পটুয়াখালীতে স্বেচ্ছায় এক লাখ তালের চারা রোপণের উদ্যোগ

পটুয়াখালী প্রতিনিধি :: বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন এক কৃষক। বিভিন্ন সড়ক মহাসড়কের পাশে পতিত জমিতে স্বেচ্ছায় তিনি এসব চারা রোপণ করছেন। তার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল হোসেন। তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই চারা রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপণ। ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলি ব্রিজ পর্যন্ত সড়কের পাশে পতিত জমিতে রোপণ করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রোপণ করছেন তিনি।

চাপলী এলাকার বাসিন্দা মানিক বলেন, তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা ডাল সব কিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই খুব ভালো কাজ হচ্ছে।

একই এলাকার অপর বাসিন্দা ওমর আলী বলেন, ৪ থেকে ৫ দিন পর্যন্ত দেখছি কৃষক কামাল হোসেন ৪-৫ মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছে। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধ্বস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপণ করা হয়েছে। বাকি বীজগুলো আমার বাড়িতে সংরক্ষণ করা আছে। সকল বীজ আমি পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপণ করবো।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উপকূলবর্তী এলাকায় পরিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরও সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি।




পটুয়াখালীতে টানা বৃষ্টি – বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে দুইদিন ধরে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।

পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ মাছধরা ট্রলার তীরে ফিরেছে।

মহিপুরের নিজামপুর এলাকার জেলে ইদ্রিস মাঝি বলেন, কয়েকদিন আগে সাগরে সিগনাল ছিলো। তখন আমরা অনেক দিন ঘাটে অলস সময় কাটিয়েছি। এখন আবার গতকাল সিগনাল দিছে। তাই আমরা তীরে ফিরে এসেছি। এভাবে চলতে থাকলে তো আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো।

আলীপুরের ভ্যানচালক হোসেন আলী বলেন, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যার কারণে বাজারগুলোতে মানুষ কম। আমাদের আমাদের ইনকামও কম।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, ৭২ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।




পৃথিবীতে ফিরলেন তিন নভোচারী

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর বুকে ফিরে এসেছেন তিন নভোচারী। সোমবার (২৩ সেপ্টেম্বর) পৃথিবীর মাটি স্পর্শ করেন দুটি রেকর্ডের অধিকারী দুই রাশিয়ান নভোচারী ওলেগ কোনোনেনকো ও নিকোলাই চাব। তাদের সঙ্গী ছিলেন মার্কিন নভোচারী ট্রেসি ডাইসন।

এই তিন নভোচারীকে বহনকারী ক্যাপসুল সোমবার কাজাখস্তানের স্থানীয় সময় ৫টায় অবতরণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে আসার আগে সেটির দায়িত্ব যুক্তরাষ্ট্রের নভোচারী সুনিতা উইলিয়ামসের হাতে তুলে দেন কোনোনেনকো। কয়েক মাস আগে মহাকাশে গিয়ে আটকা পড়া দুজন নভোচারীর একজন সুনিতা।

মহাকাশে একটানা ৩৭৪ দিন কাটিয়েছেন কোনোনেনকো ও চাব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিঙ্গেল ফ্লাইটে এতদিন থাকার রেকর্ড আর কারও নেই। শুক্রবারই সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়েন এই দুই রুশ নভোচারী। গেল বছরের ১৫ সেপ্টেম্বর মহাকাশে পাড়ি জমিয়েছিলেন তারা।

কোনোনেনকো অবশ্য আরও একটি রেকর্ড গড়েছেন। মহাকাশে এটি তার পঞ্চম মিশন ছিল। ৬০ বছর বয়সী কোনোনেনকো এখন অন্য যে কোনো নভোচারীর চেয়ে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি মহাকাশে ১ হাজার দিনের বেশি সময় থেকেছেন।

মার্কিন নভোচারী ডাইসনের জন্য এটি তৃতীয় মহাকাশ অভিযান ছিল। বর্তমান মিশনের জন্য তিনি গেল মার্চ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। অর্থাৎ একটানা ১৮০ দিনের বেশি সময় মহাকাশে কাটালেন ডাইসন। পৃথিবীর বুকে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তেজনা থাকলেও মহাকাশে কিন্তু তারা মিলেমিশেই থাকেন।




সপ্তাহ জুড়েই থাকবে বৃষ্টি

 




বিষখালী নদীতে ভাঙন, ঝুঁকিতে মাধ্যমিক বিদ্যালয়

চন্দ্রদ্বীপ নিউজ :: ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে দেখা দিয়েছে ভাঙন। ভাঙনের ফলে জিও ব্যাগ দেবে গিয়ে ঝুঁকিতে রয়েছে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। এছাড়াও ভেঙ্গে যাচ্ছে ফসলের জমি, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে, শতশত বাড়ি ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই বাদুরতলা বাজারের দোকানগুলো নদী ভাঙনে বিলীন হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ কয়েকটি দোকান বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে একাধিক বসতবাড়ি, প্রাথমিক বিদ্যালয় ও বাদুরতলা জামে মসজিদসহ বেশ কিছু স্থাপনা। এমনকি আমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে, যাদের কেউ মারা গেলে মাটি দেয়ার জায়গা পর্যন্ত নেই, সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। নদীতে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙনরোধ করা সম্ভব হচ্ছে না। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন।

মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার জানান, ২০০২ সালে আমি এই বিদ্যালয় যোগদান করি। তখন এই স্কুল নদী থেকে মিনিমাম আধা কিলোমিটার দূরে ছিল। ইতিমধ্যে স্কুলের কয়েকটি কক্ষ ভেঙে গেছে। এখন জিও ব্যাগ দেবে নতুন করে ভাঙনে বিলীনের পথে স্কুলটি। আতঙ্কের মধ্য দিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের এই স্কুলটি রক্ষা করার জন্য বাঁধ বা নদী শাসনব্যবস্থা না করেন তবে অচিরেই আমাদের এই বিদ্যালয়ের নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যদিও বছর দুই তিন আগে কিছু বালির বস্তা ফেলেছিল কিন্তু তা দেবে নদীতে নেমে যাচ্ছে। আমরা শিক্ষকরা তিন থেকে সাড়ে তিনশ শিক্ষার্থী নিয়ে খুবই উদ্বিগ্ন।

জেলা শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র সেন বলেন, বিদ্যালয়টি ওই স্থান থেকে স্থানান্তর করা প্রয়োজন। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তথ্য উপাত্ত সহ আমাদের অফিসে পাঠাতে বলেছি। যা আমরা ঊর্দ্ধতন কর্মকর্তাকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানাবো।

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম নিলয় পাশা বলেন, বিষখালী নদীর তীরবর্তী রাজাপুর উপজেলার বাদুরতলা নামক স্থানে আকস্মিক কিছু ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা স্থানটি পরিদর্শন করেছি। উক্ত স্থানের জন্য আমরা সার্ভে রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।




বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৫

বরিশাল অফিস ::বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাতে সদর থানার পুলিশ তিনজন ও ডিবি পুলিশ দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার পাঁচজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার ও ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা।




ভোলায় যৌথ বা‌হিনীর অ‌ভিযানে মাদকসহ আটক ৫

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলায় বিপুল প‌রিমাণ ফে‌নসিডিল, গাঁজা ও ইয়াবাহ মো. শ‌হিদুল বেপারী (৫০) না‌মে এক কারবারিকে চার সহযোগীসহ আটক ক‌রে‌ছে যৌথ বা‌হিনী।

বুধবার (২ অক্টোবর) রাত সা‌ড়ে ১২ টার দি‌কে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য নি‌শ্চিত ক‌রেন ভোলা নৌবা‌হিনীর কন্টিনজেন্টের অপা‌রেশন অ‌ফিসার‌ লেফটেন্যান্ট মুফিদুল ইসলাম।

মুফিদুল ইসলাম জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রাতে নৌ বা‌হিনী, র‌্যাব ও পু‌লিশ সদস্য যৌথভা‌বে ভোলা সদ‌রের বাপ্তা পাইলট এলাকার অ‌ভিযান করা হয়।

এ সময় চি‌হিৃত মাদক ব্যবসায়ী মো. শ‌হিদু‌লের গোপন আস্তানায় তল্লাশি ক‌রে ১৮৭ বোতল ফে‌নসিডিল, সা‌ড়ে ২৮ কে‌জি গাঁজা, ১৭ পিস ইয়াবা, এক‌টি রাম দা ও নগদ ৩২ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। এসময় চার সহযোগীসহ শহিদুলকে আটক করা হয়।

প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে আটকরা দায় স্বীকার ক‌রেন। তা‌র বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা ম‌ডেল থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।




বৈরুতে ফের ইসরায়েলের বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

চন্দ্রদ্বীপ ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার (২ অক্টোবর) ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।




মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার




যেকোনো সময় ইরানে হবে বড় হামলা