বরিশালে মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার

বরিশালে বিএনপির কার্যালয় পোড়ানোসহ একাধিক মামলায় মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ নভেম্বর, মঙ্গলবার, বরিশাল নগরীর ভাটিখানার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কোহিনুর বেগম বরিশাল সিটি করপোরেশনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর এবং সিটি করপোরেশনের সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া, এসব মামলায় এর আগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সিটি করপোরেশনের ৯ কাউন্সিলরসহ আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাবনাবাদ নদীতে ১৪ কেজির পাঙাশ, বিক্রি ১০ হাজার টাকায়

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে জেলে মোহাম্মদ অলির জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি বিক্রি হয়েছে ৭০০ টাকা কেজি দরে, মোট ৯ হাজার ৮০০ টাকায়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজারে নিয়ে এলে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। পরে মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার মাছটি কিনে নেন। তিনি জানান, বর্তমানে মাছটির দাম ৮০০ টাকা কেজি হিসেবে ১১ হাজার ২০০ টাকা চাচ্ছেন। তিনি আরও বলেন, “বাজারে এত বড় মাছ পাওয়া যায় না, ঢাকায় পাঠালে ভালো দাম পাব।”

মোহাম্মদ অলি বলেন, “সকালে রাবনাবাদ নদীতে জাল ফেলতেই বিশাল এই পাঙাশটি ধরা পড়ে। আরও দুটি ছোট পাঙাশসহ অন্যান্য মাছও পাই। এত বড় পাঙাশ আমার জালে এই প্রথম ধরা পড়েছে। ভালো দামে বিক্রি করতে পেরে খুব খুশি।”

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “ইলিশসহ মাছের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকায় বড় মাছ ধরা পড়ছে। এর সুফল জেলেরা পাচ্ছেন। এভাবে নিয়ম মেনে চললে সামনের দিনগুলোতেও ভালো মাছ পাবেন।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পবিপ্রবির হলের নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) হলের শিক্ষার্থীরা তাদের আবাসিক হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র রেজিস্ট্রারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রস্তাব করেছেন, হলের বর্তমান নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ রাখা হোক।

শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তাদের কাছে একটি বিতর্কিত অধ্যায়ের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। তারা দাবি করেছেন, বিগত ১৬ বছরে সরকারের দমনমূলক শাসন এবং জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলো তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের ভাষায়, “বর্তমান নাম বহাল রাখা মানে আমাদের আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।”

তারা আরও বলেছেন, ‘বিজয়-২৪’ নামটি জুলাই বিপ্লবসহ অন্যান্য আন্দোলনের প্রতি তাদের শ্রদ্ধার প্রকাশ করবে। একই সঙ্গে, হল থেকে রাজনৈতিক প্রতীক এবং মুরাল অপসারণেরও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন, “শিক্ষার্থীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং ঐতিহাসিক মূল্যায়নের ভিত্তিতে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখাসহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে। অন্তর্বর্তী সরকার এখন সংশোধনী প্রস্তাবগুলো আরও যাচাই–বাছাই করছে বলে জানা গেছে।

তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আইনজীবীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, দেশে ভিন্ন একটি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুযোগ রয়েছে। এরপরও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে এ ব্যাপারে বিধান যুক্ত করা হলে, তা বিতর্ক সৃষ্টি করতে পারে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ আগস্ট। তাদের শাসনের পতনের আন্দোলনে সরকারি হিসাবে ৮৭৪ জন নিহত হন। এমন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে। বর্তমান অন্তর্বর্তী সরকার গণহত্যা ও আওয়ামী লীগের শাসনের সময়ে গুমের অভিযোগগুলোর বিচারের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে বিচার কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে আইনটি সংশোধনের।




বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে সরকারের উদ্যোগ জানতে চিঠি




চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পাকিস্তান ক্রিকেট




আবুধাবিতে সাকিবের অন্যরকম প্রস্তুতি




যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন ও হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার এবং ইরান সমর্থিত দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সোমবার (১৮ নভেম্বর) এ বিষয় সম্পর্কে জানে এমন এক শীর্ষ লেবানিজ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তিনি এই প্রচেষ্টাকে যুদ্ধ শেষ করার সবচেয়ে গুরুতর উদ্যোগ বলে উল্লেখ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে আলোচনার সঙ্গে যুক্ত এক কূটনীতিক সতর্ক করে বলেছেন, কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি আছে, যা চুক্তি সম্পন্ন হতে বিলম্ব ঘটাতে পারে। রয়টার্সকে একজন মার্কিন সূত্র জানায়, মার্কিন দূত আমোস জে হোচস্টাইন শিগগিরই বৈরুত সফরে যাবেন।

গত বছর একাধিক ব্যর্থ যুদ্ধবিরতির আলোচনার পর হোচস্টাইন গত সপ্তাহে আশা প্রকাশ করেন যে একটি সমঝোতা হতে পারে।




পটুয়াখালীতে দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার এলাকা থেকে দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংস্থা অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। উদ্ধার হওয়া সাপ দুটি শিশু বয়সের, যাদের দৈর্ঘ্য দেড় ফুট ও এক ফুট।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায়, বানাতিবাজারে সাপুড়িয়া মস্তফা মুন্সির কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। অ্যানিমেল লাভারসের সদস্যরা জানান, সাপুড়িয়া সাপ নিয়ে খেলা দেখিয়ে তাবিজ-কবজ বিক্রি করছিলেন। পরে, তাকে সাপ ধরবে না এমন মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারের সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি, শাওন তালুকদার ও আদনান রাকিব। উদ্ধারকৃত সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিকেলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অ্যানিমেল লাভারস কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সি জানান, পদ্ম গোখরা নিশাচর প্রাণী, যা ইঁদুরের গর্ত, বনাঞ্চল বা ধানক্ষেতের আশপাশে থাকতে পছন্দ করে। বাচ্চা অবস্থায় তারা উভচর প্রকৃতির এবং বড় হয়ে মাছ বা অন্যান্য ছোট প্রাণী শিকার করে। তবে বিরক্ত করলে ফণা তুলে হিসহিস শব্দ করে এবং আত্মরক্ষার্থে কামড়াতে পারে।

অ্যানিমেল লাভারসের সদস্য আদনান রাকিব জানিয়েছেন, উদ্ধারকৃত সাপ দুটি বর্তমানে চিকিৎসাধীন। সেগুলো সম্পূর্ণ সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আজ টিভিতে যেসব খেলা দেখবেন