বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ বুধবার ৬ নভেম্বর ঢাকা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। সেখানে এজেন্সি মালিকরা এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালে দু’টো হজ প্যাকেজ থাকবে। সাধারণ প্যাকেজে খরচ পড়বে পাঁচ লাখ ২৩ হাজার। বিশেষ প্যাকেজের মূল্য ছয় লাখ ৯৯ হাজার টাকা।

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঘোষণাকালে হজ এজেন্সির প্রতিনিধিরা বলেন, এ বছরের প্যাকেজগুলোতে উন্নত সেবা ও সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

এদিকে আগামী বছর হজে যেতে সরকারিভাবে দুটি ও বেসরকারি একটি প্যাকেজ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। সরকার ঘোষিত সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের তিন কিলোমিটারের মধ্যে বাড়ি) চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর অপর প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি) পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করে সরকার। অন্যদিকে বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়।




যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রভাবশালী প্রধান কিরিল দিমিত্রিয়েভ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর এই মন্তব্য করেছেন তিনি।

সোভিয়েত আমলে ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর মস্কো এবং পশ্চিমা বিশ্বের মাঝে সবচেয়ে বড় সংঘাতের সূত্রপাত করেছে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার শুরু করা যুদ্ধ। ইউরোপের এই সংকট রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক বর্তমানে স্নায়ুযুদ্ধের সময়কালীন খারাপ পরিস্থিতিতে পৌঁছেছে।

রাশিয়ার সার্বভৌম তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, প্রচারণার সময় তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ভুয়া তথ্য ছড়ানোর পরও প্রেসিডেন্ট নির্বাচন ও সিনেটে ট্রাম্পের দল জিতেছে।

গোল্ডম্যান স্যাচের সাবেক এই ব্যাংকারের সাথে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সম্পর্ক ছিল। তিনি বলেন, রিপাবলিকান শিবিরের অর্জিত বিজয়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে, আমেরিকানরা নজিরবিহীন মিথ্যাচার, অদক্ষতা ও বাইডেন প্রশাসনের বিদ্বেষে ক্লান্ত।

দিমিত্রিয়েভ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান পার্টির বিজয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্প হারিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর পরপরই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন তিনি। এই বিজয়কে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন ট্রাম্প।
এর আগে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। পুনঃস্থাপনের প্রস্তাব সত্ত্বেও সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কে আরও অবনিত ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এপি বলছে, নির্বাচনে জয়ের জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টির প্রয়োজন হলেও ডোনাল্ড এখন পর্যন্ত ২৬৭টি ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।




বাইডেনের ভুল থেকে ট্রাম্পকে শিক্ষা নিতে বলল হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গভীর রাতে দেওয়া ভাষণে ট্রাম্প নিজেও বিজয় ঘোষণা করেছেন।

এমন অবস্থায় ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এমনকি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নিতেও তার প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, হামাসের সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কয়েক ঘণ্টার মধ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে ট্রাম্প অতীতে যে বক্তব্য দিয়েছেন তা এখন পরীক্ষা করা হবে।

তিনি বলেন, “আমরা ট্রাম্পকে (প্রেসিডেন্ট জো) বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন: “জায়নবাদী সত্তার প্রতি (যুক্তরাষ্ট্রের) এই অন্ধ সমর্থনের অবসান হওয়া উচিত। কারণ এই বিষয়টি আমাদের জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিনিময়ে আসে।”

অবশ্য নির্বাচনের আগে প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি মধ্যপ্রাচ্যকে “বাস্তব ও স্থায়ী শান্তিতে ফিরতে দেখতে চান এবং আমরা এটি সঠিকভাবে সম্পন্ন করব যাতে প্রতি ৫ বা ১০ বছর পর পর যেন এসবের পুনরাবৃত্তি না হয়”।

