পক্ষে মনিরুল ইসলাম বাদি হয়ে বাউফল থানায় লিখিত অভিযোগও করেছেন।

ভুক্তভোগী পরিবার জানান, কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের মৃত আলী আকবরের ওয়ারিশরা যত্রকান্দা মৌজায় ৫৫,৫৬,৫৭ ও ২৭৪ নম্বর খতিয়ানের একাধিক দাগে ৪৫০ শতাংশ ও কারখানা মৌজায় ২০ নম্বর খতিয়ানের একাধিক দাগে প্রায় ৫০০ শতাংশ জমির মালিক। যা তারা ভোগ করে আসছেন। একই এলাকার সোহাগ মৃধা আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব ঘাটিয়ে দরিয়াবাদ গ্রামে তাদের প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে নেয়।

একই সাথে মাছের ঘের দখল ও বিভিন্ন প্রজাতির গাছপালাও কেটে নেন। তখণ বাঁধা দিতে আসলে সোহাগ এমপির আত্মীয় পরিচয় দিয়ে তাদের প্রাণ নাশের হুমকি দেয়।

আরো পড়ুন : বাউফলে বিএনপি নেতা গাজী গিয়াসের সাংবাদিক সম্মেলন

মনিরুল ইসলাম নামে এক ভুক্তভোগী জানান, আমরা পৈত্রিক সূত্রে জমির প্রকৃত মালিক। সোহাগ মৃধার আমাদের কোনো ওয়ারিশ নয়। তিনি সাবেক এমপি আসম ফিরোজের আত্মীয় পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে আমাদের প্রায় ৫০ শতক জমি দখলে নিয়ে প্রায় শতাধিক মণ ধান ও লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যায়। এবং আমাদের মাছের ঘের দখলে নেয়।

আরেক ভুক্তভোগী মামুন বলেন, আমার পৈত্রিক জমিতে প্রায় ২৪ বছর আগে গাছ লাগাই। সেই গাছ গত বছর সোহাগ মৃধা কেটে নিয়ে যায়। এবং আমাদের জমির ধানও কেটে নিয়ে যান তিনি।সাবেক এমপির আত্মীয় পরিচয় দিয়ে তিনি এমন অপকর্ম করেছেন। যার কারণে আমরা কোথাও ন্যায্য বিচার পাইনি।

এবিষয়ে জানতে সোহাগ মৃধার বাড়িতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি।

তবে তার স্ত্রী শিরিন আক্তার চায়না বলেন,আমরা অভিযুক্ত জমির ওয়ারিশ সূত্রে মালিক। সাবেক এমপি আসম ফিরোজ আমাদের কোন আত্মিয় না। আমরা এলাকার নিরিহ মানুষ। প্রভাব বিস্তারের কথা সত্যি নয়।

এবিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত অফিসার শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




গলাচিপার ডাকুয়ায় জেলেদের মাঝে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ.

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় শান্তিপূর্ণভাবে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪৪২ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপসহকারী কৃষি অফিসার ও ট্যাগ অফিসার মো. নাহিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সায়েম মিয়া, মো. উজ্জল, মহিলা ইউপি সদস্য মোসা. সালমা প্রমুখ।

আরো পড়ুন : গলাচিপায় ছাত্র আন্দোলনে নিহত ৬ জনের পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত

ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, শান্তিপূর্ণভাবেই ৪৪২ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তা ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রকৃত জেলেদের মাঝে এসব চাল বিতরণ করা হয়।




আ.লীগের দলীয় পদ ছাড়লেন চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান ও সদস্য

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের দলীয় পদ ছাড়লেন চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসাইন বাবুল ও সদস্য মো. নেছার উদ্দিন।

তোফাজ্জেল হোসাইন বাবুল চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নেছার উদ্দিন চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণাপত্র পাঠ করেন।

আরো পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপায় নিহত ৫

পদত্যাগের ঘোষণাপত্রে তোফাজ্জেল হোসাইন বাবুল বলেন, বর্তমান নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একজন নিরপেক্ষ চেয়ারম্যান হিসেবে সরকারি উন্নয়নে কাজ করে আসছি। আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে পদত্যাগ করিলাম। যেহেতু বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম না থাকায় আমি লিখিতভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও সাংগঠনিকভাবে পদত্যাগপত্র দাখিল করিতে পারি নাই। তাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে বাধ্য হলাম।

এ সময় ইউপি সদস্য মো. নেছার উদ্দিনও পদত্যাগের ঘোষণাপত্র পাঠ করেন।




রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ, হাসপাতালে হাজী সেলিম

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২ টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে।

গত সোমবার (২ সেপ্টেম্বর) হাজী মোহাম্মদ সেলিমকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় ২০ তলা ভবনের সাত নম্বর বিল্ডিংয়ের পাশে রাস্তার ওপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করা হয়। ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা আহত হয়। তাদের মধ্যে বাদীর ছেলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

আরও বলা হয়, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও কৌশলে বিভিন্ন তথ্য গোপন করাসহ এড়িয়ে যাচ্ছেন। আসামিকে ঘটনার বিষয়ে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমতাবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য ১০ দিনের পুলিশি রিমান্ডের একান্ত প্রয়োজন।

গত ১ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়েছে।

খালিদ হাসান সাইফুল্লাহ মারা যাওয়ার ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের। পরে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করেন হাইকোর্ট।