ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।




অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাড়ে ১৫ বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিদ্ধান্তে উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক সাইদুজ্জামান নন্দন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এসএম রাশেদুল হাসান ও একেএম মর্তুজা আলী সাগর। বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালককে এই টিমের তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানকালে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ, সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি।

অভিযোগ : রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি বা ৫৯ হাজার কোটি টাকাসহ বিভিন্ন প্রকল্পে ওঠা ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ণসহ ৮টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্য প্রকল্পগুলোতে ২১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।




লঙ্কা টি-টেনে সাব্বিররা চ্যাম্পিয়ন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফাইনালের চাপ সামলে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল হাম্বানটোটা বাংলা টাইগার্স। যা সহজেই ডিফেন্ড করেছে বাংলা টাইগার্সের বোলাররা। তাতে লঙ্কা টি-টেনের প্রথম আসরে জাফনা টাইটাইনসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা টাইগার্স।

পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি টাইটানস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে জাফনা। ৫ বলে ১০ রান করে ক্যাডমোর ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কাও। তাতে ২৮ রানেই ৩ উইকেট হারায় তারা।




টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ : যা বলছে ব্রিটেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও।বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত পরিচালনা করছে।

টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল।

মূলত টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ।




পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলা, শাস্তির দাবি

পটুয়াখালীতে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে মারধরের শিকার হয়েছে আব্দুস সালাম নাবিল (১৩) নামে এক শিক্ষার্থী। সে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে গত ১১ ডিসেম্বর, তবে ১৬ ডিসেম্বর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টিতে আসে।

নাবিলের বাবা মো. আ. শাকুর জানান, এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি ছেলের ওপর হামলার ভিডিও পান। ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর নাবিলকে মারধর ও গালিগালাজ করছে এবং জীবননাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে নাবিলের কাছে জানতে চাইলে সে জানায়, “কালেক্টরেট এক্স গার্লস” নামক মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার পর খারাপ বিষয়বস্তু দেখেই সে গ্রুপ থেকে বের হয়ে যায়। পরে গ্রুপে যুক্ত না করতে অনুরোধ জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়।

১১ ডিসেম্বর দুপুরে পরীক্ষা শেষে নাবিলকে স্কুল গেট থেকে ধরে সরকারি মহিলা কলেজের পাশের গলিতে নিয়ে যায় অভিযুক্তরা। তাদের মধ্যে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও ছিল। সেখানে নাবিলকে মারধর করে এবং তার পরিবারের প্রতি হুমকি দেয়।

নাবিলের বাবা বলেন, “এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিযুক্তদের শাস্তির দাবি জানাই। যদি তারা এখনই শাস্তির আওতায় না আসে, তবে ভবিষ্যতে আরো বিপদজনক হয়ে উঠবে।”

অভিযুক্ত সামিরের বাবা মো. শামীম আকন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “ছেলের এই আচরণ আমাদের জন্য লজ্জাজনক। আমরা আহত ছাত্রের পরিবারের দেওয়া শাস্তি মেনে নেব।”

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, “ঘটনাটি স্কুলের বাইরে ঘটেছে। তবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে জড়িত বলে জেনেছি। অভিযুক্তদের ও তাদের অভিভাবকদের ২৫ ডিসেম্বর ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভিটামিন ডি-এর অভাবের লক্ষণ ও সমাধান

ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। সূর্যের আলো এর প্রধান উৎস হলেও কিছু খাবার থেকেও এটি পাওয়া যায়। তবে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন অনুযায়ী অনেক সময় শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি সরবরাহ হয় না। এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি শরীরে তৈরি হয় যখন সূর্যের অতিবেগুনী বি (UVB) রশ্মি ত্বকে শোষিত হয়। পরে লিভার ও কিডনির মাধ্যমে এটি সক্রিয় অবস্থায় পরিণত হয়, যা শরীর ব্যবহার করতে পারে। চর্বি-দ্রবণীয় ভিটামিন হওয়ায় এটি শোষিত হওয়ার জন্য খাদ্যের চর্বি ও শরীরের অন্তঃস্রাব ব্যবস্থার সুস্থতা প্রয়োজন। তবে ভিটামিন ডি-এর অভাব হলে শরীরে নানা সংকেত দেয়।

ভিটামিন ডি-এর অভাবের লক্ষণ:

১. হাড় ও জয়েন্টে ব্যথা
ভিটামিন ডি-এর অভাবে শরীর ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে বাধাগ্রস্ত হয়। এতে হাড় দুর্বল হয়ে যায় এবং ব্যথা ও ফাটল দেখা দিতে পারে। বিশেষত বয়স্কদের ক্ষেত্রে এটি হাড়ের ভঙ্গুরতার ঝুঁকি বাড়ায়।

২. পেশী দুর্বলতা ও খিঁচুনি
পেশীর কার্যক্রমের জন্য ভিটামিন ডি গুরুত্বপূর্ণ। এর অভাবে দুর্বলতা, খিঁচুনি এবং ব্যথা দেখা দেয়। বয়স্ক ব্যক্তিদের মধ্যে এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে।

৩. দাঁতের সমস্যা
ভিটামিন ডি-এর অভাবে দাঁতের গহ্বর ও অন্যান্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়। এটি দাঁতের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং পিরিয়ডোনটাইটিসসহ মুখের বিভিন্ন রোগের কারণ হতে পারে।

৪. চুল পড়া
ভিটামিন ডি চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে কেরাটিনোসাইট নামক কোষের কার্যকারিতা কমে যায়, যা চুল পড়ার একটি বড় কারণ।

৫. ক্লান্তি
ভিটামিন ডি-এর অভাবে মেজাজের পরিবর্তন, অলসতা এবং মানসিক অস্থিরতা দেখা দেয়। ভালো ঘুমের পরও যদি ক্লান্তি দূর না হয়, তবে তা এই ভিটামিনের ঘাটতির ইঙ্গিত হতে পারে।

৬. ক্ষুধা কমে যাওয়া
ভিটামিন ডি লেপটিন নামক ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ন্ত্রণ করে। এর অভাবে ক্ষুধা কমে যাওয়া এবং খাওয়ার প্রতি অনীহা দেখা দেয়।

ভিটামিন ডি-এর অভাবের সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত সূর্যের আলোতে থাকা, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত ৫ দশকেরও বেশি সময় ধরে চলমান বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে শান্তি ও বন্ধুত্বকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারকে খোলা চিঠি দিয়েছেন ভারতের ৬৮৫ জন বিশিষ্ট নাগরিক। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশিসহ চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক, ৩৪ জন সাবেক রাষ্ট্রদূত, ৩০০ জন শিক্ষাবিদ, ১৩৯ জন সাবেক আমলা, ১৯২ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং ৩৫ জন সিভিল সোসাইটি সদস্য।

স্বাক্ষরকারীদের প্রত্যেকেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের সহায়-সম্পত্তি, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যকে লক্ষ্য করে সব ধরনের হামলা বন্ধে অন্তর্বর্তী সরকারকে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।




২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত করা উচিত : হাইকোর্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে এই মামলার তদন্ত করা উচিত।

এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৯ পৃষ্ঠা করে পৃথক দুটি মামলার (হত্যা ও বিস্ফোরক মামলা) পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।




ড. ইউনূসের ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

ডি-৮ সম্মেলনে যোগ দিতে গত বুধবার (১৮ ডিসেম্বর) মিসর যান ড. মুহাম্মদ ইউনূস।

ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে।




পিলখানায় হত্যা : ট্রাইব্যুনালে হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীসহ মোট ৫৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পিলখানা গণহত্যায় শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন।