লেবাননে ইসরায়েলের নজিরবিহীন হামলা, একসঙ্গে আহত প্রায় ৩ হাজার

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লেবাননে ছোট আকারের যোগাযোগের যন্ত্র পেগারে বিস্ফোরণ ঘটতে শুরু করে। যা সারাদেশে প্রায় একসঙ্গে ঘটে। এই যন্ত্রটি ব্যবহার করে থাকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা। এছাড়া অনেক সাধারণ মানুষও ব্যবহার করেন। এটির মাধ্যমে বার্তা পাঠানো যায়।

পকেটে ও হাতে থাকা এই যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হাজার হাজার মানুষ আহত হওয়ার জন্য জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ এবং লেবাননের সরকার।

তবে একসঙ্গে যন্ত্রগুলোর মাধ্যমে ইসরায়েল কীভাবে বিস্ফোরণ ঘটালো সেটি এখন নিশ্চিত নয়। এছাড়া ইসরায়েলও হামলার দায় স্বীকার করেনি।

বিবিসি জানিয়েছে, আহতদের রক্তদানের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। অনেককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হিজবুল্লাহ হুমকি দিয়েছে, পেগারের মাধ্যমে চালানো হামলার উপযুক্ত জবাব ইসরায়েলকে দেওয়া হবে।

গত এক বছর ধরে সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলে আসছে। কিন্তু এবার একযোগে দেশটিতে বড় হামলা চালিয়েছে তারা।

 




এবার যে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

চন্দ্রদ্বীপ ডেস্ক: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সারাদেশেই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশজুড়ে বৃষ্টির প্রবণতা থাকলেও তাপমাত্রা বাড়তে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে বলা হয়েছে।

 




ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ম্যাজিষ্ট্রেট যদি মনে করেন যে, ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে কেন এক বৎসরের অনধিক কাল শান্তি রক্ষার জন্য জামিনদারসহ বা ব্যতীত একটি মুচলেকা সম্পাদনের আদেশ দেয়া হবে না, তার কারণ দর্শাতে বলবেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিন দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।




বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

কয়েকশত শিক্ষার্থী ব্যানার ও বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে কালাইয়া বন্দর ঘুরে ৬ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাউফল সরকারি কলেজ ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীরাও মিছিলে অংশগ্রহণ করেন।

ফলে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে বাউফল পৌরএলাকা। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজি বরাবর একটি স্মরকলিপি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিদ্যালয়ের মূল ফটকের পাশের দেয়াল ভেঙে দোকান ঘর তৈরি করে সেগুলো ভাড়া দিয়েছেন। বিদ্যালয়ের ছাদে ডিস লাইন স্থাপন করা হয়েছে। সেই লাইনে বিদ্যুতায়িত হয়ে গত বছর ১২ মে দশম শ্রেণির বিল্লাল হোসেন নামে এক শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় কোনো বিচার পায়নি নিহতের পরিবার।

এ ছাড়াও তার বিরুদ্ধে রযেছে জোর করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়সহ বিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগ। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজি বলেন, শিক্ষার্থীর স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




কারাগারে ৯ এমপি-মন্ত্রী ডিভিশন সুবিধা পাচ্ছেন




৫ আগস্টের পর ডিআইজি এসপিসহ পুলিশের ১৮৭ জন অনুপস্থিত




পটুয়াখালীতে দুই ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী ব্যবসায়ী প্রণব চন্দ্র রায় এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, গত ১৫ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে বারোটায় দিকে সদর উপজেলার ভূড়িয়া ইউনিয়নের ভায়লা বাজারে আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়ে যায় শ্রী গুরু ফার্মেসী এবং রবিউল স্টোরের সব মালামাল। যাতে ঐ দুই ব্যবসায়ীর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের।

শ্রী গুরু ফার্মেসীর মালিক ভুক্তভোগী প্রণব চন্দ্র রায় বলেন, রবিবার রাত নয়টার সময় আমার ফার্মেসীর ভেতরে মটরসাইকেল রেখে বাসায় যাই। পরে রাত সাড়ে বারোটার সময় স্থানীয় লোকজনের মুখে জানি আমার দোকানে আগুন লাগছে। এসময় দোকানের সামনে এসে দেখি ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে রাস্তার উপর দাড়িয়ে পানি দিতে হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তুু ততক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।

তিনি আরো বলেন, দোকানের যে জমি রয়েছে সেটা আমাদের জমি। বেশ কয়েক বছর ধরেই মানুষের চিকিৎসা দিয়ে আসছি। তবে কিভাবে আগুন লাগলো আর কারাই বা লাগালো কিছুই বুঝতে পারছি না। দোকানের মধ্যে থাকা ঔষধ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ প্রায় ৬ লক্ষ টাকা এবং বাসার কিছু স্বর্ণালংঙ্কার ছিলো যার কিছুই পাওয়া যায়নি। এক আগুন আমার সব কেড়ে নিলো।

মুদি মনোহারী দোকানী রবিউল স্টোরের মালিক সিদ্দিক হাওলাদার বলেন, জীবনের সবটুকু সঞ্চয় ছিলো এই দোকানকে ঘিড়ে কিন্তুু আগুন সবকিছু কেড়ে নিলো। এখন আর পরিবার নিয়ে চলার মত উপায় নাই। আল্লায় এর চাইতে আমারে নিয়ে গেলে ভাল হতো।

পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোঃ আসাদ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




এখনো পলাতক ৯০০ বন্দি— আইজি প্রিজন্স

চন্দ্রদ্বীপ নিউজ :: সরকার পতনের সময় উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনো ৯০০ পলাতক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ৬ আগস্ট দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা-বিদ্রোহ করে বন্দিরা। একই সঙ্গে ব্যাপক ভাংচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগের মাধ্যমে কারাগারগুলো থেকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দিসহ বিচারাধীন মামলার দুই হাজারের বেশি বন্দি পালিয়ে যায়। এদের মধ্যে অনেককে পুনরায় গ্রেফতার করা হলেও এখনো পলাতক রয়েছে ৯০০ জন।

আইজি প্রিজন্স বলেন, কয়েকটি কারাগার থেকে গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে এবং কয়েকটি কারাগার থেকে পালানোর সময় কয়েকজন বন্দির মৃত্যুসহ অনেক কারা কর্মকর্তা এবং কারারক্ষী গুরুতর আহত হন। অগ্নি সংযোগ এবং ব্যাপক ভাংচুরের ফলে দুটি কারাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক কারা কর্মকর্তা-কর্মচারীদের আবাসস্থলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তায় কারা বিভাগ অন্যান্য কারাগারগুলো সুরক্ষিত রাখতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে কারাগার থেকে পালিয়ে যাওয়া অধিকাংশ বন্দিকেই কারাগারে ফেরত নিয়ে আসা সম্ভব হয়। এর মধ্যে কিছু বন্দি স্বেচ্ছায় এবং বাকিদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গ্রেফতার করা হয়। এ প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে কারাগারের লুটকৃত অস্ত্র ও গোলাবারুদের উল্লেখযোগ্য অংশও উদ্ধার করা হয়েছে, অবশিষ্টগুলো উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

আইজি প্রিজন্স বলেন, কারাগারকে সেবাগ্রহণকারীদের আস্থাভাজন হিসেবে গড়ে তোলাসহ একটি প্রকৃত সংশোধনাগার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এরেই মধ্যে প্রশিক্ষণের পরিকল্পনা প্রণয়নসহ দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদগুলো পদায়নের পদক্ষেপ নেয়া হয়েছে। জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত জটিলতা নিরসন করে স্থবির পদোন্নতির ক্ষেত্রে গতিশীলতা আনয়নসহ জনবল বৃদ্ধির ন্যায় ন্যায্য দাবিগুলোর বিষয়ে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।

এছাড়া দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। এক্ষেত্রে কারা বিভাগ নিশ্চয়তা দিচ্ছে যে, এখন থেকে কারা বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে কঠোর পদক্ষেপ নেয়া হবে।




সিলেটে জামিন নেওয়া মানিককে ঢাকায় এনে ফের গ্রেপ্তার

 




ফ্যাসিস্টের প্রেতাত্মারা চক্রান্ত করছে : মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছেন বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ২০১৬ সালে খালেদা জিয়া ভিশন ২০২১ দিয়ে গণতন্ত্র টেকসই করার কথা বলেছেন। আর ২০২৩ সালে বিএনপি আবার ৩১ দফা দিয়েছে।

গত ১৬ বছরে বিএনপির অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনেকে কারাগারে গিয়েছেন। অনেকে গ্রামে না থাকতে পেরে ঢাকায় এসে রিকশা চালিয়েছে। গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেছি, ১৩ বছরের একটি ছেলের গুলি লেগে পা হারিয়েছে। এইভাবে গণতন্ত্র-মুক্তির সংগ্রাম চলছে।

সাবেক এই মন্ত্রী বলেন, ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার। সেই সুযোগ যেন আমরা হেলায় না হারাই। আজ এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।

সমাবেশে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা হচ্ছেন সেই ভ্যানগার্ড, আজ আবার কেউ গণতন্ত্রকে বিপথে নিতে চাইলে রুখে দাঁড়াবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন। দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাবেন এবং ফিরে আসবেন।

গণঅভ্যুত্থানে আহত-নিহতদেরর ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ডা. জাহিদ হোসেন প্রমুখ।