১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। এবারের নিবন্ধনের গড় পাসের হার ২৪ শতাংশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে গড় পাসের হার ছিল ৩৫.৮০ শতাংশ, এবং স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাসের সংখ্যা ছিল ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।

চলতি বছরের ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করেছিলেন, তবে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারেননি ৮ লাখ ৬০ হাজারের বেশি চাকরিপ্রার্থী। পরবর্তীতে ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 




সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১২ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

জুলাই-অগাস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও গ্রেপ্তার হলেন। তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে আর দেখা যাননি।




তারকাময় বরিশাল, চমক ঢাকারও

চন্দ্রদ্বীপ নিউজ :: আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। গতবারের মতো এবারও বিপিএলে সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। অবশ্য চারটি পুরোনো ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নাম ও মালিকানা বদল করে যোগ হয়েছে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি।

এবারের পুরোনো চার দল ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স থাকছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন তিন দল ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী। চট্টগ্রাম ও ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ও মালিকানা পরিবর্তন হলেও রাজশাহী অংশ নিচ্ছে বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বদলে। অবশ্য চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় আসরেও অংশ নিয়েছিল।

এবার চমক দিয়েছে শোবিজ তারকা শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। বর্তমান চ্যাম্পিয়্ন ফরচুন বরিশাল এবারও গড়েছে শক্তিশালী দল। তামিম ইকবালের দলে আছে অভিজ্ঞ-তরুণ মিশেলের একঝাঁক তারকা। বরিশাল ও ঢাকা ছাড়াও দেশি-বিদেশি মিলিয়ে দুর্দান্ত দল গড়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী।

গত আসরের শিরোপাজয়ী বরিশাল অধিনায়ক তামিম ইকবাল এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে ধরে রেখেছে। পাশাপাশি তরুণ তারকা তাওহীদ হৃদয়কে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। ড্রাফট থেকে দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লেগস্পিনার রিশাদসহ দলে নিয়েছে দেশি-বিদেশিসহ সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড়।

এদিকে কুমিল্লা না থাকায় ঢাকা ক্যাপিট্যালস কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে আগেই দলে নিয়েছে। আর ড্রাফট থেকে লিটন দাস, সাব্বির রহমানসহ ১০ জন খেলোয়াড় দলে যোগ করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশিদের মধ্যে দলটিতে আছেন থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুবের মতো আন্তর্জাতিক তারকারা।

চিটাগং কিংস সাকিব আল হাসান ও শরিফুল ইসলামসহ ছয়জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছিল। ড্রাফট থেকে বন্দর নগরীর দলটি আরও ১২ ক্রিকেটাকে দলে ভিড়িয়েছে। যাদের মধ্যে শামীম পাটওয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলামদের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

দুর্বার রাজশাহী সরাসরি দলে টেনেছিল শুধু এনামুল হক বিজয়কে। আজ ড্রাফট থেকে ১২ জন খেলোয়াড় বেছে নিলেও তাদের স্কোয়াডকে তুলনামূলক ‘দুর্বল’ বলতে হচ্ছে। দলে তাসকিন আহমেদ, ইয়াসির আলীর মতো খেলোয়াড় থাকলেও বিদেশিদের মধ্যে শুধু সাদ নাসিম, লাহিরু সামারাকুনকে দলে নিয়েছে তারা।

খুলনা টাইগার্স মেহেদী হাসান মিরাজকে দলে নিয়ে তাদের অলরাউন্ড শক্তি বাড়িয়েছে। তারা আফিফ হোসেন এবং নাসুম আহমেদকে ধরে রেখে শক্তিশালী একটি মূল দল গঠন করেছে। গতকাল ড্রাফট থেকে ইমরুল কায়েস, হাসান মাহমুদসহ ৮ দেশি ও ৪ বিদেশিকে দলভুক্ত করেছে।

অন্য দলগুলোর মধ্যে সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে ধরে রেখেছিল। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল জাকের আলী অনিককে। গতকাল ড্রাফট থেকে মাশরাফি বিন মর্তুজাসহ আট দেশি ও পাঁচ বিদেশিকে দলভুক্ত করেছে। আর রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রাখার পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছিল। ড্রাফট থেকে লোকাল আট ও বিদেশিদের মধ্যে সাতজনকে দলে নিয়েছে।




ইসরায়েলকে নিজেদের সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলকে নিজেদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমরাস্ত্র টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির অস্ত্রভাণ্ডারে অত্যন্ত কার্যকর এবং বিশেষ যেসব সমরাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে থাড অন্যতম।

থাডের সার্বিক পরিচালনার জন্য শতাধিক মার্কিন সেনাও পাঠানো হচ্ছে সেখানে। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।

এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে আত্মরক্ষার সহায়তা হিসেবে পাঠানো হচ্ছে এই থাড। তিনি আরও বলেছেন, গত ০১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

গত ১ অক্টোবর রাতজুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টিরও বেশি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। পরে ৩ অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েল যদি গাজা এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে অদূর ভবিষ্যতে ফের এ ধরনের হামলা হতে পারে।

পেশেকিয়ানের এই হুঁশিয়ারিরর পর কার্যত বিশ্বজুড়ে ইরান-ইসরায়েল সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। এ আশঙ্কার মধ্যেই ইসরায়েলকে থাড প্রদানের ঘোষণা দিলো পেন্টাগন।




যেমন হলো বিপিএলের সাত দলের স্কোয়াড

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিপিএল ২০২৫-এর ডামাডোল বাজতে শুরু করেছে। আজ সোমবার হয়ে গেল এর প্লেয়ার্স ড্রাফট। আসর শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় আগামী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

পুরো অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিস্ময়। দেশের তারকা খেলোয়াড় রিশাদ হোসেন দল পাননি অনেকটা সময় ধরে। আবার সাব্বির রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুবদের মতো অনেকে দীর্ঘদিন পর এসেও বিপিএলে খেলার মতো সুযোগ পাচ্ছেন। ফরচুন বরিশালে জাতীয় দলের চার অধিনায়কের দেখা মিলবে। জাতীয় দলের একাধিক মুখ আর শক্তিশালী বিদেশি খেলোয়াড় দলে টেনেছেন তামিম ইকবালরা। নতুন করে বিপিএলে আসা দুর্বার রাজশাহী খুব বড় কোনো চমক দেখাতে পারেনি। কিছুটা চমক আছে ঢাকায়। লিটন দাস আর সাইম আইয়ুব আছে তাদের দলে।

চতুর্থ সেটে বরিশালের বাজিমাত, তারুণ্যে চোখ ফ্র্যাঞ্চাইজদের

আবার ড্রাফটের আগে একের পর এক চমক দেখানো চিটাগং কিংস ভক্তদের কিছুটা হতাশ করেছে ড্রাফটে এসে। কোনো বড় নামের পেছনে যায়নি ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটে গিয়েছেন মাশরাফি মর্তুজা, আরাফাত সানি আর আল-আমিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। খুলনা নজরে রেখেছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলের দিকে।

বিপিএল মাতাতে আসছেন রিচ টপলি-নান্দ্রে বার্গার
চতুর্থ সেটে বরিশালের বাজিমাত, তারুণ্যে চোখ ফ্র্যাঞ্চাইজদের
বিদেশি ক্রিকেটারদের প্রথম সেটে কে কোন দলে
রাজশাহীতে তাসকিন, ঢাকায় লিটন– প্রথম সেটে যেমন হলো ড্রাফট:

একনজরে ড্রাফট, কোন দলে কে গেল

ফরচুন বরিশাল
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

ড্রাফটের আগে : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।

দুর্বার রাজশাহী
দেশি : তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ

বিদেশি : সাদ নাসিম, লাহিরু সামারাকুন

ড্রাফটের আগে : এনামুল হক বিজয়

ঢাকা ক্যাপিটাল
দেশি : লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন

বিদেশি : সাইম আইয়ুব, আমির হামজা

ড্রাফটের আগে : মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি

চিটাগং কিংস
দেশি : শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি : গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

ড্রাফটের আগে : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।

রংপুর রাইডার্স
দেশি : নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান

বিদেশি : আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার

ড্রাফটের আগে : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ।

সিলেট স্টাইকার্স
দেশি : রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম

বিদেশি : রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি

ড্রাফটের আগে : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং।

খুলনা টাইগার্স
দেশি : হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান

বিদেশি : মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি

ড্রাফটের আগে : নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ।




তিন মাস পর কাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দীর্ঘ ৮৮ দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) পুনরায় চালু হতে যাচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।




১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। এবার গড় পাসের হার ২৪ শতাংশ।

সোমবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট থেকে এ ফল জানা যায়।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৭৭টি আসন ফাঁকা

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শেষে ৭৭টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী, আগামী ২১ অক্টোবর প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা।

গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ১,৫৭০। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ৩৭টি, মানবিক ইউনিটে ২০টি এবং ‘গ’ ইউনিটে ১০টি আসন ফাঁকা রয়েছে।




দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে: সরোয়ার

বরিশাল অফিস :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনীতিবিদরা মিলেমিশে কাজ করে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবেন।

সোমবার ( ১৪ অক্টোবর) বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সরোয়ার আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতিবিদদের সঙ্গে সাংবাদিকদেরও হাত ধরে চলতে হবে।

অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




নিষেধাজ্ঞা অমান্য করায় পটুয়াখালীতে চার জেলে গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে চার জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ হাজার মিটার জালও জব্দ করা হয়।

গ্রেপ্তার জেলেরা হলেন—মিজান গাজী (৫৫), সুলতান সরদার (৫৮), জাহাঙ্গীর শরীফ (৪২) ও খলিল হাওলাদার (১৮)। ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন তারা মাছ ধরার চেষ্টা করেন।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার হোসেন জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ প্রজননের সময় নদীতে মাছ শিকার, আহরণ, মজুত এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অভিযানে আটক চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা এবং ১০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়। অভিযানের সময় মাছ ব্যবসায়ী জুয়েল পালিয়ে গেলেও তার গদি সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দ করা মাছ চরঘূর্ণী ও গোপালদি মাদ্রাসায় বিতরণ করা হয়।

নৌ-পুলিশ জানিয়েছে, এই অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।