সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশিপ প্রোগ্রামে ১ম পবিপ্রবি

পটুয়াখালী প্রতিনিধি :: দ্য আর্থ আয়োজিত ইএমকে সেন্টারের অর্থায়নে সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশিপ প্রোগ্রামে প্রথম হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে গ্রিন হরিজন নামক কুয়াকাটা বেজ যুব ক্ষমতায়ন স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহরনমাদ আরাফিন, দ্য আর্থ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়াসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী তানজিদ হাসান জিসানের নেতৃত্বে পবিপ্রবি টিম প্রথম স্থান অর্জন করে। বিজয়ী টিম ‘প্লাস্টিকমুক্ত সাগরজল, কুয়াকাটা হবে নির্মল’ স্লোগ্রান সামনে রেখে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় কাজ করছে।

বিজয়ী টিমের নেতা তানজিদ হাসান জিসান বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে প্রতিদিন প্রায় ২৫ কেজি প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। আমাদের মূল উদ্দেশ্য প্লাস্টিক দূষণ রোধ করে কুয়াকাটাকে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। নির্মল মূলত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী সাপ্লাই চেইন নেটওয়ার্ক তৈরি করবে। এই প্লাস্টিক বর্জ্য বিক্রির মাধ্যমে প্রাপ্ত আয়ের অংশ অ্যাপের মাধ্যমেই হোটেল ম্যানেজার, প্লাস্টিক ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীর কাছে পৌঁছে যাবে। আমাদের এ উদ্যোগ পুরোপুরিভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।




দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে, চায়না মনি জেন্ডার প্রোমোটার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবা আক্তার তোহা শিক্ষার্থী, সরকারি জনতা কলেজ দুমকি।

সভাপতিত্ব করেন শাহিদা বেগম, দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার দুমকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন।

এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক শহিদুল ইসলাম সরকারি জনতা কলেজ, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন সদস্য কেন্দ্রীয় প্রেসক্লাব, মোশাররফ হোসেন উপ সহকারী কৃষি কর্মকর্তা দুমকি উপজেলা, মোঃ ওলিউল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মেহেরুন্নেসা শিক্ষার্থী সরকারি জনতা কলেজ।




পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালী শহরের কলেজরোড এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, আল আমিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদার বিএনপি নেতা আবুল হাওলাদারের ছেলে। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারে সময় এই পরিবারের সদস্যদের নামে প্রায় অর্ধশতাধিক মামলা দেওয়া হয়। একাধিক মামলায় তাদের অনেকেই কারাগারে গেছেন। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন তারা।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হাওলাদার বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আমার চাচাতো ভাই এসে জানায় যে তার গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে বের হয়ে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেও পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মনে করি এটা একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এ বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।’

এ ব্যাপারে সদর থানার ওসি মো. জসিম বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’




পটুয়াখালীতে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনিস নামের ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ সেপ্টেম্বর) মারা যান তিনি। এ নিয়ে গত ৯ মাসে বরিশাল বিভাগে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ৭০ জন রোগী বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, পটুয়াখালীর অন্যান্য হাসপাতালে ৭ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ৪ জন, ঝালকাঠিতে ১ জন, এবং বরগুনায় ২৭ জন।

এই ৭০ জনসহ বর্তমানে হাসপাতালগুলোতে ২৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে ২৭৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৪৭৮ জন।

মূলত বর্ষাকালেই ডেঙ্গুর উপদ্রুপ বাড়ে দেশে। তারই অংশ হিসেবে বরিশাল বিভাগেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি এডিস মশা যেন না জন্মাতে পারে সেই উদ্যোগ নেওয়া উচিত। অর্থাৎ জনসচেতনতা না বাড়ছে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় বলে মনে করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।




পটুয়াখালীতে ডিএফএর সভাপতি মামু‌নের পদত‌্যা‌গের দাবি‌তে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আ.ন.ম আমিনুল হক মামুনসহ জেলা ফুটবল এ্যাসোসিয়েশন (ডিএফএ) এর সকল কর্মকর্তাদের অবিলম্ভে পদত্যাগ এবং যোগ্য কর্মকর্তাদের নিয়ে নতুন ডিএফএ কমিটি গঠন করে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধূলায় ক্রীড়াঙ্গন উজ্জিবিত করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় বিভিন্ন ইভেন্ট’র ক্রীড়া সংগঠন ও খেলোয়াররা।

সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে উক্ত দাবীতে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের পৃষ্ঠপোষক বক‌তিয়ার উদ্দিন মুরাদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সংগঠক ফুটবলার আবুল হাওলাদার, ক্রীড়া সংগঠক নুবীন মোস্তাফি সুমন, এ্যাডভোকেট এনামুল হক রাসেল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী অতিত ক্লাবের সভাপতি শেখ মেহেদী মাসুম, কারাতে প্রশিক্ষক রিয়াজ আহমেদ, ক্রীড়া সংগঠক মোতাহার হাওলাদার, জুয়েল মৃধাসহ শতাধিক সংগঠক খেলোয়ারবৃন্দ।

বক্তারা অবিলম্বে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের দুর্নীতিবাজ সভাপতি আনম আমিনুল হক মামুনসহ ডিএফএ এর সকল কর্মাকর্তাকে অপসারন করে সৎ ও যোগ্য ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে নতুন কমিটি গঠন করে খেলাধূলায় প্রান ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জোরদাবী জানান।




মাকে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মারল দুই ছেলে!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের ত্রিপুরায় ৬২ বছর বয়সী এক নারীকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তারই দুই ছেলের বিরুদ্ধে। গত পুলিশ শনিবার রাতে চম্পকনগর থানা এলাকার খামারবাড়িতে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই দুই ছেলেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। প্রায় দেড় বছর আগে স্বামীকে হারানোর পর ওই নারী তার দুই ছেলেকে নিয়ে থাকতেন। তার আরেক ছেলে আগরতলায় থাকেন।

জিরানিয়ার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার কমল কৃষ্ণ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, একজন নারীকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এমন খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি দল গিয়ে দেখে, একটা পোড়া মরদেহ গাছের সঙ্গে বাঁধা। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

কমল কৃষ্ণ আরও বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছি। তাদের আজ সোমবার আদালতে হাজির করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। ঘটনার পেছনে পারিবারিক কলহের কারণ হতে পারে।




যেভাবে ভারত পালিয়ে যান ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন। তবে ২০ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার। কাউকে দিতে হয়েছে জীবনও। তবু ভারতে পালানোর মিছিল থামছে না। এ সুবাদে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোয়াবারো।

অভিযোগ আছে, ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন। যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনো দিচ্ছেন।

হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে। তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ।

এছাড়া ৭ আগস্ট রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারসহ আরও বেশ কয়েকজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভও করেন।

সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। এছাড়া আত্মগোপনে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, পৌর মেয়র নাসির উদ্দিন, সাবেক মেয়র আশরাফুল আলম ওরফে লিটন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারসহ স্থানীয় নেতাদের অনেকে। এদের বেশ কয়েকজন ইতোমধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন। তাদের কেউ কেউ পুটখালীর দালাল সর্দার হিসাবে পরিচিত নাসিরের সহায়তায় দেশ ছাড়তে সক্ষম হন বলে জানা যায়। অনেক আগে থেকে এ ঘাটটি ধুড় পাচারের অন্যতম ঘাট হিসাবে পরিচিত। এছাড়া রঘুনাথপুর এলাকার দালাল বাদশা মল্লিক ও কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ঘাটে আক্তার চন্দনের সহায়তায় অনেকে ভারতে ঢুকছেন। আওয়ামী লীগের লোকজনকে সীমান্তের ওপারে সহায়তা করছেন কুখ্যাত ভারতীয় দালাল গৌতম দাস l




২৮৫ রানে ইনিংস ঘোষণা করল ভারত




সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে কমিটি গঠন




চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার: উপদেষ্টা নাহিদ

চন্দ্রদ্বীপ নিউজ :: চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ্য করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানোয় চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য রাষ্ট্রকাঠামোর সংস্কার এবং পুনর্গঠন। বিপ্লবের পর চীন যেভাবে অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চায়। কারণ, সম্প্রতি বাংলাদেশও বিপ্লবের মধ্য দিয়ে নতুনভাবে স্বাধীন হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কারকাজে চীনের পরামর্শ ও সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রসারে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বাস করি।’

চীনা রাষ্ট্রদূত ইয়াও ইয়েন বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, যা সামনের দিকে আরও উন্নত হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যা–ই থাকুক, বাংলাদেশ-চীন সম্পর্ক অটুট থাকবে।

চীন বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবে বলে জানান সে দেশের রাষ্ট্রদূত। তিনি উপদেষ্টাকে চীন সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, দূতাবাসের অর্থনীতি ও বাণিজ্যিক কাউন্সিলর সং ইয়াং এবং দূতাবাসের প্রথম সচিব চুই উইফেং উপস্থিত ছিলেন।