ভোলায় প্রেমিকের সঙ্গে পালানোর ১১ দিন পর তরুণীর লাশ উদ্ধার

বরিশাল অফিস ::ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে জোসনা বেগম নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া লঞ্চ ঘাট এলাকার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরে ব্লকের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোসনা বেগম চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো.জাহাঙ্গীরের মেয়ে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত কোনো স্থান থেকে জোয়ারের পানিতে লাশটি ভেসে এলে বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে ব্লকের ওপর লাশটি আটকে পড়ে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে চরফ্যাশন থানা পুলিশকে জানায়।

তিনি বলেন, খবরে মেঘনা নদীর তীর থেকে জোসনা নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তরুণীর কোনো পরিচয় পাওয়া না গেলেও স্থানীয়রা তরুণীর মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে স্বজনরা জানতে পারেন। পরে স্বজনরা থানায় এসে লাশের পরিচয় নিশ্চিত করে।

নিহত জোসনার চাচাতো বোন আকলিমা বেগম বলেন, মো. মানিক নামের এক ছেলের সঙ্গে মোবাইলে কথা বলত জোসনা। ছেলেটি ঢাকায় বাসাভাড়া নিয়ে থাকে। কিন্তু বাড়ি-ঘর কোথায় তা কিছুই জানি না। গত ১৪ সেপ্টেম্বর বিকালে পরিবারের কাউকে না জানিয়ে ওই ছেলের সঙ্গে ঢাকায় চলে যায় সে। একদিন পর বাড়িতে ফোন দিয়ে জানায় প্রেমিক মানিক তাকে ঢাকায় নিয়ে এসেছে বিয়ে করার জন্য। গত চার দিনে আর কোনো যোগাযোগ করেনি জোসনা।

পরিবারের দাবি প্রেমিক মানিক তাকে ভোগ করার পর হত্যা করে জোসনার লাশ নদিতে ভাসিয়ে দিয়েছে।

চরফ্যাশন থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রেমিক মানিকের পরিচয় জানার চেষ্টা চলছে।




মুলাদীতে বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে জমে পানি, পাঠদান ব্যাহত

বরিশাল অফিস ::বরিশালের মুলাদীতে বৃষ্টি হলেই চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে ব্যাহত হয় পাঠদান। আজ বুধবার সারা দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাঠদান করতে পারেননি শিক্ষকেরা। শিক্ষার্থীদের বই–খাতা ও ব্যাগ ভিজে একাকার হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ১৯৯৮-৯৯ অর্থবছরে বিদ্যালয়টির দুটি টিনশেড ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালের দিকে বর্ষায় টিনের চালা দিয়ে পানি পড়া শুরু হলে উপজেলা প্রশাসন কয়েকটি টিন পরিবর্তন করে দেয়। এরপরে এক যুগ পেরিয়ে গেলেও বিদ্যালয়ের কোনো সংস্কার করা হয়নি।

তিনি আরও বলেন, সামান্য বৃষ্টি হলেই পুরোনো টিনের চালা দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষের মেঝে স্যাঁতসেঁতে হয়ে যায়। প্রশাসনিক কক্ষে পানি পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত পুরোনো ভবনগুলো ভেঙে পাকা ভবন নির্মাণ করা প্রয়োজন।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী আছিয়া আক্তার বলে, বর্ষা শুরু হলেই বিদ্যালয়ে ক্লাস করতে ভয় করে। বেঞ্চ ভিজে যাওয়ায় অনেক কষ্ট করে শ্রেণিকক্ষে বসতে হয়। বৃষ্টিতে বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। বেশি বৃষ্টি হলে তো কোনো ক্লাসই করা যায় না।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন,চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমস্যার বিষয়টি অবহিত করেছেন। টিনের চালা দ্রুত সংস্কার করার পাশাপাশি নতুন পাকা ভবন নির্মাণের চেষ্টা চলছে।




দেশে ফিরছেন হাসিনা? যে নতুন তথ্য জানালো জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে। তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয়।

এদিকে, ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরী বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জয় বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব।

কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় সেনাপ্রধান শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান। আর এর মধ্য দিয়েই সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়, প্রায় ঘণ্টা খানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাব্কে এই প্রধানমন্ত্রী l

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে। তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয়।

এদিকে, ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরী বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জয় বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব।

কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় সেনাপ্রধান শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান। আর এর মধ্য দিয়েই সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়, প্রায় ঘণ্টা খানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাব্কে এই প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন। এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘‘আমাদের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি।’’

