গলাচিপায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

পটুয়াখালী প্রতিনিধি :: বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা জাতীয়করণ করার এক দফা দাবিতে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখ সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে শিক্ষকরা বলেন, অবিলম্বে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

যতদিন পর্যন্ত দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম মো. সাঈদ, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত, সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজা মিয়া, গুয়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন সবুজ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান আসমা প্রমুখ।




রাঙ্গাবালীতে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবি

পটুয়াখালী প্রতিনিধি :: সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূর করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন বেসরকারি স্কুল-মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

কর্মসূচিতে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়।

আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলার সাজির হাওলা আকবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার সুলতানুর রহমান ও বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, মাধ্যমিক স্তরের ৯৭ শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা। অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বৈষম্য তৈরি করে রাখা হয়েছে।

কর্মসূচি থেকে এসব দাবি নিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ডাক্তার পরিচয়ে সরকারি হাসপাতালের ওটি বয়ের কাণ্ডডাক্তার পরিচয়ে সরকারি হাসপাতালের ওটি বয়ের কাণ্ড
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা জামায়াতে আমীর মাওলানা মুহাম্মদ কবির হুসাইন, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন নাসির, নেতা ছালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ, ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আলমগীর হোসেন প্রমুখ।




জামাতুল আনসার শারক্বীয়ার ৩২ সদস্যের জামিন

চন্দ্রদ্বীপ নিউজ :: নিষিদ্ধ সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ জন সদস্যকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোসলেহ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন। সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর এই ৩২ জনকে বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

এদের বিরুদ্ধে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র‍্যাব অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন বলে সে সময় র‍্যাব গণমাধ্যমকে জানায়।

আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, বিনা অপরাধে দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় আদালত জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) অপতৎপরতা শুরু করে। তাদের আস্তানায় অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ ওঠে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের বিরুদ্ধে। ২০২৩ সালের ৯ আগস্ট জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।




সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই

চন্দ্রদ্বীপ নিউজ ::বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, আজ রাত ৯টার দিকে রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, রোববার রাত পৌনে ৩টায় রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য নেয়ার সিদ্ধান্ত হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে নেয়া সম্ভব হয়নি।




কলাপাড়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্যদূর করার দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় কলাপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপস্থিতিদের মধ্যে থেকে জমিয়াতুল মোদার্রেসিন কলাপাড়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ মাওলানা মো. ওসমান গনী, কলাপাড়া উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বক্তব্য দেন ।

বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুনগতমান বৃদ্ধি সম্ভব নয়। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।

শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে। যদি জাতীয়করণ না করা হয় তাহলে শিক্ষক সমাজ শুধুই মানববন্ধন ও স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকবেনা। জাতীর সার্থে সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের কাছে শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র সচিব বরাবর স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষকরা।




‘৩ কোটিতে ডিসি পদায়ন’র ঘটনা তদন্তে কমিটি গঠন

চন্দ্রদ্বীপ নিউজ :: ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে খতিয়ে দেখতে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, ওই কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছ প্রতিবেদন দাখিল করবেন।

তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন মন্ত্রণালয়ের সি আর-২ শাখার সিনিয়র সহকারী সচিব কে এম ইয়াসির আরাফাত।




বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ৭০৮ জনের তালিকা প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জন শহীদের পরিচয় জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে নিহতদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থাকলে তা সেবা নেওয়া সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানাতে অনুরোধ করা হলো।

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ নিতে হবে-

ক. নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/ জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

খ. রেজিস্ট্রেশনের পর নিহত ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

গ. প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।

ঘ. পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।

ঙ. প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন।

চ. দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।




ডিসির পদায়নে ‘তিন কোটি টাকার চেক’, সত্যতা খুঁজতে কমিটি

চন্দ্রদ্বীপ অনলাইন : একটি জাতীয় দৈনিকে ‘তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শীর্ষক সংবাদ প্রকাশের পর ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. লিয়াকত আলী এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন।

তদন্ত কমিটিকে চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার একটি দৈনিকে ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগকাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের (এপিডি) কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ডিসি।

অন্যদিকে, সব কিছু ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চেকদাতা ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলে দাবি করা হয় ওই সংবাদে।




পটুয়াখালীতে রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ অবরুদ্ধ ১০ পরিবার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী পৌর শহরের কলাতলা যুব সংসদ সড়ক এলাকায় চলাচলের রাস্তায় দেয়াল উঠিয়ে ১০ পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাচ্চু মৃধার বিরুদ্ধে। এতে ১০ পরিবারের প্রায় ৫০ জন মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। যার কারনে স্কুল কলেজে যেতে পারছে না শিক্ষার্থীরা। এতে চরম দুর্ভোগে পরেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত এ সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। ওছাড়া এ ঘটনায় পটুয়াখালী পৌরসভার প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী হাফিজা বেগম নামে এক নারী।

জানাগেছে, গত ২০ সেপ্টেম্বর শুক্রবার প্রতিবেশী বাচ্চু মৃধা গায়ের জোরে প্রায় ৫০ বছর ধরে মানুষের চলাচলের রাস্তার উপর ইটের দেয়াল তুলে। যাতে প্রায় ১০ পরিবারের ৫০ জন সদস্যদের চলাচলে সমস্যা হয়।

ভুক্তভোগী হাফিজা বেগম বলেন, দু বছর আগে বাড়িসহ ৬ শতাংশ জমি ক্রায় করেন তিনি। তারপর আগের মতই সামনের রাস্তা দিয়ে যাতায়াত করতেন তিনি ও পাশের প্রতিবেশীরা। কিন্তুু কিছুদিন আগে থেকেই প্রতিবেশী বাচ্চু মৃধা সামনের রাস্তা দিয়ে যাতায়াতে বাঁধা দেন এবং ৪ লক্ষ টাকা দিলে রাস্তা দিয়ে যাতায়াত করতে দিবেন বলে জানান। কিন্তুু তার সেই চাঁদার টাকা না দেয়ায় বাচ্চু মৃধা গত ২০ সেপ্টেম্বর শুক্রবার রাস্তার উপর ইটের দেয়াল তুলেন। বর্তমানে আমি এবং আমার ভাড়াটিয়াসহ আরো কয়েক পরিবারের লোকজন খুব দুর্ভোগের মধ্যে আছি। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।

আরেক ভুক্তভোগী কাজল আক্তার জানান, আমাদের বাপ দাদার আমল থেকে এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করত। আর এখন বাচ্চু মৃধাকে ৪ লক্ষ টাকা চাঁদা দিতে না পারায় সে রাস্তা আটকিয়ে দেয়াল উঠিয়েছে। রাস্তার উপর ইটের দেয়াল তোলার সময় তাকে বাঁধা দিলে সে তার লোকজন নিয়ে আমাদের বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়। বর্তমানে রাস্তা বন্ধ থাকার কারনে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এমনকি বৃদ্ধ বাবাও মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না। আমরা পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধান প্রত্যাশা করছি।

অভিযুক্ত বাচ্চু মৃধা বলেন, পৌরসভার রাস্তা নয় আমার মালিকানা জমির উপর দেয়াল দিয়েছি। এতে কেউ বন্দী হলে আমার কি করার আছে। তারা তাদের নিজেদের জমি রাস্তার জন্য একটুও না দিলে আমি কেন একা আমার জমি দিব তাদের চলাচলের জন্য।

এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রাকিব জানান, বিষয়টি পৌর প্রশাসক স্যার জেনে লোক পাঠিয়েছিলো বাচ্চু মৃধার কাছে। যাতে সে নিজে ইটের দেয়াল ভেঙে মানুষের জন্য চলাচলের রাস্তা ঠিক করে। কিন্তুু সে যদি নিজে দেয়াল না ভাংগে তবে পৌর কতৃপক্ষ দেয়াল ভেঙে দিবে বলে জানান তিনি।




নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, যা বলল বিএনপি-জামায়াত

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: গুরুত্বপূর্ণ সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, নির্বাচন যাতে আগামী ১৮ মাসের মধ্যে হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে ‘পরিস্থিতি যাই হোক না কেন’ তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন l

সেনাপ্রধানের বক্তব্যে প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএনপি-জামায়াত ভিন্ন ভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত।

অন্যদিকে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে দলের সভায় পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বাংলানিউজকে তিনি বলেছেন, সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন। নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন। তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন। আপাতত এটুকুই এ বিষয়ে দলের বক্তব্য।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে।

নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ বাহিনীসহ ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনের ১ অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।