শেখ হাসিনা কোথায়, এবার জানালেন ভারতীয় কর্মকর্তারা




বৃহস্পতিবার ব্যাংক বন্ধ




স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে: আবুল খায়ের

বরিশাল অফিস :: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেছেন, বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী-এমপি, আমলা ও সাঙ্গপাঙ্গরা কী ভাবে দেশ ছেড়ে পালালো আমাদের তা বোধগম্য নয়। ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে। অন্তর্র্বতীকালীন সরকারকে কঠোরভাবে আওয়ামী খুনীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং এসব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কালো টাকার মালিক মজুদদার ও মুনাফাখোরদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের তালিকা দ্রুত প্রকাশ করে হবে।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে বরিশাল অশ্বিনীকুমার টাউনহলের সামনে আয়োজিত দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি প্রফেসর লোকমান হাকিম, মহানগর সহ সভাপতি সৈয়দ নাসির আহমদ কাউসার,জেলা সহ-সভাপতি শামসুল আলম মিলন সহ-সভাপতি আব্দুল মালেক কাফরা,মহানগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফী,জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাউসারুল ইসলাম, মহানগর জয়েন সেক্রেটারি এস এম আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মহানগর যুব আন্দোলনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ, ছাত্র আন্দোলন মহানগর সভাপতি তানভীর আহমেদ শোভন, জেলা ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক ইব্রাহিম ফয়সাল প্রমূখ ।

উল্লেখ্য যে, গতকাল ৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে। সারাদেশে সাধারণ মানুষ, আইনজীবী,শ্রমজীবীডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্যেণি ও পেশার মানুষ পীর সাহেব চরমোনাই’র আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পুরণ করে সদস্য হচ্ছেন।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসরামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগ সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কী দূরাবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝাতে হবে।




গ্রেপ্তারের দুই দিন পরই মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজধানীর পল্টন থানার দুটি এবং খিলগাঁও থানার চার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আর কোনো মামলা না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী।

এর আগে গত রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল পুলিশ এই নেতাকে আদালতে হাজির করলে পল্টন থানার একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া পল্টন থানার একটি হত্যা মামলা এবং খিলগাঁও থানার দুটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড আদেশ হওয়ার পর গতকাল আদালত থেকেই রিমান্ডে নিয়ে যাওয়া হয়। কিন্তু ৫ দিন রিমান্ডের ১ দিন শেষ হওয়ার আগেই আজ তাকে অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান। পরে আদালত তাকে ছয়টি মামলা থেকে জামিন দেন।




টি-টোয়েন্টিতে সবচেয়ে পছন্দের ও হতাশার মুহূর্ত জানালেন মাহমদুউল্লাহ

বরিশাল অফিস :: টেস্ট থেকে বিদায় নিয়েছেন সেই ২০২১ সালে। এরপর শুধু সাদা বলের ক্রিকেটেই মনোযোগী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছেন বাংলাদেশি দর্শকদের। তখনই উঠেছিল তার অবসরের গুঞ্জন।

তবে চমক দেখিয়ে চলমান ভারত সিরিজেও দলে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ। প্রতিবেশী দেশটির বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আবারও ব্যর্থ তিনি। ২ বল খেলে ১ রান করে বিদায় নেন এই অলরাউন্ডার। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচের আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন, চলমান ভারত সিরিজই হতে যাচ্ছে এই সংস্করণে তার শেষ পথচলা।

যদিও বিদায়ের চিন্তা আগেই করেছিলেন মাহমুদউল্লাহ। অবসরের ঘোষণা দেওয়ার সময় পঞ্চপাণ্ডবের (সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে এই নামে ডাকা হয়) এই সদস্য বলেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’

টি-টোয়েন্টিতে ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রিয়াদ। এই সংস্করণে সবচেয়ে পছন্দের ও সবচেয়ে হতাশার দুইটি মুহূর্তের কথা উল্লেখ করতে গিয়ে এই তারকা বলেন, ‘সবচেয়ে হতাশার মুহূর্ত ছিল ২০১৬ বিশ্বকাপে ভারতের কাছে হার। সেটি ছিল আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আর সবচেয়ে সেরা মুহূর্ত পেয়েছি (শ্রীলঙ্কায়) নিদহাস ট্রফিতে।’

প্রসঙ্গত, ২০১৬ বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ম্যাচের শেষের দিকে ৩ বলে ২ রান দরকার ছিল বাংলাদেশের। স্বাভাবিকভাবে রান নেওয়ার তাড়না থাকলেই জিতে যাওয়ার কথা বাংলাদেশের। তবে বাউন্ডারি মারতে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দুজনই আউট হয়ে যান তাতে। বাংলাদেশ হারে ১ রানে। যাতে ক্ষুব্ধ হন বাংলাদেশি সমর্থকরাও।

অন্যদিকে, ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে মাহমুদউল্লাহর বীরত্বে দারুণ এক জয় দেখে বাংলাদেশ। মাহমুদউল্লাহর ১৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে কলম্বোর স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছিল টাইগাররা। ম্যাচের শেষের দিকে ৪ বলে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। ইসুরু উদানার করা ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে চার, চতুর্থ বলে দুই রান ও শেষ বলে দর্শনীয় ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ।




নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

চন্দ্রদ্বীপ নিউজ :: নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. শেখ আব্দুর রশিদ (পরিচিতি নং ১৫৩০)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর ২০১৪ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নিয়েই মিথ্যা মামলা দিয়ে ড. আব্দুর রশিদকে ওএসডি করে। পরে তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও তাকে চার বছর পর জানানো হয়, যখন অবসরে যান তিনি। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তাঁর ব্যাচে ফার্স্ট হয়েছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে অন্তর্বর্তীকালীন সরকার তাকে পদোন্নতি দিয়ে ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।




পবিপ্রবিতে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

অপরদিকে রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এক অফিস আদেশ দিয়ে রাজনৈতিক সংগঠন ও এর কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

শিগগিরই দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে পবিপ্রবি আইনের ধারা ৪৭ (৫) মোতাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে গত ১৪ আগস্ট একটি অফিস আদেশ দেওয়া হয়েছে।




দুমকিতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ‘২৪ উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ‘২৪ পর্যন্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ।

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিউর ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা ওলিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, পল্লীসেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার প্রমুখ। উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, অবরোধ চলাকালীন সময়ে প্রকৃত জেলেদের ২৫ কেজি করে চাল দেয়া হবে। যদি কারো কার্ড থাকে কিন্তু প্রকৃত জেলে না তাদেরকে চাল দেয়া হবে না।

তিনি আরো বলেন, অবরোধ চলাকালীন সময়ে প্রকৃত জেলেদের এনজিও’র কিস্তিও বন্ধ রাখার কথা উল্লেখ করেন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




বাউফলে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এমদাদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। বগি তুলতলা এলাকায় জেলেদের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌর শহরের বাসভবনে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদের ছেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভির নেতৃত্বে ২৫-৩০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জাফর, মনির ও দেলোয়ারসহ কয়েক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে ৫ অক্টোবর বাউফল থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদকে দুই নম্বর আসামি করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারী বলে জানা গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিএনপি নেতাকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।




দশমিনায় ব্রীজ মেরামতের নামে লক্ষাধিক টাকার অনিয়মের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনায় ব্রীজ মেরামতের নামে লক্ষাধিক টাকার অনিয়মের অভিযোগ

পটুয়াখালী দশমিনা উপজেলার ১নং রনগোপালদী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নাধীন দুইটি ব্রীজের মেরামত কাজ হয়নি সিকি ভাগ, লক্ষ লক্ষ টাকা লোপাট।

অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের লাল গাজীর খালের উপর দুইটি ব্রীজ মেরামত বাবদ ২০২০-২১ অর্থ বছরে মোট ৯ লাখ ৫৪ হাজার ৭ শত ৯৮ টাকা বরাদ্দ প্রদান করেন “লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ” বা লজিক প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পান ঐ রনগোপালদী ইউনিয়ন পরিষদ।

প্রকল্প দুইটি হচ্ছে –
১. উত্তর রনগোপালদী আঃ রহিম খান বাড়ীর সংলগ্ন লাল গাজীর খালের উপর ব্রীজ মেরামত এবং
২. আঃ খালেক মৌলভী বাড়ীর সংলগ্ন ব্রীজ মেরামত। ব্রীজ দুইটির উত্তর রনগোপালদী আঃ রহিম খান বাড়ীর সংলগ্ন লাল গাজীর খালের উপর ব্রীজটি নামমাত্র কাজ হলেও, তিন-চার মাস যেতে না যেতেই ভেঙে পরেছে ব্রীজের এপ্রোজ। হয়ে পরেছে চলাচলের অনুপযোগী। বীজ সংলগ্নেই রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী অত্যান্ত দুঃখ প্রকাশ করে বলেন, অত্র ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহসিন মেম্বার এ কাজটি করেন।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, ঐ মেম্বারকে শত অনুরোধ করলেও, সে কোন কর্নপাত না করে, একহাটু পানির মধ্যে অত্যান্ত নিম্নমানের নির্মাণসামগ্রী, আস্তর বালুর পরিবর্তে ভিটিবালু দ্বারা এ কাজটি যেন তেন ভাবে করে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মাত্র কয়েকটি ভিম স্যাম্পলস্বরুপ রেখে বাকী সবা ভিম অর্থাৎ রহিম খান বাড়ীর সামনের ব্রীজের অধিকাংশ লোহার যান্ত্রাংশ গোপনে সরিয়ে ফেলেছে। অপরদিকে আঃ খালেক মৌলভী বাড়ীর সংলগ্ন ব্রীজটির মেরামতের কথা বলা থাকলেও, কোন কাজই করেনি। রহিম খান বাড়ীর সামনের ব্রীজটি ভাঙ্গার ফলে যে আরসিসি স্লাপগুলে পাওয়া গেছে, সেখান থেকে মাত্র তিনটি স্লাপ ঐ খালেক মৌলভী বাড়ীর সামনের ব্রীজে বসিয়ে দিয়েই শেষ করেছেন দুইটি ব্রীজের মেরামতের কাজ। যার জন্য বরাদ্ধছিল ৯,৫৪,৭৯৮ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সর্বমোট তিন লাখ থেকে চার লাখ টাকার কাজও করেনি ঐ সিপিসি। অথচ এ কাজটি দশমিনা উপজেলা প্রকৌশলী এবং লজিক প্রকল্পের তদারকি করে দেখার কথা থাকলেও, কোন দিন কোন প্রশাসনের লোকজন যায়নি। তাই সিপিসি তার ইচ্ছে মত দুর্নীতির আশ্রয় নিয়ে কাজটি পুরোপুরি সম্পন্ন না করে বিল নিয়ে চলে যায়। এমর্মে এলাকাবাসী একটি লিখিত অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ডাকযোগ প্রেরন করেন বলেও জানান।

তাদের দাবী, সরেজমিনে তদন্ত করলে এর বাস্তব চিত্র ফুটে উঠবে বলে জানান এলাকার ভুক্তভোগী জনগন।