আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই: বিএমপি কমিশনার

বরিশাল অফিস ::বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম কর্মদিবসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই গত ৫ আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বরিশালে কোনো অস্ত্র লুট হয়নি, থানায়ও হামলা হয়নি জানিয়ে বরিশালবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নবাগত পুলিশ কমিশনার।

বরিশাল পুলিশ কমিশনার বলেন, শুধু মাদক বহনকারী নয়, মাদক বিক্রেতার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিএমপির পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি।

 

এ সময় সাংবাদিকদের উদ্দেশে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক সহযোগিতা চেয়েছেন নবাগত এ পুলিশ কমিশনার। সেইসঙ্গে নিরাপদ বরিশাল গড়তে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ প্রত্যাশা করেন।

এরপর তিনি সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সভায় পুলিশ কমিশনার সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের কাছ থেকে ইতিবাচক সহায়তা চাই। আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই। আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করুন। আপনাদের সব গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ আমরা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি রুনা লায়লাসহ বরিশালে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা।




মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেলদুয়ারে বিক্ষোভ মিছিল

বরিশাল অফিস :: ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের দেলদুয়ারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আল ইহসান যুব পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের সাধারণ জনতা অংশগ্রহণ করে।

টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আলী আজম খানের সভাপতিত্বে বক্তব্য দেন- ইসলামী আন্দোলনের উপজেলা উপজেলা সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সম্পাদক আব্দুল মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মির্জা রাশেদুল ইসলাম জুয়েল, আল ইহসান যুব পরিষদের সভাপতি মাওলানা সোলাইমান রিয়াজী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের মাহমুদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও প্রশাসন মসজিদের খতিব মুফতি আসাদুল্লাহ্ খান, ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আলীম খান, মাওলানা আমানুল্লাহ্ খান, মুফতি আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা আসলাম খান, ছাত্র প্রতিনিধি মো.খাইরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।




বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি

বরিশাল অফিস :: বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি।

এ সময় বরিশাল জেলা ও দায়রা জজসহ অন্যান্য আদালতের বিচারকরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন।

সন্ধ্যায় বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে।




পবিপ্রবিতে “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” শীর্ষক অফিস সহায়কদের দিনব্যাপী কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (পবিপ্রবি) “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” শীর্ষক অফিস সহায়কদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় কৃষি কনফারেন্স কক্ষে আইকিউএসি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

আইকিউএসি’র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ।

কর্মশালায় অফিস সহায়ক এবং তৎগ্রেডের প্রায় ৬০ (ষাট) জন কর্মচারী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, প্রত্যেকর জীবনেই প্রশিক্ষণের আবশ্যকতা রয়েছে। প্রশিক্ষণ প্রত্যেকটা মানুষকে কর্মক্ষেত্রে উন্নত করে তোলে। প্রশিক্ষণ কর্মজীবিদের সুপ্ত প্রতিভা বিকশিত করে। আইকিউএসি নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সকলে যার যার কর্মঘন্টার মধ্যে সামর্থ্যরে সবটুকু দিয়ে কাজ করলে খুব অল্প দিনেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে পবিপ্রবি।

ভাইস-চ্যান্সেলর তার বক্তৃতায় আরও বলেন, সহস্রাধিক শহীদের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেজন্য এটা কোনভাবেই ম্লান হতে দিতে পারিনা। তিনি সকলকে যার যার অবস্থান থেকে সততা, ন্যায়পরায়নতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান। এছাড়া সর্বত্র ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখারও উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।




পটুয়াখালীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম ও সহকারী কমিশনার সারমিন আক্তার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।




লাঞ্চের পরপরই অলআউট বাংলাদেশ 




মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের ডাবল সেঞ্চুরি 




দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ড. ইউনূসের




দুদিন পর মাঠে গড়াল ভারত-বাংলাদেশ টেস্ট




দেশে ফিরে বিমানবন্দরেই আটক সুলতান মনসুর

চন্দ্রদ্বীপ ডেস্ক : কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করবো। এরপর আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান রেজাউল করিম মল্লিক।

পারিবারিক সূত্র জানা গেছে, সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ১৯৫১ সালের ১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, এরপর সিলেট এম সি কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

আশির দশকে সারা বাংলাদেশে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন এই নেতা। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন।

পঁচাত্তরের কালো অধ্যায় বলে পরিচিত ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে যে কয়জন প্রতিবাদে সরব হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন।