ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত তাদের ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন, যা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হবে।

এছাড়া, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ বিষয়ে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে, গত সপ্তাহে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সরকারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এবং সরকারকে নিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে একটি বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, পাশের দেশগুলোর মিডিয়াতে সরকারকে নিয়ে নানান গুজব এবং অপপ্রচার চালানো হচ্ছে, যা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সাফল্যকে আড়াল করার উদ্দেশ্যে করা হচ্ছে। তিনি বলেন, এই অপপ্রচারের মোকাবেলা করার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

এছাড়া, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইনগুলো পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, টেলিভিশন মালিকদের বকেয়া বেতন ভাতা যথাসময়ে পরিশোধ করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের বিষয়েও পুনর্মূল্যায়ন করা হবে।

**মো: তুহিন হোসেন**
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন সিনেটর মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উত্তর আমেরিকার এই দেশটির প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় জন্ম নেওয়া এই রাজনীতিবিদ।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মার্কো রুবিওকে নির্বাচিত করতে পারেন বলে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সোমবার রিপোর্ট করেছে।




আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল-ধামুরা পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্থানীয় ৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ভেঙে জায়গাটি দখল করে ভবন নির্মাণ করছেন গোলাম কিবরিয়া সিকদার ও তার ছেলে শাহিন শিকদার। স্থানীয়রা পাকা ভবন নির্মাণের কাজ বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেরাল-ধামুরা পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা সড়কের পাশের সরকারি জায়গায় প্রায় ৩০ বছর ধরে ব্যবসা পরিচালনা করছিলেন কবির হোসেন হাওলাদার, আল আমীন আকন, আবুসালে জুয়েল, হুমায়ুন সরদার ও মাইনুল আকন। তারা সড়কের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় টিনের ঘর নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করছিলেন।

তবে সম্প্রতি, গোলাম কিবরিয়া সিকদার ও তার ছেলে শাহিন শিকদার ওই জায়গাটি দখল করে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এই বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের দোকান ঘর ভেঙে ফেলার পর এখন তারা ভয়ে কোথাও ব্যবসা করতে পারছেন না।

গোলাম কিবরিয়া সিকদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ওই জায়গা তার ব্যক্তিগত জায়গা বলে দাবি করে দোকান ঘর নির্মাণ করছেন। তিনি আরও বলেন, কিছু ব্যক্তি তাকে হয়রানি করার জন্য এই অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ড তাদের জায়গা নির্ধারণ করবে এবং পরে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম আবীর জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তিনি সরেজমিন পরিদর্শন করতে লোক পাঠিয়েছেন এবং পাকা ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হবে।

এখন প্রশ্ন উঠছে, এই তদন্তের পর কী ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি কিভাবে সমাধান হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




যুবলীগ নেতার দুষ্টুমিতে পদ হারালেন পৌর বিএনপির আহবায়ক

গৌরনদী উপজেলার ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে এক যুবলীগ নেতার দুষ্টুমির কারণে বিএনপির পৌর শাখার আহবায়ক জাকির হোসেন শরীফ পদ হারিয়েছেন। এটি এমন একটি ঘটনা, যা সবার নজর কাড়ছে।

পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, যিনি বিগত সরকারের সময় বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছেন, তার পদ হারানোর ঘটনাটি শুরু হয় এক যুবলীগ নেতার স্মর্শকাতর দুষ্টুমির কারণে। জানা যায়, গৌরনদী উপজেলার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিল সিকদার (মিঠু সিকদার) এবং ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নাজমুল হাসান মিঠু খানের মধ্যে দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে প্রায় দুই বছর আগে মিঠু ব্যবসা গুটিয়ে ঢাকায় চলে যাওয়ার পর তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার সূত্রপাত ১৮ অক্টোবর, যখন জামিল সিকদারের মোবাইল ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। কলার দাবি ছিল যে, তাকে সেনাবাহিনীর ক্যাম্পে যেতে হবে। জামিল ক্যাম্পে গিয়ে জানতে পারেন যে, সেনাবাহিনী তাকে ডাকেনি। পরে, ওই নম্বরটি সেনা ক্যাম্পে দেয়ার পর সেনা কর্মকর্তারা ওই ব্যক্তিকে ক্যাম্পে আসতে বলেন। কিছু সময় পর, জামিলকে আবারও ফোন করা হয়, যেখানে নাজমুল তার পরিচয় দেয় এবং বলেন, “ভাই, আমি তো আপনার সাথে দুষ্টুমি করেছি।”

এদিকে, ২২ অক্টোবর নাজমুল তার ভুলের জন্য ক্ষমা চাইতে সেনা ক্যাম্পে গেলে তাকে আটকে রাখা হয়। জামিল, তার চাচাতো ভাই সজিব শরীফের সহায়তায় নাজমুলকে মুক্ত করতে ক্যাম্পে যান, কিন্তু সেখানে তাদেরও আটকে রাখা হয়।

পরবর্তী সময়ে, বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, তার পরিবারের সদস্য ফরহাদ শরীফ এবং নাজমুল হাসান মিঠুকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বহিস্কার করা হয়। ২৭ অক্টোবর কেন্দ্রীয় বিএনপি একটি বিজ্ঞপ্তি দিয়ে তাদের বহিস্কারের বিষয়টি জানায়।

এ বিষয়ে নাজমুল হাসান মিঠু খান জানান, তিনি কখনও বিএনপির সদস্য ছিলেন না। তিনি একনিষ্ঠভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেন।

বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল জানান, জাকির হোসেন শরীফ ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং পুরো ঘটনা দলের হাইকমান্ডকে লিখিতভাবে জানানো হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গাজার বিশাল ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুদ্ধের মধ্যেই গাজার বেশ বড় একটি অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েলের প্রকাশিত তথ্যের ভিত্তিতে এমন দাবির সত্যতা তুলে ধরেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ ও নরওয়েজিয়ান শরণার্থী পরিষদের বিশেষ উপদেষ্টা আইতে এপ্সটেইন।

মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসরায়েল এরই মধ্যে গাজার ৫৬ বর্গকিলোমিটার ভূমি দখল করেছে। দখলকৃত এ ভূমির নাম দেয়া হয়েছে নেতজারিম টেরিটরি।

এপ্সটেইন জানান, উত্তর গাজা ও রাফাহতে একইভাবে আরও ভূমি স্থায়ীভাবে দখল করার পরিকল্পনা রয়েছে ইসরায়েলি বাহিনীর। এরই মধ্যে ইসরায়েলি হামলার মুখে ২২ লাখ ফিলিস্তিনি খান ইউনিস এবং আল বুরেজ শহরে মানবেতর জীবনযাপন করছে। অথচ গাজা ভূখণ্ডের মোট আয়তন মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার। যা অবরুদ্ধ উপত্যকাটিতে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটিতে পরিণত করেছে।

এ সময় ইসরায়েলে কর্তৃক ফিলিস্তিনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুেদ্ধ সশস্ত্র বাহিনীর ব্যবহার আন্তর্জাতিক আইনে আগ্রাসনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। এমনকি এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও জানান এ মানবাধিকার কর্মী।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এ জন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।

জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে

গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, ‘অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা পাগলামির পর্যায়ে পড়ে… দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত অর্থেই এ অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।’




ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনবে সরকার?

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-অগাস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।”

এর আগে, গত অক্টোবরে শেখ হাসিনাসহ পলাতকদের গ্রেফতার করে আগামী ১৮ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনাসহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ, কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কি না সেই প্রশ্নও উঠছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, “ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে।”

গত মাসেই ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ‘প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে ২০১৩ সাল থেকেই।

তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।




অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত দুই উপদেষ্টা ‘ফ্যাসিবাদের দোসর’

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত দুই উপদেষ্টাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

তারা বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের অবহিত না করেই উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে তারা নতুন সরকার গঠন করতে প্রস্তুত। গণঅভ্যুত্থান রক্ষা করতে তারা রক্ত দিয়ে মাঠে থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে এসব কথা বলেন তারা।

‘বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত রোববার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের এমপি সেখ আফিল উদ্দিনের ভাই ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। এর পর থেকে শিক্ষার্থীরা নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টা সেখ বশির ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকীর নিয়োগের বিরোধিতা করে আসছেন।

সরকারের উদ্দেশে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষার্থী, নাগরিক ও শ্রমিক-জনতার সঙ্গে মশকরা বন্ধ করেন। এভাবে আর বেশি দিন চলবে না। ফ্যাসিবাদের নুন যারা খেয়েছে; আমরা কোনো ফরমেটেই তাদের পুনর্বাসন দেখতে চাই না।

তিনি আরও বলেন, যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে; ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই। আর যদি কোনো সমঝোতার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়, তাহলে বলব– সরকার ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, অভ্যুত্থানের পর আমাদের মধ্য থেকে বিপ্লবী সরকারের কথা উঠেছিল। কিন্তু দেশের স্থিতিশীলতার কথা বলে আমাদের সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে বলা হয়েছিল। এখন আমাদের অবহিত না করেই ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের বলেন, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধদের জীবনের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে। কথা ছিল– ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে। কিন্তু যারা ফ্যাসিবাদ বিলোপের স্টেকহোল্ডার, তাদের সঙ্গে আলোচনা না করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকীর দিকে ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাফিদ হাসান সাফওয়ান বলেন, যারা ফ্যাসিবাদের নুন খেয়েছেন, তাদের উপদেষ্টা হিসেবে রাখার পক্ষে আমরা নই। যিনি ২০১৩ সালে ফেসবুকে পোস্ট দিয়ে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছেন, এমনকি ৫ আগস্টের পরও ৩২ নম্বর বাড়ি সংস্কারের কথা বলেছেন ফেসবুকে পোস্ট দিয়ে, তাঁকে উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন কানিজ ফাতেমা, রিফাদ রশীদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলাম প্রমুখ।

এদিকে রোববার রাতে ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টাও নিয়োগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেই! তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!’

একই দিন ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।




ইউক্রেনে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র পাঠাতে পেন্টাগন দ্বিধাগ্রস্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন যে, মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য অপেক্ষা করা অন্য গ্রাহকদের সাথে চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেয়া কঠিন ব্যাপার।

আমেরিকা ইউক্রেনকে একটি অজ্ঞাতসংখ্যক এমজিএম-১৪০ আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম পাঠিয়েছে এবং কিয়েভ কয়েক মাস ধরে আরো ক্ষেপণাস্ত্র দেয়ার অনুরোধ করছে। সেইসাথে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানার অনুমতি চাইছে।পেন্টাগন অতিরিক্ত ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধাগ্রস্ত ছিল।

তারা বলছে, মস্কো এরইমধ্যে তার মূল্যবান লক্ষ্যবস্তুগুলোকে ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে নিয়ে গেছে। পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর মজুদে অল্প সংখ্যক এটিএসিএমএস রয়েছে।
পেন্টাগন প্রধান বলেন, যেসব ক্রেতা আগে ক্ষেপণাস্ত্র অর্ডার করেছে তাদেরকে আগে সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি ইউক্রেনে এটিএসিএমএস সরবরাহের অগ্রাধিকার দেয়ার জন্য জেলেনস্কির সাম্প্রতিক আবেদন প্রত্যাখ্যান করেছেন।




শারজাহতে সিরিজ হারল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়ানডেতে প্রথমবার ঘরের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমে সাফল্যের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। তবে নিকটদূরত্বের সেই সীমানা পেরিয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তার সেঞ্চুরিতে টাইগারদের সিরিজ জয়ের আশা মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য পেরিয়ে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ছিনিয়ে নিলো হাশমতউল্লাহ শহিদীর দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচটি জিতলে আফগানদের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে প্রথম সিরিজ আসত মেহেদী মিরাজদের দখলে। ম্যাচটিতে জয়ের নায়ক গুরবাজ সিরিজের প্রথম দুই ম্যাচে শুরুতেই তাসকিন আহমেদের বলে আউট হয়েছিলেন। কিন্তু সেই তাসকিন আজকের একাদশে ছিলেন না বলেই কি তার এমন হুঙ্কার! তাসকিনের জায়গায় ওয়ানডেতে অভিষেক হওয়া নাহিদ রানা আফগান ব্যাটারকে খাবি খাইয়েছেন ঠিকই। বল করেছেন প্রায় ১৫১ কিলোমিটার গতিতে। তবে জয় হয়েছে গুরবাজ-ওমরজাইদের।

নাহিদ, মুস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদ মিলে বাংলাদেশকে সঠিক কক্ষপথে রাখছিলেন দ্বিতীয় ইনিংসের শুরু থেকে। তবে শরিফুল ও মিরাজের ওপর চড়াও ছিলেন গুরবাজ- হজরতউল্লাহ ওমরজাইরা। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন। ওমরজাই–ও দলের জয় নিশ্চিত করার পথে ফিফটি করেছেন। এর আগে ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে আফগানরা কিছুটা চাপেই ছিল। গতির ঝড় তোলা নাহিদই প্রথম সাফল্য দেন বাংলাদেশকে। তার ১৮৭ কিলো গতিতে দিশেহারা সেদিকউল্লাহ অটল ইনসাইড এজ হয়ে বোল্ড হন ১৪ রানে।