এছাড়া গত অক্টোবরের শেষের দিকে ট্রাম্প বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যদি রিপাবলিকানরা জয়ী হয় তাহলে বিদেশে কোনো যুদ্ধ করবে না যুক্তরাষ্ট্র। কোনো মার্কিন সেনাকেও আর যুদ্ধের জন্য বিদেশে পাঠানো হবে না।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণা সভায় এই প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ট্রাম্প আরও বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যতগুলো আন্তর্জাতিক সংকটে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, সেসবের প্রত্যেকটির সমাধান করবেন তিনি এবং এক্ষেত্রে অগ্রাধিকার দেবেন ইউক্রেন ও গাজা সংঘাতকে।




বরগুনায় নির্মাণের ১০ মাসেই সাড়ে ৮ কোটি টাকার সড়কের নাজেহাল

বরিশাল অফিস: বরগুনার আমতলী-তালতলী ও ফকিরহাট পর্যন্ত ৪০ কিলোমিটার উপকূলীয় আঞ্চলিক সড়ক। তিন প্যাকেজে ৮ কোটি ৪৩ লাখ টাকায় সড়কটি কার্পেটিং করে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)। কিন্তু নির্মাণের ১০ মাসের মধ্যেই সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার লক্ষাধিক মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফলে কার্যাদেশ অনুসারে কাজ না করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় সড়কের এ অবস্থা হয়েছে।

তাকে ক্ষতিগ্রস্ত সড়ক পুনরায় মেরামতের জন্য এলজিইডি কর্তৃপক্ষকে বারবার চিঠি দিলেও তাতে কোনো সাড়া দিচ্ছে না। এতে আঞ্চলিক সড়কটি দুই উপজেলার লক্ষাধিক মানুষের কোনো উপকারে আসছে না। তারা চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছে।

জানা গেছে, বরগুনার আমতলী-তালতলী ও ফকিরহাট পর্যন্ত উপকূলীয় আঞ্চলিক সড়কের দৈর্ঘ ৪০ কিলোমিটার। ২০২১ সালের অক্টোবরে ৮ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দে মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য তিনটি প্যাকেজে দরপত্র আহ্বান করে এলজিইডি। ওই সড়ক নির্মাণের কাজ পান বরগুনার ঠিকাদার মো. সগির হোসেন। দুই প্যাকেজ ২০২২ সালের শেষের দিকে কাজ শেষ করেন। সর্বশেষ প্যাকেজ তারিকাটা থেকে কচুপাত্রা সড়কের কাজ গত বছর ডিসেম্বর মাসে শুরু করেন ঠিকাদার।

স্থানয়ীরা আরও বলেন, নিম্নমানের কাজ করলেও তৎকালীন আমতলী এলজিইডি প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ উঠেছে। দায়সারা কাজ করে ঠিকাদার সগির হোসেন পুরো টাকা তুলে নেন। সড়ক নির্মাণের ১০ মাসের মাথায় এখন সড়ক খানাখন্দে ভরে গেছে। তাই যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

অভিযোগ বিষয়ে ঠিকাদার মো. সগির হোসেন বলেন, ধারণক্ষমতার চেয়ে ভারী যানবাহন চলাচল করায় সড়ক ভেঙে গেছে। এতে আমার কী করার আছে? তবে আমাকে এলজিইডি কর্তৃপক্ষ সড়ক সংস্কারের জন্য চিঠি দিয়েছে। আমি কাজ করে দেওয়ার কথা বলেছি।

তবে এ সড়ক সংস্কারের জন্য আমতলী উপজেলা প্রকৌশল অধিদপ্তর বারবার ঠিকাদারকে চিঠি দিলেও তিনি তাতে কর্ণপাত করছেন না বলে জানান আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী।

তিনি বলেন, সংস্কারের জন্য ঠিকাদার সগির হোসেনকে কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু তিনি কাজ করছেন না। এ বিষয়ে ব্যবস্থা নেব।




মার্কিন নির্বাচন: ট্রাম্প ২৭৭, কমলা ২২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনায় এখন পর্যন্ত ২৭৭টি ইলেক্টোরাল কলেজে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ২১৪টিতে এগিয়ে রয়েছেন। মার্কিন বার্তাসংস্থা এপি প্রকাশিত বেসরকারি ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।

