পটুয়াখালীতে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানভির হাসান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাঠী ও ভুক্তভোগী পরিবারের অভিভাবকরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্কুল চলাকালীন সময়ে স্থানীয় চিন্হিত সন্ত্রাসী হাসান বিদ্যালয়ের ভেতরে ঠুকে তানভীরকে ডেকে রাজিব, রিয়াজসহ বেশকিছু লোক ধোপা বাড়ি নিয়ে বেধড়ক ভাবে মারধর শুরু করে। পরে তানভীরের পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করে হাসানরা। পরে স্থানীয়রা ও তানভীরের পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তানভীর চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে তানভীরের সহপাঠীরা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করতে চাইলে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকরা শিক্ষার্থীদের মানববন্ধন করতে নিষেধ ও বাঁধ সৃষ্টি করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

তানভীরের মা তাসলিমা বেগম জানান, আমার ছেলেকে এর আগেও দুবার বিভিন্ন জায়গা নিয়ে মারধর করে এই হাসান, রাজিব ও রিয়াজরা। এবার বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে হাসান ডেকে নিয়ে বেধড়ক ভাবে তানভীরকে মারধর করে। আমার একটা মাত্র ছেলে অনেক কস্ট করে বড় করেছি। ছেলেটাকে খুব করুন ভাবে মারছে।

কিসের জন্য এমনটা তানভীরকে মারধর করা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাসলিমা বেগম বলেন, আমার ছেলের সাথে স্থানীয় নুরু খা এর মেয়ের সাথে নাকি প্রেমের সম্পর্ক আছে। তাই নুরু খা এর ভাইয়ের ছেলেরা আমার ছেলেটাকে মারধর করে। তাই এ ঘটনায় সাবেক মেম্বার সোহরাব খার ছেলে হাসান, রিয়াজ ও রাজিবের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি৷ এছাড়া বিদ্যালয় কতৃপক্ষ এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তানভীরের সহপাঠীরা।




ভারতে পাঠ্যবই ছাপা আর না, টেন্ডার বাতিল

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবশেষে ভারতে পাঠ্যবই ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে গত ১২ সেপ্টেম্বর  এবারও ভারতে ছাপা হবে ১ কোটি পাঠ্যবই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। তার পর এ বিষয়ে একটি জরিপ পরিচালনা করে

দেখা যায়, ভারতীয় প্রকাশকদের দেশের বই ছাপাতে দেয়াকে সমর্থন করেন না ৯২ শতাংশ বাংলাদেশি। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের পাঠ্যবই ভারতে ছাপাতেই হবে কেনো? শিরোনামে মন্তব্য প্রতিবেদনও প্রকাশিত হয় শিক্ষা বিষয়ক এ দুই সংবাদমাধ্যমে। এমন সিরিজ সংবাদের ধারাবাহিকতায় টনক নড়ে শিক্ষা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের। শুরু হয় উচ্চ স্তরে তোড়জোড়। অবশেষে গতকাল মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ওই টেন্ডার বাতিল ও নতুন করে টেন্ডার করার সিদ্ধান্ত দেয়। ক্রয় কমিটি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে। দুই ভারতীয় প্রকাশককে দেওয়া ১৮ টি লট বাতিল করা হয়েছে। এর ফলে ২০০৯ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া ভারতে পাঠ্যবই ছাপানোর ইতি ঘটলো। গত ১৫ বছর ধরে প্রতিবছরই ভারতে উল্লেখযোগ্য পাঠ্যবই ছাপানো হতো।




পবিপ্রবির নতুন উপাচার্যকে স্বাগত জানিয়ে মানববন্ধন পরিহার

পটুয়াখালী প্রতিনিধি :: নতুন ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পরিহার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই মানববন্ধনে সকল কর্মসূচি পরিহারহারের ঘোষণা দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও পবিপ্রবি জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

এর আগে ২২ সেপ্টেম্বর ১ম দফা, ২৪ সেপ্টেম্বর ২য় দফা ও আজ ২৫ সেপ্টেম্বর ৩য় দফায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বর্তমান সরকারের গৃহীত সিদ্ধান্তকে উপযুক্ত মনে করে এবং সম্মান জানিয়ে আমরা আমাদের সকল কর্মসূচি পরিহার করেছি। সেই নবাগত ভিসি মহোদয়কে স্বাগত জানিয়েছি।

উল্লেখ্য, গত ২২ আগস্ট (পবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পদত্যাগ করলে ভিসি পদে নিজ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে বুধবার(২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবি আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ প্রদান করা হয়।




পটুয়াখালীতে আওয়ামী লীগের ৬৮ জনকে আসামী করে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ৬৮ জনকে আসামী করে মামলা করেছে আজকের প্রভাতের জেলা প্রতিনিধি মো: লোকমান মৃধা।

আজকের প্রভাতের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো:লোকমান মৃধা পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালত বিজ্ঞ বিচারক মো:আশিকুর রহমানের আদালতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আ: মান্নান সহ ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী দেখিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম সহ গুলি করে হত্যা করার চেষ্টা দায়ে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত আজ মামলাটি সড়াসড়ি এজাহার হিসেবে নেয়ার জন্য পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার ফাইলিং ল’ইয়ার এ্যাডভোকেট সোহেল খান।

মামলার এজাহারে জানা গেছে,১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পটুয়াখালী-ঢাকা মহাসড়কের খলিসাখালী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের শান্তিপূর্ন কর্মসূচীতে এজাহারে বর্নিত মামলার ১ থেকে ৭ নং আসামী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আ: মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ মৃধা, পৌর মেয়র মো: মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম শোয়েব এর নির্দেশনা হুকুম এবং সহায়তায় এজাহারে উল্লেখিত অন্যান্য আসামীরা মহাসড়কে দা, রামদা , বগি দা, জিআইপাইপ , লোহার রড, বাঁশের লাঠি, চাইনিজ কুড়াল, দেশী -বিদেশী আগ্নেয়াস্ত্র সহ ছাত্রদের উপর হামলা করে এবং কয়েক রাউন্ড ফাকা গুলি করে ধারালো ও প্রান নাশক অস্ত্র দিয়ে ছাত্রদের বর্বোরিচীত পিটানো এবং কোপানো শুরু করলে নিরস্ত্র ছাত্ররা প্রান রক্ষার্থে মহাসড়কের উপর দিয়ে দৌড়িয়ে খলিসাখালী আছিয়া খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ১ থেকে ৭নং আসামীরা মামলার অন্যান্য আসামীদের হুকুম দেন আন্দোলনকারীদের একটা একটা ধরে মেরে ফেলার হুকুম প্রদান করেন। ১ থেকে ৭ নং আসামীর হুকুম পেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুলও সাধারন সম্পাদক আরিফের নেতৃত্বে অন্যান্য আসামীরা মামলার ১নং স্বাক্ষী মো:শাকিল ঘরামীকে ঘিরে ফেললে সে প্রান বাঁচাতে নিকটবর্তী স্কুলের ছাদে উঠলে তাকে মারধর করে।

এ সময় মামলার অভিযোগকারী আজকের প্রভাতের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো:লোকমান মৃধা আসামী আরিফ ও সাইফুলের নিষেধাজ্ঞা সত্বেও উক্ত মারধরের ভিডিও ধারন করতে থাকলে আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দ্বারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এসময় গুলি তার গায়ে না লাগলেও অন্যান্য আসামীরা লোকমানকে লোহার রড, বাঁশের লাঠি, জিআই পাইপ দ্বারা বেদম প্রহার গুরুতর জখম করে। তখন সে প্রান রক্ষার্থে দৌড় দিলে কয়েকজন আসামী তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি করে, গুলি লক্ষ ভ্রষ্ট হয়ে যায়, এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম এবং পটুয়াখালী সদরের অতিরিক্ত পুলিশ সুপার তাকে জনগনের কাছ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

রাজনৈতিক পট-পরিবর্তন হলে বিগত ৮ সেপ্টেম্বর পটুয়াখালী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ কোর্টে মামলা করার পরামর্শ দেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিজ্ঞ আদালতের বিচারক মামলাটির সড়াসড়ি এজাহার রুজু করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ প্রদান করেছেন ।

এদিকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিমউদ্দিন জানান, আজ আদালতের আদেশ পেয়েছি।




নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-দীপু-পলক

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে রাজধানীর বাড্ডা থানার পৃথক ৩ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া আরও দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবুকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানিকালে দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করা হয়।

আসামির পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আসামিদের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের জিআর শাখার পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও বিএনপি দলীয় আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন নাকচ করে দেন।




ভোলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যু আটক

বরিশাল অফিস ::ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে জেলার দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত তিন জলদস্যু হলেন- মো. আনোয়ার হোসেন, সোহেল আহমেদ এবং হাসান আলী। এদের সবার বাড়ি দৌলতখানের খায়ের হাট বাজার এলাকায়।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, আটককৃত জলদস্যুরা পেশাদার ডাকাত। তারা বিগত কয়েকবছর ধরে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ডাকাতি করে আসছে। এছাড়াও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।

আটক করার সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫টি দেশীয় অস্ত্রসহ ১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।




পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী চার বছরের জন্য এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের স্থলাভিষিক্ত হলেন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মুখে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন পবিপ্রবি’র কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ এই অধ্যাপক।




মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন দেশের যেসব সরকারপ্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই বৈঠক হওয়ার কথা রয়েছে। গত ২৩ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম সরকারপ্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। 

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বেশ কয়েকজন সরকারপ্রধান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য হিস্টোরিয়ানের রেকর্ডে বলা হয়েছে, আমেরিকায় গিয়ে এখন পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ছয়জন সরকারপ্রধান।

মুজিব-ফোর্ড বৈঠক: ১৯৭৪ সালের ১ অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেরার্ড ফোর্ডের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট ফোর্ড এবং প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বৈঠকটি ছিল খুবই সংক্ষিপ্ত। সে বৈঠকের অফিশিয়াল কথোপকথনের বিস্তারিত জেরার্ড ফোড প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে প্রকাশ করা হয়েছিল।

জিয়া-কার্টার বৈঠক: ১৯৮০ সালে জাতিসংঘ অধিবেশন শেষ করে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াশিংটনে হোয়াইট হাউজে যান। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। সে সময় আমেরিকার নির্বাচন ঘনিয়ে আসছিল। অনেক ব্যস্ততার মধ্যেও জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেন মি. কার্টার।

এরশাদ-রেগান বৈঠক: ১৯৮৩ সালের অক্টোবরে বাংলাদেশের তৎকালীন সামরিক শাসক জেনারেল এরশাদ হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সঙ্গে বৈঠক করেন।

এরশাদ-বুশ বৈঠক: ১৯৯০ সালের অক্টোবরের শুরুতে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এইচ এম এরশাদ আবারো বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের (সিনিয়র) সঙ্গে। সে সময় নিউইয়র্কের একটি হোটেলে ৪০ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

খালেদা-বুশ বৈঠক: ১৯৯২ সালের মাচে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রায় একঘণ্টা যাবত সে বৈঠক অনুষ্ঠিত হয়।

হাসিনা-ক্লিনটন বৈঠক: ২০০০ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দুইবার বৈঠক হয়েছে। ২০০০ সালের মার্চ মাসে ঢাকা সফরে আসেন বিল ক্লিনটন। মি. ক্লিনটন ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। এর আগে কিংবা পরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেননি। এর সাত মাস পরে শেখ হাসিনা হোয়াইট হাউজে গিয়ে ক্লিনটনের সঙ্গে বৈঠক করেন।

