পটুয়াখালী জেলায় কোনো সিন্ডিকেট চলবে না

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার বাজার ও দ্রব্যমূল্য মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রথম এবং প্রাধান উদ্দেশ্য হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা। দেশের কোথায় কি হচ্ছে তা শোনার সুযোগ নেই, আমার পটুয়াখালীতে কোনো সিন্ডিকেট চলবে না। যারা সিন্ডিকেট করবে তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা তো পাবেই না বরং জেলা প্রশাসন তাদের জন্য কঠোর অবস্থানে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাত্তলাদার।

এ ছাড়াও সভায় ব্যাবসা সমিতির প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছত্র প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




আওয়ামী লীগকে ছাড়াই হয়তো ভোট  হবে: কমিশন প্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দায়িত্বে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার  জানিয়েছেন, সংবিধান লঙ্ঘন করে ভোট জালিয়াতি করার দায়ে আগে বিচার হবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ‌ নেতৃত্বের। এর পরে শাস্তি ভোগ করে তবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তাঁরা। তাতে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল যদি অংশগ্রহণ না-করতে পারে, তাতেও কোনও অসুবিধা হবে না।

সুজন নামে একটি নাগরিক অধিকার সংগঠনের প্রধান বদিউল আলম দীর্ঘদিন ধরেই নির্বাচনী সংস্কারের দাবিতে সরব। ক্ষমতাসীন হওয়ার এক মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বক্তৃতায় ৬টি সংস্কার-কমিশন গঠনের ঘোষণা করে তার প্রধানদের নাম জানান। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে কমিশনের প্রধান হিসাবে বদিউলের নাম বলেন তিনি। বদিউল শনিবার একটি অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় বলেন, “পূর্বে যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্ট ভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিচার হবে। তা না হলে আগামী দিনে দৃষ্টান্ত সৃষ্টি হবে না। বিগত তিন জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত ১০ লক্ষ মানুষ সবাই নির্বাচনী অপরাধী।” বদিউলের কথায়, “আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক।” তিনি জানান, বিচারে যে শাস্তির বিধান হবে, তা ভোগ করে তার পরে ভোট করতে হবে আওয়ামী নেতাদের। বদিউল বলেন, “আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নই। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা শাস্তিভোগ শেষ করে পুনর্গঠিত হতে না-পারলে তাদের ছাড়াই নির্বাচন হবে। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না।”

বদিউলের এই মন্তব্যে ‘চক্রান্ত’ দেখছেন আওয়ামী লীগ নেতৃত্ব। আত্মগোপনে থাকা দলের এক কেন্দ্রীয় নেতা বলেন, “ইউনূস সরকার আসলে অন্য কারও কর্মসূচি রূপায়ণ করছে। আওয়ামী লীগকে এত ভয় কেন বদিউলদের? এই চক্রান্ত কেন করতে হচ্ছে তাদের? অতীতেও এ সব করে আমাদের শেষ করা যায়নি, এ বারেও হবে না। শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা পাওয়া বাংলাদেশকে শেখ হাসিনা যে ভাবে উন্নয়নের পথে নিয়ে গিয়েছেন, মানুষ তা জানেন বলেই আওয়ামী লীগকে ভোটারদের কাছে পৌঁছতে দিতে চায় না এরা।” বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীম জানান, তাঁরা কোনও দলের উপরে নিষেধাজ্ঞা চান না। অসীম বলেন, “বিএনপি সব সময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আওয়ামী লীগ আমাদের বাদ দিয়ে জালিয়াতির ভোট করত। আমার দল তার পক্ষপাতী নয়। তবে গণঅভ্যুত্থানের পরে ছাত্র-জনতা কী সিদ্ধান্ত নেয়, সেটা আলাদা।”

পর্যটন শহর কক্সবাজারে ‘শালীন পোশাক’ না পরা এবং একা ঘোরার দায়ে মেয়েদের হেনস্থার যে ভিডিয়ো আগের দিন প্রকাশিত হয়েছিল, তার মূল আসামি ফারুকুল ইসলামকে পুলিশ আটক করেছে। তবে হেনস্থা হওয়া মেয়েদের খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে। এর পরে পুলিশই এই মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে l




বাফুফেতে সালাউদ্দিনের ১৬ বছর : ব্যর্থতা আর বিতর্কের পাল্লা ভারী




শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস




বরিশালের সাবেক এমপি শাহে আলম আটক

বরিশাল অফিস :: বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার রাতে মারধরের পর তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।

গুলশান থানার ওসি তৌহিদ আলম জানান, সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার গুলশান থানায় আটক আছেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

গত ১১ সেপ্টেম্বর চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন সৈয়দ আতিকুর রহমান। তিনি বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ জিল্লুর রহমানের ছেলে।

মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাই ও এক ভাগ্নেসহ ১৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমি অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

শা‌হে আলম তালুকদার বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।




সংসদ থেকে হারিয়ে গেছে প্রায় ১ কোটি টাকা




পটুয়াখালীতে ২৪ ঘন্টায় ২২১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

পটুয়াখালী প্রতিনিধি :: গভীর স্থল নিম্নচাপে পটুয়াখালীতে গত ৩ দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।

গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২২১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বৈরি আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। গভীর স্থল নিম্নচাপে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা ও বাতাসের গতিবেগ। উপকূলে ঝড়ো হাওয়ার আশংকায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিরাপদে থাকতে বলা হয়েছে মাছধরার ট্রলার সমূহকে।




গণঅভ্যুত্থানে নিহতদের ৪২২ জন বিএনপির রাজনীতিতে যুক্ত ছিল




পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সঙ্গে আলোচনা




ত্রাণের বাকি টাকা সম্পর্কে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ

  • ত্রাণের বাকি টাকা বিশেষভাবে অ্যাকাউন্টে সংরক্ষিত রয়েছে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ
  • স্বচ্ছতা নিশ্চিতকরণে আগামী কয়েকদিনে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, জানিয়েছেন তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক : সম্প্রতি বন্যার্তদের সহায়তায় তোলা ত্রাণ ও টাকা বিশেষভাবে অ্যাকাউন্টে সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

সেখানে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘গত ৪ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামি ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু এই তিনজনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখন পর্যন্ত ওই একাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি।’

তিনি আরও লেখেন, ‘স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী। কোনো বিশেষ ভুলবুঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল।’