পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার

পটুয়াখালী প্রতিনিধি :: আজ পটুয়াখালী মেডিক্যাল কলেজের একাডেমীক কাউন্সিলের সভায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাঁধা সহ চাঁদাবাজীর অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কার সহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: মো: মনিরুজ্জামান শাহিন বলেন ছাত্রলীগের সভাপতি মোঃ সাদিকুর রহমানকে একবছর ও সাধারন সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কার সহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি পুরুষ ও মহিলা হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিং-এ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ৫ লাখ টাকা ঘুষ দাবি করলে একাধিকবার ঢাকা থেকে আগত টেকনিশিয়ানরা ফেরত যেতে বাধ্য হয়। ছাত্রলীগের চাঁদাদাবির ঘটনায় আসবাবপত্র সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠান।

এদিকে, আসবাবপত্র ফিটিংয়ের কাজে ছাত্রলীগের বাধা দেয়ার বিষয়ে ঢাকাস্থ কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকেশৗলী মো. সাজেদুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক ডা: মো: মনিরুজ্জামান ১১ জুলাই কলেজের অধ্যক্ষ বরাবরে উল্লিখিত অভিযোগ ছাড়াও সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে ফিটিংসের কাজে আসা টেকনশিয়ানদের অবস্থানরত হোটেলে গিয়ে মারধর করা সহ মোবাইল কেড়ে নেয়া এবং ফিটিংসের কাজে না আসতে হুমকী প্রদর্শন করে আসার লিখিত অভিযোগ সহ জরুরুী ভিত্তিতে বিষয়টি সমাধানকরার অনুরোধ জানান।

আসবাবপত্র ফিটিংয়ের কাজে ছাত্রলীগের বাধা দেয়ার বিষয়ে ঢাকাস্থ কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকেশৗলী মো. সাজেদুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৭-সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোস্তাফিজুর রহমানকে এ তদন্ত কমিটির আহবায়ক করা হয়। তদন্তে অভিযুক্তরা সরকার পরিবর্তনের আগে বিভিন্ন অজুহাতে তদন্ত কমিটির কাছে হাজির হননি। মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে তদন্ত কমিটির কাছে নির্ধারিত দিনে হাজির না হয়ে ও সংবাদমাধ্যমে তাদের অন্যায় কাজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেন তারা।

এদিকে গত (১৬ জুলাই) বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গণে কোটা বিরোধী আন্দোলনকারী এপ্রোনপড়া শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় আহত- হন কমপক্ষে ২৫ জন। এসময় হঠাৎ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে ২৫/৩০ টি মটর সাইকেলে দেশীয় অস্ত্র- শস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে হামলা চালায় শিক্ষার্থী আন্দোলনকারীদের উপর । এ সময় তারা মেডিকেল পড়ুয়া ছেলেদের বেদম লাঠিপেটার সাথে সাথে মেয়ে শিক্ষার্থীদের শারীরিক ভাবে লাঞ্চিত করার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটায়্ হামলা থেকে বাচার জন্য হোস্টেলে প্রবেশ করলেও ভিতরে প্রবেশ করে হামলা চালায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। যে ন্যাক্কারজনক হামলার ঘটনার সংবাদ দেশের অধিকাংশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।