তিনি ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে সংঘটিত অভ্যুত্থানের ইতিহাসের কথাও উল্লেখ করেছেন। সর্বশেষ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থনের কথাও তুলে ধরেন জয়। দুই বছর পর ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার আগে তিনি ১৫ বছর ধরে দেশ শাসন করেন।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর থেকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনী মুখ্য ভূমিকা পালন করছে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, তিনি প্রতি সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। দেশে স্থিতিশীলতা আনার লক্ষ্যে সরকারের নেওয়া প্রচেষ্টায় সামরিক বাহিনীর সমর্থন রয়েছে। পরিস্থিতি যাই হোক না কেন, সেনাবাহিনী এই সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই সংস্কার কাজ শেষ করতে কতদিন লাগতে পারে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি।

বুধবার প্রধান উপদেষ্টা ইউনূসের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গঠিত ছয়টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।

‘‘সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে,’’ বিবৃতিতে বলা হয়েছে। বিএনপি বলেছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘‘দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার এবং নির্বাচন করা অসম্ভব।’’

গত মাসে পালিয়ে যাওয়ার পর থেকে দিল্লির কাছের একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সেই সময় আন্দোলনকারীদের ওপর সহিংসতায় জড়িত অভিযোগে আওয়ামী লীগের আরও অনেক জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছেন অথবা আত্মগোপনে চলে গেছেন।

শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, মঙ্গলবার জয়ের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশে ফেরার বিষয়টা তার (শেখ হাসিনা) ওপর নির্ভর করবে। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই। তাই আমি দলের লোকজনের ওপর চালানো নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে  l




প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও লেখক অঘোর মন্ডল আর নেই। বিভিন্ন শারিরীক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল)-এর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। সেখানেই বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঘোর মন্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭।

তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে রেখেছিলেন অঘোর মন্ডল। নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে তার সাংবাদিক জীবনের শুরু হয়। একবিংশ শতাব্দীর শুরুর দিকে টিভি সম্প্রচারে মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন অঘোর মন্ডল।

অঘোর মন্ডল স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন।




এক দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

চন্দ্রদ্বীপ নিউজ ::দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হবে।

তবে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গতকাল মঙ্গলবার স্বর্ণের দাম এক দফা বাড়ায় বাজুস। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯১ হাজার ৩৮ টাকায়।




সব শহিদ ও আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: তথ্য উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবংতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সব শহিদ ওআহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে তাদের জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয় স্থাপনের পর কাজগুলো করা সহজ হবে।

বুধবার গণঅভ্যুত্থানে শহিদ মিরাজ হোসেন ও মো. ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যরা উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে উপদেষ্টার নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শহিদ মিরাজের বাবা তার ছেলের ৫ আগস্ট মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে কার্যালয়ের ভেতরে  আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা  দেন।

এ সময় শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের ময়নাতদন্ত না করার অনুরোধ করে বলেন, তারা মামলা করতে চান কিন্তু হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না। তারা তার ভাইয়ের নাম শহিদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।




নির্যাতন প্রতিরোধে কলাপাড়ায় ছাত্রীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: সারাদেশে সাম্প্রতি নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি ও নারী নির্যাতন প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলাপাড়ার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে জাতীয় নারী নির্যাতন ফোরামের আয়োজনে ও আভাস অ্যাকশনএইড’র সহযোগিতার কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

মুষলধারায় বৃষ্টির মধ্যে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, কলাপাড়া শিশু ও যুব ফোরামের সদস্য জিদনী, সুমাইয়া, মিমি বেগম ও অ্যাকশনএইড প্রতিনিধি ইতি বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সারা দেশে হঠাৎ করে নারী নির্যাতন বেড়ে গেছে। নারীরা সড়ক থেকে স্কুল, পরিবার ও সমাজে অনিরাপদ। এছাড়া বাল্যবিবাহ, শিশু নির্যাতন বেড়েছে। সর্বক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাই নারী নির্যাতন বন্ধে তাদের এ প্রতিবাদ। তাদের এ অবস্থান সব বৈষম্যের বিরুদ্ধে। একইসঙ্গে নারী নির্যাতন বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান শিক্ষার্থীরা।




জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ময়দান থেকে পলায়ন করে না – ড. মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মেধা ও সততার কবর দিয়ে শেখ হাসিনা ব্যর্থ রাষ্ট্র গঠন করার পাঁয়তারা করেছিলেন। তা ধূলিসাৎ করে আজ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের এ দেশ। ভয়ের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা পৌরসভার পর্যটন কর্পোরেশন হলিডে হোমস মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। কলাপাড়া উপজেলা দক্ষিণ জোন মহিপুর থানা জামায়াতের উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

ড. মাসুদ বলেন, গত ১৬ বছরে এই কুয়াকাটায় অনেকবার আসতে চেয়েছি, কিন্তু বরাবরই বৈষম্যের শিকার হয়েছি। এমনকি ছোটখাটো মিটিং পর্যন্ত করতে পারেনি কুয়াকাটার জামায়াত নেতাকর্মীরা। মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতনের মধ্যেই কেটেছে বিগত ১৬ বছর।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ময়দান থেকে পলায়ন করে না। তারা সাড়ে ১৫ বছর ধরে খুনি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে ময়দানে টিকে আছে। খুনি হাসিনা ভেবেছিল জামায়াতের কর্মীদের হত্যা ও খুন করে শেষ করে ফেলবে। রাজনৈতিক কারণে আল্লাহর দেওয়া নেয়ামত এই পর্যটন নগরীকে ধ্বংস করে দিয়েছে তারা।

কুয়াকাটা পৌরসভা জামায়াতের আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার আমির অধ্যাপক শাহ মুহাম্মদ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আ. সালাম খান, নায়েবে আমির অ্যাড. নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ, জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার আমির মাওলানা আব্দুল কাইউম। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত ইঞ্জিনিয়্যার নিহার রঞ্জন, মিশ্রীপাড়া সীমা বৌদ্ধ বিহারের পুরোহিত উত্তম মাহাথেরসহ অনেক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। এছাড়া, কর্মী সম্মেলনে যোগ দেন ওই এলাকার কয়েক হাজার নেতাকর্মী।




দুর্বল ব্যাংকের ধারের টাকা সবল ব্যাংক ফেরত চাইলে ৩ দিনেই দেওয়া হবে

চন্দ্রদ্বীপ নিউজ :: দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সবল ব্যাংকগুলো থেকে এ তারল্য দুর্বল ব্যাংকগুলো দেওয়া হচ্ছে। তবে দুর্বল ব্যাংককে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলোকে তিন দিনের মধ্যেই ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে কয়েকটি ব্যাংকের বৈঠক হয়। বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, কোনো ব্যাংক চাইলে ঋণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবে না। নির্ধারিত পরিমাণের বেশি ঋণ কেউ দিতেও পারবে না; এমনকি নিতেও পারবে না কোনো ব্যাংক। কোনো ব্যাংককে কত টাকার তারল্য সহায়তা দেওয়া হবে, সেটি নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারণ হবে।

বেসরকারি ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটাতে চলতি মাসের ২২ তারিখে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। যেখানে গ্রান্টার নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। সেদিনই দুর্বল ব্যাংকগুলোকে তারল্য দিতে আগ্রহ দেখিয়েছিল ১৪টি সবল ব্যাংক।

তবে শুরুতে আগ্রহ দেখালেও হটাৎ দুর্বল ব্যাংককে টাকা দিতে চাইছে না সবল ব্যাংকগুলো। ফলে ১০টি সবল ব্যাংককে ডেকে পাঠায় বাংলাদেশ ব্যাংক। যেখানে অংশ নেয় ব্র্যাক, ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, বিডিবিএল, ঢাকা ব্যাংক, সোনালী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক ও পূবালী ব্যাংকের কর্তারা। যাদেরকে বেশ কিছু নির্দেশনা দেন গভর্নর।

এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে ধুকতে থাকা আরও দুই ব্যাংক পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদনই করেনি।




যেভাবে এত শক্তিশালী হয়ে উঠল হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ইসরায়েল এবং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এখন এক ভয়ানক সংঘাতে লিপ্ত, যেকোনো সময় যা পূর্ণ যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের জন্য গাজার হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। অনেকে ইরান-সমর্থিত এই গ্রুপকে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী আধা-সামরিক বাহিনী হিসেবে গণ্য করে।

লেবাননে হিজবুল্লাহর বেশ ক্ষমতাধর রাজনৈতিক এবং সামাজিক শাখাও আছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলছেন তার গোষ্ঠীর নতুন অস্ত্র এবং সক্ষমতা আছে। তারা উত্তর ইসরায়েলের গভীরে ড্রোন থেকে ফিল্ম করে ফুটেজ প্রকাশ করেছে, যেখানে হাইফা বন্দর লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে অনেক দুরের অন্যান্য স্থাপনা দেখা যাচ্ছে।

গত কয়েক দিনে, তারা গত এক বছরের যেকোনো সময়ের চেয়ে ইসরায়েলের আরও গভীরে আঘাত হেনেছে। ইসরায়েলও ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননে। এখন পর্যন্ত দুই পক্ষের সংঘাতে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

