বছরের শেষ ম্যাচে মেসির নতুন বিশ্বরেকর্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফুটবলে রেকর্ডগুলো নিজের নামের পাশে করে নেওয়াটাই যেন লিওনেল মেসির রোজকার অভ্যাস। বিগত দেড় যুগের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার এই লিটল ম্যাজিশিয়ান। ২০২৪ সালে নিজের শেষ ম্যাচে এসেও ভাগ বসালেন নতুন এক বিশ্বরেকর্ডের তালিকায়।

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে একমাত্র গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ। লিওনেল মেসির বাড়ানো মাপা এক ক্রসে শুন্যে ভেসে ভলি করেন ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার। বল জালে যদিও জড়িয়েছেন লাউতারো, তবে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে ৫৮ গোলে সহায়তা করলেন মেসি। হয়ে গেলেন দেশের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক। এক্ষেত্রে অবশ্য তিনি একাই সবার ওপরে না। তার পাশে আছেন যুক্তরাষ্ট্র ফুটবলের কিংবদন্তি ল্যান্ডন ডনোভান।




জুলাই গণহত্যা, মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি চলছে।

এর আগে প্রিজন ভ্যানে করে ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

যাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে— সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।




ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন




পবিপ্রবিতে ইউজিসি প্রতিনিধিদলের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় পবিপ্রবিতে পৌঁছে তারা চলমান উন্নয়ন প্রকল্পসমূহ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, দশতলা ছাত্র ও ছাত্রী হল, জিমনেসিয়াম, প্রফেসর কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই দলে উপপরিচালক সুরাইয়া ফারহানা, সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রতিনিধিদের স্বাগত জানান। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম, প্রকল্পের উপপরিচালক মো. মুহাইমিনুল আলম ফাইয়াজ এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ইউনুস শরীফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউজিসির প্রতিনিধিদল বর্তমান উপাচার্যের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন, উন্নয়ন প্রকল্পগুলো শিক্ষার্থীদের জন্য আরও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দশমিনায় জেলের জালে ৪০ কেজি ওজনের কচ্ছপ

পটুয়াখালীর দশমিনায় এক জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের বিরল একটি কচ্ছপ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর তীরবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, দশমিনার রনগোপালদী ইউনিয়নের জেলে বজলু হাওলাদার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর তীরবর্তী পাতার চর নামক স্থানে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার শেষ পর্যায়ে তার জালে বিশাল আকৃতির কচ্ছপটি ধরা পড়ে। কচ্ছপটিকে তীরে নিয়ে এলে শত শত মানুষ কৌতূহল নিয়ে সেটি দেখতে ভিড় করেন। পরে স্থানীয়দের সিদ্ধান্তে কচ্ছপটি পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়।

বজলু হাওলাদার বলেন, “মাছ ধরা আমার পেশা। প্রতিদিনই তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মাছ ধরি। মঙ্গলবার দুপুরে জাল টানার সময় বিশাল কচ্ছপটি জালে আটকে যায়। পরে ট্রলারে করে তীরে নিয়ে আসি। স্থানীয়রা দেখে কচ্ছপটি নদীতে ছাড়ার পরামর্শ দেন। পরে আমি সেটি ছেড়ে দিই।”

প্রত্যক্ষদর্শী মো. শাহ আলম অপু বলেন, “এত বড় কচ্ছপ আমি আগে কখনো দেখিনি। কচ্ছপটি তীরে আনার পর সবাই ভিড় করে দেখে। পরে সবাই মিলে এটি তেঁতুলিয়া নদীতে ছেড়ে দেয়।”

কচ্ছপটির এমন নিরাপদে মুক্তি প্রকৃতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন স্থানীয় পরিবেশবিদরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



রাঙ্গাবালীর শিখন কেন্দ্রে স্কুলবিমুখ শিশুদের জন্য নতুন দিগন্ত

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের শিক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল রিসকিউ কমিটি (আইআরসি)। গত মঙ্গলবার, আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন শিখন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। শিখন কেন্দ্রগুলোতে শিশুদের জন্য আধুনিক শিক্ষা পদ্ধতির প্রবর্তন করা হয়েছে, যার ফলে প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হচ্ছে।

১৮ মাস আগে আইআরসি এবং বেসরকারি সংস্থা জাগো নারীর উদ্যোগে রাঙ্গাবালী সদর ও ছোটবাইশদিয়া ইউনিয়নে ১৬টি শিখন কেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রের মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছানোর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান সাংবাদিকদের বলেন, “চরাঞ্চলের শিশুদের জন্য প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা আরও বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে আইআরসি।”

এ সময় হাসিনা রহমানের সঙ্গে ছিলেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভোজ্যতেলের মূসক কমিয়ে ৫% করা হলো

ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বলবৎ থাকবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ১৭ অক্টোবর, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামতেলের সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ মূসক অব্যাহতি দেয়া হয়েছিল। এবার সেই আদেশের মাধ্যমে আমদানি পর্যায়ে কেবল ৫ শতাংশ মূসক কার্যকর থাকবে।

এছাড়া, এর আগে জাতীয় রাজস্ব বোর্ড চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধি করতে কর অব্যাহতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছিল।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




চার দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি




দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিন হাইকোর্ট বিচারপতির পদত্যাগ

দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।



প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত