গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত বেড়ে প্রায় ৪৫ হাজার ৪০০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৩৬১ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৭ হাজার ৮০৩ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৩ জন নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।




সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। আট ঘন্টা পর সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ভোর সোয়া পাঁচটার দিকে আগুন কিছুটা কমে আসে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৮টি করা হয়।




আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Login
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
Eng
By using this site, you agree to our Privacy Policy.
OK
ছবি
ভিডিও
ভিডিও

বাংলাদেশ
জুলাইয়ের দুই হত্যা মামলা
আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
তদন্ত কর্মকর্তা নিজের ডিবি পরিচয় লুকিয়ে নিউমার্কেট থানার পরিদর্শক বলে উল্লেখ করেন।

কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা দাবি করেছেন, তিনি একজন এডিসির নির্দেশে কাজটি করেছেন।

নুরুল আমিন
ঢাকা
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫: ১১
ফলো করুন
আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকেও। তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায়। আবার তদন্ত করা হচ্ছে।

নথিপত্র ও পুলিশ সূত্র বলছে, তদন্ত কর্মকর্তা তাঁর ডিবির পরিচয় গোপন করে থানা–পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন। তিনি এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন।




ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ভিড়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরাইলের অস্বস্তি বাড়িয়ে তুলেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার রাতে ইসরাইলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এরইমধ্যে হুথি নেতাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেল আবিব।

তবে ইসরাইলের এসব হুমকি উড়িয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। অবশ্য ইসরাইলে প্রবেশের আগে এটি নিবৃত্ত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।




মজাদার ভাপা পিঠা ঘরেই তৈরি করুন

শীতের দিনে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। কুয়াশা ঘেরা সকাল বা সন্ধ্যায় ধোঁয়া ওঠা ভাপা পিঠা যেমন স্বাদে অনন্য, তেমনই ঘরেই এটি তৈরি করা যায় সহজে। যারা বাইরের খাবার এড়িয়ে ঘরে নিজ হাতে ভাপা পিঠা বানাতে চান, তাদের জন্য রইলো সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:
১. চালের গুঁড়া – ২ কাপ
২. খেজুরের গুড় – পরিমাণমতো
৩. নারকেল কুরানো – পরিমাণমতো
৪. লবণ – স্বাদমতো

পদ্ধতি:
প্রথমে চালের গুঁড়ো ভালোভাবে চালুনিতে চেলে নিন। তারপর এতে সামান্য পানি ছিটিয়ে দিয়ে লবণ মিশিয়ে নরমভাবে মেখে নিন। খেয়াল রাখবেন, যেন দলা না বাঁধে।

এরপর একটি বড় হাঁড়িতে পানি দিন এবং তার ওপর ছিদ্রযুক্ত ঢাকনি রাখুন। ঢাকনির পাশে কোনো ফাঁক থাকলে আটার খামির দিয়ে সেগুলো বন্ধ করে দিন। এরপর চুলায় অল্প আঁচে হাঁড়িটি বসিয়ে দিন।

একটি ছোট বাটিতে মাখানো চালের গুঁড়ো রাখুন এবং তার মাঝখানে পরিমাণমতো খেজুরের গুড় দিন। এরপর ওপরে আবার সামান্য চালের গুঁড়া ছড়িয়ে দিন। পাতলা কাপড়ে বাটির মুখ ঢেকে নিন এবং বাটিটি ছিদ্রযুক্ত ঢাকনির ওপরে উল্টে দিয়ে আলতোভাবে সরিয়ে নিন।

২-৩ মিনিট অপেক্ষা করুন। পিঠা হয়ে গেলে ওপরে নারকেলের কুরানো ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ভাপা পিঠা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইনস্টাগ্রামে এলো এআই ভিডিও এডিটিং টুল

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবার তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন এআই ভিডিও এডিটিং টুল। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও এডিটিং আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলবে।

সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই নতুন ফিচারের প্রদর্শনী করেছেন। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এক পলকে তাদের ভিডিওর পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং এমনকি গয়না পরিবর্তন করতে পারবেন। কেবল একটি কমান্ড দিলেই এডিটিং প্রক্রিয়া সম্পন্ন হবে।

ইনস্টাগ্রামের নতুন এই টুল ব্যবহারকারীদের জন্য সময় সাশ্রয়ী এবং অত্যন্ত কার্যকর হবে। পোশাক পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড বদল, এমনকি ভিডিওতে নতুন আইটেম যুক্ত করার সুবিধা এই টুলের মূল বৈশিষ্ট্য।

প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর তুলনায় এগিয়ে মেটা

অ্যাডোব ফায়ারফ্লাই এবং ওপেন এআইয়ের সোরা প্ল্যাটফর্ম ইতিমধ্যেই এআই-নির্ভর এডিটিং সেবা প্রদান করছে। তবে মেটা জানিয়েছে, ইনস্টাগ্রামের এআই টুল আরো উন্নত এবং এর মোশন এবং আইডেন্টিটি ম্যানেজমেন্ট প্রতিযোগীদের তুলনায় অনেক গুণে ভালো।

মেটা জানিয়েছে, ২০২৪ সাল থেকেই সব ব্যবহারকারীরা এই নতুন ফিচারটি উপভোগ করতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন আহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল-নুরাইরপুর সড়কের বাংলারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন হারুন গাজী (৫৫) ও আব্দুল জলিল গাজী (৩৫), যারা চাচা-ভাতিজা। তাদের বাড়ি উপজেলার কেশপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল বাউফলগামী পথে যাচ্ছিল, হঠাৎ বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির (ঢাকা মেট্রো-গ ২২-৫৫৮২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আ. জলিল গাজী এবং তার চাচা হারুন গাজী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাম্মি আক্তার জানান, আহতদের চিকিৎসা চলছে এবং তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিপিএলের ম্যাচ কবে, কখন, কোথায়?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর একাদশ আসর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর থেকে। এ বছর বিপিএলের ত্রি-ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ঢাকাতে শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিযোগিতার বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের বিপিএলের সূচি অনুযায়ী, ৩০ ডিসেম্বর শুরু হওয়া এই আসর চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। চলুন দেখে নেয়া যাক, প্রতিটি ম্যাচ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে:

বিপিএল ২০২৫-এর সূচি:

তারিখ ম্যাচ সময় ভেন্যু
৩০ ডিসেম্বর ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ১:৩০ PM ঢাকা
৩০ ডিসেম্বর রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস ৬:৩০ PM ঢাকা
৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স-চিটাগং কিংস ১:৩০ PM ঢাকা
৩১ ডিসেম্বর সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স ৬:৩০ PM ঢাকা
০২ জানুয়ারি দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস ১:৩০ PM ঢাকা
০২ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ৬:৩০ PM ঢাকা
০৩ জানুয়ারি দুর্বার রাজশাহী-চিটাগং কিংস ২:০০ PM ঢাকা
০৩ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-খুলনা টাইগার্স ৭:০০ PM ঢাকা
০৬ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স ১:৩০ PM সিলেট
০৬ জানুয়ারি ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ৬:৩০ PM সিলেট
০৭ জানুয়ারি রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস ১:৩০ PM সিলেট
০৭ জানুয়ারি ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স ৬:৩০ PM সিলেট
০৯ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ১:৩০ PM সিলেট
০৯ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-চিটাগং কিংস ৬:৩০ PM সিলেট
১০ জানুয়ারি দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্স ২:০০ PM সিলেট
১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-সিলেট স্ট্রাইকার্স ৭:০০ PM সিলেট
১২ জানুয়ারি খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স ১:৩০ PM সিলেট
১২ জানুয়ারি দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস ৬:৩০ PM সিলেট
১৩ জানুয়ারি চিটাগং কিংস-সিলেট স্ট্রাইকার্স ১:৩০ PM সিলেট
১৩ জানুয়ারি রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স ৬:৩০ PM সিলেট
১৬ জানুয়ারি ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস ১:৩০ PM চট্টগ্রাম
১৬ জানুয়ারি খুলনা টাইগার্স-চিটাগং কিংস ৬:৩০ PM চট্টগ্রাম
১৭ জানুয়ারি দুর্বার রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ২:০০ PM চট্টগ্রাম
১৭ জানুয়ারি রংপুর রাইডার্স-চিটাগং কিংস ৭:০০ PM চট্টগ্রাম
১৯ জানুয়ারি ফরচুন বরিশাল-চিটাগং কিংস ১:৩০ PM চট্টগ্রাম
১৯ জানুয়ারি দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্স ৬:৩০ PM চট্টগ্রাম
২০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-সিলেট স্ট্রাইকার্স ১:৩০ PM চট্টগ্রাম
২০ জানুয়ারি দুর্বার রাজশাহী-চিটাগং কিংস ৬:৩০ PM চট্টগ্রাম
২২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-চিটাগং কিংস ১:৩০ PM চট্টগ্রাম
২২ জানুয়ারি ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স ৬:৩০ PM চট্টগ্রাম
২৩ জানুয়ারি দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স ১:৩০ PM চট্টগ্রাম
২৩ জানুয়ারি খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স ৬:৩০ PM চট্টগ্রাম
২৬ জানুয়ারি ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স ১:৩০ PM ঢাকা
২৬ জানুয়ারি দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স ৬:৩০ PM ঢাকা
২৭ জানুয়ারি ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স ১:৩০ PM ঢাকা
২৭ জানুয়ারি দুর্বার রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ৬:৩০ PM ঢাকা
২৯ জানুয়ারি রংপুর রাইডার্স-চিটাগং কিংস ১:৩০ PM ঢাকা
২৯ জানুয়ারি ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস ৬:৩০ PM ঢাকা
৩০ জানুয়ারি রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স ১:৩০ PM ঢাকা
৩০ জানুয়ারি চিটাগং কিংস-সিলেট স্ট্রাইকার্স ৬:৩০ PM ঢাকা
০১ ফেব্রুয়ারি ঢাকা ক্যাপিটালস-খুলনা টাইগার্স ১:৩০ PM ঢাকা
০১ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল-চিটাগং কিংস ৬:৩০ PM ঢাকা
০৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ১:৩০ PM ঢাকা
০৩ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার ৬:৩০ PM ঢাকা
০৫ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার ৬:৩০ PM ঢাকা
০৭ ফেব্রুয়ারি ফাইনাল ৭:০০ PM ঢাকা

মো: তুহিন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল প্রেসক্লাব নির্বাচনে খসরু-জাকির প্যানেলের জয়

বরিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আমিনুল ইসলাম খসরু ও এসএম জাকির হোসেন প্যানেল। গতকাল, ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণের শুরু হয় বিকেল ৫টা থেকে এবং রাত ৮টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপর নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হকের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরণ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম খসরু সভাপতি পদে নির্বাচিত হন। তিনি ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, যিনি পেয়েছেন ২২ ভোট, এবং আজকের প্রথম সকালের প্রকাশক-সম্পাদক কাজী আল মামুন, যিনি পেয়েছেন ১৯ ভোট।

সহ-সভাপতি পদে বিপ্লবী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন, এবং এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী জিয়াউদ্দিন বাবু পেয়েছেন ১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে এসএম জাকির হোসেন ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আজকের বার্তার সম্পাদক কাজী আবদুল্লাহ আল রাসেল, যিনি পেয়েছেন ২২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর ব্যুরো চিফ এম মোফাজ্জেল ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এম লোকমান হোসাইন পেয়েছেন ২৭ ভোট।

এছাড়া, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালবেলার ব্যুরো চিফ আরিফিন তুষার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক পদে সাম্প্রতিক দেশকালের খান রুবেল ৪১ ভোট পেয়ে বিজয়ী হন।

কার্যনির্বাহী সদস্য পদে সাতজন নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে এম জহির নির্বাচিত হন, এরপর ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন কমল সেনগুপ্ত। এছাড়া, ৫৮ ভোট পেয়ে তৃতীয় আব্দুর রাজ্জাক ভূইয়া ও পুলক চ্যাটার্জি নির্বাচিত হন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কোষাধ্যক্ষ পদে একুশে টিভির সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে বরিশালের আজকালের কে এম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে যুগান্তরের নাছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মো: তুহিন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। বুধবার সকাল সাড়ে আটটায় গির্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।

উৎসবের শুরুতে বাইবেল পাঠ এবং যিশু খ্রিষ্টের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভক্তরা অতীতের পাপ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন।

উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় আগের দিন সন্ধ্যায়। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিষ্টান পল্লীতে আলোকসজ্জা ও কীর্তনের আয়োজন করা হয়। নারী ভক্তরা পিঠা ও পায়েসসহ বাহারি খাবার তৈরি করেন, যা উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করে।

উৎসব ঘিরে পল্লীগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক থানা পুলিশ ও ডিবি পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম