মঙ্গলবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হবে আগামী‌ মঙ্গলবার (১৫ অক্টোবর)। এ দিন বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।




বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক

বরিশাল অফিস :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে তিনি সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সোনরাজি সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির এবং চাঁদপুরা ইউনিয়নের রাইপুরা বুনিয়াদি স্কুল সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দিরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামসহ অন্যান্য জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোতে উপস্থিত পূজার দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসক দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মণ্ডপ কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় দিকনির্দেশনা শেয়ার করেন। পূজার আয়োজকরা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।




তারেক রহমান সবার আগে পটুয়াখালী ভিজিট করবেন: কুট্টি সরকার

পটুয়াখালী প্রতিনিধি :: `বাংলাদেশে তারেক রহমান আসবেন, নির্বাচনী প্রচারণায় নামবেন, আমি আপনাদেরকে কথা দিতে পারি আমাদের নেতা তারেক রহমান সবার আগে পটুয়াখালী ভিজিট করবেন”-পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সাংগঠনিক সভার বক্তব্যে এমন কথা বলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার (কুট্টি)।

তিনি আরও বলেন,আওয়ামী লীগের তোফায়েল আহম্মেদ বলেছিল আওয়ামী লীগের লাখো নেতাকর্মীদের বিএনপির নেতাকর্মীরা মেরে ফেলবে। কই আমাদের পটুয়াখালী জেলায় বা কোথাওতো এমন ঘটনা ঘটেনি। কেন ঘটেনি? আমাদের নেতা তারেক রহমান এর কারণে। কারণ তিনি দলের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা সংবরণ করার জন্য সামান্য ভুল পেয়ে এখন পর্যন্ত চার পাঁচশোর ওপরে নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন। তাঁর দূরদর্শিতাসম্পন্ন নেতৃত্বগুণের কারণে আজ সর্বত্র শান্তি, শৃঙ্খলা বিরাজমান।

১০ অক্টোবর,বৃহস্পতিবার, বিকালে মির্জাগঞ্জের সুবিদখালী র ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা বিএনপির আয়োজনে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্নেহাংশু সরকার (কুট্টি)। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও পটুয়াখালী পৌর সভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, সদস্য দেলোয়ার হোসেন নান্নু, সদস্য মোফাজ্জেল আলী খান দুলাল, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন,পটুয়াখালী যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সদস্য ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আশফাকুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন, ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউ ল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েল মুন্সি, প্রচার সম্পাদক সার্জেন্ট (অব) আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দীন হাওলার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার, সহিদুজ্জামান সাহিন মুন্সি, সৌরভ মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রাজিব হোসেন রাজু, মো. নাইম ইসলাম, মো. ইব্রাহীম হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি, সহযোগী সংগঠন, ইউনিয়ন ও সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিল। সাংগঠনিক সভা শেষে, অতিথিবৃন্দ সুবিদখালী বন্দর ও মির্জাগঞ্জ সদর পুজামণ্ডপ পরিদর্শন করে সকলের খোঁজ-খবর নেন।’




আর্জেন্টিনাকে রুখে দিলো ভেনেজুয়েলা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: লিওনেল মেসির ফেরার ম্যাচেও জয়বঞ্চিত থাকলো আর্জেন্টিনা। শুরুতে লিড পেলেও দারুণ এক হেডে আলবিসেলেস্তেদের হতাশায় ডোবান ভেনেজুয়েলার ফরোয়ার্ড স্যালোমন রন্দন।

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওতামেন্দি।

সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর এবার ভেনেজুয়েলার বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারলো না স্ক্যালোনির শিষ্যদের। একাধিক খেলোয়াড়ের ইনজুরি, প্রথম গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নিষেধাজ্ঞার মধ্যেও স্বস্তি ছিল প্রাণভোমরা লিওনেল মেসির ফেরা। ইনজুরির কারণে আগের দুই ম্যাচ খেলতে পারেননি বিশ্বকাপ জয়ের নায়ক। তবে ফেরার ম্যাচে দ্যুতি ছড়াতে পারেননি তিনি।

আর্জেন্টিনাকে অবশ্য ভেনেজুয়েলা যতটা না রুখতে পেরেছে, তার চেয়ে বেশি রুখেছে মাঠের বাজে কন্ডিশন। খেলা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে ভারি বৃষ্টিতে পানি জমে যায় মুনমেন্তাল স্টেডিয়াম। পানির পরিমাণ এত বেশি ছিল যে নির্ধারিত সময়ে খেলাও শুরু করা যায়নি। বৃষ্টি শেষেই পানি নিষ্কাশনে নেমে যান মাঠ কর্মীরা। তবে সেটা খুব একটা কাজে দেয়নি। কারণ খেলোয়াড়রা মাঠে নামার পর তাদের দৌড়ের সময়, বলে শট নেয়ার সময় এমনকি পাসের সময়ও পানি ছিটকাচ্ছিল। যার কারণে ঠিকঠাক পাস নেয়া যাচ্ছিল না। পানির কারণে দ্রুত আক্রমণেও উঠা যাচ্ছিল না। ঝুঁকি ছিল খেলোয়াড়দের ইনজুরিতে পড়ারও।

এত সব প্রতিকূলতার মাঝেও ১৩তম মিনিটে সাফল্যের দেখা পেয়ে যায় সফরকারীরা। লিওনেল মেসির ফ্রি কিক থেকে নেয়া ক্রস প্রথম চেষ্টায় লাফিয়ে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বক্সে জটলার মধ্যে বল পেয়ে যান আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। নিঁখুত শটে জালে জড়ান তিনি। রোমো কোনো সুযোগই পাননি।

এরপর ভেজা মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ লিড নিয়েই শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও খেলা যেভাবে চলছিল তাতে ১-০ গোলে মেসিদের জয়ের দিকেই ম্যাচ এগোচ্ছিল। তবে ৬৫তম মিনিটে দারুণ এক আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। বাঁ কর্নার থেকে সোতেলোর দারুণ এক ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেড নেন রন্দন। তার সে হেড লাফিয়েও নাগাল পাননি এমিলিয়ানোর অনুপস্থিতিতে আর্জেন্টিনার গোলবার সামলানো জেরোনিমো রুল্লি। বল জড়ায় জালে। উচ্ছ্বাসে মাতে স্বাগতিকরা।

এরপর লিডে ফিরতে দুদলের মধ্যে চলে ফের আক্রমণ-পাল্টা আক্রমণ। ৪০ শতাংশ সময় বল দখলে রেখে ১৬টি শট নিয়ে ৬টি গোলমুখে রাখে ভেনেজুয়েলা। ৮টি শট নিয়ে ৪টিই গোলমুখে রাখে মেসিরা। কিন্তু ভেজা মাঠে আর কেউই সফলতার মুখ দেখেনি। বিশ্ব চ্যাম্পিয়নদের থেকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট আদায় করে নেয় ভেনেজুয়েলা।

টানা দুই ম্যাচে জয়হীন থাকলেও এখনো কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। ১১ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান ভেনেজুয়েলার। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে ব্রাজিল।




গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৮

পটুয়াখালী প্রতিনিধি :: গলাচিপায় জমি-জমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে গলাচিপা হাসপাতালে ও অপর একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

আহতরা হলেন, হাসান দুয়ারী, ইউনুস দুয়ারী, ইব্রাহীম দুয়ারী, হেলেনা বেগম ও শাকিল দুয়ারী এবং অপর পক্ষের কবির দুয়ারী, মহসিন দুয়ারী ও হাসিনারা বেগম।

জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামের হাতেম দুয়ারীর ছেলেদের সাথে আটখালী গ্রামের মতি দুয়ারীর ছেলেদের ৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

গতকাল ওই জমিতে হাতেম দুয়ারীর ছেলে ইব্রাহিম দুয়ারী পানের বরজ করার জন্য সকাল ৯টার সময় কাজ শুরু করেন। এ সময় অপর পক্ষের মতি দুয়ারীর ছেলে মহসিন দুয়ারী বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষই বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে।

ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মহিউদ্দিন জানান, হাতেম দুয়ারী ক্রয় সূত্রে মালিক আর মতি দুয়ারী হলো রেকর্ডীয় মালিক বলে দাবি করে। তবে তাদের স্বজনরা জমি বিক্রি করে দিয়েছে। একাধিকবার শালিশ বৈঠক হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান জানান, জমি-জমা নিয়ে দুই গ্রুপে মারামারি করে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।

ওসি বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি।




কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় উপজেলার মহিপুরের কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২টি ভেকু, একটি পল্টুন, একটি বাল্কহেড জব্দ করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ সাংবাদিকদের জানান, খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এ জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে‌। জব্দকৃত মালামাল স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চোরম্যানের জিম্মায় রাখা হয়েছে।




ভারতে ট্রাভেল ডকুমেন্ট ‘পেয়েছেন’ শেখ হাসিনা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা পরিবারের ঘনিষ্ঠ, যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বুধবার (৯ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তবে পরিচয় প্রকাশ পেলে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই আশঙ্কা থেকে নাম প্রকাশ করতে চাননি তিনি। এদিকে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ভারত ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করেছে কিনা, আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনও সেই প্রশ্নের কোনও জবাব দেয়নি। বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে দিল্লিতে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা কেউ যেমন খবরটি ‘কনফার্ম’ করেননি, তেমনই ‘ডিনাই’ও করেননি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেত্রীকে (শেখ হাসিনা) ভারত সরকারের পক্ষ থেকে যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে, সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিশ্বের যেকোনও দেশের ভিসা নিয়ে ভ্রমণও করতে পারবেন তিনি।’

‘ভারতেই শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন’, বলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা।

অবশ্য ট্রাভেল ডকুমেন্ট পেলেও আপাতত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলেও জানান তিনি। বলেন, ‘শিগগিরই ভারতের বাইরে ভ্রমণে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তার।’

সাধারণত কোনও দেশে আশ্রয়প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। তাহলে কি শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ওই নেতা জানান, শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায় তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পরবর্তী ব্রিফিংয়ের জন্য বরং অপেক্ষা করুন। সেখানে প্রশ্ন করে দেখুন, মুখপাত্র কী বলেন!’

তবে এটা স্পষ্ট যে ভারত সরকার এই ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে যেমন স্বীকার করেনি, আবার অস্বীকারও




নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন সাকিব

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান ভক্তদের প্রতি গভীর ভালোবাসা জানিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন। ক্রিকেটে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘দেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাকে বিশ্বমঞ্চে সাকিব আল হাসান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’ সেই সঙ্গে সাকিব বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে নিজের নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়েও ব্যাখা দিয়েছেন।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি তার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেছেন। ফেসবুকে এক আবেগঘন বার্তায় সাকিব জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য হিসেবে তার সম্পৃক্ততা মূলত নিজের জন্মস্থান মাগুরার উন্নয়নে অবদান রাখার ইচ্ছা থেকে শুরু হয়েছিল। তিনি বলেন, আমি খুবই স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য ছিলাম এবং তিনি আরও ব্যাখ্যা করেন স্থানীয় উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ তাকে রাজনীতিতে আগ্রহী করেছিল।

সাকিব উল্লেখ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পদ ছাড়া নিজের এলাকার উন্নয়নে কাজ করা অনেক কঠিন। আমাদের দেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা একটু কঠিন।

তবে, সাকিব তার পরিচয়ের মূলে এখনো একজন ক্রিকেটার হিসেবেই নিজেকে দেখেন। তিনি বলেন, আমি যেখানে যেমনই থাকি না কেন, আমার অন্তরে সবসময় ক্রিকেটকে ধারণ করেছি এবং এভাবেই ক্রিকেটের প্রতি তার নিবেদনকে পুনর্ব্যক্ত করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়া সাকিব তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেও, তার বক্তব্যে স্পষ্ট, তার অন্তরে ক্রিকেট এবং মাগুরার উন্নয়নের প্রতি দায়বদ্ধতা সমানভাবে জায়গা করে নিয়েছে।




নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বলেছিলেন বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ‘মিথ্যাবাদী’ বলে তীব্র সমালোচনা করেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার রাফাহ শহরে অভিযান শুরুর সময় বাইডেন ক্ষুব্ধ হয়ে এ কথা বলেছিলেন। মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের আসন্ন বইয়ের কিছু অংশে এই ঘটনার উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ‘মিথ্যাবাদী’ বলে তীব্র সমালোচনা করেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার রাফাহ শহরে অভিযান শুরুর সময় বাইডেন ক্ষুব্ধ হয়ে এ কথা বলেছিলেন। মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের আসন্ন বইয়ের কিছু অংশে এই ঘটনার উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

উডওয়ার্ডের বই ‘ওয়ার’-এ বলা হয়েছে, ২০২৪ সালের বসন্তে বাইডেন ও নেতানিয়াহুর সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বইটির এক অংশে বলা হয়েছে, এপ্রিল মাসের এক ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে প্রশ্ন করেছিলেন, ‘তোমার কৌশল কী, মানুষ?’ উত্তরে নেতানিয়াহু জানান, ইসরায়েলকে গাজা-মিসর সীমান্তবর্তী শহর রাফাহতে প্রবেশ করতে হবে, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মতে এটি হামাসের শেষ শক্তিশালী ঘাঁটি

তবে বাইডেন এই কৌশলের কঠোর সমালোচনা করেন ও বলেন, বিবি, তোমার কোনও কৌশল নেই।

বাইডেন আরও বলেন, নেতানিয়াহু হামাস নিয়ে চিন্তিত নন, বরং নিজের স্বার্থই তার প্রধান চিন্তা।

২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী সীমিত আকারে রাফাহতে প্রবেশ করে। যদিও বাইডেনের প্রশাসন এই পদক্ষেপের বিরুদ্ধে আগে থেকেই সতর্ক করে আসছিল।

বাইডেন ও নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই অস্থির ছিল। দুই নেতা দশকের বেশি সময় ধরে একে অপরকে চিনলেও, ২০২২ সালে নেতানিয়াহু ডানপন্থি নেতাদের নিয়ে জোট গঠন করার পর থেকে হোয়াইট হাউজের সমালোচনার মুখে পড়েন। এছাড়া, ২০২৩ সালে নেতানিয়াহুর সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনা নিয়েও ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।

তবে, বাইডেন ২০২৩ সালের ১৮ অক্টোবর যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েল সফরকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট। তিনি তখন ইসরায়েলের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন। কিন্তু এরপর থেকে নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনা ও জিম্মি উদ্ধারে নেতানিয়াহুর কৌশল নিয়ে উভয় নেতার মধ্যে সংঘাত বাড়তে থাকে।

ইসরায়েলের রাফাহতে প্রবেশের পর বাইডেন নেতানিয়াহুকে নিয়ে বলেছিলেন, ‘সে মিথ্যাবাদী’। উডওয়ার্ডের বই অনুযায়ী, একান্ত আলাপে বাইডেন বলেছিলেন, ‘বিবি নেতানিয়াহু, সে খারাপ লোক। সে একজন খারাপ মানুষ।’

২০২৪ সালের এপ্রিল মাসে ইসরায়েল সিরিয়ার দামেস্কতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই জেনারেলকে হত্যা করলে বাইডেন নেতানিয়াহুকে এই ঘটনায় আরও উত্তেজনা না বাড়ানোর জন্য চাপ দেন। বাইডেনের মতে, এই হামলার সীমিত প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য সাফল্য হিসেবে ধরা যায়।

এরপর, ২০২৪ সালের জুলাই মাসে ইসরায়েল হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে বৈরুতে এক বিমান হামলায় হত্যা করে। উডওয়ার্ডের বইয়ে বলা হয়েছে, এরপর বাইডেন নেতানিয়াহুর সঙ্গে ফোনে বলেন, “বিবি, তুমি কী করছ? জানো না বিশ্বব্যাপী ইসরায়েলকে এখন ‘দাঙ্গাবাজ রাষ্ট্র’ হিসেবে দেখা হচ্ছে?”

শুকর ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন মেরিন সেনাবাহিনীর ব্যারাকের বোমা হামলায় জড়িত ছিলেন। ওই হামলায় ২৪১ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র তার সম্পর্কে তথ্য দিতে ৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল।

উডওয়ার্ডের এই বইটি প্রকাশিত হলে বাইডেন-নেতানিয়াহু সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল