ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে জানান দিলেন নিজের অবস্থান। দেরি করে হলেও বুঝতে পেরেছেন দেশ ও জাতির চাহিদা। করেছেন দুঃখ প্রকাশ। সেই সাথে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে সবার সমর্থন চাইলেন তিনি।

বুধবার এই প্রসঙ্গে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাকিব আল হাসান। যেখানে নিজের সীমাবদ্ধতা ও দায়বদ্ধতা নিয়ে কথা বলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। ছাত্র আন্দোলনে নিজের নীরব ভূমিকা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি।

সাকিবের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো
‘আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।

এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম। আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া।

আপনারা জানেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোন দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাইহোক দিনশেষে আমার পরিচয় আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটাকেই ধারণ করেছি।

এই ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে গেছেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি তখন আমার সাথে ব্যাট ধরেছেন আপনারা সবাই। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা যুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচেপড়া ভিড় আমাকে শক্তি যুগিয়েছে।

আমি জিতলে, আপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! আপনারা জানেন, খুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে, আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে বিদায় নিতে চাই। বিদায়বেলায়, সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায়, সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে।

আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি, এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই সাথে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক আমি নই, আপনারা!

উল্লেখ্য, গত জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের একদফা আন্দোলন; এসবে নীরব ভূমিকা পালন করেন সাকিব আল হাসান। যা নিয়ে সমর্থক মহলে বেশ ক্ষোভের সৃষ্টি হয়।

সেই ক্ষোভের আরো বড় কারণ, চলতি বছরেই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তার সংসদ সদস্য হওয়া। যার জেরে সরকার পতনের পর ছাত্র আন্দোলন পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগ এনে মামলা করা হয়।

যার কারণে তার দেশে আসা নিয়ে দেখা দিয়েছে সংশয়। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা ঘরের মাঠে খেলার ইচ্ছে প্রকাশ করলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই মামলা। দেখা যাক সব কিছু সামলে সাকিব ফিরতে পারেন কিনা দেশে।




সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ছে। প্রবেশের বয়সসীমা ৩৩ করা হচ্ছে বলে জানা গেছে। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব করেছে। আগামী সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান  বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যে বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিয়েছেন।




ডিসি নিয়োগে অনিয়মের অভিযোগ : তদন্ত কমিটি নিয়ে প্রজ্ঞাপন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে ওঠা ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্তে কমিটি গঠন বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, আইন উপদেষ্টাকে আহ্বায়ক এবং স্বরাষ্ট্র ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টাকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

গত ৩ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘ডিসি নিয়োগ কেলেঙ্কারি, আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে’ শিরোনামে ওই সংবাদ প্রকাশিত হয়। এরপরই সারাদেশে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সংবাদ প্রকাশের পর ওইদিন দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তার দাবি, সারা দেশে জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে লেনদেনের অভিযোগ সংক্রান্ত যে সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে সেটি সত্য নয়।

সচিব আরও বলেন, ‘এটি একটি ফেক নিউজ। ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না।’

তিনি দাবি করেন, ‘নিউজে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে, সেটি আইফোনের স্ক্রিনশট। কিন্তু আমি ব্যবহার করি স্যামসাং ফোন। আমি সরকারি কোনো ফোন ব্যবহার করি না।




রতন টাটা মারা গেছেন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রতন টাটা মারা গেছেনভারতের শীর্ষ ব্যবসায়ী টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা (৮৬) মারা গেছেন।

বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

খবর এনডিটিভির।




ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ




হিজবুল্লাহর চেইন অব কমান্ড বজায় আছে : রাশিয়া

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চেইন অব কমান্ড এখনো বজায় আছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা  বুধবার সাংবাদিকদের জানান, হিজবুল্লাহ এখনো নিজেদের সুসংগঠিত রেখেছে এবং ইসরায়েলের হামলার পরও তাদের চেইন অব কমান্ড ভাঙেনি।

তিনি বলেন, “আমাদের মূল্যায়ন অনুযায়ী, হিজবুল্লাহ এবং তাদের সামরিক শাখা তাদের চেইন অব কমান্ড হারায়নি। তারা যে সুসংগঠিত আছে সেটি তারা প্রদর্শন করছে।”

মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেওয়ার জন্য পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দায়ী করেছেন এই রুশ এই কূটনীতিক। তিনি বলেছেন, ইসরায়েলকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র মূলত তাদের ভণ্ডামি প্রদর্শন করছে।




বিশ্ব সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের ৫ বিশ্ববিদ্যালয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাজ্যের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের ৫ বিশ্ববিদ্যালয়। তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমস্থান,  এরপরে যথাক্রমে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

গত বছরের তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি এবার তারা সেরা ১০০০ এর মধ্যে আসতে পারেনি। একইভাবে স্থান হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের র‌্যাঙ্কিংগুলোতে ব্র্যাক ও ঢাবি প্রথম-দ্বিতীয় অবস্থান থাকলেও এবার সেরা স্থান হারিয়েছে তারা।

এদিকে, ২০২৫ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এ তালিকায় দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এরমধ্যে ১৭টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৭টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে।

বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাঙ্কিং করে থাকে। ২০২৫ সালের সংস্করণে প্রতিষ্ঠানটি ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির




ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের যুক্তরাষ্ট্র সফর বাতিল হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে পেন্টাগন। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গ্যালান্টের বুধবারের পরিকল্পিত সফরের আগে প্রথমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলে চলতি বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এই হামলা ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এই হামলার জবাবে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা বিবেচনা করছে ইসরায়েলে। এরই মধ্যে মঙ্গলবার হঠাৎ গ্যালান্টের সফর বাতিলের খবরটি আসে। গ্যালান্ট কেন তার সফর বাতিল করেছে সে কারণ বলতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। এমনকি, এ বিষয়ে জানতে সাংবাদিকদের ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। রয়টার্স জানায়, নেতানিয়াহু ও গ্যালান্টের কার্যালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।




দুমকি উপজেলা সন্তান ড.আব্দুল ওহাব মিনার এবি পার্টির আহ্বায়ক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আমার বাংলাদেশ পার্টির (এবি) নতুন আহ্বায়ক হয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে দলটির জরুরি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের (এনইসি) সভায় নতুন আহ্বায়কের নাম ঘোষণা করা হয়।

বুধবার (৯ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার একজন শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ এবং একটি বেসরকারি মেডিকেল কলেজের সিনিয়র অধ্যাপক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এ কর্মকর্তা দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়।

এবি পার্টি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবি পার্টির আহ্বায়ক, অবসরপ্রাপ্ত সচিব ও রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল ৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন। এর পরপরই গণমাধ্যমে এ এফ এম সোলায়মান চৌধুরী সরকারের গুরুত্বপূর্ণ পদের আমন্ত্রণ পেয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।




বন্যায় তিন জেলায় ১০ মৃত্যু, শেরপুরেই ৮ জন

অতিরিক্ত সচিব বলেন, তিন জেলায় মোট ৬৩ হাজার ১৭১টি পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৩৯১ জন।

আলী রেজা আরও বলেন, পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে বর্তমানে মোট এক হাজার ৩৩৭ জন এবং ৫৬১টি গবাদিপশু রয়েছে। তিন জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে মোট ২০টি মেডিকেল টিম চালু রয়েছে।