ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলছে হোয়াইট হাউস




রোহিঙ্গা সংকট সমাধানে ড. ইউনূসের তিন প্রস্তাব

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি প্রস্তাব দিয়েছেন।সেগুলো হলো-

১. জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টেকহোল্ডারকে সম্মেলন আহ্বান করতে পারেন। সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত।

২. ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান, শক্তিশালী করা দরকার। স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে।

৩. আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যামূলক অপরাধ মোকাবিলায় ন্যায়বিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্বসহকারে সমর্থন করা। আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানির অপেক্ষায় আছি। সামরিক জান্তা দ্বারা সংঘটিত অন্যায়ের প্রতিকার মিয়ানমার দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি।

বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ইসরাইলের জন্য আরেকটি ৭ অক্টোবর অপেক্ষা করছে’

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুদ্ধবাজ ও দখলদার ইসরাইলের জন্য গত বছরের ৭ অক্টোবরের মতো আরও একটি আক্রমণ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদের (পিএলসি) ডেপুটি স্পিকার হাসান খরাইশেহ। 

তবে এবার সেটি দক্ষিণ লেবানন থেকে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি কুদস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির (কুদস প্রেস) সঙ্গে এক সাক্ষাৎকারে খরাইশেহ ইসরাইলি সামরিক অবস্থানের ওপর হিজবুল্লাহর আক্রমণের প্রশংসা করেছেন।

তিনি হিজবুল্লাহর কয়েক ডজন রকেট নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, রোববার সকালের এ অভিযান স্পষ্টভাবে প্রমাণ করে যে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখনও যথেষ্ঠ শক্তিশালী।

পিএলসির ডেপুটি স্পিকার ওই সাক্ষাৎকারে বলেন, ‘ইসরাইলের অবশ্যই গত ৭ অক্টোবরের মতো আরেকটি নতুন অভিজ্ঞতা হবে। তবে এবারেরটি আর গাজা থেকে নয়, দখলকৃত ফিলিস্তিনের উত্তরে এবং লেবাননের দক্ষিণ থেকে হবে’।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ‘আল-আকসা ঝড়’ নামে একটি অভিযান চালিয়েছিল। অভিযানটি দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বহু বছর ধরে চালিয়ে আসা আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছিল বলে জানায় হামাস।

তবে এর পর থেকেই ইসরাইল গাজায় তার গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, যাতে এ পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।




ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

বরিশাল অফিস :: দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্ক সংকেত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভারী (৪৪-৮৮ মিমি / ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (≥ ৮৯ মিমি / ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

এদিকে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার গুদাম থেকে গরিবের ১ হাজার কম্বল জব্দ

বরিশাল অফিস ::বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান কাজীর গুদাম থেকে প্রায় ১ হাজার কম্বল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে উপজেলার খুন্না বাজারের একটি গুদাম থেকে কম্বলগুলো জব্দ করেন।

জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি হিজলা-মেহেন্দীগঞ্জের সাবেক এমপি পংকজ নাথের ডানহাত হিসেবে পরিচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পংকজ নাথের সব কাজ করতেন রিপন খান। তাতে রিপন খান রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারও ছিল না।

এ বিষয়ে জানতে রিপন খানকে ফোন করা হলে তাঁর স্ত্রী রিসিভ করেন। তিনি বলেন, এসব কম্বল এমপি পংকজ নাথের। জাতীয় নির্বাচনের সময় স্থানীয় আওয়ামী লীগে কোন্দল থাকায় এসব বিতরণ করা যায়নি। পরে উপজেলা পরিষদ নির্বাচন চলে আসে। গরিব-দুস্থদের জন্য দেওয়া এসব কম্বল একটি কোম্পানির।

এ বিষয়ে জানতে চাইলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন বলেন, ‘স্থানীয়রা খবর দিলে প্রায় এক হাজার কম্বল জব্দ করি। কম্বলের ওপর লেখা রয়েছে “নট ফর সেল”। কম্বলগুলো গরিব-দুস্থদের বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’




পানি সংকটে বরিশাল জেনারেল হাসপাতাল

বরিশাল অফিস :: ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ বরিশাল জেনারেল হাসপাতালে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পানির লাইনে বালু চলে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে।

ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী  বলেন, ‘টয়লেটে যাওয়ারও পানি নেই হাসপাতালে। প্রতিটি কাজের জন্য বাইরে থেকে স্বজনদের পানি আনতে হচ্ছে।’

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আশেপাশের মসজিদ ও বাসাবাড়ি থেকে বোতলে বা বালতিতে করে পানি নিয়ে আসছেন রোগীর স্বজনরা। অনেকের দাবি, পানি না থাকায় রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

