এক বছর ধরে বাশারের পতনের পরিকল্পনা করেছেন বিদ্রোহীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। মূলত আসাদ সরকারের পতনের পর এইচটিএস বিদ্রোহীরা সিরিয়া নিয়ন্ত্রণ করছে এবং তাদের সঙ্গেই যোগাযোগ করেছে দেশটি।

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীটি সবার আগে এগিয়ে আসে, মার্কিন কর্মকর্তারা সেই হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলছেন।

যদিও তাদেরকে যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা দেশ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অতীতে অভিহিত করেছে।

ব্লিংকেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কর্মকর্তা যিনি বাইডেন প্রশাসন এবং আসাদকে গত রোববার ক্ষমতাচ্যুতকারী সশস্ত্র বিরোধী গোষ্ঠীর জোটের নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস’এর মধ্যে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করলেন।

জর্ডানের আকাবায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ব্লিংকেন এই যোগাযোগের বিষয়ে জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই গোষ্ঠীটির আচরণ এবং অন্তর্বর্তী সময়ে তারা কিভাবে শাসন পরিচালনা করবে সে সম্পর্কে তাদের কাছে যুক্তরাষ্ট্রের এই বার্তাটি পাঠানো জরুরি ছিল।

ব্লিংকেন আরও বলেন, “হ্যাঁ, আমরা এইচটিএস ও অন্যান্য দলের সঙ্গে যোগযোগ বজায় রেখেছি”। তিনি আরও বলেন, “সিরিয়ার জনগণের প্রতি আমাদের বার্তা হচ্ছে এই যে— আমরা চাই তারা সফল হোক , আর সে জন্য আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত আছি”।

উল্লেখ্য, এক সময়ে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত এইটিএস’কে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছিল এবং তাদেরকে কোনও রকম বস্তুগত সহায়তা দেওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সেই নিষেধাজ্ঞায় তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপরে আইনত কোনও বিধিনিষেধ নেই।

প্রসঙ্গত, এইচটিএস দামেস্ক দখলের পর নিরাপত্তা স্থাপনের জন্য এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করেছে এবং বিদ্রোহীদের মধ্যে উগ্রবাদীদের নিয়ে জনগণের উদ্বেগের মুখে তাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে। বিদ্রোহীরা বলছে— তারা উগ্রবাদীদের সঙ্গে তাদের অতীতের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে।

গোষ্ঠীটির নেতা আহমাদ আল-শারা গত শুক্রবার এক ভিডিও বার্তায় “এই বিজয়ের জন্য সিরিয়ার মহান জনগণকে” অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, সংখ্যালঘু এবং নারীদের অধিকার সুরক্ষার জন্য শারা খুব ভালো মন্তব্য করছেন।




৫ বিলিয়ন ডলার লোপাট : হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল।
এর আগে ৩ সেপ্টেম্বর এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়।

গত ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।

বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এ প্রতিবেদন করা হয়।




WASA Link 16162, An efficient Call Center




বাউফলে বিএনপির কার্যালয়ে শ্রমিক লীগ নেতাকে অতিথি করায় ক্ষোভ

পটুয়াখালীর বাউফলে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগ নেতা আবুল কালামকে বিশেষ অতিথি করায় স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আবুল কালাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মদনপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্রপাড়া চৌরাস্তার পশ্চিম পাশে মুন্সী বাড়ির সামনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন কার্যালয়টি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। তবে অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক তৈরি হয়, কারণ শ্রমিক লীগ নেতা আবুল কালামকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিএনপির কর্মীদের একাংশের দাবি, আবুল কালাম অতীতে আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় পল্লী বিদ্যুতের ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন। এছাড়া, তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় জড়ানোর অভিযোগেও অভিযুক্ত। তাই তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নেতাকর্মীদের জন্য অপমানজনক।

স্থানীয় এক বিএনপি কর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, “আবুল কালাম অনেক টাকার মালিক এবং গুঞ্জন আছে, শিগগিরই তিনি বিএনপিতে যোগ দেবেন। কিন্তু তিনি অতীতে আমাদের অনেক ক্ষতি করেছেন।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “আমি এ ঘটনার বিষয়ে কিছু জানি না। বিষয়টি তদন্ত করে দেখব।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন কর্মী জানান, আবুল কালামকে অতিথি করা ছিল ভুল সিদ্ধান্ত, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি নিয়ে জাগোনারীর লার্নিং শেয়ারিং কর্মশালা

পটুয়াখালীর কলাপাড়ায় চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারীর উদ্যোগে একটি লার্নিং শেয়ারিং কর্মশালার আয়োজন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশের সার্বিক সহায়তায় এবং রাইমসের কারিগরি সহায়তায় প্রকল্পটি পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালার উদ্বোধন করেন প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডালুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েতুল্লাহ জেহাদি।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, বনবিভাগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কলাপাড়া রাডার স্টেশনের ইনচার্জ আব্দুল জব্বারসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি।

সেইভ দ্য চিলড্রেনের কর্মকর্তা সঞ্চিতা হালদার প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া অতিথিরা দুর্যোগ প্রস্তুতি এবং চ্যালেঞ্জ নিয়ে মতামত প্রদান করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের তিনটি দলে ভাগ করা হয় এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ সুপারিশ ও চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। এসব সুপারিশ প্রকল্প কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, বরগুনাভিত্তিক এই সংস্থা ২৬ বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছে। প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের প্রকল্পে বেশ কিছু ভালো অর্জন এবং চ্যালেঞ্জ রয়েছে, যা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়িত হবে।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জাগোনারীর ফাইন্যান্স ও অ্যাডমিন কর্মকর্তা মো. রুহুল আমিন, প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার, মিল অফিসার মারিয়া আক্তার জিন্টু, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ, জাকিয়া আক্তার, মো. রহমত উল্লাহ রাজু, আব্দুল লতিফ, গাজী মো. ওবায়দুল্লাহ, এবং মো. জিন্নাত আলী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভিসা অব্যাহতি চুক্তি সই করল বাংলাদেশ-পূর্ব তিমুর

চন্দ্রদ্বীপ ডেস্ক: কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর। এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই চুক্তি সই হয়।

চুক্তি সই শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।




সচিব থেকে পিওন পর্যন্ত সবাই মহার্ঘ ভাতা পাবেন : সিনিয়র সচিব

চন্দ্রদ্বীপ ডেস্ক: সচিব থেকে পিওন পর্যন্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জনান।

তিনি জানান, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে হয়তো একটা স্ল্যাব করা হবে l

এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।




পটুয়াখালীতে আধিপত্য নিয়ে বিএনপির সংঘর্ষ, আহত ৩০

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রামাইখাল এলাকায় এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার রাবনাবাদ নদীতে স্থানীয় জেলেরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া নদীতে বিশাল এলাকাজুড়ে খুঁটা জাল পেতে রাখেন, যা দীর্ঘদিন ধরে অন্যান্য জেলেদের মাছ শিকারে সমস্যার সৃষ্টি করছিল।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরে যাওয়ার পথে রামাইখাল এলাকায় তাদের আটকানোর চেষ্টা করেন কয়েকজন জেলে। এ সময় জেলেরা স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করেন।

শনিবার সকাল ১০টার দিকে সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার ও ৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রাজমনি বিষয়টি নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ফয়সাল হাওলাদার রাজমনিকে মারধর করেন। দুপুরে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হলে মাহতাব গ্রুপ এবং ফয়সাল মুন্সীর নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত হওয়ায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “আমি হাসপাতালে আছি। পরে বিস্তারিত জানাব।”

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৬ জন।

শনিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৫ জন, দক্ষিণ সিটিতে ৬৩ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ছয় জন এবং সিলেট বিভাগে এক জন রোগী রয়েছেন।




শীতে জুবুথবু জনজীবন

চন্দ্রদ্বীপ ডেস্ক : গত কয়েক দিন তাপমাত্রার পারদ কমতে শুরু করে উত্তরাঞ্চলে। ফলে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। এর মধ্যে পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় হাড় কাঁপানো শীত অনুভব হচ্ছে। সঙ্গে বিকাল থেকে শুরু হয়ে কুয়াশাচ্ছন্ন ভোর। কয়েকদিন ধরে সূর্যের দেখা পেতে বেলা গড়াচ্ছে ১০টা পর্যন্ত।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।