পটুয়াখালী‌তে গণঅ‌ধিকা‌রের মশাল মি‌ছিল

পটুয়াখালী প্রতিনিধি :: সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ফাঁসির দাবিতে পটুয়াখালী‌তে মশাল মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে গণঅ‌ধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে ৭টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সাম‌নে থে‌কে মশাল মিছিলটি শুরু হয়। এরপর বি‌ভিন্ন সড়ক প্রদক্ষিণ ক‌রে লঞ্চঘাট চত্বরে গি‌য়ে সংক্ষিপ্ত সমা‌বে‌শের মধ্যে শেষ হয়।

সমা‌বে‌শে বক্ত‌ব‌্য রা‌খেন- গণঅ‌ধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস‌্য স‌চিব মো. শাহজালাল প্রমুখ।

মশাল মি‌ছিল ও সমা‌বে‌শে নেতারা অন‌তি‌বিল‌ম্বে স্বৈরশাসক ‌শেখ হা‌সিনাকে গ্রেফতার ক‌রে ফাঁসির দাবি জানান।




তেল আবিবে জরুরি অবস্থা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বেন গুরিওন বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে করে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।




হাসানের বিশ্বাস, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: বোলারদের দারুণ সব পারফর্ম্যান্স কাজে আসেনি ব্যাটারদের ব্যর্থতায়… এমন পরিস্থিতিতে বাংলাদেশ শেষ কয়েক বছরে খুব ভালোভাবেই পড়েছে। চলমান মিরপুর টেস্টেও তার ব্যত্যয় ঘটেনি। ব্যাটাররা আগেভাগেই দলকে ফেলে দিয়েছেন বিপদে। তবে এমন পরিস্থিতি থেকে ‘একটা সময়’ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস করেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ চলমান মিরপুর টেস্টে দুই দিনই ভালো ব্যাট করতে পারেনি। প্রথম দিন তো ১০৬ রানে অলআউট; এরপর দ্বিতীয় দিন, মানে আজ তৃতীয় ওভারে সাজঘরে ফিরে গিয়েছিলেন দুই ব্যাটার, এরপর থিতু হয়ে উইকেট খুইয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

তবে দুই দিনই সংবাদ সম্মেলনে এসেছেন বোলাররা– আগের দিন তাইজুল ইসলাম, আজ এলেন হাসান মাহমুদ। ব্যাটিংয়ের ব্যর্থতার প্রশ্ন তাদের জিজ্ঞেস করলে সদুত্তর পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তা হলোও।

তবে হাসান জানালেন, আরেকটু থিতু হয়ে খেলাই যেত। বললেন, ‘আউট হওয়াটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। আমার মনে হয় যে আরও মনোযোগ দিয়ে ব্যাট করা, সেট হয়ে ব্যাটিং করাটা জরুরি।’

এমন পরিস্থিতিতে বাংলাদেশ শেষ কয়েক বছরে কম পড়েনি। বোলার হিসেবে তাদের পারফর্ম্যান্স এভাবে মিইয়ে যাওয়াটা হতাশার, সেটা লুকাননি হাসান। তবে তিনি জানালেন, কোনো এক দিন এই পরিস্থিতি থেকে বেরোবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘খারাপ লাগাটা স্বাভাবিক। তবে মন থেকে বিশ্বাস করি আমরা আবার একটা সময় ঘুরে দাঁড়াব। চিন্তা করি এর পরের দিন ভালো হবে। নিজেদের ব্যাটাররা ভালো খেলার আশা সবারই, স্কোর করব, সবাই মিলে একটা রান দাঁড় করাব। যেটাতে আমরা ম্যাচ জিততে পারব। এভাবে চিন্তা করে আগানো উচিত।




ইসলামি বইমেলার উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ২০ দিনব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তিনি এ উদ্বোধন করেন।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক বইমেলা আমরা করতে পারি। কিন্তু আন্তর্জাতিক পুস্তক, প্রকাশকরা আসবেন কিনা? পশ্চিমবঙ্গ থেকে হয়তো আসবেন। বাংলা একাডেমির অভিধান পাওয়া যায়, এটা সেখানে বিখ্যাত। আমরা পশ্চিমবঙ্গ থেকে প্রকাশকদের আনার চেষ্টা করবো। অন্য দেশ থেকেও যদি আসে তাহলে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, শুধু দেশে নয় বিদেশেও যেন চলে সেটা চেষ্টাও আপনাদের করতে হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ১৫১টা স্টল এবারের বইমেলায় স্থান পেয়েছে। গবেষণামূলক ও মৌলিক বই এবার প্রকাশ পেয়েছে। একটি আদর্শিক জীবন গঠনে ইসলামিক বইয়ের অবদান অনস্বীকার্য। এই মেলায় বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ২২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এবারের মেলায় মোট ১৫১টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হবে ৩৫ শতাংশ কমিশন।




৭ লাখ ২০ হাজার গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে হোন্ডা

চন্দ্রদ্বীপ অর্থনীতি :: জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তার দুটি মডেলের গাড়ি মার্কিন বাজার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মডেল দুটি হচ্ছে, ‘সিআর-ভি হাইব্রিড’ ও ‘হোন্ডা সিভিক।

হোন্ডা তার ওয়েবসাইটে একটি ট্যাব খুলে এ ঘোষণা দিয়ে জানায়, এই দুই মডেলের ৭ লাখ ২০ হাজার ৮শটি গাড়ি মার্কিন বাজার থেকে তারা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

এ গাড়িগুলোতে ত্রুটি খুঁজে পাওয়ার প্রেক্ষিতে কোম্পানি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে খবরে বলা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা এক ঘোষণায় জানিয়েছে, তাদের তৈরি দুটি মডেলের গাড়ি মার্কিন বাজার থেকে তারা প্রত্যাহার করে নিচ্ছে। মডেল দুটি হচ্ছে- ‘হোন্ডা সিভি-আর হাইব্রিড’ ও ‘হোন্ডা সিভিক’ (২০২৩-২০২৫)।

এই মডেল দুটির মোট ৭ লাখ ২০ হাজার ৮শ গাড়ি প্রত্যাহার করে নেবে। তবে এর কারণ সম্পর্কে কোম্পানিটি কিছু জানায়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানায়, হোন্ডা এই দুটি মডেলের গাড়ির পাম্প উচ্চচাপে তেল সরবরাহে কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে করে তেল ট্যাংকে ছিদ্র হওয়ার ঝুঁকি হতে পারে। সে কারণে হোন্ডা তাদের এই দুই মডেলের গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে। তবে এ বিষয়ে হোন্ডা কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।




দশমিনায় নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় তেতুলিয়া নদীতে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চার জেলেকে আটক করা হয়েছে। গতকাল (২১ অক্টোবর) রাতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এই জেলেরা আটক হন। অভিযানের সময় ৩৫ হাজার মিটার জালসহ ইলিশ মাছ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোঃ জাবের (১৯), মোঃ মাহবুব (৩৬), মোঃ সোহাগ (২৬) এবং বাউফল উপজেলার শৌলা এলাকার বাসিন্দা মোঃ জলিল (৫৫)।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ৩৫ হাজার মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, “এ পর্যন্ত ২৬ জন জেলেকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজকের অভিযানে চারজনকে আটক করে লক্ষাধিক মিটার জাল জব্দ করা হয়েছে।”



সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ডানা’।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়লেও আগামীকাল তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।




বাংলাদেশের লড়াই, জয়-মুশফিকের ব্যাটে প্রতিরোধ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: প্রথম দুই সেশনে হতাশাজনক পারফরম্যান্সের পর শেষ সেশনে ফিরে আসে বাংলাদেশ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ১০১ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এখনও ইনিংস পরাজয় এড়াতে করতে হবে আরও ১০১ রান।

মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের ব্যাটে বাংলাদেশের লড়াই এখনও অব্যাহত রয়েছে। জয় ৩৮ রানে ও মুশফিকুর ৩১ রানে অপরাজিত রয়েছেন। মুশফিকুর এই ইনিংসের মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

শান্তর ব্যর্থতা অব্যাহত
তৃতীয় উইকেট জুটিতে ৫৫ রান যোগ করার পর নাজমুল হোসেন শান্তকে লেগ এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কেশব মহারাজ। শান্ত ২৩ রান করে ফিরে যান। বাংলাদেশের ইনিংস তখন ৫৯ রানে ৩ উইকেটে পৌঁছে।

দক্ষিণ আফ্রিকার বিশাল লিড
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৩০৮ রান। কাইল ভেরেইনার সেঞ্চুরি (১১৪) এবং ভিয়ান মুল্ডারের ৫৪ রানে ভর করে তারা বাংলাদেশের বিপক্ষে ২০২ রানের লিড নেয়। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৫ উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ১০৬ রান, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে আরও চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮ (ভেরেইনা ১১৪, মুল্ডার ৫৪; তাইজুল ৫ উইকেট)
বাংলাদেশ ২য় ইনিংস: ১০১/৩ (মুশফিক ৩১*, জয় ৩৮*)




ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানকে গত ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে সেখানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল কান ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা।

সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, “ইরানে একটি বড় হামলার প্রস্তুতি ইসরায়েল নিচ্ছে। এছাড়া ইরানের যে কোনো সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য (ইসরায়েলের) প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে।”

গত ১ অক্টোবর রাতজুড়ে ইসরায়েলে প্রায় ২০০ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইসলামি রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার ২ দিন পর ৩ অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেন, ইসরায়েল যদি গাজা এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে অদূর ভবিষ্যতে এ ধরনের হামলা আরও ঘটবে।

ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের সঙ্গে নিজেদের সুরক্ষা ও মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নিবিড় আলোচনা শুরু করে ইসরায়েল। এই আলোচনার ভিত্তিতেই গত শনিবার ইসরায়েলে নিজেদের ক্ষেপণাস্ত্র সুরক্ষা বিষয়ক সমরাস্ত্র থাড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী এবং অভিজাত সমরাস্ত্রগুলোর মধ্যে থাড অন্যতম।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেলক্ষেত্র বা পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে তেহরানও হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের ভূখণ্ডে হামলা ঘটলে তার ‘যন্ত্রণাদায়ক’ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে ইসরায়েলকে।

মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান এবং ইসরায়েল পরস্পরের প্রতি ব্যাপকমাত্রায় বৈরীভাবাপন্ন। হিজবুল্লাহ, হামাস, হুথি, প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে গত চার দশক ধরে নিয়মিত আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান। এসব গোষ্ঠীর প্রধান এবং একমাত্র লক্ষ্য ইসরায়েলকে নির্মূল করা।

সূত্র : আনাদোলু এজেন্সি




আদালতে ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।