এপির ভোটগণনা অনুযায়ী, আইডাহোর ৪টি, ইউটাহর ৬টি, ওয়াইওমিং-এর ৩টি, মন্টানার ৪টি, নর্থ ডাকোটার ৩টি, সাউথ ডাকোটার ৩টি, ক্যানসাসের ৬টি, ওকলাহোমার ৭টি, টেক্সাসের ৪০টি, আইওয়ার ৬টি, মিসৌরির ১০টি, আরকানসাসের ৬টি, লুইসিয়ানার ৮টি, ইন্ডিয়ানার ১১টি, ওহাইওর ১৭টি, ওয়েস্ট ভার্জিনিয়ার ৪টি, কেন্টাকির ৮টি, টেনেসির ১১টি, নর্থ ক্যারোলাইনার ১৬টি, সাউথ ক্যারোলাইনার ৯টি, ফ্লোরিডার ৩০টি, মিসিসিপির ৬টি ও আলাবামার ৯টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ট্রাম্প।

অন্যদিকে, হ্যারিসের ঝুলিতে ইলেক্টোরাল ভোট আছে- ইলিনয় অঙ্গরাজ্যে ১৯টি, ওয়াশিংটনে ১২টি, ওরেগনে ৮টি, ক্যালিফোর্নিয়াতে ৫৪টি, কলোরাডোতে ১০টি, নিউ মেক্সিকোতে ৫টি, হাওয়াইতে ৪টি, ভার্জিনিয়াতে ১৩টি, মেরিল্যান্ডে ১০টি, নিউ ইয়র্কে ২৮টি, ভেরমন্টে ৩তি, নর্থ হ্যাম্পশায়ারে ৪টি, ম্যাসাচুসেটসে ১১টি, কানেক্টিকাটে ৭টি, নিউ জার্সিতে ১৪টি, রোড আইল্যান্ডে ৪টি, ডেলাওয়ারে ৩টি ও ওয়াশিংটন ডিসিতে ৩টি।

সুইং স্টেটগুলোতে কে এগিয়ে

নির্বাচনের জয়–পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। সেগুলো কোনও দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা।

এখন পর্যন্ত নর্থ ক্যারোলাইনার ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে ৫১ শতাংশ পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমলা হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ১ শতাংশ ভোট। ফলে, এপি’র গণনা অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ট্রাম্প।

এছাড়া জর্জিয়াতে ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ট্রাম্পের ঝুলিতে গেছে ৫০ দশমিক ৭ শতাংশ ভোট। আর হ্যারিসের দিকে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ। ফলে এপি’র গণনা অনুযায়ী, এই রাজ্যের ১৬টি ইলেক্টোরাল ভোটও ট্রাম্প পেতে যাচ্ছেন।

পেনসিলভানিয়াতে ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। সেখানে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ আর হ্যারিস ৪৮ দশমিক ১ শতাংশ ভোট। এখানে ইলেক্টোরাল ভোট আছে ১৯টি।

মিশিগানে ৬০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫২ দশমিক ৩ শতাংশ আর হ্যারিস ৪৬ শতাংশ। মিশিগানের ইলেক্টোরাল ভোট ১৫টি।

উইসকনসিনে ৮৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ট্রাম্প পাচ্ছেন ৫১ দশমিক ৪ শতাংশ আর হ্যারিস ৪৭ দশমিক ১ শতাংশ। এই রাজ্যের ইলেক্টোরাল ভোট ১০টি।

অ্যারিজোনা অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ভোট গণনা হয়েছে ৫১ শতাংশ। এরমধ্যে ট্রাম্প ৫০ দশমিক ১ শতাংশ আর হ্যারিস ৪৯ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন বলে এপি’র পূর্বাভাসে বলা হয়েছে।

নেভাদাতে ইলেক্টোরাল ভোট আছে ৬টি। এপি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৭৮ শতাংশ ভোট গণনা হয়েছে। তার মধ্যে ট্রাম্প ৫১ দশমিক ৩ শতাংশ ও হ্যারিস ৪৭ শতাংশ ভোট পেয়েছে




বরিশাল সিটি মার্কেট এক শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল অফিস::বরিশাল সিটি সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে পড়ে ইয়ামিন খান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর সদর রোডের নির্মাণাধীন মার্কেটে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু ইয়ামিন নগরীর সদর রোড সংলগ্ন হাওলাদার লেনের বাসিন্দা আইনজীবীর সহকারী বেল্লাল হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, চায়ের দোকানদার বিউটি বেগম প্রথম ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় ভবনের নিচে পরে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বেল্লাল বলেন, ‘ওই মার্কেটের পাশে আমার বাসা। তাই নিত্যদিনের মতো ইয়ামিন ওই ভবনের তৃতীয় তলায় খেলতে যায়। সেখান থেকে কীভাবে নিচে পড়ে ওই মারা গেছে তা আমি জানি না।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি দুর্ঘটনা না অন্য কোনো বিষয় জড়িত আছে তা তদন্ত করছে পুলিশ। লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




কুয়াকাটায় ১৪ কেজি ওজনের লম্বু পোয়া মাছ, বিক্রি ১০ হাজার টাকায়

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের সামুদ্রিক লম্বু পোয়া মাছ, যা বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে সাগরে মাছ ধরতে গিয়ে এই মাছটি জালে আটকা পড়ে।

জানা যায়, ইলিয়াস মাঝি গঙ্গামতি এলাকার বাসিন্দা এবং তিনি মূলত ছোট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করেন। এই মাছটির ধরা পড়ার পর, কুয়াকাটা মেয়র বাজারের মেসার্স সাথী ফিসের আড়তে নিলাম ডাকা হয়। মৎস্য ব্যবসায়ী আল-আমিন ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

এ বিষয়ে ইলিয়াস মাঝি বলেন, “২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গেছি। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি পেলাম। সকালে বাজারে নিয়ে বিক্রি করলাম, এটা আমার জন্য অনেক বড় পাওনা।”

মৎস্য ব্যবসায়ী আল-আমিন বলেন, “পোয়াটি নিলামের মাধ্যমে কিনেছি, আশা করি এখানেই বিক্রি হবে, না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করবো।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছটির নাম লম্বু পোয়া, যা স্থানীয়রা নানা নামে জানে। গভীর সমুদ্রে এই মাছটি কুয়াকাটা উপকূলে মাঝে মাঝে ধরা পড়ে। পোয়া মাছের পেটের বালিশ খুব দামি হওয়ায় এটি খুবই দামী মাছ হিসেবে পরিচিত।




ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

চন্দ্রদ্বীপ নিউজ ::  ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে তাজউদ্দিন নামে এক আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজউদ্দীনের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। তিনি বোরহান উদ্দিন উপজেলায় যুবলীগের সভাপতি ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হাতে ৫ আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশকালে নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তিনি গ্রেফতার হয়।

এদিকে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অপরাধীরা অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে।




ভোলায় কোস্টগার্ডের অভিযান: গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

ছবি : সংগৃহীত

বরিশাল অফিস :: ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে কোস্টগার্ড এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সন্ত্রাসীর নাম সুজন, এবং তার কাছ থেকে তিনটি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত রাতে (মঙ্গলবার থেকে বুধবার ভোর) কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে অংশ নেন। অভিযানে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়।

কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী সুজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও স্থানীয়দের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

কোস্টগার্ড কর্মকর্তারা জানান, উপকূলীয় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।




কমলা হ্যারিসের স্বপ্নপূরণ হয়নি, ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট

চন্দ্রদ্বীপ নিউজ :: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, তবে ক্ষমতার দৌড়ে কমলা হ্যারিস ইতিহাস তৈরি করতে পারলেন না। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি ভোট পেতে না পারায় তিনি আর হোয়াইট হাউসে পৌঁছাতে পারেননি। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ২৭৭টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, আর কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। এখনও ৩৫টি ইলেকটোরাল ভোট বাকি রয়েছে।