হাসপাতালের পানি সরবরাহ বিভাগের কর্মী মো. মেহেদী  বলেন, ‘সোমবার সকালে গভীর নলকূপ থেকে বালু চলে আসায় মটর সংযোগটি অকার্যকর হয়ে পড়েছে। এখন আরেকটি লাইন দিয়ে অস্থায়ীভাবে পানি সরবরাহের চেষ্টা চলছে। আগের সংযোগটি পুরনো হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ১২০ জন রোগী ভর্তি আছেন। পানি সংকটের কারণে হাসপাতাল কমপ্লেক্সের বাসিন্দারা বাসিন্দারা বাইরে থেকে পানি এনে দৈনন্দিন কাজ চালাচ্ছেন।
জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘পানি সংকট সমাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আরেকটি গভীর নলকূপ বসানোর আবেদন করা হয়েছে। এছাড়া অস্থায়ীভাবে অন্য একটি পানির সংযোগ থেকে পানি সরবরাহ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’



পটুয়াখালীতে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারো মানুষ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে জোড়পুল ব্রিজের কাজ দুই বছর আগে শেষ হলেও নেই ব্রিজে উঠার সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন বাঁশবাড়িয়া ও বহরমপুর দুই ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের কাজ শেষ হয়েছে। সেতুটির দক্ষিণ পাশে কয়েক দিন আগে বালু দিয়ে ভরাট করে রাখা হয়েছে। আর উত্তর পাশে কাঠের সাঁকো। স্কুলশিক্ষার্থী, বয়স্ক ও শিশুসহ সাধারণ পথচারীরা পারাপার হচ্ছেন কাঠের সাঁকো দিয়ে।

স্থানীয়রা জানান, বহরম ইউনিয়নের মানুষের দশমিনা সদরে কাজে যাওয়ার জন্য এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই ইউনিয়নের কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাতকরণে বিপাকে পড়েন। এ ব্রিজের সংযোগ সড়ক না থাকায় হঠাৎ অসুস্থ হলে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসাসেবা সম্ভব হয় না। অনেক পথ ঘুরে যেতে হয়।

অটোচালক হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন সেতুটির সংযোগ সড়ক না থাকায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। হঠাৎ প্রসব ব্যথা উঠলে গর্ভবতী মায়েদের নিয়ে সরাসরি হাসপাতালে যাওয়া যাচ্ছে না। কাঁধে করে সেতু পার করতে হয়।

নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুঁই বলেন, বর্ষা মৌসুমে অনেক ঝুঁকি নিয়ে এই সেতুটি পার হয়ে স্কুলে যেতে হয়। মাঝেমধ্যে সেতু থেকে নামার সময় পিছলে পড়ে যায় অনেক শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা শামসুল হক বলেন, অনেক দিন ধরে দুর্ভোগে আছে এলাকাবাসী। এই এলাকার মানুষকে সরকার মানুষ মনে করে না। মূল সেতু হয়ে গেছে অনেক দিন হয়। কিন্তু সংযোগ সড়ক হচ্ছে না। কখন কার হাত-পা ভাঙে সবসময় সে ভয়ে থাকতে হয়। অভিযোগ করার কাউকে পাওয়া যাচ্ছে না।

দশমিনা উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. মকবুল হোসেন বলেন, দুই বছর আগে মূল সেতুর কাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর একপাশে বিদ্যুতের খুঁটি থাকায় সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়নি। তবে আশা করছি দ্রুত সেতুর সংযোগ সড়কের কাজ সম্পন্ন হবে।




মির্জাগঞ্জে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হানুল ইসলাম ও আঁখি আক্তার। তারা মানবিক বিভাগের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, দুপুর ১২টার দিকে দশম শ্রেণির মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত রায়হানুল ইসলামকে পাশের মহিষকাটা বাজারে স্থানীয় চিকিৎসক শাহ আলম মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে। আহত অপর শিক্ষার্থী আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

বাবুল হোসেন আরও বলেন, বিদ্যালয়ে একটি পুরোনো ভবনে শ্রেণিকক্ষের কার্যক্রম চলে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পাশেই আরেকটি নতুন ভবনের কাজ চলমান। অর্থবছর শেষ হয়ে গেলেও নতুন ভবনের নির্মাণকাজ শেষ করছেন না ঠিকাদার। এতে শ্রেণিকক্ষের সংকট রয়েছে।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও নাসিবা বলে, ক্লাস চলাকালীন একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে যায়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজের ঠিকাদার মো. সেলিম হাওলাদার বলেন, ‘বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে যেটুকু কাজ করা হয়েছে, সে কাজের তুলনায় অফিস থেকে আমাকে কম টাকা দেওয়া হয়েছে। এ জন্য কাজটি শেষ করতে দেরি হচ্ছে।




ইউনূস-ট্রুডো বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় দুই রাষ্ট্রপ্রধান সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। কানাডা স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলা ও তরুণদের নিয়ে কাজ করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র-জনতার নতুন বিজয়কে কেন্দ্র করে বিপ্লবের সময় এবং পরে শিক্ষার্থী এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের ওপর একটি আর্ট বই জাস্টিন ট্রুডোকে উপহার দেন।

 




আন্দোলনে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করলো সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জনের পরিচয় জমা হয়েছে। তবে পরবর্তীসময়ে তা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবার সই করা গণবিজ্ঞপ্তিতে এ খসড়া তালিকার তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন বা সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।