লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের




বরিশালে ইউপি সদস্যকে হাতুরি পেটা

বরিশাল অফিস :: আওয়ামী লীগ সমর্থক আখ্যাদিয়ে দুইবারের ইউপি সদস্য মাসুদ ইসলাম মিলনকে হাতুরি পেটা করে গুরুত্বর আহত করেছে কথিত বিএনপির কর্মী-সমর্থকরা। হামলাকারীরা ইউপি সদস্যকে দেশত্যাগের হুমকি দেওয়া চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ওই ইউপি সদস্য।

গুরুত্বর আহত ইউপি সদস্যকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে। আহত মাসুদ ইসলাম মিলন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

মঙ্গলবার ( ১ অক্টোবর) রাতে ৩ টার দিকে মোবাইল ফোনে আহত ইউপি সদস্য মিলন বলেন, সোমবার বিকেলে নিজ ঘরের সামনে বসা ছিলাম। হঠাৎ করে বিএনপি কর্মী আল-মামুন স্বপন, জুয়েল ও মনির হোসেনের নেতৃত্বে তাদের ১৫/২০ জন সহযোগিরা এসে অর্তকিতভাবে আমার ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা আমাকে বেধরক হাতুরি পেটা করে গুরুত্বর আহত করে।

ইউপি সদস্য মিলন আরও বলেন, হামলাকারীরা আমাকে দেশত্যাগের হুমকি দিয়েছে। তাদের হুমকির মুখে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। যেকারণে গুরুত্বর আহত হয়েও গোপনে চিকিৎসা নিতে হচ্ছে। থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছিনা।

এ ব্যাপারে বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ইসরায়েলকে জবাব দিতে হবে অ্যাটম বোমা দিয়ে’

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর তীব্র প্রতিবাদ জানায় ইরান। বিশ্বের মুসলিম সম্প্রদায় কে একত্র হয়ে ইসরায়েলের মোকাবিলা করার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। কিন্তু আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন অতি-কট্টরপন্থীরা।

ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, ইসরায়েলকে শিক্ষা দিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং পরমাণু অস্ত্র প্রস্তুত করার তাগিদ দিয়েছেন ইরানের অতি-কট্টরপন্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়াজ তুলছেন তারা। বলা হচ্ছে, ইসরায়েলকে জবাব দিতে হবে অ্যাটম বোমা দিয়ে।

এসব অতি-কট্টরপন্থীরা সাবেক পারমাণবিক সমঝোতাকারী সাঈদ জলিলির অনুসারী বলে জানা যায়। ইসরায়েলের একের পর এক হামলার ব্যাপারে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তাঁর সরকারের সক্রিয় না থাকার সমালোচনাও করেন তারা। এসব অতি-কট্টরপন্থীরা বলছেন, ইসরায়েলের মুখোমুখি হতে চাইছে না এই ইরান সরকার। তবে ইরানের এসব সিদ্ধান্ত নেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি কেন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেননি, এ ব্যাপারে অতি-কট্টরপন্থীরা কোনো মন্তব্য করছেন না।




বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশের উত্তরাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিবৃতি বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে।

এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি বন্যা উপদ্রুত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসেন।

একইসঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।




বরগুনায় প্লাস্টিক পণ্যের দাপটে বাঁশশিল্পে চরম দুর্দিন

বরিশাল অফিস :: আধুনিকতার ছোঁয়ায় অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের বাহারি পণ্যের দাপট দিনদিন বেড়েই চলেছে। এতে হারিয়ে যাওয়ার পথে ঐতিহ্যবাহী বাঁশশিল্প। হারিয়ে যাচ্ছে বাঁশ দিয়ে নিপুণ হাতে তৈরি হরেকরকমের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

দেড় লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশের উপকূলীয় অঞ্চল বরগুনার বেতাগী উপজেলা। একটা সময় এ উপজেলার প্রতিটি ঘরে শোভা পেত বাঁশের তৈরি কুলা, চালন, ঝুড়ি, ডালা, চাটাই, ধান রাখার ও মানুষের বসার জন্য মোড়া, মাছ ধরার পলো ও মালামাল পরিমাপের পাল্লা।

জানা গেছে, কয়েক দশক আগেও উপজেলার বিবিচিনি, বেতাগী পৌরসভা, বেতাগী সদর ইউনিয়নের হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১ হাজার পরিবার এ পেশায় নিয়োজিত ছিল। পরিবারের সব সদস্যের সহযোগিতায় বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত। খরচ মিটিয়ে কিছু টাকা সঞ্চয়ও করতে পারত তারা।

বর্তমানে প্লাস্টিকের বাহারি পণ্যসামগ্রী এ বাজার দখল করেছে। প্লাস্টিক পণ্য দামে সস্তা হওয়ায় বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদা কমছে। একই সঙ্গে তাল মিলিয়ে কমছে বাঁশঝাড়। এতে বাঁশের দাম বৃদ্ধি পাচ্ছে। লাভ কম হচ্ছে। তাই বংশপরম্পরায় এ পেশায় নিয়োজিতরা আগ্রহ হারাচ্ছেন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম জানান, ‘কালের আবর্তে হারিয়ে যেতে বসা পুরোনো এ বাঁশশিল্প রক্ষার জন্য কারিগরদের সময়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও দক্ষ ও প্রশিক্ষিত করে তোলার কোনো বিকল্প নেই। এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’

সরেজমিনে কথা হয় উপজেলার ফুলতলা গ্রামের রত্না রানীর সঙ্গে। তিনি বলেন, ‘বেশি লাভে এনজিও থেকে লোন ও ধারদেনা করে কোনোরকমে বাপদাদার এ পেশা আঁকড়ে জীবিকা নির্বাহ করছি। এখন আর কুলিয়ে উঠতে পারছি না।’

উপজেলার মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা নিতাই লাল বলেন, ‘এখন আর এসব কাজ করে পোষায় না। আর বাজারেও এসব জিনিসের চাহিদা কম। বাপদাদারা এ পেশায় কাজ করে গেছেন। তাদের কাছ থেকেই কাজ শিখেছি। তাই অবসরে টুকটাক এসব কিছু বানিয়ে হাত খরচ চলে। তা ছাড়া আর কিছু দেখছি না।’

বেতাগী পৌরসভার বাসন্ডা এলাকার বিপুল হাওলাদার বলেন, ‘পাঁচ বছর আগে যে বাঁশ কিনতে ৮০ থেকে ১০০ টাকা লাগত সে বাঁশ কিনতে এখন ৩০০ থেকে ৪০০ টাকা লাগে। এ টাকা দিয়ে বাঁশ কিনে কিছু তৈরি করে বিক্রি করতে গেলে অনেক সময় বাঁশের দামও ওঠে না। তা ছাড়া জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ঘরবাড়ি নির্মাণের পরিমাণ বাড়ছে। কিন্তু বাড়ছে না বাঁশঝাড়।’

বেতাগী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ‘উপকূলের ঐতিহ্য বাঁশশিল্প টিকিয়ে রাখতে দরকার পৃষ্ঠপোষকতার। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও কাজ করতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদ বলেন, ‘বাঁশশিল্প যাতে হারিয়ে না যায় এজন্য স্থানীয়ভাবে ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠতে হবে। উদ্যোক্তা তৈরিতে সবার এগিয়ে আসতে হবে। আর তারা সহযোগিতা চাইলে পরামর্শসহ সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।




আওয়ামী লীগ সরকার ইসলাম বিদ্বেষী: মাসুদ সাঈদী

বরিশাল অফিস ::আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, আওয়ামী লীগ সরকার ইসলাম বিদ্বেষী। শুধু আল্লামা সাঈদীকেই নন, অসংখ্য আলেমকে গ্রেপ্তার করে প্রমাণ করেছেন তিনি (হাসিনা) তার পিতার মতোই ইসলাম বিদ্ধেষী, আলেম বিদ্বেষী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরকারি ইন্দুরকানী কলেজে সিরাতুন-নবী (স.) উপলক্ষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, বিগত জোট সরকারের সময় পিরোজপুর-১ আসনের এমপি আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আহ্বানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালের ২১ এপ্রিল এই কলেজ মাঠেই জিয়ানগর নামে নতুন উপজেলা ঘোষণা করেন। আমি উপজেলা চেয়ারম্যান থাকা কালে আমার স্বাক্ষর জাল করে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা রাখে আওয়ামী লীগ সরকার। তারপরও এই উপজেলার দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।

মাসুদ সাঈদী আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্ত তার অনুসারীরা আত্মগোপন করে আছেন। তারা যে কোনো অপকর্ম ঘটিয়ে ইসলাম তথা মুসলমানদের ওপর দোষ চাপাতে পারে। সে জন্য সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। আসন্ন দুর্গাপূজায় সবাই মিলে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের দোষরদের কেউ যেন কোনো প্রকার সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় সরকারি ইন্দুরকানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, টগড়া দারুণ ইসলাম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, প্রভাষক আল আমিন হোসেন ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।




সড়ক ভেঙে খালে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বরিশাল অফিস ::ভোলা সদর উপজেলার ইলিশা বাজার থেকে রোদ্রের হাট পর্যন্ত সড়কটির কয়েক জায়গায় বিশাল অংশ ভেঙ্গে পাশের খালে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে  চলাচল করছে সাধারণ পথচারী ও যানবাহন। অতী দ্রুত সংস্কার করা না হলে যে কোন মুহূর্তে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন ইলিশা বাজার থেকে রাস্তার মাথা বাজার, রোদ্রের হাট, শান্তির হাট, বয়াতির হাট, তুলাতলি বাজার, জনতা বাজার, ক্লোজার বাজার, মাঝ কাজী বাজার পর্যন্ত এই সড়কটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। তবে এসব এলকার মানুষ ভোলার সর্ববৃহৎ পশুর হাট ইলিশা বাজারে যেতে হলে এই সড়কের বিকল্প নেই, ফলে এই এলাকার বাসিন্দা ও হাট বাজারে আসা যাওয়ার একমাত্র ভরসা এই ১৫ কিলোমিটার সড়ক।

সড়কটি ইলিশা বাজার সংলগ্ন পশ্চিম পাশে ব্রিজের উভয় পাশে ধ্বসে পড়ছে, কিছুদুর পরে মাতাব্বর বাড়ির পোল নামে পরিচিত জায়গায়টি ধ্বসে পরে বেহাল দশার তৈরি হয়েছে, ফলে ভ্যান, অটোরিকশা, ইজিবাইক, মটর সাইকেল ও নসিমন, করিমনসহ সকল ধরণের যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পরছে। কিচুদিন দিন আগেই মাতাব্বর পোল পূঃণ নির্মাণ করা হয়েছে। পোলটি পূণঃ নির্মাণের সময় খালের মাটি তুলে পার্শ্ব রাস্তা তৈরি করা হয়েছে বলে মূল সড়কটি ধ্বসে পরার শঙ্কা দেখা দিয়েছে। তাই এবছর অতিরিক্ত বৃষ্টি পাতের ফলে সড়কটি ধ্বসে পড়ছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন এ বছরে অতিরিক্ত বৃষ্টি পাতের ফলে খালের পাশে নির্মিত সড়কের অনেক জায়গায় ধ্বসে যাবার ঘটনা ঘটেছে, তবে অতি দ্রুত এসব ধ্বসে পরা সড়কের সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা লিটন বলেন সড়কটির কিচু অংশ ভেঙ্গে খালে পড়ে যায়, এখন অর্ধেকাংশ সড়ক আছে তবুও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে, দ্রুত সড়কে ভেঙ্গে পড়া অংশগুলো মেরামত করে জন চলাচল ঝুঁকিমুক্ত করার দাবি জানান তিনি।

ভেঙে পরা অংশের পাশের মসজিদের ইমাম সাহেব বলেন সড়কটি ধ্বসে পরার কারনে চলাচল করা খুব ঝুঁকিপূর্ণ,ছোট ছোট গাড়ি কোন রকম ভাবে চলা করছে, তবে জরুরী সেবায় ফায়ার সার্ভিস এ্যাম্বুলেন্স এর মত গাড়ি চলাচল করতে বিঘ্ন ঘটায় জনসাধারণ চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে।

এই সড়কে মালামাল বহনকারী রাজাপুর ইউনিয়নের নসিমন চালক কবির সর্দার বলেন রাস্তা ভেঙে যাবার কারনে খালি গাড়ি নিয়ে কোন রকমে যেতে পারলেও বোঝাই গাড়ি নিয়ে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। খালের কারনে রাস্তাটি ভেঙ্গে পড়ছে আমাদর দাবি সরকার যেন জনবহুল এই সড়কের পাশের খালে মজবুত টেকসই বাঁধ নির্মাণ করে দেয়।

ধ্বসে পড়া রাস্তার বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিআরডি) শিপলু কর্মকার জানিয়েছেন আমরা ধ্বসেপড়া বেশকিছু সড়কের প্রস্তাব ইতিমধ্যে করেছি, উক্ত প্রস্তাবে এই সড়কগুলো না থাকলে আরো প্রস্তাব সংযোজন করে প্রস্তাব পেশ করা হবে, অতি দ্রুত ধ্বসেপড়া সড়কের মেরামত করা হবে বলেও জানান এই কর্মকর্তা।




অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দশমিনার যুবক রবিউলের

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না যুবক রবিউলের (১৪)। রবিউল দশমিনা উপজেলার সদর ইউনিয়ের ০৯ ওয়ার্ড মধ্য কাটাখালী গ্রামের আকন বাড়ির মৃত্যু আবদুর রব আকনের ছেলে।

গত ১২ দিন প্রর্যন্ত পা ভাঙ্গা নিয়ে বিছনায় পড়ে কাতরাচ্ছেন কিন্তু অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারতেছেনা।

রবিউল বলেন, আমার বাবা মারা গেছেন গত ০৫ বছর আগে। তারপর থেকেই আমি পরিবারের একমাত্র উপার্জনকারী, সেই থেকেই আমি দিনমজুরের কাজ করে পরিবারের হাল ধরি। আমার পরিবারে আমার মা ও ছোট ভাই রয়েছে। বছর দুই আগে আমার পায়ে টিউমার ধরা পরে তবে অর্থের অভাবে চিকিৎসা করতে পারি নাই।
চিকিৎসা করতে না পারায় রক্ত শূন্যতায় পায়ের হাড্ডি ক্ষয় হয়ে যায়। অবসর সময় একদিন মাঠে ফুটবল খেলতে গিয়ে আমার পা ভেঙ্গে যায়, সেইদিন প্রাথমিক চিকিৎসা নিয়ে ১১ দিন পর্যন্ত বিছানায় পরে রয়েছি। অর্থের অভাবে কোথায়ও উন্নত চিকিৎসা নিতে যেতে পারছিনা।

আকুতি নিয়ে রবিউলের মা বলেন,আমার স্বামী মারা গেছে ০৫ বছর আগে। এর উপার্জনের অর্থ দিয়েই আমাদের পুরো সংসার চলত। এখন চলতে খুবই কষ্ট হচ্ছে। আমার ছেলের চিকিৎসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। এমতবস্থায় ছেলের চিকিৎসার জন্য সকলের সাহায্য ও সহায়তা চেয়েছেন।

বাড়ির লোকজন ও স্থানীয়রা বলেন, ভুক্তভোগী রবিউলের পরিবার পুর্বে থেকেই গরিব ছিল। বর্তমানে রবিউলের বসতবিটা সহো কিছুই নাই অন্যের বসতবিটায় বসবাস করে । আমরা স্থানীয়রা গ্রামের লোকজনর কাছ কিছু অর্থ উঠিয়ে এতদিন প্রাথমিক চিকিৎসা চালিয়েছি। এমতবস্থায় এই পরিবারের জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান স্থানীয়রা।




পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

বরিশাল অফিস :: বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল  আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, রোববার রাতে মাদক বিক্রির সংবাদ পেয়ে  সেনাবাহিনীর সার্জেন্ট মো. হাসানুর ইসলাম এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালুপাড়া গ্রামের রাজ্জাক সরদারের ভাড়াটিয়া মৃত মতি সরদারের ছেলে আলিম সরদারের বাসায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আলিম সরদার, তার স্ত্রী রোকসনা বেগম, ছেলে নাফিজ ইসলাম, ছোট ছেলে পিয়াল সরদার পালিয়ে যায়। অভিযানের সময় ঘরে থাকা ৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।  ঘরে থাকা আলিমের পুত্রবধু নাফিজ ইসলামের স্ত্রী মেঘা বিশ্বাসকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বরিশাল আগৈলঝাড়া থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।




আওয়ামী লীগের সাথে আপোষ নয় দাঁড়াতে হবে মানুষের পাশে

চন্দ্রদ্বীপ নিউজ :: আমরা যদি থাকি সৎ দেশ সংস্কার দ্রুত সম্ভব কিংবা দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে – শ্লোগানে মুখরিত বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তন। এখানে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে  দিক নির্দেশনামূলক যৌথ কর্মীসভার আয়োজন করেছিল জাতীয়তাবাদী দল বিএনপির তিনটি অঙ্গ সংগঠন। মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে প্রায় হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন এই মিলনায়তনে।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আমরা এখানে তিনটি সংগঠনের নেতাকর্মীরা জড়ো হলেও আমাদের মূল রাজনৈতিক দল বিএনপি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যত যাই ঘটুক সর্বাবস্থায় আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং অনুপ্রবেশকারীদের হতে সাবধান থাকার আহ্বান জানান বক্তারা।

৩০ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে তিনটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সহ আরো অনেকে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বার্তা দিয়েছেন। আমরা এই সরকারকে সহযোগিতা করবো। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্রের অধিকারকে ফিরিয়ে দিতে বিদেশের মাটিতে তিনি অনেক কষ্ট করেছেন। আওয়ামী লীগের সাথে আপোষ করেননি। তাই আমরাও কেউ আওয়ামী লীগের সাথে কোনোরকম আপোষ করবোনা। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না।’

 

 

কেউ বিশৃঙ্খলা করলে তাকে দল থেকে বাদ দেওয়া হবে উল্লেখ করে মোনায়েম মুন্না বলেন, ‘আওয়ামী লীগের কাছে বিচার গেলে তাদের দলীয় নেতা-কর্মীদের কিছু বলতেন না। আমরা কিন্তু কাউকে ছেড়ে দেব না, ম্যাসেজ ক্লিয়ার।’
স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল বলেন, ‘দলে কোনো অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া যাবে না। এটা সকল নেতা-কর্মীদের খেয়াল রাখতে হবে। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না, আওয়ামী লীগের সাথে কোনোভাবেই আপোষ করা যাবে না।’

 

 

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, ‘১৬ বছর ধরে খুনি হাসিনা সরকারের নির্যাতনের শিকার হওয়ার পরও আমাদের রাজনীতি থেকে দূরে সরাতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচাররা ক্ষমতা ছেড়েছেন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগেনি। কিন্তু হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আমরাও এমন কিছু কখনোই করবোনা যা আমাদের নেতা তারেক রহমান পছন্দ করবেন না।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, স্বেচ্ছাসেবকদল বরিশাল মহানগরের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, সদস্য সচিব খান মোঃ আনোয়ার, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি।