লেবাননে প্রবেশের চেষ্টাকালে বোমার বিস্ফোরণ, বহু ইসরায়েলি সেনা আহত




দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

চন্দ্রদ্বীপ ডেস্ক: দীর্ঘ দিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

মিজানুর রহমান আজহারী স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।’

এর আগে ২০২০ সালে ১৯ জানুয়ারি ফেসবুক স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী জানান, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ বাংলাদেশ ছেড়ে তিনি মালয়েশিয়া চলে যাচ্ছেন।




ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমবারের মতো ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত দেশটির ৯৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সৌদি যুবরাজের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে। আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি।’

পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ১৯৭৫ খ্রিষ্টাব্দে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের অংশীদারিত্ব বিকাশ লাভ করেছে। দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা একটি কৌশলগত অংশীদারিত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় এবং টেকসই করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক পরিকল্পনা সৌদি আরবের ভিশন-২০৩০ এর প্রশংসা করেন মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করে এই উচ্চাভিলাষী রূপকল্পে অবদান রাখতে বাংলাদেশের আকাক্ষার কথা প্রকাশ করেন।

বাংলাদেশি আধা-দক্ষ ও অদক্ষ প্রায় ৩০ লাখ শ্রমিক নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এসব শ্রমিক উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি উল্লেখ করেন, সৌদি বিনিয়োগকারীদের রসদ, অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি মতো খাতে ক্রমবর্ধমান আগ্রহের কারণে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

উপদেষ্টা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় রেড সি গেটওয়ে টার্মিনালের সাম্প্রতিক বিনিয়োগ উদ্যোগের উদাহরণ হিসেবে বাংলাদেশের লজিস্টিক্যাল সক্ষমতা বৃদ্ধিতে সৌদি আরবের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

তিনি সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার আমন্ত্রণ জানান। এসব অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো, বিদ্যুৎ, পর্যটন ও সেবা খাতের উল্লেখযোগ্য সম্ভাবনার প্রস্তাব দেন।

তৌহিদ আরও উল্লেখ করেন, উভয় দেশই বিশেষ করে শ্রম অভিবাসন, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, কৃষি ও পরিবেশে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে।

তিনি বলেন, ‘আগামীর দিকে তাকিয়ে আমরা আমাদের সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে যৌথ কমিশনকে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা করছি। এই পদক্ষেপটি নতুন সুযোগ উদঘাটন করবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোসহ আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন দেবে।

বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

সূত্র : বাসস




ভাড়া বকেয়া থাকায় বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা

বরিশাল অফিস :: উপজেলা পরিষদের নিজস্ব জমিতে ঘর উঠিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসলেও দীর্ঘদিন ভাড়া বকেয়া থাকায় নোটিশ এবং তালা ঝুলিয়ে দেয় বরগুনা সদর উপজেলা প্রশাসক।

১৫ অক্টোবরের মধ্যে পাওনা টাকা পরিশোধ না করলে চূড়ান্তভাবে চুক্তি বাতিল করা হবে বলে নোটিশে জানিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বরগুনা সদর উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা শহরের শেরে বাংলা সড়কে বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নোটিশ ও তালাবদ্ধ করেন।

বরগুনা সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরগুনা পৌরশহরের শেরে বাংলা সড়ক  (ফার্মেসি পট্টি) এলাকায় ভাড়ার চুক্তিতে ৫৫২ স্কয়ার ফিট আয়তনের জমিতে ঘর উত্তোলন করে বরগুনা জেলা আওয়ামী লীগ। পরে ওই ঘরটিকেই জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচালিত করা হয়।

এছাড়াও ভাড়ার চুক্তি অনুযায়ী উপজেলা পরিষদের সকল জমির ভাড়া প্রতি দুই বছর পরপর ২০ শতাংশ হারে ভাড়া বৃদ্ধি করা হয়। তবে ২০০৯ সালের পর থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচালিত ওই ঘরের কোনো ভাড়া পরিশোধ করা হয়নি। এতে হিসেব অনুযায়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দীর্ঘ ১৬ বছরে ভাড়া বকেয়া থাকায় ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে আড়াই লাখ টাকারও বেশি। আর এ বকেয়া ভাড়া আদায় করতেই নোটিশ টানানোর পাশাপাশি তালাবদ্ধ করে রাখা হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি।

লাল রংয়ের বড় আকারে লেখা ব্যানার সম্বলিত নোটিশটিতে উল্লেখ করা হয়, এতদ্বারা উপজেলা পরিষদ, বরগুনা সদর, বরগুনা এর আওতাধীন সকল দোকানঘর ভাড়াটিয়াদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরগুনা শের-ই বাংলা রোডস্থ ফার্মেসী পট্টিতে অবস্থিত উপজেলা পরিষদের নিজস্ব ভূমিতে নির্মিত ঘরগুলো শুধুমাত্র বানিজ্যিককার্যে ব্যবহারের অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট ভাড়াটিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া আরও উল্লেখ করা হয়, বকেয়া ঘরভাড়া আগামী ১৫ অক্টোবরের পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আগামী ১ নভেম্বর হতে ঘরভাড়া বাতিল করা হবে।




