মহিপুরে নসিমন উল্টে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীর মহিপুরে নলকূপের পাইপবোঝাই একটি নসিমন উল্টে গিয়ে মিনারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে, ধূলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মিনারা বেগম স্থানীয় বাসিন্দা ছগির হাওলাদারের স্ত্রী ছিলেন এবং তিনি দুই সন্তানের মা। স্থানীয়দের বরাতে জানা গেছে, মিনারা বেগম সকাল বেলা বাড়ির পাশের পুকুরঘাটে থালা-বাসন ধোয়ার সময় নলকূপের পাইপবোঝাই নসিমনটি রাস্তায় উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা দ্রুত খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে বহিষ্কার

দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লতাচাপলী ইউনিয়নের সভাপতি রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু এবং সাধারণ সম্পাদক মাসুম ফরাজীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুহুল আমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ প্রসঙ্গে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, “দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সব সময় কঠোর। কেউ যদি দলের সুনাম নষ্ট করার মতো কাজ করে, তবে তাকে ছাড় দেওয়া হবে না। রুহুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারই প্রমাণ।”

দলীয় সূত্রে জানা গেছে, শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমে আরও শৃঙ্খলা আনার জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বৈষম্যবিরোধী আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এ কমিটির সদস্য থাকবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো. মাহিন সরকার, রশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারিকুল ইসলাম, মো. মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাইম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনী, মুঈনুল ইসলাম হাসনাত।

এর আগে ২২ অক্টোবর সমন্বয়ক টিম বিলুপ্ত করে ৪ সদস্যের আহ্বায়ক কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। এই কমিটি দিয়েই এতদিন সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা টেস্ট ও অস্ট্রেলিয়া–ভারতের বোর্ডার–গাভাস্কার ট্রফি আজ শুরু। রাতে খেলতে নামছে রোনালদোর আল নাসর।

অ্যান্টিগা টেস্ট–১ম দিন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

রাত ৮টা ,নাগরিক টিভি ও টি স্পোর্টস

চ্যালেঞ্জ কাপ বাংলাদেশ ২.০
বসুন্ধরা কিংস–মোহামেডান

বিকেল ৫টা , টি স্পোর্টস

পার্থ টেস্ট–১ম দিন
অস্ট্রেলিয়া–ভারত

সকাল ৮–২০ মিনিট ,স্টার স্পোর্টস ১

মেয়েদের বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–মেলবোর্ন স্টারস

বিকেল ৩–১০ মিনিট ,স্টার স্পোর্টস সিলেক্ট ১

আবুধাবি টি–১০ লিগ
নর্দার্ন ওয়ারিয়র্স–দিল্লি বুলস

বিকেল ৩–১৫ মিনিট ,স্টার স্পোর্টস ৩ ও টি স্পোর্টস

নিউইয়র্ক স্ট্রাইকার্স–মরিসভিল স্যাম্প আর্মি

বিকেল ৫–৩০ মিনিট ,স্টার স্পোর্টস ৩

ইউপি নওয়াবস–টিম আবুধাবি

সন্ধ্যা ৭–৪৫ মিনিট ,স্টার স্পোর্টস ৩

আজমান বোল্টস–ডেকান গ্ল্যাডিয়েটর্স

রাত ১০টা ,স্টার স্পোর্টস ৩

টেনিস: ডেভিস কাপ
সেমিফাইনাল

রাত ১০টা ,সনি স্পোর্টস টেন ৫

সৌদি প্রো লিগ
আল নাসর–আল কাদিসিয়াহ

রাত ১১টা ,সনি স্পোর্টস টেন ২

জার্মান বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ–অগ্‌সবুর্গ

রাত ১–৩০ মিনিট ,সনি স্পোর্টস টেন ২




আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কেলেঙ্কারিতে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন মার্কিন একটি আদালত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কেলেঙ্কারিতে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন মার্কিন একটি আদালত।

আদালতের প্রসিকিউটরদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি ও অন্য সাতজন অভিযুক্ত ব্যক্তি ওই প্রকল্পের বিনিময়ে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে তার ভাতিজা সাগর আদানিও রয়েছেন। এই প্রকল্প থেকে ২০ বছরে তাদের ২০০ কোটি ডলার ফায়দা হওয়ার কথা ছিল। প্রকল্পটি পেলে প্রতিষ্ঠানটি ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ করতে পারে।

আদালতের নথির সূত্রে রয়টার্স বলছে, গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে একজন বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রসিকিউটররা এই পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছেন।

প্রসিকিউটররা জানান, আদানি ও আদানি গ্রিন এনার্জির আরেকজন নির্বাহী, সাবেক সিইও ভিনিত জৈন দুর্নীতির বিষয়টি গোপন করে ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০০ কোটি ডলারের বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন।

অভিযোগপত্র অনুযায়ী, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তিগতভাবে গৌতম আদানিকে ‘নুমেরো উনো’ এবং ‘দ্য বিগ ম্যান’ সাংকেতিক নামে ডাকতেন। আর সাগর আদানি তার মোবাইল ফোন ব্যবহার করে ঘুষের সুনির্দিষ্ট তথ্য ট্র্যাক করতেন।

আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ দায়ের এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আদানি গ্রুপ।




প্রশাসনে ফ্যাসিবাদী ৬৯ জন কর্মকর্তার অপসারণে গড়িমসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসর দলবাজ কর্মকর্তা-কর্মচারীদের এখনো অপসারণ-অব্যাহতি প্রদান করা হয়নি। প্রায় ৪২০০ জন কর্মকর্তা ন্যায়বিচার ও বঞ্চনা নিরসনের আবেদন করেছে। কমিটি যাচাই-বাছাই করে ১৫৪৬ জনের আবেদনকে প্রাথমিকভাবে আমলে নিয়ে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এসব দুষ্ট ক্ষতগুলো সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারকে বিব্রত ও বিভ্রান্ত করা হচ্ছে। কেউ কেউ গোপনে বিগত স্বৈরাচারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিভিন্ন ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে। এ কারণে শত চেষ্টা সত্ত্বেও সরকারের বিভিন্ন দফতরে কাজে গতিশীলতা আসছে না, জনমনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। মাঠ প্রশাসনে কর্মরত ৩৪ জন বিতর্কিত জেলা প্রশাসককে প্রত্যাহার, বিতর্কিত ১৬ জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং সাবেক ফ্যাসীবাদী সরকারের দোসর, ছাত্র-জনতা হত্যায় জড়িত সেচ্ছাচারী, দুর্নীতিবাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ কাজে লিপ্ত ১৯ জন কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। দলবাজ, অদক্ষ ও সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ-অব্যাহতি প্রদান গত ৫ আগস্টের পর দীর্ঘদিনের বঞ্চিত কর্মরত যে সমস্ত কর্মকর্তা পদোন্নতি পেয়েও এখনো পদায়ন পাননি তাঁদেরকে দ্রুত উপযুক্ত পদে পদায়ন করতে হবে। জনপ্রশাসনকে দ্রুত সচল করতে ছাত্র-জনতার আকাক্সক্ষার সাথে সংগতিপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন করতে হবে। মাঠ প্রশাসনে কর্মরত বিতর্কিত জেলা প্রশাসককে প্রত্যাহার করে নিরপেক্ষ, সৎ, দক্ষ কর্মকর্তাকে পদায়ন করা এবং বৈষম্যের শিকার ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ভূতপেক্ষ জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা প্রদানসহ পদোন্নতির প্রজ্ঞাপন অবিলম্বে জারির দাবিতে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাধ্যমে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্ব একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দাবি জানিয়ে যে আবেদন করেছে তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটা বাস্তবায়ন করবো।




যুদ্ধে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া: ইউক্রেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইউক্রেনে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে কিয়েভ। তা সত্যি হলে ইতিহাসে প্রথমবারের তো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। তাই এই হামলাকে ‘নজিরবিহীন’ বলছেন বিশেষজ্ঞরা।

শুধু নজিরবিহীন নয়, আইসিবিএম ব্যবহারের মধ্য দিয়ে আড়াই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হলো। এর আগে গত দুই দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। তখনই এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। এরপর আজ এই হামলা চালাল দেশটি।




অভিনেত্রী তাসনুভা তিশার ফেসবুক লাইভে আপত্তিকর ভিডিও অভিযোগ

জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি ফেসবুক লাইভে এসে একটি আপত্তিকর ভিডিও নিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার অভিযোগ, শুটিং সেটে লুকিয়ে তার আপত্তিকর মুহূর্ত ধারণ করা হয়েছে এবং তা ‘কাউসার কিংডম’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

তাসনুভা তিশা জানান, সম্প্রতি নবাবগঞ্জে শুটিং চলাকালীন এক যুবক, যিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন, লুকিয়ে ভিডিও ধারণ করেন। তিনি বলেন, “আমি খোলা মাঠে শুটিং করছিলাম। ভেবেছিলাম সাংবাদিক ভাইয়েরাই আছেন। কিন্তু সেই ব্যক্তি লুকিয়ে ভিডিও ধারণ করে পেজে আপলোড করেন।” আপলোড হওয়া ভিডিওটি ২.১ মিলিয়ন ভিউ অতিক্রম করে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম কাউসার। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শুটিং স্পটে ঢুকে এ ধরনের কর্মকাণ্ড চালান। তাসনুভা তিশা আরও জানান, শুধু তার নয়, সারিকা সাবাহ, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি এবং কুসুম শিকদারের মতো অভিনেত্রীদেরও ভিডিও একই পেজে পোস্ট করা হয়েছে।

তাসনুভা তিশা স্পষ্ট জানান, “এই ব্যক্তির বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে চাই। তিনি যেন কোনো শুটিং স্পট বা মিডিয়ার আশেপাশে না আসতে পারেন। এ ধরনের অপরাধীদের বয়কট করা উচিত।”

তিশা সাংবাদিক এবং কলাকুশলীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সাংবাদিকতার নামে অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই বরদাশত করা যাবে না।”

এই ঘটনাটি অভিনেত্রীদের নিরাপত্তা এবং শুটিং স্পটের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বকে আবারও সামনে এনেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এমন অপরাধ দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নেছারাবাদে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামে ইশরাত জাহান জেবিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

জানা গেছে, ইশরাত জাহান জেবিন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তিনি স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ওয়ার্ড মেম্বার শামীম জানান, মায়ের সঙ্গে রাগারাগির পর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইলের সিম পরিবর্তন নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় জেবিনের। এরপর সে পাশের বাড়িতে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে জেবিনের মা ঘরে ঢুকে তাকে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেবিনের মা জানান, সকালে মোবাইল নিয়ে বকাঝকা করায় তার মেয়ে রেগে যায়। তিনি আরও বলেন, “আমার মেয়েটা ছোটবেলা থেকেই বেশ জেদি স্বভাবের ছিল।”

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।

যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলনমেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও ভিডিও। যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে। সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরীমণির আলিঙ্গনের মুহূর্ত।

রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পরীমণিও শাকিবের ডাকে এই প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নিয়েছিলেন। অভিনেত্রীর নিজের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন পরী। এসময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি। একে অপরকে আলিঙ্গন করেন।

ঢালিউড সুপারস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ‘ইমোশনাল’ দেখা যায় অভিনেত্রীকে। যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

শাকিব-পরীমণির ওই ভিডিওতে ভক্তরাও বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ তাদের সুন্দর এই মুহূর্তের প্রশংসা করেছেন। আবার কেউ দু’জনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন।

তবে নায়ককে জড়িয়ে ধরে পরী কেন ‘ইমোশনাল’ হয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়।