আমরা রক্ত দিচ্ছি, আর সচিবালয়ে বসে ওরা টাকা ভাগ করছে: হাসনাত

চন্দ্রদ্বীপ নিউজ :: জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই যে একটা স্লোগান, ‘‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়।’’ তো, রক্ত আমরা কাদের জন্য দেব? এখন আমরা রক্ত কাদের জন্য দেব? আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে।’

বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একজন বলতেছেন, ‘‘আমি ভাই নির্লোভ মানুষ। আমার এত লোভ নাই। ৫ কোটিই চলবে।’’ তারপর যখন বলল (অন্যজন), ‘‘স্যার, ১০ কোটি।’’ প্রথমজন বলছে, ‘তোমার যা ভালো মনে হয়’’।’

তিনি বলেন, ‘স্কাউন্ড্রেল, অসভ্য। রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে। আর ওই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মাড়িয়ে তারা টাকা ভাগ করে। সুতরাং এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা (ছাত্র-জনতা) আর রক্ত দিতে প্রস্তুত না।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই: আপনারা যারা সচিবালয়ে বসে নীতিনির্ধারণ করছেন, আপনারা সচেতন হোন। কারণ, ছাত্র-নাগরিক ৫ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিটের ডিসটেন্স। আপনারা সচিবালয়ে বসে ৫ কোটি না ১০ কোটি ভাগ করবেন, আর আমরা বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসটা কিনতে পারব না, তা হবে না।’

আজ একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ডিসি নিয়োগে ঘুষ নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তবে আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি স্যামসাং ব্যবহার করি। আর তারা যেই স্ক্রিনশট দিয়েছে, সেটি হলো আইফোনের।’

প্রকাশিত সংবাদকে জনপ্রশাসন সচিব বলেন, ‘ইটস এ ফেক নিউজ (এটি একটি ভুয়া সংবাদ)।’




আবু সাঈদ হত্যা : ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক : রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পুলিশ কর্মকর্তাসহ এজাহারনামীয় ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান, শামীম আল-মামুন ও রায়হান কবির।

এতে জানানো হয়েছে, গত ১৮ জুলাই আবু সাঈদের বড় ভাই রমজান আলীর দায়ের করা মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এদের মধ্যে রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এসএসআই) আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এবং অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকি ১৪ জন আসামি এখনো গ্রেফতার হননি।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা আসামিরা হলেন পুলিশের রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো: মনিরুজ্জামান, সহকারী কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান হোসেন, উপকমিশনার আবু মারুফ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রাফিউর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্দির রহমান, আসাদুজ্জামান মণ্ডল, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, এসআই বিভূতিভূষণ, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পোমেল বড়ুয়া, ছাত্রলীগের কর্মী টগর, বাবুল হোসেন ও শামীম মাহফুজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে গত ৩০ সেপ্টেম্বর রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) রংপুরের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে বিচারক আসাদুজ্জামান ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।




সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, হতাহত বহু ইসরায়েলি সেনা




১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

 




আব্দুর রশিদ মিয়া কলেজে’র নতুন এডহক কমিটি গঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা বাউফল উপজেলা কাছীপাড়া আঃরশিদ মিয়া ডিগ্রী কলেজ এডহক কমিটির সভাপতি হয়েছেন

কাছিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ভিপি, ডাকসু মিলনাতয়ন সম্পাদক, সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) জনাব এ এসএম মুনির হোসেন মুনির ও
জনাব মঞ্জুর কাদের সদস্য হয়েছেন ৷

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক ০২.১০.২০২৪ ইং তারিখ স্বাক্ষরিত পত্রে ( স্মারক নং-INSO2-6/00010/2016/1514/3585) বলা হয়েছে – আব্দুর রশিদ মিয়া কলেজের এডহক কমিটির সভাপতি মনোনয়ন দেয়া হলো।

এ এডহক কমিটির মেয়াদ ০১.০৪.২০২৫ ইং তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ এর ৭ নং – ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস- চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষন করেন বলে পত্রে উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার।




মহানবীকে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :: বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিতের কটুক্তি ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতে ভারতের বিজেপি নেতার সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে।

মিছিলে শিক্ষার্থীরা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান” এসব শ্লোগান দেন। মিছিল শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, রাসুলাল্লাহ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি গোটা মানবজাতির নেতা। তাই ইসলামে উনাকে সম্মানিত করা হয়েছে এবং উনার বিরুদ্ধে কটূক্তি কারীদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ডের) বিধান রাখা হয়েছে। ভারতের কিছু গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এ অঞ্চলের ধর্মীয় সম্প্রতি নষ্টের জন্য বারংবার মহানবী (সা.) -কে নিয়ে কটূক্তি করে যাচ্ছে।

যা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারেও আমরা বার্তা দিতে চাই।




সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল




দুমকিতে ১১ মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

পটুয়াখালী প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার ১১টি পূজা মন্ডপে শেষ সময়ের প্রতিমায় রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

সরেজমিন ঘুরে দেখা যায়, সব পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ দ্রম্নত গতিতে এগিয়ে এলে এখন শেষের পথে। মাটির কাজ শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে রং-তুলির শেষ পর্যায়ের কাজ। এছাড়াও তোরণ নির্মাণ, প্যান্ডেল তৈরি, সাউন্ড ও আলোকসজ্জার কাজ চলছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুমকিতে মোট ১১টি সার্বজনীন পূজা মন্দির থাকলেও এ বছর ৯টি মন্দিরে শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। বাকি দুটি অর্থের অভাবে স্থগিত রয়েছে। এ বছর মুরাদিয়া ইউনিয়নে সর্বাধিক পাঁচটি মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এগুলো হলো- উত্তর মুরাদিয়া বোর্ড অফিস বাজার সার্বজনীন দুর্গা মন্দির, মুরাদিয়া বটতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, মধ্য মুরাদিয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির, দক্ষিণ মুরাদিয়া শ্রী শ্রী নবজাগরণ দুর্গামন্দির ও মুরাদিয়া পাইন বাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির।

এছাড়া শ্রীরামপুর ইউনিয়নের দুমকি নতুন বাজার সার্বজনীন শ্রী শ্রী হরি কেন্দ্রীয় মন্দির, পশ্চিম আঙ্গারিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ জলিশা সার্বজনীন দুর্গা মন্দির, লেবুখালী শ্রী শ্রী হরি মন্দির, দক্ষিণ পাঙ্গাশিয়া শ্রী শ্রী জয় গুরু মন্দিরে চলছে শেষ সময়ে প্রতিমায় রং-তুলি ও সাজসজ্জার কাজ।

প্রতিমার কারিগর পঙ্কজ পাল জানান, এ বছর পাঁচটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন। চলমান পরিস্থিতিতে বাজার মন্দার কারণে প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির পারিশ্রমিক হিসেবে ৪৫-৫৫ হাজার টাকা নিচ্ছেন।

আরেক কারিগর শিশির পাল বলেন, এ বছর প্রতিমা তৈরির মালামালের মূল্য বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে আগের চেয়ে মজুরিও বেশি। তারপরও প্রায় ৮০-৮৫ হাজার টাকা মজুরির বিনিময়ে কাজ করছেন।

দুর্গোৎসবের প্রস্তুতির বিষয়ে উত্তর মুরাদিয়া বোর্ড অফিস বাজার দাস বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি আনন্দ মোহন দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালিত হবে। দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রশাসনিক আশ্বাস আছে।

দুমকি ইউএনও শাহীন মাহমুদ বলেন, পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্টদের নিয়ে গত সপ্তাহে প্রস্তুতিমূলক সভা করেছি। এ বছর পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গ্রাম পুলিশ, আনসারের পাশাপাশি পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও ম্যাজিস্ট্রেট ও কোস্টগার্ডের টহল দায়িত্বে থাকবে।




কলাপাড়ায় ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: মেয়াদ উত্তীর্ন ওষুধ সংরক্ষন, অতিরিক্ত দামে পন্য সামগ্রী বিক্রি এবং পন্য’র মোড়কে সঠিক নাম, ঠিকানা না থাকায় তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

পটুুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের নতুন বাজার এলাকার তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। এদের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষনের দায়ে শুভ মেডেকেল হলে ১৫ হাজার টাকা, পন্য’র মোড়কে সঠিক নাম ঠিকানা না থাকায় পটুয়াখালী বেকারীর মালিককে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে হাঁস-মুরগীর খাবার বিক্রি করার দায়ে ভাই ভাই ষ্টোর্সে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া।

এসময় কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। কিছু অসাধু ব্যবসায়ী ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পৌরশহরের অনেক দোকান পাট তাৎক্ষনিক বন্ধ করে মালিকরা সটকে পড়েন।




পটুয়াখালীতে বেড়িবাঁধের দাবিতে জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি :: অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়িঘর, চলাচলের রাস্তাঘাট রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে জোয়ারের পানিতে দাঁড়িয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ‘পশ্চিম লোন্দা গ্রামের ২৫০টি দরিদ্র পরিবার প্রায় ৪০ বছর ধরে জোয়ার-ভাটায় ভেসে-ডুবে বসবাস করছে। আমরা বেঁচে থাকার জন্য, কৃষিজমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ চাই।’

প্রায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মো. শাহীন মোল্লা, মো. সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো. মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা. হালিমা আয়শা এবং মেহেদী হাসান প্রমুখ।