বাউফলে সাবেক কাউন্সিলরসহ আটক তিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলরসহ ৩ জনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) ভোরে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাউফল পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল মামুন আকন (৫০), নাজিরপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিচ (৪০) ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বি (২০)।

বাউফল থানা সূত্রে জানা গেছে ,গত ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ জুন ২০২২ সালে সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মী-সভা চলাকালে উল্লিখিত নামীয় আসামিসহ অজ্ঞাত ২০০-৩০০ জন ধারালো অস্ত্রসহ হামলা চালায়। এ সময় ২০-২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম এবং সভাস্থলে ভাঙচুর করা হয় এবং নগদ টাকাসহ তাদের মালামাল লুট করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আতিকুল ইসলাম (আতিক) বলেন, বাউফল থানায় করা মামলায় আসামি হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে । আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।




কুয়াকাটায় ১১শ’ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ১১০২ জন জেলের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ৬৫ দিনের অবরোধের দ্বিতীয় পর্যায়ে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে এসব চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের উপস্থিতিতে এসব চাল বিতরণ করা হয়।

এ সময় পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারী ছাড়াও পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ৬৫ দিনের অবরোধে জেলে প্রতি ৮৪ কেজি চাল বরাদ্দ করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ৫৪ কেজি করে চাল বিতরণ করা হয়। বুধবার দ্বিতীয় পর্যায়ে ৩০ কেজি করে দুই দফায় মোট ৮৪ কেজি চাল জেলে প্রতি বিতরণ করা হয়েছে।

তবে জেলেদের অভিযোগ রয়েছে কিছু কিছু বস্তায় পচা ও খাবার অযোগ্য চাল বিতরণ করা হয়েছে। এসব চাল পরিবর্তন করে ভালো চাল বিতরণ করার দাবি জানালেও পৌর কর্তৃপক্ষ তা কর্ণপাত করছে না।

এ বিষয়ে পৌর প্রশাসক জানান, ভিজিএফের চাল খুবই ভালো মানের। তবে দুই একটি বস্তায় চাল খারাপ থাকতে পারে। যা পরিবর্তন যোগ্য নয়।




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২৫ জনের নামে অভিযোগ

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহত আনাসের বাবা পলাশ।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। আমরা কিছু ভিডিও পেয়েছি, কীভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সেখানে অলিতে-গলিতে ঢুকে গুলি করেছে। তিনি বলেন, আনাস বাসা থেকে গোপনে বের হওয়ার সময় তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে আসে। চিঠিতে সে বলে, ‘আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।’ এ ঘটনায় তার বাবা পলাশ সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগে এ নিয়ে মোট ৩১টি পৃথক অভিযোগ দায়ের করা হলো। এর মধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেয়া হয়েছে। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়।




দুমকীতে গভীর রাতে আ.লীগের ৩ নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু।

মঙ্গলবার মধ্যরাতে নিজ নিজ বাসভবন থেকে তাদেরকে গ্রেফতার করে বাউফল ও দুমকী থানা পুলিশ।

হুমায়ুন কবির উপজেলার একটি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ রাজাখালী গ্রামে।

মোশারেফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ চরবয়েড়া গ্রামে।

অপরদিকে নুরুল ইসলাম নুরু’র বাড়ি উপজেলা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বাউফল থানায় একটি নাশকতার মামলা রয়েছে এবং আসামিদের কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, যেহেতু তাদের বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে, কোর্টে চালানের প্রক্রিয়া তারাই সম্পন্ন করবেন। আমরা শুধু সহযোগীতা করেছি।




পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়িতে আগুন

চন্দ্রদ্বীপ নিউজ :: পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুর মাইক্রোবাস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে লাভলুর বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুন দেখে চিৎকার করে নিজেরাই আগুন নিভিয়ে ফেলি। আগুনে গাড়ির দুটি টায়ার ও ভেতরের কিছু অংশ পুড়ে গেছে। পুড়ো গাড়িটি পুড়ে না গেলেও গাড়িটি অকেজো হয়ে গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধারণা করা হচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতা লাভলুর ক্ষতি করতে গভীররাতে এমন ঘটনা ঘটিয়েছে। এমনকি তারা তাদের অবস্থান জানান দিতে এমন ঘটনা ঘটাতে পারে।

জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১১-৭২৫১ নোয়াহ মডেলের গাড়িটি তার পারিবারিকভাবে ব্যবহারের জন্য। গাড়িটি তার পিরোজপুর পৌরসভার উত্তর পাড়ার বাড়িতে রাখা ছিল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বলেন, খবর পেয়ে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




ফের বাড়ল এলপিজির দাম