শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র ম্যানসিটি-আর্সেনালের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ম্যাচটা নিশ্চিত জিতে যাচ্ছিলো আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইম দেওয়া হয় ৭ মিনিট। সেই ৭ মিনিটও শেষ প্রায়। ১০ জনের দল নিয়ে সিটিজেনদের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিলো আর্সেনাল।

কিন্তু শেষ কয়েক সেকেন্ডও যে চমক দেখা যায়, তার প্রমাণ দিলো ম্যানচেস্টার সিটি। ইনজুরি সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড বাকি সম্ভবত। এমন সময়ই কর্নার কিক পায় ম্যানসিটি। সেখান থেকে ভেসে আসা বল জটলার মধ্যে পেয়ে আলতো পায়ে গানারদের জালে বল জড়িয়ে দিলেন জন স্টোন।

শেষ মুহূর্তের ওই উত্তেজনাই শুধু ম্যাচজুড়ে ছিল না। ইত্তিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে সময়ের সেরা দুই ক্লাবের লড়াই শেষ পর্যন্ত শেষ হলো ২-২ গোলের সমতায়।

ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল আর্সেনালের। তবে ম্যাচের ৯ম মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। এরপর ২২তম মিনিটে প্রথম গোল রিকার্ডো ক্যালাফিওরি। প্রথমার্ধ্বেই আরও এক গোল করে আর্সেনাল। এবার এগানারদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল মাগালাস।

২-১ গোলে পিছিয়ে থেকে এবং লাল কার্ডের কারণে ১০ জনের দল পরিণত হওয়ার কারণে আর্সেনাল পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যায়। বেশি ডিফেন্সিভ হওয়ায় শেষ মুহূর্তে গোল হজম করে বসে গানাররা। এই ড্রয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েঠে চতুর্থ স্থানে।




বরিশালে সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার

বরিশাল অফিস ::বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা।

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে তার নিজ বাসভবন থেকে পালানোর সময় গ্রেফতার হন তিনি।
জামাল বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য। তার ভাই ৯ নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর হুমায়ন ক‌বির লিংকু। সি‌টি নির্বাচ‌নের সময় মহানগর যুবদ‌লের সহ সভাপ‌তি পদ থে‌কে ব‌হিষ্কার করা হয় তা‌কে।

 

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানা ওসি  মিজানুর রহমান।
তিনি বলেন, একটি চাঁদাবাজির মামলায় ঢাকায় গ্রেফতার হয়েছে জামাল হোসেন নোমান। তাকে বরিশালে আনতে কার্যক্রম চলমান আছে।
মামলা সূত্রে জানা যায়, ৬ আগস্ট ৭৫ বছর বয়স্ক মালতী রাণী নাথের জমি, দোকান দখল, লুটপাট করার পাশাপা‌শি চাঁদাবাজী ক‌রে জামাল হোসেন নোমানসহ তার বাহিনী। ওই ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বরিশাল নগরীর চকবাজারের দেবনাথ বস্ত্রালয়ের মালিক দেবাশীষ দেবনাথ। মামলার পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন।

 

 

 

 

মামলার বাদী দেবাশীষ দেবনাথ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পত‌নের পরের দিন ৬ আগস্ট অবৈধভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয় বিএনপি নেতা নোমান ও তার ভাই কাউন্সিলর লিংকুসহ ১০/১২ জন। সেই ঘটনায় জামাল হোসেন নোমান ঢাকায় গ্রেফতার হলেও বাকি আসামিরা এখনও অধরা রয়েছে। তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।



বরিশালে মাদক উদ্ধারের অভিযানে বাস থেকে মিললো ৪২ রাউন্ড গুলি

বরিশাল অফিস :: বরিশালে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে ৪২ রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

রোববার ( ২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজ এলাকায় এ অভিযান করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে বরিশাল মহাগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক উদ্ধারের জন্য তাদের একটি দল রহমতপুর বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থামানো হয়। তখন বাসের একটি আসনের উপর ব্যাগ পড়ে থাকতে দেখে বাসের সুপারভাইজার। তিনি ব্যাগের মালিককে সন্ধান করে পাননি। পরে ব্যাগ খুলে একটি বক্স দেখতে পায়। বক্সটি খুলে গুলি দেখে তাকে জানিয়েছেন।

সহকারী পরিচালক বলেন, ব্যাগের মধ্যে বাক্স ছাড়াও একটি খালি ম্যাগজিন, কিছু কাপড়, দুইটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। পরে বিষয়টি এয়ারপোর্ট থানার ওসিকে জানানো হয়। তারা এলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, কাউকে না পাওয়া যায়নি। যে কাগজপত্র পাওয়া গিয়েছে, সেখানে নামের সাথে কোন মিল নেই। তাই আপাতত এ ঘটনায় জিডি করা হবে। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন ওসি।




বাংলাদেশের সঙ্গে অক্টোবরে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল




ইউনূস-বাইডেন সাক্ষাৎ বিরল ঘটনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেড় মাস পার করেছে। এই সময়ে দেশের অভ্যন্তরে সৃষ্ট নানা জটিলতায় কিছুটা বেকায়দায় আছে সরকার। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এবং মিয়ানমার পরিস্থিতি নিয়ে আঞ্চলিকভাবে কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইউনূসের সরকারকে।

