সাকিব আল হাসানের ৫০ লাখ টাকা জরিমানা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবশেষে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। কারসাজিতে জড়িত থাকায় দেশসেরা এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে এই কারসাজি করেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের পাশাপাশি শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারী আবুল খায়ের ওরফে হিরু, তারা বাবা আবুল কালাম মাতবর, মো. জাহিদ কামাল, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ইসহাল কমিউনিকেশন ও লাভা ইলেকট্রোডেস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।

এর আগে একাধিক শেয়ার কারসাজির তদন্ত প্রতিবেদনে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম উঠে আসে। তবে কারসাজির প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে তাকে জরিমানা করেনি বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ফরচুন সুজ, বিডিকম অনলাইন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজির বিষয়ে করা তদন্ত প্রতিবেদনে সাকিব আল হাসানের নাম জড়ায়। তবে এসব প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির জন্য তাকে জরিমান করা হয়নি। এবারই প্রথম সাকিবের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিললো এবং জরিমানা করা হলো।

আগে শেয়ার কারসাজির তদন্তে সাকিবের নাম যতবার উঠে আসে সবগুলোতেই আলোচিত শেয়ার কারসাজিকারী আবুল খায়ের হিরুর নাম ছিল। সাকিবের বিরুদ্ধে কারসাজির প্রমাণ না মিললেও হিরুর বিরুদ্ধে কারসাজির প্রমাণ মেলে এবং তাকে জরিমানা করা হয়।

এবারও সাকিবের সঙ্গে শেয়ার কারসাজিতে হিরুর নামে উঠে এলো। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে জড়িত থাকায় হিরুকে ২৫ লাখ এবং সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জারিমানা করা হয়েছে।

এছাড়া হিরুর বাবা আবুল কালাম মাতবরকে ১০ লাখ টাকা, মো. জাহিদ কামালকে ১ লাখ, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্টকে ১ লাখ, ইসহাল কমিউনিকেশনকে ৭৫ লাখ ও লাভা ইলেকট্রোডেস ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে বিএসইসির ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’র শুভেচ্ছাদূত হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নিয়োগ বাতিল করা হয়। গত ২৮ আগস্ট জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেয় l




শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা

বরিশাল অফিস :: আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায়
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, বরিশাল স্থানীয় সরকার উপপরিচালক
গৌতম বাড়ৈ, জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত
লুসিকান্ত হাজং, সেনা কর্মকর্তা মেজর হাফিজ ও মেজর মোহাম্মদ রাশেদ খান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফারুক হোসেন, জেলা ও মহানগরীর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।

শুরুতে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে অতিথিরা আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন আলোচনা করেন। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে, ভক্তরা প্রস্তুত মা দুর্গার আরাধনায় অপেক্ষায়। এবারও শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।

পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের নয়: পররাষ্ট্র উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ ::অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের উদ্বেগের বিষয় নয়। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়। মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ইস্যুতে কাজ করা।

এদিকে নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠ‌কে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হ‌য়ে‌ছে।



দীর্ঘ ১৭ বছর পর কুয়াকাটায় জামায়াতের কর্মী সম্মেলন আগামীকাল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জামায়াতের কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাড. নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম।

সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করাসহ দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এসময় কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের প্রকাশ্যে কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেয়নি।তাই আমরা এই প্রথমবারের মতো কুয়াকাটায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি সম্মেলনটি সফল ও সার্থক হবে।’




রাজের সঙ্গে প্রেমে বাধা, শাকিবের সঙ্গেই আসছেন ইধিকা




জাপানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ জাপানে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্প সৃষ্ট হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে দেশটির ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামির সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শুচিতা শারমিন

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিনকে নিয়োগ করা হলো। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে।

পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।




সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না : ওয়াকার-উজ-জামান




নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস




তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক