নেচে-গেয়ে পিটিয়ে যুবক হত্যা : এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি




লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৪৯২




৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও ২৪ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।




বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে মারামারি – আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শৌলা গ্রামের মজিদ মুন্সির ছেলে রিয়াজ মুন্সী (৫০) অন্যের গরু পালন করেন। গরুর জন্য জমিতে ঘাস সংরক্ষণ করে রাখেন। তার জমির ঘাস খেয়ে ফেলেন একই গ্রামের সেকান্দার মাতব্বরের ছেলে মহসিন মাতব্বরের ( ৫৫) গরু।

এনিয়ে গত শনিবার রিয়াজ ও মহসিনের মধ্যে বাগবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে সোমবার দুপুর দিকে মহসিন মাতব্বর লোকজন নিয়ে রিয়াজ মুন্সীর বাড়িতে গিয়ে মারধর করেন। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়।

আহতরা হলেন- রিয়াজ মুন্সী (৫০),তার স্ত্রী জেসমিন(৩৫) ও তার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী লামিয়া(১৫), মহসিন মাতব্বরের স্ত্রী শাহনাজ(৩৫) ও তার ছেলে মেহেদি (২৪)।

রিয়াজ মুন্সী অভিযোগ করে বলেন, আমি অন্যের গরু বর্গা পালন করি। গরুর জন্য এক বছরের চুক্তিতে জমি কিনে সেই জমিতে ঘাস চাষ করি। মহসিন মাতব্বর ক্ষমতার প্রভাব দেখিয়ে আমার জমির ঘাস তার গরু দিয়ে খাইয়ে ফেলেন। একাধিক বার প্রতিবাদ করেছি। প্রতিবাদ করায় আমাকে মারধর করার হুমকি দেয় মহসিন ও তার ছেলেরা। ঘটনার দিন (সোমবার) দুপুরে মহসিন দলবেধে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে পরিকল্পিতভাবে আমার ও আমার স্ত্রীর ওপর হামলা করেন। আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে আমার মেয়েও মারধর করেন।

অভিযোগ অস্বীকার করে মহসিন মাতব্বর বলেন,‘ আমার ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছে। ভাই অন্য মানুষ দিয়ে আমার স্ত্রী ও সন্তানের ওপর হামলা করিয়েছেন।

এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো: আতিকুল ইসলাম।




কলাপাড়ায় যাত্রীবাহী বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, শিশু সহ আহত-৫

পটুয়াখালী প্রতিনিধি :: পটুুয়াখালীর কলাপাড়ায় ফোরলেন সংলগ্ন কলাপাড়া -কুয়াকাটা সড়কে যাত্রীবাহী বাস এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ পাচঁজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলো মো.বেল্লাল তালুকদার (৪৫), সজল (৩২) আশ্রাফ (৪০), মোসা. হাবিবা (১৭) এবং মিথিলা (২)।

পরে এদেরকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতদের বাড়ী কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

আহতদের সূত্রে জানা গেছে, তারা অটোরিক্সা যোগে কলাপাড়া পৌরশহরে আসতেছিল, অটোরিক্সাটি সড়কের বিপরীত দিকে আসার চেষ্টা করলে বাসটির ধাক্কায় অটোরিক্সাটি দুমরে-মুচরে যায়।

তবে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা। বাস চালকের দক্ষতার কারনে অনেকটা ক্ষতি কম হয়েছে। না হলে আরো বড় ধরনের দূর্ঘটনার শিকার হতো অটোরিক্সার যাত্রীরা।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা.সাবরিনা সরকার জানান, আহতদের প্রাতমিক সিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে। তবে তারা অনেকটা শংকা মুক্ত বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি কেউ এখনো পর্যন্ত অবগত করেনি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।




পটুয়াখালী মহিলা কলেজে নোটিশ বোর্ড উপহার বসুন্ধরা শুভসংঘের

পটুয়াখালী প্রতিনিধি :: বসুন্ধরা শুভসংঘ এর পক্ষ থেকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ হোস্টেলে নোটিশ বোর্ড উপহার দেওয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টায় প্রধান অতিথি হিসেবে এ উপহার গ্রহণ করেন অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজের বসুন্ধরা শুভসংঘের সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পটুয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মালেক, ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মো. হাসান মিয়া ও সহকারী তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও শুভসংঘের সদস্য তুলি আক্তার, করুনা আক্তার, জোহরা, ফারহানা, এলমা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ বলেন, জ্ঞান চর্চার আনুসাঙ্গিক খুটিনাটি বিষয়ের উপর বসুন্ধরা শুভসংঘ যে নজর রাখছে তা তাদের কাজ দেখলেই বোঝা যায়। কলেজ হোস্টেলে দুই শতাধিক শিক্ষার্থী থাকে। বিভিন্ন সময় নোটিশ করতে হয়। কিন্তু নোটিশ বোর্ড না থাকায় সমস্যা হচ্ছিলো। শুভসংঘ নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।




অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’— ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এই বক্তব্যের কড়া প্রতিবাদ ক‌রে‌ছে বাংলা‌দেশ।

সোমব‌ার (২৩ সে‌প্টেম্বর) ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরে গি‌য়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নি‌য়ে অত্যন্ত অশোভন মন্তব‌্য ক‌রে‌ছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলা‌দেশ।

সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব‌্য নিয়ে অস‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছে। একই স‌ঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ‌্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

এর আগে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন।

তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।

দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মেলান তিনি।




পুলিশের সাঁজোয়া যান থেকে ইয়ামিনের মরদেহ ফেলার দৃশ্য ভাইরাল

চন্দ্রদ্বীপ ডেস্ক : জোহরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় পুলিশের গুলিতে শহীদ হন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সাইন্স বিষয়ের মেধাবী শিক্ষার্থী শাইখ আস-হা-বুল ইয়ামিন। খবর বাসস।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে তখন নির্বিচারে গুলি চালাচ্ছিল পুলিশ। জোহরের নামাজ পড়ে বের হয়ে বাসায় ফিরছিলেন ইয়ামিন। ঠিক তখনই গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ ইয়ামিনকে পুলিশ তাদের সাঁজোয়া যান এপিসিতে উঠায়। একপর্যায়ে গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাঁজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়া হয়। আর এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই বর্বরোচিত ঘটনা দেখে দেশের মানুষ বিস্মিত ও হতবাক হয়ে যায়। পুলিশের বর্বর নির্মমতার শিকার গুলিবিদ্ধ ইয়ামিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ইয়ামিনের বাবা-মা বর্তমানে সাভার ব্যাংক টাউনে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী।

মহিউদ্দিন ও নাসরিন সুলতানা দম্পতির একমাত্র ছেলে ইয়ামিন। অত্যন্ত মেধাবী শান্তশিষ্ট ছিল ইয়ামিন। এমআইএসটির হলে থেকেই পড়াশোনা করত ইয়ামিন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই তার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। বন্ধ ঘোষণা করা হয় আবাসিক হলও। ১৭ জুলাই সাভার নিজ বাসায় চলে যান ইয়ামিন। পরদিন স্থানীয় মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন ইয়ামিন।

ইয়ামিনের মামা মো. আব্দুল্লাহ আল মুন কাদির সংবাদমাধ্যমকে বলেন, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছিল ইয়ামিন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৮ জুলাই জোহরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় সাভার ব্যাংক টাউন এলাকায় পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হয় ইয়ামিন। ইয়ামিনের গুলিবিদ্ধ নিথর দেহ পুলিশ তাদের সাঁজোয়া যান এপিসিতে তুলে নেওয়ার পর নির্মম ও বর্বরোচিত কায়দায় নিচে ফেলে দেয়। ইয়ামিনকে ফেলে দেওয়ার সেই ভয়াবহ দৃশ্য গণমাধ্যমে দেশবাসী দেখেছে। বৈষম্যবিরোধী আন্দোলন নির্মূলে এমন নিষ্ঠুরতম আচরণে দেশের ছাত্র-জনতা তখন প্রতিবাদে ফুঁসে উঠে।

তিনি বলেন, এই বর্বরোচিত ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন। নির্মম এই ঘটনার বিচার চেয়ে ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ শাইখ আস-হা-বুল ইয়ামিনকে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাধায় পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। মরদেহ নিয়ে গ্রামেও যেতে দেয়নি পুলিশ।

পুলিশের সাঁজোয়া যান এপিসি থেকে ইয়ামিনের গুলিবিদ্ধ দেহ রাস্তায় ফেলে আতঙ্ক সৃষ্টি করে। আবার মৃত্যুর কোনো সনদ না দিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ ইয়ামিনের মরদেহ হস্তান্তর করে। ঢাকা ও সাভার রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইয়ামিনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের না করতে ভয়-ভীতি দেখান। সাভার তালবাগ পারিবারিক কবরস্থানে ইয়ামিনের মরদেহ দাফন করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান বাধা দেন। পরে শহীদ ইয়ামিনকে সাভার ব্যাংক টাউন কবরস্থানে দাফন করা হয়।




উত্তরায় সাবেক এমপি হাবিব হাসানের দুই গাড়ি জব্দ, কোটি টাকা উদ্ধার

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাজধানীর উত্তরায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি থেকে নগদ এক কোটি ১৬ লাখ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, একটি ল্যান্ড ক্রুজার, একটি হ্যারিয়ার গাড়ি জব্দ করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে এসব জব্দ ও তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা পুলিশকে জানায়, জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।




লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫০, আহত ৩০০