এমন পরিস্থিতিতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। নিউইয়র্কে কোনো দেশের শীর্ষ নেতার জন্য মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া কিছুটা বিরল ঘটনা। ড. ইউনূস নোবেল লরেট হওয়ায় এবং বৈশ্বিকভাবে পরিচিত মুখ হওয়ায় এ সাক্ষাতের সুযোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব ঠিক থাকলে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ইউনূস-বাইডেন বৈঠকে বসবেন। স্বাভাবিকভাবে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে, সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ড. ইউনূস l

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক কূটনীতিক বলেন, নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল ঘটনা। যদি পাওয়া যায় সেটি হবে এক্সক্লুসিভ। সব ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।




বিএনপি নেতাদের সাথে ভারতের হাইকমিশনারের যা কথা হলো

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন।

এ সময় ভারত-বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিভাবে আরো গভীর করা যায়, দৃঢ় করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সাথে তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের যে সমস্যাগুলো তা তুলে ধরেছি। পানির সমস্যার কথা বলেছি, আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন তা বলেছি। আমাদের যে সিকিউরিটি এ বিষয়টাও আছে। তারা বলছেন যে তারা এই বিষয়গুলোর প্রতি সজাগ এবং তারা চেষ্টা করছেন সমন্বয় করার জন্য।’মির্জা ফখরুল বলেন, ‘তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সাথে আরো সম্পর্ক দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কে আরো কিভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।’




কলাপাড়ায় বাতিলকৃত নিয়োগ পুনঃবহালের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী কলাপাড়া উপজেলার দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ঘুষ ও দুর্নীতির অভিযোগে বাতিলকৃত নিয়োগ পুনঃবহালের পায়তারার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে দৌলতপুর আদর্শ গ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান।

রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: মো. তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, এককালে অত্র মাদ্রাসার দায়িত্ব পালন করেছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আবদুর রউফ। তার মৃত্যুতে অধ্যক্ষ, নৈশ প্রহরি পদ এবং নতুন সৃষ্ট সহ মোট ৭টি পদ শূন্য হয়। ঐ ৭ টি পদে নিয়োগ দেওয়ার জন্য নানা সময়ে নানা জনে সভাপতি হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করেন। নিয়ামানুযায়ী মূল কমিটি গঠনের জন্য এডহক কমিটি গঠিত হয়। ঐ কমিটি তৎকালীন প্রভাবশালীদের ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের মনঃপুত না হওয়ায় তাদের ইচ্ছানুযায়ী এলাকাবাসীর তোয়াক্কা না করে পুনরায় এডহক কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয় বর্তমান অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের পছন্দ অনুযায়ী কলাপাড়া পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবিরকে। শুরু হয় ঐ ৭ টি পদে নিয়োগের জন্য দুর্নীতি ও ঘুষ বানিজ্যের পরিকল্পনা। এসময় লিখিত বক্তব্যে দুর্নীতির ও ঘুষের দেন দরবারের বিভিন্ন বিষয় উল্লেখ করেন।

লিখিত বক্তব্য পাঠ করে তিনি আরও বলেন, ঘুষ ও দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় ডিজি মহোদয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করে। তারই প্রেক্ষিতে ২০২৪ সালের জানুয়ারির ৩০ তারিখে কমিটি, শিক্ষক এবং দাতা ও এলাকাবাসির সম্মতিক্রমে মাদ্রাসা অফিস কক্ষে মিটিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে একটি রেজুলেশন করা হয়। ঐ রেজুলেশনে নিরাপত্তা প্রহরী আল আমিনের বাবা হাফেজ সিদ্দিকুর রহমান স্বাক্ষর প্রদান করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ি ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মাদ্রাসায় উপস্থিত হয়ে স্ব-স্ব পদ থেকে চাকরি প্রাপ্তিরা তাদের পদত্যাগ পত্র দাখিল করেন। যা ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতি ক্রমে গ্রহীত হয়ে ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বাতিল সম্পন্ন হয়েছে বলে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে পদত্যাগ করা প্রার্থীরা ঐ ঘুষ ও দুর্নীতিগ্রস্থ নিয়োগ পুন:বহাল করার জন্য মাদ্রাসা অধিদপ্তরে একটি আবেদন দাখিল করেন। যার কারনে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ঘুষ বানিজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক ফারুকি, দৌলতপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. তৌয়বুর রহমান, গোলাম মাওলা,দৌলতপুর আদর্শ গ্রাম বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ফারুক খান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জি প্রমুখ।




বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর, পালিয়েছেন লাখ লাখ ইসরায়েলি




তথ্য মন্ত্রণালয় সংস্কারে ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন 




বিটিভির মহাপরিচালক হলেন মাহবুবুল আলম

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এদিকে, একইদিনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী তাকে এ পদে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ করা হলো।