সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : দেশে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। যা এর আগের মাসে আগস্টে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিবিএস’র আওতায় ন্যাশনাল একাউন্টিং উইং কর্তৃক প্রতিমাসে মাঠ পর্যায় হতে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহপূর্বক সংগৃহীত উপাত্তসমূহ বিশ্লেষণ করে ভোক্তা মূল্য সূচকসমূহ (জাতীয়, পল্লী, শহর) এবং মূল্যস্ফীতির হার প্রণয়ন করা হয়। সূচকসমূহ এবং মূল্যস্ফীতির হার সাধারণ, খাদ্য এবং খাদ্য বহির্ভূত এ তিন ভাগে আলাদাভাবে প্রস্তুতপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়। সে অনুযায়ী ভিত্তি সূচক ২০২১-২২= ১০০ অনুসারে ভোক্তা মূল্যসূচক ও মূলাস্ফীতির হার নিয়ে সারণিসহ উপস্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৯ দশমিক ৯২ ভাগ যা আগস্ট মাসে ছিল শতকরা ১০ দশমিক ৪৯ ভাগ এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে ছিল শতকরা ৯




লেবাননে ৮ ইসরাইলি সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এ সময় আরো সাতজন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যে সব সৈন্য মারা গেছে, তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের।

লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরাইলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।

লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরাইলি সেনাদের প্রতিহত করার দাবি করছে হিজবুল্লাহ। বুধবার দু’বার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়। সূত্র : বিবিসি




ভোলায় বাবা-মাকে খুঁজে পেতে কাঁদছে শিশুটি

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সামনে মেইন রোডে এক শিশুকন্যাকে বুধবার সকালে পাওয়া যায়। শিশুটি পিতা-মাতাকে খুঁজে পেতে শুধু কাঁদছে। কিছুই বলতে পারে না।

শিশুটি বর্তমানে দক্ষিণ আইচা থানায় পুলিশের হেফাজতে আছে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহম্মেদ বলেন, শিশুটি কিছুই বলতে পারে না। তার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। তার পিতা-মাতা আত্মীয়স্বজনের খোঁজ পেলে থানার নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।




বরগুনায় মশার প্রজননস্থল বিনষ্ট ও ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার অভিযান

বরিশাল অফিস :: বরগুনা শহরের গুরুত্বপূর্ণ একটি খালে দীর্ঘ কয়েক বছর ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা পৌরসভা। ডেঙ্গুর প্রকোপরোধে মশার প্রজননস্থল বিনষ্ট করতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে এ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বিডি ক্লিন বরগুনা জেলা শাখার সেচ্ছাসেবীরা।

বুধবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনা পৌরসভার আয়োজনে ও বিডি ক্লিন বরগুনার সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিন কিলোমিটারের আমতলারপাড় নামক খালটি পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন।

দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল বরগুনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমতলারপাড় খালটি। পাশাপাশি এটি মশার প্রজননস্থল হিসেবে পরিণত হয়। এ অবস্থায় খালটির স্বাভাবিক পানির প্রবাহ ফেরাতে পরিষ্কারের উদ্যোগ নেয় বরগুনা পৌরসভা। এ ছাড়া এ কার্যক্রমের অংশ হিসেবে আরও দুটি স্কুলের প্রাঙ্গণও পরিষ্কার করা হবে। এ কাজেও পৌরসভার ৪০ জন পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে বিডি ক্লিন বরগুনা জেলা শাখার ৭০ সেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন।

আমতলী উপজেলা বিডি ক্লিনের সমন্বয়ক সজীব ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো কাজ করি। বিভিন্ন কারণে যেসব খাল ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে মরা খালে পরিণত হয়, সেগুলো পুনরুদ্ধারে আমরা কাজ করি। এরই ধারাবাহিকতায় বরগুনার আমতলারপাড় খালটি পরিষ্কারের কাজে আমরা অংশগ্রহণ করি।

ওয়াটারকিপার্স বাংলাদেশ, তালতলী ও আমতলী উপজেলার সমন্বয়ক আরিফ রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের এ খাল একসময় সুন্দর ও খরস্রোতা ছিল। একটি স্লুইস গেটের কারণে ময়লা-আবর্জনা জমতে জমতে খালটি এখন মৃতপ্রায়। সেটি মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বিডি ক্লিন যে পরিষ্কার অভিযান শুরু করেছে, এটি অব্যাহত থাকলে আমাদের জন্য ভালো হবে।

সংস্থাটির বরগুনা জেলা শাখার সমন্বয়ক ও পরিবেশকর্মী মুশফিক আরিফ ঢাকা পোস্টকে বলেন, এই মুহূর্তে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেশি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। বিডি ক্লিনের এ পরিষ্কার কার্যক্রমটি একটি ভালো উদ্যোগ।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, গত কয়েক বছর ধরেই আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত বছরও ঢাকার পরের অবস্থান ছিল বরিশাল বিভাগের। বরগুনায়ও প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এ বছরও জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল থেকে এটি অনেক বেড়েছে। আমাদের বরগুনা পৌরসভার বিভিন্ন খাল প্রবাসীদের ফেলা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। স্বাভাবিক পানির প্রবাহ নেই। খালগুলো এখন মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। খালের স্বাভাবিক পানির প্রবাহ ফেরাতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে আমরা এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।

এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, সকলকে সচেতন হতে হবে। ময়লা-আবর্জনা খালের মধ্যে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। তাহলে আর খালের পরিবেশ নষ্ট হবে না। পৌরসভার কর্মীদেরও ময়লা অপসারণ করতে সুবিধা হবে।




কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে উদ্ধার করছেন স্থানীয় জেলেরা। পরে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে পুলিশে খবর দেওয়া হয়।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ড মাঝিবাড়ি সংলগ্ন সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। উদ্ধার হওয়া যুবক জসিম উদ্দিনের বাড়ী মির্জাগঞ্জের কাঁঠালতলী। তার বাবার নাম শাহ আলম।

হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক কবির হোসেন বলেন, জেলেরা মাছ ধরে কুয়াকাটা সমুদ্র তীরে ফেরার সময় জসিম উদ্দিন চিৎকার করে বাঁচাও বাঁচাও বলেন। আমরা প্রথমে পাগল ভেবে কাছে গিয়ে দেখি সৈকতে হাত-পা বাঁধ অবস্থায় শরীরে পানি ছুঁই ছুঁই অবস্থায় পড়ে আছেন। আমরা তাকে দ্রুত উদ্ধার করার পর পরিচয় দিয়ে অজ্ঞান হয়ে পড়েন।

জসিম উদ্দিনের মা বিলকিস বেগম জানান, তার ছেলে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে সে বাড়িতে আসার জন্য গাড়িতে ওঠে। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। মোবাইল ফোনটি বন্ধ ছিল। এখন শুনতে পেলাম সে কুয়াকাটা হাসপাতালে আছে।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমসাদ সায়েম পুনম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন জেলেরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া পাঠানো হবে। বর্তমানে ওই যুবক অবজারভেশনে রয়েছে।




মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি :: বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের এর আয়োজনে বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মা ইলিশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন সভাপতি জেলা প্রশাসক তিনি সবাইকে মা ইলিশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

 




নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূর্ণ হবে না: মাসুদ সাঈদী

বরিশাল অফিস :: পিরোজপুরের জিয়ানগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নেতা মাসুদ সাঈদী বলেছেন, পতিত স্বৈরশাসক দেশে ভিন্নমত সহ্য করতে পারতো না। তাই বিরোধী নেতাকর্মীদের ওপর প্রতিদিনই চলতো জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতন। দেশের গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান। যেটি খুনি হাসিনা বা ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনও তা করেনি।

বুধবার (২ অক্টোবর) পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া রাজিয়া রশীদ মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গনে সীরাতুন্নবী সা. উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, হাজারো জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এর জন্য প্রয়োজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জনগণের সরকার। যে গণতন্ত্রের জন্য বিপ্লব সংগঠিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তা পরিপূর্ণতা পাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূর্ণ হবে না।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। গণ মানুষের স্বপ্ন পূরণে হওয়া গণবিপ্লবোত্তর সরকারকে সবাই সহযোগিতা করতে চায়। কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনার ১৫-১৬ বছর ক্ষমতা থাকাকালীন ফ্যাসিবাদ লুণ্ঠনে সহায়তা করেছে, তারা এই বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না। তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয়, সচিব হয়, গুরুত্বপূর্ণ দপ্তরে বসে তাহলে নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার বাস্তবায়ন হবে না। এরা সংস্কার ব্যর্থ করে দেবে।

তিনি বলেন, সরকার ঘোষণা দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। এখনো কেন অবৈধ অস্ত্র উদ্ধার হলো না সেটি দেশবাসী জানতে চায়। অস্ত্র উদ্ধার না হলে দেশ অস্থিতিশীল ও সংঘাতময় হবে। দেশে এখনো নির্বাচন হয়নি, আমরা এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। তাই আজ আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি আসুন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখি’, বলেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী।

কালাইয়া রাজিয়া রশীদ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলার সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা খায়রুল বাশারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা সেক্রেটারী তাওহিদুর রহমান রাতুল।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলার সদর ইউনিয়ন আমীর মাওলানা আবু হানিফ, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মান্নান শিকদারসহ স্থানীয় ছাত্র ও যুব নেতৃবৃন্দ।

এদিকে, পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারের ব্যবসায়ীদের আয়োজনে মতবিনিময় সমাবেশে মাসুদ সাঈদী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্ত তার অনুসারীরা আত্মগোপন করে আছেন। তারা যে কোনো অপকর্ম ঘটিয়ে অতীতের মতো ইসলামপন্থীদের ওপর দোষ চাপাতে পারে। এখনো আওয়ামী লীগ আর তাদের দোসরের বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে হাসিনার সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও অশান্তি তৈরি করতে পারে। সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের ১৫ বছরের হাজারো জুলুম-নির্যাতনের পরও বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে শুধু আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস আর আস্থার কারণে। ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল কিন্তু জামায়াত ঠিকই বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে আর দিনশেষে ওরাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে।

হাফেজ মাওলানা মো. হাফিজুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সেতারা স্মৃতি মাধ্যমিক সরকারি মহিলা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশীদের সভাপতিত্বে ও খেজুরতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সরোয়ার হাওলাদারের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, পত্তাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সোলায়মান খান, পত্তাশী ইউনিয়ন বিএনপির আহবায়ক খান মো. কবির হোসেন, পত্তাশী ইউনিয়ন জামায়াত সেক্রেটারি খান মো. সবির হোসেন, পত্তাশী ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য কবির হোসেন, সাবেক ইউপি সদস্য রুস্তম আলী তালুকদার, পত্তাশী প্রি-প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক (অব) নুরুল আলম পান্নু প্রমুখ।




গলাচিপায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় সন্ত্রাসী হামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

১ অক্টোবর দিবাগত রাতে উপজেলার ডাকুয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামে ঘটনাটি ঘটে।

হামলায় আহত সেনা সার্জেন্ট (অব:) এর নাম মো. মিজানুর রহমান। ঘটনার সময় তার স্ত্রী মাকসুদা বেগম হামলার শিকার হন।

আহত মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এক দল সন্ত্রাসী গভীর রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে ওই রাতেই গুরুতর আহত অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. মিজানুর রহমান ২০১৩ সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর থেকে বাড়িতেই বসবাস করছেন। পাশাপাশি এলাকায় ব্যবসা করেন। মঙ্গলবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন সন্ত্রাসী হামলা করে।

মিজানুর রহমান বলেন, মো. জাকির, মো. জুয়েল ও মো. সাগর সহ কয়েকজন গভীর রাতে অনধিকার ঘরের ভেতর প্রবেশ করে। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর ও মাথা লক্ষ্য করে কোপ দেয়। এতে তার মাথায় ৬টি সেলাই লাগে। আঘাত গুরুতর ও মাথায় সেলাই লাগার বিষয়টি গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।




বাউফলে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রয় এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন প্যাকেটজাত খাবার বিক্রয়ের অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কালিশুরি বন্দর ও নুরাইনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোহেব।

অভিযানে একটি সার বিক্রয় প্রতিষ্ঠান, কনফেকশনারি প্রতিষ্ঠান ও তিনটি ফার্মেসিকে প্রাথমিকভাবে সতর্কতা মূলক মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক। অভিযান অব্যাহত থাকনে বলেও গণমাধ্যমকে জানানো হয়েছে।




বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩০ কেজির একটি পাখি মাছ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবুল কাশেম (৫২) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজী ওজনের ১টি পাখি মাছ।

বুধবার (২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় এ মাছটি এক নজর দেখছে উৎসুক জনতা ভীড় জমায়।

জানা গেছে, বাজারে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী মাছটি সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন। গত শনিবার আবুল কাশেম মাঝি ২১ জেলেসহ মায়ের দোয়া নামের একটি ট্রলার নিয়ে চট্রগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছটি ধরা পড়ে।

আবুল কাশেম বলেন, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ কিছুটা কমে গেছে। আগে এ বেশি ধরা পড়ত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। পরিবেশ ও ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।