বাউফলে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বখতিয়ার উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাওয়া তিনটি অভিযোগের বিষয় তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পাঠানো পৃথক দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এরআগে রবিবার রাতে দুইটি প্রজ্ঞাপন জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বশির গাজী।

একটি প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান শিক্ষক মো. বখতিয়ার উদ্দীনের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালার বিভিন্ন ধারা ও উপধারায় তিনটি অভিযোগ করা হয়েছে এবং এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। অসন্তোষজনক উদ্ভূত জরুরি পরিস্থিতিতে বর্ণিত প্রবিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অভিযোগের তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডুকে আহ্বায়ক, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নুরনবীকে সদস্য সচিব এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহকে সদস্য করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের অনুরোধও জানানো হয় প্রজ্ঞাপনে।

এদিকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা বেগম অভিযোগ করেন, তার পুত্রবধূকে বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ দেয়ার জন্য কয়েক ধাপে ৯ লাখ টাকা ঘুষ নেন প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দীন। ২০১৭ সালে টাকা নিলেও এখনও চাকরি দেয়া হয়নি। এ বিষয়ে তিনি আদালতে মামলাও করেছেন। তিনি ছাড়াও এলাকার একাধিক ব্যক্তিকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন এই প্রধান শিক্ষক। এসব ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে বলেও অভিযোগ করেন তিনি।

এসকল অভিযোগ অস্বীকার করে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বরখাস্ত প্রধান শিক্ষক মো. বখতিয়ার উদ্দীন জানান, উপজেলা প্রশাসনের তদন্ত চলমান তাই এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না তিনি।

ঘুষ লেনদেন ও এ সংক্রান্ত মামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ওই টাকা আমি ধার নিয়েছিলাম। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। মামলায় আমি দোষী প্রমাণিত হলে দোষী, নির্দোষ হলে নির্দোষ।




গলাচিপায় ক্লাসে ফিরতে শিক্ষার্থীসহ অভিভাবকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসে ফিরতে অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার চরকাজল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চর কপালবেড়া এলাকার গৌরোহালিয়া খালের উত্তর প্রান্তে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খালের উত্তর প্রান্তের বসবাসরত মানুষের সাথে দক্ষিণ প্রান্তের মানুষের দীর্ঘদিনের বিরোধ চলে আসায় কিছুদিন পূর্বে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিরোধের কারণে দুই পারের মানুষের যাতায়াতের সেতুবন্ধনের একমাত্র খেয়া নৌকাটি দক্ষিণ পারের লোকজন জমির উপরে তুলে রাখে। এর কারণে উত্তর চর কপালবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস করতে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারছেন না।

এছাড়াও মুসল্লিরাও মসজিদে নামাজ আদায় করতে আসতে পারছেন না।

তাই অতিদ্রুত কোমলমতি শিক্ষার্থীসহ অভিভাবকরা নৌকা আগের যায়গায় প্রতিস্থাপনের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন অভিভাবক মেহেরাব রিয়াজ ও সোহাগ হাওলাদার, শিক্ষার্থী রোহান, লামিয়া, মুনিয়া, সামসুদ্দিন, সিয়াম প্রমুখ।




পুলিশ সংস্কারে প্রাথমিক কমিটি শিগগিরই : স্বরাষ্ট্র উপদেষ্টা




জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার (৯ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার।

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার এভিডেন্স (প্রমাণ) নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা, নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন।

তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম। আগে ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই। দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে।

শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাব নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাসহ যত প্রভাবশালী আসামিই হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারো প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না।




এইচএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি। তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।

বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ণ প্রায় শেষ পর্যায়ে। বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতিসহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।

শিক্ষাবোর্ড জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। ১৩টি পত্রের মধ্যে সাতটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের ৩০ তারিখে। জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকভাবেই হয়েছে। কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। মাঝখানে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটেছে। বিভিন্ন থানায় হামলার কারণে সেখানকার প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সম্প্রতি নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী ১১ সেপ্টেম্বর। এর মধ্যে একদল শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। পরে এসব পরিক্ষা বাতিল করা হয়।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।




৬ দফা দাবিতে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পটুয়াখালী প্রতিনিধি :: কারিগরি শিক্ষায় অবৈধভাবে ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ ও বিভিন্ন পদে অকারিগরি কর্মকর্তা অপসারণের দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে বিগত কয়েক দিন শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, কতৃপক্ষের কোন সমাধান না পেয়ে আজ সোমবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক তাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে নিজ ক্যাম্পাসে ফিরে যেতে বলেছেন এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন তাদের জায়গা থেকে যতদূর করা সম্ভব তারা তাদের জন্য করবেন, এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপালের সাথে কথা বলে তাদের দাবি সমূহ মেনে নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

এরপর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে ফিরে যান।




অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারাই রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য

বরিশাল অফিস :: সাদাকে সাদা আর কালোকে কালো বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন, আব্দুল হান্নান মাসুদ (ঢাবি), সানজানা আফিফা অদিতি (ঢাবি), রাইয়ান ফেরদৌস (ঢাবি), তৌহিদ আহমেদ আশিক (শেকৃবি) পাশে উপবিষ্ট ছিলেন, এম এ সাঈদ (ঢাবি), সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ), হাসিবুল হোসেন শান্ত (NSU), মোবাশ্বেরা করিম মিমি (AIUB), শহিদুল ইসলাম শাহেদ (ববি), জিহাদ হোসাইন (ঢাকা কলেজ)। বরিশাল বিশ্ববিদ্যালয় ববি শিক্ষার্থীরা মতবিনিময়ে অংশ নিয়ে তাদের সমস্যা তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আরো বলেন, ছাত্র আন্দোলনকে কেউ দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন আবার দুর্নীতি শুরু করবেন, তবে ছাত্র-নাগরিক আপনাদের বিষ দাঁত উপড়ে ফেলবে। আমরা বুলেট-বোমা ভয় পাই না। তাই দুর্নীতিবাজরা সতর্ক হয়ে যান।

ছাত্রদের আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। এই দুর্নীতিবাজরা কৌশলে আমাদের মধ্যে বিভজন তৈরি করতে চায়। এজন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।




বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

বরিশাল অফিস :: বরিশাল নগরী থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে গ্রেনেডটি পাওয়া যায়।

ওই এলাকার পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে গ্রেনেডটির সন্ধান পান তিনি। তখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা জরুরী সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, ৪ আগস্টে ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়তো সেই সংঘর্ষের সময় অবিস্ফোরিত গ্রেনেডটি ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়। গ্রেনেড পাওয়ার খবরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন জানান, দ্রুত গ্রেনেডটি উদ্ধারে গ্রেনেড ডিসপোজাল টিম অভিযান চালাবে।

তিনি আরও জানান, গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত নয়। সাউন্ড বা টিয়ার গ্রেনেডও এটি নয়। আমাদের ধারণা অন্য কোনো গ্রেনেড হবে এটি। কীভাবে এখানে গ্রেনেডটি আসলো সেটি যাচাই বাছাই করা হচ্ছে।




গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্প চান আন্দালিব পার্থ

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার ও পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এর বাইরে আহত হয়েছেন আরও ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ। তাদের পাশে দাঁড়াতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার থেকে মূল্যায়ন করতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পার্থ। যেই লক্ষ্যে আহতদের সুচিকিৎসার পাশাপাশি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন পার্থ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ লিখেছেন, ‘গণভবন যেহেতু ১৫ একর এর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত; সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায়; তাহলে আমার ধারণা উনাদের উপকার হত।’

পার্থ আরও লিখেছেন, ‘ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশী ভালো…।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তার আগে দেশের মাটিতে ঘটে গেছে ভয়াবহ নৃশংসতা। যেই নৃশংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। যাদের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘর তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button



আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে আয়কর রিটার্ন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেড করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল উন্মুক্ত করে দেয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন।

ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজে রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদপ্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন।