১২ বছর পর মিসর সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি বুধবার কায়রোতে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ১২ বছরের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম মিসর সফর।

২০১৩ সালের জানুয়ারিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ মিসর সফর করেন। ওই সময় আলী আকবর সালেহি আফ্রিকা সফরকালে কায়রোতে যান।

আরাগচি বর্তমানে বেশ কয়েকটি দেশ সফর করছেন। তিনি জর্ডান সফর শেষে মিসরের রাজধানীতে পৌঁছেছেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সাথে সাক্ষাৎ করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরাইলের নৃশংসতা ও আগ্রাসনের মধ্যে দু’নেতা আঞ্চলিক পরিস্থিতি উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

আরাগচি, আম্মানে থাকাকালীন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথেও দেখা করেন।

গত সপ্তাহে আরাগচি ওই অঞ্চলে উত্তেজনা হ্রাস ও সংঘাত ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করার প্রয়াসে লেবানন, সিরিয়া, সৌদি আরব, কাতার, ইরাক ও ওমান সফর করেন।

তিনি মিসরের পর তুরস্ক সফর করবেন বলেও ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার আরাগচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ও জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথেও কথা বলেন।

ইসরাইলের ওপর ইরানের ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে ইসরাইলের প্রতিশোধ নেয়ার অপেক্ষায় থাকার প্রেক্ষাপটে তেহরান এই অঞ্চলে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।

ইরান বলেছে, ইরান-মিত্র গোষ্ঠীর প্রধানদের পাশাপাশি রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর হামলা চালানো হয়েছে। ইসরাইল হামলা করলে পাল্টা আঘাত করা হবে।
সূত্র : বাসস




গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও ২৯ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আক্রমণে আরও ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার ৪৫০ জন। আহতের সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৯ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যাদের উদ্ধার করতে অসুবিধা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এখনো প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে ধ্বংসস্তূপের নিচে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ হাজার হাজার ভবন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার অবকাঠামোর ৬০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।




২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: ড. আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ নিউজ ::২০২৫ সালের মধ্যে নির্বাচন দেয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার রাতে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আই’র আজকের সংবাদপত্র অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। তিনি নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সময়ের আভাস দেয়ার পর এই কোনো উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন।

আলোচনা অনুষ্ঠানে ড. আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জনান। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলে উল্লেখ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে তিনি বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে বলেন, এই চুক্তি ভারত মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া উচিত। এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।

ঢালাও মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় হতো গায়েবি মামলা। এগুলো পুলিশ করত। মামলাগুলো তৎকালীন বিরোধীদলের লোকদের বিরুদ্ধে হতো। এখন হচ্ছে ঢালাও মামলা। যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে। এই মামলাগুলোতে যাতে নিরপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে এটা বলেননি উল্লেখ করে তিনি বলেন, দায়ী না হলে তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনালে বিচার হবে না। ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কিছু করবে না। তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে। জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে। তারা অতীতে কি কাজ করেছে তা সব গণমাধ্যমে এসেছে। দেশবাসী দেখেছে।

নির্বাচন কমিশনের জন্য কিছু দিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলেন আসিফ নজরুল জানান। দ্রবমূল্যের ঊর্ধগতির জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। বলেন, তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে। বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে। গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে।

তিনি বলেন, তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতি উন্নতি হবে। অনেকক্ষেত্রে উন্নতি হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের সময় একজন বিচারক বলেছিলেন তিনি শপথবদ্ধ রাজনীতিবিদ। আরো অনেকে অনেক কিছু করেছেন।

দেশে এত গুম-খুন হলো, ভুয়া নির্বাচন হলো বিচারকরা কিছুই বললেন না। অনেক বিচারক বিচারবিভাগকে ধ্বংস করেছেন। আওয়ামী লীগের আইনজীবীরা প্রধান বিচারপতির উপর আক্রমণ করেছেন। যারা এসব করেছেন তাদের আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে। এমন অবস্থা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কিন্তু বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা যেত না। এখন সেখানে যে বিশৃঙ্খলা হচ্ছে এগুলো আওয়ামী লীগের কাজের ফল।

৭০ দিন হলো উপদেষ্টামণ্ডলীতে দায়িত্ব পালন করছেন, কোন ভুল কি হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন ভুলতো হতে পারে। কারণ আমার অভিজ্ঞতাও কম। কিন্তু এটা বলতে পারি জেনে বুঝে অন্যায় করিনি। আমার নীতিগত ভুল হতে পারে। তবে ব্যক্তিগত স্বার্থে কোন কাজ করিনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি৷ মানুষ এই নামগুলোই শুনতে পারে না।

সাকিব আল হাসানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাকিবের মতো জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে আর আসে নাই। কিন্তু যখন আন্দোলন চলে মানুষ মরছে সাকিব তখন পোস্ট দিলো সে কোথাও এনজয় করছে এমন।

তিনি বলেন, এয়ারপোর্টে গেলে প্রবাসীদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হতো আগে। আমার স্বপ্ন ছিল তাদের ভি আই পি সুবিধা দেবো। আমি উদ্যোগ নিয়েছি তাদের জন্য আলাদা একটা লাউঞ্জ হবে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটা হবে। মানবজমিন’র সৌজন্যে।




হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি প্রাণ হারান বলে গতকাল জানিয়েছে দখলদার দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করার পর ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজও বলেছেন, সিনওয়ারকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের দাবির ব্যাপারে হামাস কোনো মন্তব্য করেনি।

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলেরহামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ | ০৭:০৩

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি প্রাণ হারান বলে গতকাল জানিয়েছে দখলদার দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করার পর ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজও বলেছেন, সিনওয়ারকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের দাবির ব্যাপারে হামাস কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বুধবার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এর পর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহ মোট তিনজনের  লাশ পায়। এর পর গতকাল নিশ্চিত হওয়া গেছে ওই লাশটি সিনওয়ারেরই ছিল।

হামাসের দুটি সূত্র সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াতকে সিনওয়ারের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, গাজার ভেতর এবং বাইরে থাকা নেতাদের সিনওয়ারের মৃত্যুর খবর জানানো হয়েছে। তারা আরও জানিয়েছেন, সিনওয়ারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কয়েক দিন আগে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিনওয়ারের লাশের তিনটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে, তিনি একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন। তাঁর মাথায় গভীর ক্ষত রয়েছে। ওই সময় সিনওয়ার নিরাপত্তা ভেস্ট এবং হাতে একটি ঘড়ি পরা ছিলেন। রাফার এই বাড়িতেই প্রবেশ করেছিলেন সিনওয়ার। বাড়িটির ধ্বংসস্তূপ থেকে তাঁর লাশ বের করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

বিবিসি ছবিগুলো যাচাই-বাছাই করে বলেছে, মরদেহটির চোখের ভ্রু, চোখের নিচের একটি দাগ এবং দাঁতের সঙ্গে সিনওয়ারের আগের ছবির সম্পূর্ণ মিল রয়েছে। এর অর্থ, এটি সিনওয়ারেরই মরদেহ ছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের মৃত্যুর তথ্য ঘোষণা করেছেন।

সিনওয়ার ১৯৬২ সালে গাজার খান ইউনিস শরণার্থী ক্যাম্পে জন্মগ্রহণ করেন। তিনি ২২ বছর দখলদার ইসরায়েলের কারাগারে ছিলেন। ১৯৮৮ সালে দুই ইসরায়েলি সেনাকে জিম্মি এবং তাদের হত্যা করায় সিনওয়াকে আটক করা হয়েছিল। ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পান তিনি। ইসরায়েলি কারাগারে বন্দি থাকার সময় হিব্রু ভাষা আয়ত্ত করেন  সিনওয়ার।

২০১৭ সালে হামাসের গাজা শাখার প্রধান হন তিনি। গত জুলাইয়ে  হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে গুপ্তহত্যার শিকার হলে তিনি সংগঠনের প্রধান নির্বাচিত হন। দখলদার ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর  হামাস যে ভয়াবহ হামলা চালায়, তার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করা হয় সিনওয়ারকে।




ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

চন্দ্রদ্বীপ নিউজ: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪.১।

যেসব জেলায় ভূমিকম্প অনুভূত

ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ।




আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: আরও চারটি খাত সংস্কারে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনগুলো হলো, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক বিষয়ক কমিশন ও নারী বিষয়ক কমিশন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

এর মধ্যে, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন ড. এ কে আজাদ খান, গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদ, শ্রমিক বিষয়ক কমিশনে সৈয়দ সুলতান আহমেদ এবং নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরীন পারভিন হক। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিশন ঘোষণা করা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ভেরিফায়েড তালিকা হয়েছে। এর বাইরেও আরেকটি তালিকা করা হচ্ছে। আন্দোলনের সময় তৎকালিন সরকারের নির্দেশে হাসপাতাল থেকে অনেক কাগজপত্র সরিয়ে নেয়া হয়েছে। এর সাথে জড়িতদেরও শাস্তির আওতায় আনা হবে।

আগামী সপ্তাহে আহতদের পুনর্বাসনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে জানিয়ে তিনি বলেন, যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন তাদেরকে সেখানে পাঠানো হবে। আহতদের চিকিৎসায় কোনও শৈথিল্য সহ্য করা হবে না। যেসকল বেসরকারি হাসপাতাল আহতদের কাছ থেকে টাকা নিয়েছে তা ফেরত দিতে হবে। অন্যথায় সরকারিভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এর আগে, রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেগুলো হলো, সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও দুদক সংস্কার কমিশন।




যে বেতন পাই তা দিয়ে ইলিশ খেতে পারি না: পটুয়াখালী ডিসি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আমার যে বেতন, তাতে আমি ইলিশ খেতে পারি না।” তিনি আরও জানান, বর্তমানে বাজার পরিস্থিতি এমন যে সাধারণ মানুষের জন্য ইলিশ মাছ কেনা কঠিন হয়ে পড়েছে।

ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ সময় খাদ্য নিরাপত্তা এবং বাজার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা বাজার মনিটরিং করছি এবং সিন্ডিকেট ও মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এর মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে, সরকার বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

জেলা প্রশাসক আরও বলেন, “সামাজিক স্বার্থে সকলকে ন্যায্যতার প্রতি সচেতন হতে হবে।” তিনি জনগণকে আহ্বান জানান যে, “যদি সবাই একসাথে কাজ করে, তবে আমরা এ সমস্যার সমাধান করতে পারব।”

তিনি উল্লেখ করেন, “আমাদের লক্ষ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা।”

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের এ মন্তব্যগুলোর মাধ্যমে বাজারের বর্তমান অবস্থার দিকে নজর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে, সামগ্রিকভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে।

এ সময় জেলা প্রশাসক সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন এবং বলেন যে, প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।




ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ভূমিকম্প চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও অনুভূত হয়েছে। যদিও তা হালকা ছিল, তবে এটি সাম্প্রতিক সময়ে দেশের বেশ কয়েকটি ভূমিকম্পের মধ্যে অন্যতম।

ভলকানো ডিসকভারি ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ৬ সেপ্টেম্বর রংপুরেও একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সংখ্যা বাড়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।




ডিম, তেল ও চিনির আমদানিতে শুল্ক ও ভ্যাট কমালো এনবিআর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সরকার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিয়েছে। ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বাড়াতে এবং মূল্য সহনীয় রাখতে শুল্ক ও ভ্যাট হ্রাসের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানিয়েছেন, ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে আমদানিকৃত ডিমের দাম কমে যাবে এবং ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিমের মূল্য ১৩ টাকা ৮০ পয়সা কমবে। তবে এই শুল্ক অব্যাহতি সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। বিশেষত, এই শুল্ক কমানোর ফলে দেশে ডিমের সরবরাহ বৃদ্ধি পাবে এবং কনফেকশনারি, বেকারি ও অন্যান্য ডিম নির্ভর শিল্পখাতের খরচও কমে আসবে।

এছাড়া, ভোজ্যতেলের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে এনবিআর। পরিশোধিত সয়াবিন তেল ও পাম তেল সরবরাহে স্থানীয় পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। অপরিশোধিত সয়াবিন তেল ও পাম তেলের আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধাও ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশীয় বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চিনির ক্ষেত্রে এনবিআর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। চলতি মাসের শুরুর দিকে পরিশোধিত ও অপরিশোধিত চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পরবর্তীতে, চিনির ওপর বিদ্যমান আমদানি শুল্ক প্রতি টনে ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে করে বাজারে চিনির সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম সহনীয় হবে বলে এনবিআর আশাবাদী।




বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই উড়োজাহাজ লিজের অর্থ বিদেশে পাঠানো যাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংক দেশীয় এয়ারলাইন্স এবং তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করেছে। এখন থেকে দেশের এয়ারলাইন্সগুলো তাদের উড়োজাহাজের ভাড়া বা লিজের অর্থ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, শুধু উড়োজাহাজ লিজই নয়, ক্লাউড সেবা, আইটি অবকাঠামো, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ব্যয়ও অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে। দেশীয় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় আইটি সেবা গ্রহণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি প্রতিষ্ঠানে অর্থ পাঠাতে পারবে ব্যাংকের মাধ্যমে। আগে এসব ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।

এছাড়া প্রবাসীদের জন্যও অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রবাসী কর্মীদের জন্য বিদেশের ব্যাংকে অর্থ জমা রাখার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি আর লাগবে না। এতে তাদের কাজ আরও সুবিধাজনক হবে।