ক্লিনটন ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন।

২০০০ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোয়াইট হাউজের ওভাল অফিসে পুনরায় বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে।

সূত্র : বিবিসি




ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে দ্রুতই বৈঠক: রিজওয়ানা হাসান

চন্দ্রদ্বীপ নিউজ ::ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে দ্রুতই বৈঠক হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডের পানি ভবনের সম্মেলন কক্ষে ‘অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার’ বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক নদীতে আমাদের ভাগের একটি হিসেব রয়েছে। আমরা সেটি নিয়ে খুব শিগগিরই ভারতের সঙ্গে বসবো। আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কারো একার দাবি করা ঠিক নয়। আমার মানুষদের পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাবব, এটা বলার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আমরা পানির এই হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে আলোচনার পয়েন্টগুলো নির্ধারণ করব। তবে এই মুহূর্তে আরও কিছু বিষয় বেশি গুরুত্ব দিয়ে দেখার কারণে হয়ত আরও কিছুদিন সময় লাগতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক এবং পরিবেশবাদী সংগঠন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা।




মির্জাগঞ্জ মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ০৫ নং কাকরাবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের ০৫ একর ৭৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে ।

মির্জাগঞ্জ ০৬ নং মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সহঃ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবুল হাওলাদার সাংবাদিকদের বলেন, এ জমি আমার বাবার হওয়া সত্ত্বেও আমরা জমির ধারে কাছে যেতে পারি না। আমি একাধিকবার মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি কিন্তু কোন কাজে আসেনি বরং আমি মামলা করতে গেলে কিছু চিহ্নিত ভূমিদস্য মোঃ কবির হাং সহ আরো ১০/১২ লোক আমাকে প্রাননাশের হুমকি দেয় যে, আমি এবং আমার ভাইদের কাউকে জমির আশে পাশে পেলে মাথার কল্যা কেটে রেখে দিবে।
হুমকি দেওয়ার সময় আমার সাথে ০৬ নং মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোজাম্মেল হোসেন টুকু মিয়া, মোতালেব ব্যাপারী সহ আরও ০৩/০৪ জন লোক উপস্থিত ছিল।

তিনি আরো বলেন, হুমকির কারনে আমি এখন মৃত্যু মাথায় নিয়ে চলাফেরা করি, কলম সৈনিক ভাইয়েরা আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা ভূমি দস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক, তারা সব সময় হাতে দেশীও অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, তারা কোন আইন কানুন মানে না।

উল্লেখ্য, ঐ জমিতে পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা চলমান, যার নং ২৯০/২০২৪। গত ২২/০১/২০২৪ ইং তারিখ বিজ্ঞ আদালত একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা সত্ত্বেও তারা বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে আমাদের জমির ধান ও গাছপালা কেটে বিক্রি করেন জনৈক কবির হাওলাদার। তিনি প্রকাশ্যে বলে বেড়ান আমি এই নিষেধাজ্ঞ মানি না।

বৈদপাশা জমির মৌজার খতিয়ান নং ৩৩০ এবং দাগ নং ৫৯৪, ৫৯৫, ৫৯৬, ৫৯৭, ৬০৩, ৬০২, ৬১৪, ৬১৫।আরও জানা যায়, মরহুম খোরশেদ আলমের মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে রেকর্ড প্রাপ্ত হন তার ছেলেমেয়েরা।

দীর্ঘ বছর ধরে ওই জমি জোরপূর্বক চাষাবাদ করে মোঃ কবির হাং, সোহাগ হাং, রহিম হাং আলগীর হাং, শহিদুল হাং, মিজানুর হাং, আরিফ হাং,স্বপন হাং, আলতাফ হাং,রাজ্জাক মুন্সি, রহিম মুন্সি, ও আঃ রব খাঁ।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা গ্রহন করা হবে।