ইতিহাসের খোঁজে কমলা হ্যারিস :: কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন ২০২০ সালে। তবে এবার তার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা শেষ হলো ইলেকটোরাল কলেজের “ম্যাজিক সংখ্যা”২৭০ ছুঁতে ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে। তার পরাজয় আবারও প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশে নারীর নেতৃত্ব গ্রহণে জনগণের মানসিকতা ।

ইতিহাস ঘেঁটে দেখা যায়,১৯১৯ সালে ১৯তম সংশোধনীর মাধ্যমে আমেরিকান নারীরা ভোটাধিকার পান, তবে প্রেসিডেন্ট হিসেবে কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করার পথ সহজ ছিল না। ১৯৭৭ সালে, এক মার্কিন জরিপে ৫০% মানুষ মনে করেছিল নারীরা আবেগী সিদ্ধান্ত নেয়, তাই তাদের রাষ্ট্র পরিচালনায় না আসাই ভালো। এরপর ১৯৭০-এর দশকে নারী আন্দোলন একটি বড় পরিবর্তন আনে, যদিও তখনও কংগ্রেসে নারীদের উপস্থিতি খুব কম ছিল।

হিলারি ক্লিনটনের দৌড় :: ২০১৬ সালে হিলারি ক্লিনটন** প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। তিনি ৩০ লাখ পপুলার ভোট পেলেও ইলেকটোরাল কলেজ** এর নিয়মের কারণে ট্রাম্পের কাছে পরাজিত হন। ২০১৬ সালের নির্বাচনে পুরুষ ভোটারদের কাছে ট্রাম্পই বেশি জনপ্রিয় ছিলেন। এবারও কমলা হ্যারিসের ক্ষেত্রে সেই পরিস্থিতি রয়ে গেছে, যেখানে পুরুষ ভোটে ট্রাম্পের চেয়ে কমলা কম জনপ্রিয়**।

নারীর নেতৃত্বে এগিয়ে যাওয়ার সংগ্রাম :: বিশ্লেষকরা বলছেন, আমেরিকার জনগণের মধ্যে নারীর নেতৃত্ব গ্রহণে এখনো সম্পূর্ণ পরিবর্তন আসেনি। কমলা হ্যারিসের প্রার্থিতা এ কথার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে, যে নারীরা যখন বড় রাজনৈতিক পদে আসেন, তখন তাদের প্রতি সাধারণ মানুষের মনোভাব ততটা ইতিবাচক থাকে না।

কমলা হ্যারিসের ইতিহাস: কমলা হ্যারিস ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড শহরে জন্মগ্রহণ করেন। তার মা শ্যামলা গোপালন একজন ক্যানসার গবেষক এবং নাগরিক অধিকার আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন, এবং বাবা ডোনাল্ড জ্যাসপার হ্যারিস ছিলেন অর্থনীতিবিদ। কমলা হ্যারিসের নির্বাচনে আসা ছিল বেশ নাটকীয়, বিশেষত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়া ছিল এক কঠিন যাত্রা।

বাইডেনের সহ-প্রার্থী হিসেবে কমলা :
২০২০ সালের নির্বাচনে, জো বাইডেনের সহ-প্রার্থী হিসেবে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হওয়ার সঙ্গেই ইতিহাস তৈরি হয়, কারণ এটি ছিল **যুক্তরাষ্ট্রের প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হওয়ার ঘটনা।

কমলার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি : ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে প্রথমে জো বাইডেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী হন। বাইডেনের পক্ষ থেকে কমলা হ্যারিসের নাম প্রস্তাব করা হয়, তবে তার নির্বাচনী প্রচারণায় ৪ মাস সময় মিলেছিল—এটি ছিল খুবই অল্প সময়। এমন পরিস্থিতিতে তিনি ট্রাম্পের বিরুদ্ধে সফল প্রচারণা** চালাতে পারলেন না।

প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্প এবারো কমলা হ্যারিসকেপরাজিত করে৪৭তম প্রেসিডেন্টনির্বাচিত হয়েছেন, যা রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে চিহ্নিত হবে ।