বৃষ্টি থামবে কবে, জানাল আবহাওয়া অফিস

চন্দ্রদ্বীপ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। যা আগামীকালও অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১৬ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। অব্যাহত বৃষ্টিতে বন্যাদুর্গত এলাকায় পানি কিছুটা বাড়লেও বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলছে সংস্থাটি l

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফাইল ছবি

একদিকে দমকা হাওয়া সেই সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর আবহাওয়া ঠিক এমনই। যদিও শনিবারের সকালটা শুরু হয় ভারী বর্ষণ দিয়ে। এক পর্যায়ে বৃষ্টির পরিমাণ কমে আসলেও থেমে যায়নি পুরোপুরি।

নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে অনেকটা সংকটে পড়তে হয় মানুষজনকে। যদিও সাময়িক সেই ভোগান্তির থেকে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তির স্বস্তিই ছিল বেশি।



পটুয়াখালীতে আজও ভারী বৃষ্টিপাত অব্যাহত

পটুয়াখালী প্রতিনিধি :: সাগরে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিনের মত আজও পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে গত ২৪ ঘন্টায় (সকাল ৯ টা পর্যন্ত) ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বলে জানানো হয়েছে।

এদিকে বৃষ্টির কারনে জেলার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জরুরী কাজ ছাড়া এদিন অনেকেই ঘরের বাহিরে বের হতে দেখা যায়নি। যারাও বা বাহিরে বের হয়েছেন রাস্তায় রিকশা কিংবা অটোরিকশা না থাকায় তাদেরকে যানবাহন পেতে ভোগান্তিতে পরতে হয়েছে।

অপরদিকে নিম্নচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকা গুলো নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে দেখা গেছে। বৃষ্টির কারনে আমন ধানের চারা রোপন করতে গিয়েও বিপাকে পরেছেন অধিকাংশ কৃষকরা। বৃষ্টির কারনে জমিতে পানি বেশি থাকায় বীজ রোপন করতে সমস্যা হচ্ছে। পাশপাশি অনেক কৃষক বীজতলা থেকে বীজ তুলতে পারছেন না।




যেভাবে রাডারের বাইরে রাখা হয় শেখ হাসিনার বিমান




লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ




পটুয়াখালীতে ভুয়া মেজর পরিচয়ে ৪ প্রতারককে আটক করেছে সেনাবাহিনী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ভুয়া মেজর পরিচয়ে চার প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার রাতে পটুয়াখালী জেলা শিশু একাডেমী সেনা ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মোঃ সালাহ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, খান রেজাউল করিম, মোঃ জসীম হাওলাদার। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ী পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আর জসীম উদ্দিনের বাড়ী বাকেরগঞ্জ থানায়।

পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর সাইফ জানান, সাদা রংয়ের একটি প্রাইভেট কারে শুক্রবার রাতে ক্যাম্পের সামনে এসে সালাহউদ্দিন নিজেকে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করতে চায়। এসময় তার কথাবার্তায় অসংলগ্ন দেখা দিলে গাড়ীসহ তাদেরকে কৌশলে ক্যাম্পের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে কর্নেল মোহসীন স্যারকে বিষয়টি অবহিত করি। পরে কর্নেল মোহসীন স্যারের সামনে নিলে সালাহউদ্দিন নিজেকে ১৯নং কোর্সের এর অবসরপ্রাপ্ত মেজর অফিসর পরিচয় দেয়। এক পর্যায়ে খোজ খবর নিয়ে নিশ্চিত হয় যে, তিনি আসলে ভুয়া পরিচয় দিয়েছে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসা করলে নিজেকে ভুয়া মেজর স্বীকার করেন। তারসাথে যারা ছিল তারাও এক পর্যায়ে নিজেদেরকে ভুয়া সেনাবাহিনীর সদস্য বলে স্বীকার করেন।

সেনাবাহিনীর সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে ওই প্রাইভেট কার নিয়ে তারা চারজন পটুয়াখালীতে অবস্থান করছিলেন। তবে কোথায় কোথায় গেছেন বা কি করেছেন আর কি কারণে ভুয়া মেজর পরিচয় দিছে সেটির ব্যপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদেরকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করেছেন বলে পটুয়াখালী জেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডিং অফিসার কর্নেল মোহসীন জানান।

এব্যাপারে প্রতারণা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার ওসি মোঃ জসীম জানান।




সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি।

ছবিতে দেখা যায়, বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তার সেলফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে টানা তিনবারসহ মোট চারবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মুজিবুল হক ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার জমজ সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি তিন সন্তানের জনক।




পবিপ্রবিতে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক ২৯ আগস্ট জারি করা পত্রের আলোকে বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের অনুষ্ঠিত সভায় এ দায়িত্ব প্রদান করা হয়।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয় যে, জ্যেষ্ঠ অধ্যাপক মো. জামাল হোসেন এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।




কক্সবাজারে নারী হেনস্তার ভিডিও ভাইরাল, উল্লাস করা যুবক ডিবি হেফাজতে

চন্দ্রদ্বীপ নিউজ ::সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে কক্সবাজারে নারীর হেনস্তার একটি ভিডিও। কয়েকটি ভিডিওতে নারীকে লাঠি দিয়ে দৌঁড়ে দৌঁড়ে মারধর করতে দেখা যায়।

বিশেষ করে একটি ভিডিওতে দেখা যায়, রাতের বেলা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।

সারাদেশে আলোড়ন সৃষ্টি হওয়ার পরপরই ওই ঘটনার সাথে জড়িত লাঠি দিয়ে মারধর ও শ্লীলতাহানি করা যুবককে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কম-কে জানান, সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস, মারধর করাসহ শ্লীলতাহানি করা যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বিষয়টি স্বীকার করেছে। তবে এখনো গ্রেফতার করা হয়নি।




সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

চন্দ্রদ্বীপ নিউজ ::বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এ অবস্থায় বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম আবুল কালাম মল্লিকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এতে আরও বলা হয়, বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।




বঙ্গোপসাগরে সাতটি মাছ ধরার ট্রলারডুবি, ৩০ জেলে নিখোঁজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাতটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ৩০ জন  জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আরও কমপক্ষে ৩০ জন জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।  শুক্রবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের কয়েকটি এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকেরা হলেন বাবর মাঝি, জান মিয়া, দেলোয়ার মাঝি, হেলাল উদ্দিন, শহীদ মাঝি, মেহরাজ মাঝি ও ইউনুছ মাঝি। এ সময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলার থেকে প্রায় ৩০ জন জেলেকে উদ্ধার করা হয়। ডুবে যাওয়ার সব ট্রলারের কমপক্ষে ৩০ জন জেলে এখনো নিখোঁজ।

জানতে চাইলে কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যার আগে সূর্যমুখী এলাকায় একটি ট্রলার ডুবে যাওয়ার খবর মাঝিরা জানিয়েছেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও পরে মাঝিরা জানান ওই ট্রলার থেকে ১৮ জেলেকে অন্য ট্রলারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। বাকি ট্রলারগুলোর বিষয়ে খবর নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, বিভিন্ন ঘাট থেকে সাতটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। ডুবে যাওয়া ট্রলারগুলোর কমপক্ষে ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানান। নিখোঁজ জেলেদের বিস্তারিত আগামীকাল সকাল নাগাদ জানা যাবে। ইতিমধ্যে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জেলেরা জানান, গত কয়েক দিনে মাছ ধরার জন্য উপজেলার বিভিন্ন ঘাট থেকে গভীর সাগরে যায় অনেকগুলো মাছ ধরার ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল থেকে বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে ট্রলারগুলো। সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে সাতটি ট্রলার ডুবে