লেবাননের গৃহযুদ্ধ চলাকালে ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে হয়েছিল এবং তার প্রাথমিক লক্ষ্য ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্বর অবসান ঘটানো। নিজ নিজ অবস্থানে থেকে দীর্ঘ যুদ্ধের পর হিজবুল্লাহ ২০০০ সালে তাদের লক্ষ্য অর্জন করে, যখন তারা ইসরায়েলকে সরে যেতে বাধ্য করে।

এরপর ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে লড়াই চালিয়ে গেছে হিজবুল্লাহ।

শিয়া মুসলমানদের সংগঠন হিজবুল্লাহ ইরান-সমর্থিত গোষ্ঠী এবং সরকারের অংশ, যারা ‘অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স’ বা প্রতিরোধ চক্র বলে পরিচিত। হিজবুল্লাহ ছিল প্রথম গ্রুপ যাদের ইরান সমর্থন করে এবং তাদের রাজনৈতিক ইসলাম প্রচারের জন্য ব্যবহার করে।

হিজবুল্লাহ শুধু সশস্ত্র গোষ্ঠী নয়,তারা একটি রাজনৈতিক দল। লেবাননের সংসদে তাদের আইনপ্রনেতা আছে এবং কয়েক দশক ধরে দেশের বিভিন্ন সরকারে তাদের প্রতিনিধি ছিল।তাদের বিস্তীর্ণ সমাজসেবা মূলক কর্মকাণ্ডও রয়েছে। দক্ষিণ লেবানন এবং দেশের অন্যান্য অঞ্চলে তারা স্কুল এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করে। সেসব এলাকায় তাদের শক্তিশালী উপস্থিতি আছে।

শুরুর দিকে তারা যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা পরিচালনা করতো, যে কারণে ওয়াশিংটন তাদের একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। এই হামলাগুলোর মধ্যে ছিল বৈরুতে মার্কিন নাগরিক অপহরণ এবং ১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর ব্যারাকে ট্রাক বোমা হামলা, যেটায় ২৪১ জন মার্কিন সেনা নিহত হয়।

লন্ডনে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) এর মিডল ইস্ট ইন্সটিটিউট-এর পরিচালক লীনা খাতিব বলেন, ‘ইরানের সমর্থন হিজবুল্লাহকে লেবাননের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক গ্রুপ হিসেবে তাদের অবস্থান জোরদার করতে সহায়তা করেছে। একই সাথে, তারা সমগ্র মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোর মধ্যে সমরাস্ত্রে সবচেয়ে সুসজ্জিত।’

হিজবুল্লাহ যোদ্ধারা ২০০৬ সালে সীমান্তের ওপারে হানা দিয়ে দু’জন ইসরায়েলি সৈন্য জিম্মি করে। এর ফলে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এক মাস ব্যাপী যুদ্ধ শুরু হয়। যুদ্ধে কোন হার-জিত হয়নি, কিন্তু লড়াই দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে আসে।

যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য ছিল হিজবুল্লাহকে নির্মূল করা। কিন্তু এই লেবানিজ গোষ্ঠী যুদ্ধ থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসে, এবং ইসরায়েলের উত্তর সীমান্তে একটি প্রধান সামরিক এবং রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

অভ্যন্তরীণ প্রতিপক্ষ হিজবুল্লাহকে তার অস্ত্র ভাণ্ডার রাখার জন্য এবং সরকারে আধিপত্য বিস্তার করার জন্য সমালোচনা করেছে।

হিজবুল্লাহ ২০০৮ সালের মে মাসে কিছু সময়ের জন্য বৈরুতের একটি অংশ দখল করে। লেবাননের সরকার হিজবুল্লাহর নিজস্ব টেলিকম নেটওয়ার্ক-এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পর হিজবুল্লাহ শহরের একাংশের নিয়ন্ত্রণ নেয়।

হিজবুল্লাহর সামরিক সক্ষমতা কতটুকু?

হিজবুল্লাহ হচ্ছে আরব বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য আধা-সামরিক বাহিনী, যাদের একটি শক্ত সাংগঠনিক অবকাঠামো এবং বড় মাপের অস্ত্রাগার রয়েছে। তারা দাবি করে তাদের এক লাখ যোদ্ধা আছে। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখতে ভূমিকা পালন করেছে। তারা সিরিয়া এবং ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়েছে।

ইসরায়েলের হিসেব অনুযায়ী, হিজবুল্লাহর কাছে ১ লাখ ৫০ হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র আছে, যার মধ্যে রয়েছে গাইডেড মিসাইল এবং দূর-পাল্লার অস্ত্র যা ইসরায়েলের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম।