আশুলিয়ায় গুলিতে শ্রমিক হতাহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ




ইসরায়েল জবাব দিলে আরও মিসাইল ছোড়া হবে, ইরানের সতর্কতা




বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল জামায়াতে ইসলামী

বরিশাল অফিস :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন- বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপিড়ীত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আগামী দিনের সংস্কার কাজে অন্তবর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে। জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে। ০১ অক্টোবর মঙ্গলবার দুপর ১২টায় বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার। উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অ্যাসিসটেন্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান।

বরিশাল মহানগর কোতয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, পেশাজীবি থানা সেক্রেটারি শামীম কবিরসহ জামায়াত নেতৃবৃন্দ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেসক্লাব সেক্রেটারি এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ।




ইরানের মিসাইল ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে : বিবিসি




কুয়াকাটা সৈকতে ভেঁসে এসেছে মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকার বালুচরে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কুয়াকাটার সৈকতের গঙ্গামতি এলাকার সূর্যাস্ত পয়েন্টে ডলফিনটি স্থানীয় লোকজন দেখতে পান।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী বেলাল বিশ্বাস বলেন, দুপুরের জোয়ারে ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে এসেছে মৃত ডলফিনটি। এর শরীরের কিছু চামড়া উঠে গেছে। দেখে মনে হয় গত তিন-চারদিন আগে ডলফিনটি মারা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র সদস্য কে’এম বাচ্চু বলেন, মৃত ডলফিনটি বোটলনোজ প্রজাতির একটি পুরুষ ডলফিন, এটি লম্বায় ৪ থেকে সাড়ে ৪ ফুট হবে, এটির লেজ এবং চোখে আঘাত চিহ্ন রয়েছে।

ইদানীং ডলফিন, তিমি ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্ধিগ্ন, রিচার্জ নিয়ে যারা কাজ করে এবং বিভিন্ন গবেষনামূলক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে মৃত্যু কারণ উদঘাটনে গবেষণা চলমান রয়েছেন।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আপনাদের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর শুনেছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি মাটি চাপা দেওয়া ব্যবস্থা করা হচ্ছে।




পটুয়াখালীতে কোডেকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পটুয়াখালী প্রতিনিধি :: জেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়াজনে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) টেনিং সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) সহকারী পরিচালক রাশেদুর রেজার সভাপতিত্বে এবং উর্দ্ধতন জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমানের সঞ্চালানায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জজকোর্টের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল জলিল।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী নেফাজ উদ্দিন, ডাচ বাংলাদেশ ব্যাংক ম্যানেজার প্রীতম ঘোষ, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, কোডেকের প্রজেক্ট কো-অডিনেটর আতিকুর রহমান ও আলিম ওয়াহেদ প্রমুখ।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) সাংস্কৃতিক টিমের সদস্যগণ জাতীয় সংগীতসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কোডেক বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সকলকে খাওয়ানো হয়।




বিদায়ের বেলায় গলাচিপাবাসীকে কাঁদিয়ে গেলেন ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল

পটুয়াখালী প্রতিনিধি :: বিদায়ের বেলায় গলাচিপাবাসীকে কাঁদিয়ে গেলেন ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল। সোমবার (৩০ সেপ্টেস্বর) রাতে সরকারি বদলিজনিত কারণে তিনি সবার মাঝ থেকে বিদায় নিয়ে চলে যান ঢাকার উদ্দেশ্যে।

গলাচিপা উপজেলায় ইউএনও মহিউদ্দিন আল হেলাল ২০২২ সালে যোগদানের পর থেকেই এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান তৈরি করে নেন। তাঁর নেতৃত্বে গলাচিপায় সমাজসেবামূলক কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটে। ছাত্র-ছাত্রীদের প্রতি তাঁর যত্ন ও শিক্ষার প্রতি আগ্রহ তাঁকে একটি আদর্শ শিক্ষকের রূপে তুলে ধরে।

মহিউদ্দিন আল হেলাল শুধু একজন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক। গরিব, দুঃখী এবং অসহায় মানুষের প্রতি তাঁর সহানুভূতি ও সাহায্য সহযোগিতা এলাকার জনগণের কাছে তাঁকে একজন সত্যিকারের বন্ধু করে তুলেছিল। স্থানীয়রা তাঁর সেবার জন্য কৃতজ্ঞতা জানাতে কখনোই পিছপা হননি।

তাঁর বিদায়ের দিন গলাচিপাবাসী অশ্রু ফেলে তাঁকে বিদায় জানায়, তিনি নিজেও অশ্রু ফেলেন, এ যেন এক আপনজন হারানোর বেদনা। বিদায়ী বক্তব্যে তিনি গলাচিপাবাসীর প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “আপনারা আমার পরিবারের মতো।” তাঁর কথা এবং কাজ ভবিষ্যতে গলাচিপার মানুষের মনে রয়ে যাবে।

মহিউদ্দিন আল হেলালের এই বিদায় একটি নতুন অধ্যায়ের সূচনা, তবে গলাচিপার ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। তাঁর অসাধারণ অবদানগুলি মানুষের মনে চিরকাল প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে নতুন নেতৃত্বের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।




শেবাচিম পরিচালকের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা

চন্দ্রদ্বীপ নিউজ :: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত রোববার (২৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্রে সই করেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। সেদিনই তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চার দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেন। একই চিঠিতে পরিচালকের দায়িত্ব দেন উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে। এ ঘটনায় পরিচালকের পদত্যাগ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ তার অনুসারীরা শেখ হাসিনা সরকারের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এছাড়াও তিনি নানা দুর্নীতি ও অনিয়মে জড়িত বলে অভিযোগ রয়েছে। পরে তার পদত্যাগ দাবিতে রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতাল ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে সেদিন সকাল সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে পদত্যাগপত্রে সই করেন ডা. সাইফুল ইসলাম।

শের-ই-বংলা মেডিক্যাল কলেজের শির্ক্ষাথীরা জানান, পরিচালকের পদে অতীতে দুই বছর করে দায়িত্ব পালন করেছিলেন অন্য পরিচালকরা। বর্তমান পরিচালক ডা. সাইফুল ইসলাম পরিচালকের পদে তিন বছর থেকে নানা ধরনের অনিয়ম-দুর্নীতি করে আসছিলেন। সরকারের বিভিন্ন পর্যায়ে তার সখ্যতা থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ, গত শুক্রবার রাতে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নেননি পরিচালক। যে কারণে ডা. সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করে গত রোববার সকাল থেকে অন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর তারা পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। বিভাগীয় কমিশনার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে পরিচালক তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে তিনি সবার সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

একই দিন পরিচালক ডা. সাইফুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চার দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে আবেদন পাঠান। যার স্বারক নম্বর- শেবামেকহা/বরিশাল/২০২৪/৪৬১২। আন্দোলনের মুখে সবার সামন পদত্যাগের পর পরিচালকের ছুটিতে যাওয়ার চিঠি প্রকাশ্যে এলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়।

বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন হাসপাতালটিতে বর্তমানে পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। তিনি বলেন, পরিচালক তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে লিখিত দিয়েছেন। সেটি মন্ত্রণলায় পাঠানোর পর যতক্ষণ না পর্যন্ত গৃহিত হবে ততক্ষণ পর্যন্ত তিনি (সাইফুল ইসলাম) স্বপদে বহাল থাকবেন। নিয়ম মেনেই তিনি ছুটিতে গিয়ে উপ-পরিচালককে দায়িত্ব দিয়েছেন।’



সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৮৮৫৬ কোটি টাকা

চন্দ্রদ্বীপ নিউজ :: সেপ্টেম্বর মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। সদ্য বিদায়ী এ মাসে দেশে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২৮ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২ লাখ ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর আগস্টে দেশে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ডলার।

সেপ্টেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ১০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৯ থেকে ৩০ সেপ্টেম্বর প্রবাসীরা পাঠিয়েছেন ২৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। সেপ্টেম্বরের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।




হর্ন বাজানোর অভ্যাস পরিবর্তনে মানুষকে সচেতন করা হবে : পরিবেশ উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হর্ন বাজানোর দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রথমে মানুষকে সচেতন করা হবে। এরপর আইনের কঠোর প্রয়োগ করা হবে।

তিনি বলেন, কাজটি শুরু করাই সফলতা। প্রথমে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে, পরে পুরো ঢাকা শহর এবং ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও শব্দদূষণ বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টা আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে  এসব কথা বলেন।

এ সময় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের তিন কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করে ১ অক্টোবর থেকে যানবাহনে হর্ন বাজানো বন্ধ করার কর্মসূচির উদ্বোধন করেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমার গাড়িতে হর্ন বাজানো হয় না। আশা করি, সবাই চালকদের হর্ন না বাজাতে উৎসাহিত করবেন। তিনি বলেন, লাইসেন্স নবায়নের শর্ত হিসেবে হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা থাকবে। প্রথমবার আইন ভঙ্গ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। অক্টোবর ও নভেম্বর মাসে ভুলগুলো বিশ্লেষণ করে, ডিসেম্বর থেকে জরিমানা কার্যকর করা হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্নায়ুরোগ সৃষ্টি করতে পারে। ঢাকায় যানবাহনের হর্নের কারণে মানুষের শ্রবণশক্তি কমছে। তাই ‘নীরব এলাকা’ কর্মসূচি শব্দদূষণ কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই উদ্যোগ সফল করতে যারা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মসূচি দেশের অন্য এলাকাতেও বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে পরিবেশ উপদেষ্টার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে সিভিল এভিয়েশন অথরিটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী, পুলিশ প্রশাসন, বেসরকারি সংস্থা গ্রীন ভয়েস, ক্যাপসসহ শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।