পটুয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ স্বাধীনতা চিকিৎসক পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ,বরিশাল বিএমএর সেক্রটারী অধ্যক্ষ মো: মনিরুজ্জামান শাহিন ঘটনার ৯ দিন পরে দেশের রাজনৈতিক অবস্থার টাল-মাটাল অবস্থার কারনে পরিবর্তিত পরিস্থিতী আচ করতে পেরে গা বাচাতে “বহিরাগতদের হামলায় পটুয়াখালী মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি তথ্য প্রদান ওসাধারন ডায়েরী হিসেবে লিপিবদ্ধকরন প্রসঙ্গে ,ভারপ্রাপ্ত কর্মকর্তা পটুয়াখালী সদর থানাকে স্মারকনং ৯.১৪.৭৮০০.১৫২.১৮.০০১.২৪ (৬৩৭) স্মারকে একটি পত্র প্রেরন করেন।
মেডিক্যাল কলেজ কোটা সংস্কার অন্দোলনে অংশগ্রহনকারী পটপরিবর্তনের পরে ক্যাম্পাসে ফিরে এসে অধ্যক্ষ বরাবরে তাদের উপর হামলায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অধ্যক্ষকে জানান।
ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন ,এ ছাড়াও কলেজের আসবাবপত্র সরবরাহের কাজে ঐ নেতারাই চাদাঁদাবীসহ বিভিন্ন বাধাবিঘœ করায় তাদের নামে কলেজ কর্তৃপক্ষ একটি পৃথক তদন্ত কমিটিও গঠন করেন। কলেজ বন্ধ হয়ে যাওয়া সহ প্রশাসনিক কারনে দুই দফা সময় বৃদ্ধি করা হয়।ছাত্রলীগের নেতারা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভোগায় তাদের স্বাক্ষ্য গ্রহন করতে সিভিল সার্জন অফিসে সম্পন্ন করা হয়। মালামাল সরবরাহের বাধার ঘটনায় ১৬ জন এবং হামলার ঘটনায় কমপক্ষে ৬০ জন স্বাক্ষ্য দেয়।। দুটি তদন্ত কমিটিরই প্রধান ছিলেন ডা: মোস্তাফিজুর রহমান, একটিতে ৭ অপরটিতে ৬ সদস্য বিশিষ্ট কমিটি। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ১০ এবং ১১ তারিখ দুটি তদন্ত কমিটির রিপোর্টই অধ্যক্ষের কাছে জমা দেন।

আজ বৃহস্পতিবার একাডেমীক কাউন্সিলের মিটিংয়ে তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়।“ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে দুিট তদন্ত কমিটির বিষয়ে কাল সভা” সভা এ সংক্রান্ত একটি রির্পোট দৈনিক ইনকিলাবের গতকালের অনলাইনে প্রকাশিত হয়।
অধ্যক্ষ মো: মনিরুজ্জামান শাহিন বলেন,আজ একাডেমীক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাঁধা এবং চাদাঁবাজীর সাথে জড়িতের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় ছাত্রলীগের সভাপতি মোঃ সাদিককে একবছর ও সাধারন সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কার সহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এদিকে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতির সাথে ইফাদুলের মোবাইল ফোনে যোগাযোগের সম্পৃক্তাতা সহ মেডিক্যাল কলেজের সাধারন ছাত্রদের রাতে হোস্টেলে গিয়ে ভয়ভীতির অভিযোগও প্রমানিত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।




পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

বরিশাল অফিস :: পুলিশের সামনে বসে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে জেলার গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বাদল ফকির ও তার ছেলে পৌর যুবদল নেতা সোহেল ফকিরকে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতালে শষ্যাশয়ী বিএনপি নেতা বাদল ফকির অভিযোগ করে বলেন, দক্ষিণ পালরদী গ্রামের বিরোধপূর্ণ ও মামলা চলমান জমি আওয়ামী লীগ নেতা রেজাউল ফকির এলাকার সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক দখল করে। ওই জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করলে তিনি (বাদল ফকির) থানা পুলিশকে খবর দেন।

পুলিশ এসে ঘর তুলতে বাঁধা প্রদান করেন। এসময় পুলিশের সামনে বসেই রেজাউল ও তার
সহযোগি সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়।

হামলায় বিএনপি নেতা বাদল ফকির, যুবদল নেতা সোহেল ফকির, আরিফ হোসেন ও সোহান
ফকির আহত হন। গুরুত্বর আহত বাদল ও সোহেল ফকিরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।




বরিশালে আইনজীবীকে মারধর করে অপহরনের চেষ্টা অভিযোগ

বরিশাল অফিস :: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নগরীর সদররোডস্থ জামে বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর করে অপহরনের চেষ্ঠা চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে অ্যাডভোকেট বাবলু জানান, বুধবার যোহরের নামাজ আদায় শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়ার পর সদর রোডের বাসিন্দা মৃত নাসির উদ্দিন ভুইয়ার ছেলে সাগর উদ্দিন মন্টি, আগরপুর রোডের বাসিন্দা শাকিব হোসেনসহ তাদের ৪/৫ জন সহযোগিরা অর্তকিতভাবে তার ওপর হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা
নিজেদের বিএনপির লোক দাবি করে গত ৪ আগস্ট বরিশাল বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ এনে তাকে (বাবলু) টেনে হিচড়ে অপহরন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মুসল্লীরা সম্মিলিতভাবে এগিয়ে আসলে হামলাকারীরা দ্ররুত স্থান ত্যাগ করে।

হামলার শিকার অ্যাডভোকেট বাবলু আরও জানিয়েছেন, হামলার ঘটনা তিনি স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের অবহিত করার পর তারা সকলেই জানিয়েছে সাগর উদ্দিন মন্টি ও শাকিব হোসেন বিএনপির কেউ না। পরবর্তীতে বিএনপি নেতাদের পরামর্শে তিনি (বাবলু) বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।




সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বরিশাল অফিস :: সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শ ম রেজাউল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

অনুসন্ধানকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোনায়েম হোসেন শ ম রেজাউল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শ ম রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শ ম রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকা বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে।

অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাবলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোন মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এদিকে, একই আদালত আজ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সদস্য জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লাম এবং সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।




আজ শেষ হচ্ছে ভিসার মেয়াদ, কাল থেকে ভারতে ‘উদ্বাস্তু’ শেখ হাসিনা




মোদিকে টপকে ভারতসেরা জয়সোয়াল, বিশ্বসেরা এক বাংলাদেশি

চন্দ্রদ্বীপ নিউজ :: দারুণ ফর্মে আছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল। গত বছরের জুলাইতে অভিষেক হওয়ার পর এখনো পর্যন্ত ১০টি টেস্ট খেলেছেন তিনি। এই সময়ে ৫টি ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৮৪ রান করেছেন তিনি। আজও বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে অর্ধশতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

আজকের হাফ সেঞ্চুরির মাধ্যমে দারুণ এক রেকর্ডও গড়ে ফেললেন জয়সোয়াল। ঘরের মাঠে চলমান ম্যাচসহ ৬টি টেস্ট খেলেছেন তিনি। সবগুলো ম্যাচেই কমপক্ষে পঞ্চাশ রান এসেছে জয়সোয়ালের ব্যাটে। ভারতের হয়ে অভিষেকের পর সবচেয়ে বেশি টানা পঞ্চাশ ছাড়ানো ইনিংস এতদিন ছিল রুশি মোদির দখলে। এবার সেটি কেড়ে নিলেন জয়সোয়াল।

১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে ১০ টেস্ট খেলা মোদির ঘরের মাঠে অভিষেকের পর টানা ৫ টেস্টে পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল। আজ ৫৬ রান করে সেই তালিকায় মোদিকে টপকে গেলেন জয়সোয়াল।

ভারতের রেকর্ড জয়সোয়াল গড়লেও এই তালিকার বিশ্ব রেকর্ড এক বাংলাদেশির দখলে। তিনি ব্যাটার চেন্নাই টেস্টের একাদশে থাকা ব্যাটার মুমিনুল হক। ২০১৩ সালের গল টেস্টে অভিষেক হয়েছিল মুমিনুলের। সেই বছরই অক্টোবরে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলেন তিনি। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অর্ধশতক করেছিলেন এই বাঁহাতি। এরপর ঘরের মাঠে খেলা ৮ ম্যাচেই কমপক্ষে ফিফটি পেয়েছেন মুমিনুল।

জয়সোয়াল আজকে আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে ৭৫০ রান করার কীর্তি গড়লেন তিনি। এর আগের কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলির। ১৯৩৫ সালে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে ৭৪৭ রান করেছিলেন হেডলি।

ঘরের মাঠে টেস্টে ১০ ইনিংস পর সর্বোচ্চ রান

*৭৫৫-যশস্বী জয়সোয়াল (ভারত)

*৭৪৭-জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ)

*৭৪৩-জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান)

*৬৮৭-ডেভ হটন (জিম্বাবুয়ে)

*৬৮০-স্যার ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)




বিএম কলেজে ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল অফিস :: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রলীগের দখলদারিত্ব ও সম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, কামরুল
ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এসএম হাসান রাজু, লাবন্য রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন,
আকবর মমিন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিএম কলেজ ক্যাম্পাসে এখন প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে। অবিলম্বে এই মাদক
সেবনকারীদের প্রতিহত করতে হবে। পাশপাশি একটি পক্ষ ক্যাম্পাস দখল ও সাম্প্রদায়িক দাঙ্গা
সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে। বক্তারা

আরও বলেন, শেখ হাসিনা সরকারের দোসররা এখনো ক্যাম্পাস দখল করে রেখেছে। তাদেরকে প্রতিহত করার জন্যই সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি।




দুমকিতে সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার, প্রেসক্লাবের নিন্দা, থানায় জিডি!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকির সদস্য প্রকৌশলী মো. কামাল হোসেন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক (ফেক আইডি) দিয়ে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা। পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় প্রেসক্লাব দুমকির সভাকক্ষে দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ও প্রেসক্লাব সহ সভাপতি মো. সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, মো: কামাল হোসেন নয়াদিগন্ত, মো দেলোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিন, মো.মিজানুর রহমান আনন্দ টিভি, মো.জসিম উদ্দিন আমার সংবাদ, সৈয়দ আতিকুল ইসলাম মানব কন্ঠ, মো: সুমন মৃধা পর্যবেক্ষণ, সোয়েব মর্তুজা একুশে নিউজ , ভোরের পাতা প্রতিনিধি বাহাদুর হোসেনসহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সদস্যরা কামাল হোসেনের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ষড়যন্ত্রমূলক ফেসবুক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

পরবর্তীতে প্রেসক্লাব সদস্যদের সিদ্ধান্তানুযায়ী থানায় ফেক আইডির বিরুদ্ধে জিডি করা হয়। দুমকি থানা জিডি নং ৭১৮ তারিখ ১৮/৯/২০২৪খ্রীঃ।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, জিডির কপি পেয়েছি অতি শীগ্রই আমরা অপরাধীকে খুঁজে বের করব।




বাকেরগঞ্জ পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান।

পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধণ করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার।

বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মিজানুর রহমান চুন্নু, আলিম জোমাদ্দার, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর হোসেন দুলাল, জিয়াউল আহসান জুয়েল, ইশতিয়া আহাম্মেদ মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, যুগ্ন আহবায়ক ইমরান খান সালাম, সদস্য সচিব মনির হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদ খান সুমন প্রমুখ।

সম্মেলনে বাকেরগঞ্জ পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।




রাঙ্গাবালীতে ভোক্তা ঠকানোর অভিযোগে ৯ জনকে অর্থদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে অভিযান চালিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার মহসিন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান করা হয়।

অভিযানকালে খুচরা বাজারে মাছের অতিরিক্ত দাম রাখা এবং পরিমাপে কম দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগের সত্যতা পাওয়ায় ৮ জন মাছ ব্যবসায়ীসহ ৯ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক তাদের এ জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের একটি সিন্ডিকেট জেলেদের কাছ থেকে কম টাকায় মাছ ক্রয় করে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করতো। এতে ভোক্তারা বঞ্চিত হয়েছেন। এই সিন্ডিকেটর বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।’

তিনি আরও বলেন, গোশতের দোকানেও বেশি দামে মাংস বিক্রির অভিযোগ ছিল। মাছ-গোশতের দোকানে পাল্লা-বাঠখারায় ক্রুটি রয়েছে। এর মাধ্যমে ভোক্তাকে ওজনে কম দেয়া হতো। ওই সব জব্দ করা হয়েছে। সকলকে বলা হয়েছে সঠিক পরিমাপে মাছ-গোশত বিক্রি করতে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যাবে না।