মুক্তিযুদ্ধের গল্প নিয়ে জয়াদের ‘নকশি কাঁথার জমিন’ মুক্তি পেল

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসা কুড়ানোর পর অবশেষে দেশের ছয়টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমা ‘নকশি কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান।

‘নকশি কাঁথার জমিন’-এ দেখানো হয়েছে দুই বোন রাহেলা ও সালেহার জীবনের গল্প, যাদের বিয়ে হয় একই পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ের প্রেক্ষাপটে জবর রাজাকার বাহিনীতে যোগ দিলেও তার ছেলে সাহেবালি মুক্তিযোদ্ধা হয়ে ওঠে। একইভাবে, সবর মুক্তিবাহিনীতে যোগ দেয়, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ রাজাকার বাহিনীর হয়ে কাজ করে। এই টানাপোড়েনের মধ্যেও দুই বোনের নীরব প্রতিবাদ ও সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে সিনেমায়।

ছবিতে রাহেলার ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। তিনি বলেন, “এই সিনেমা মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের গল্প নিয়ে। বিজয়ের মাসে ছবিটি মুক্তি পাওয়ায় আমি আনন্দিত। যারা দেখেছেন, তারা ছবিটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।”

সিনেমায় জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন ফারিহা শামস সেজুতি (সালেহা), ইরেশ যাকের (জবর), রওনক হাসান (সবর)। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।

‘নকশি কাঁথার জমিন’ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এবং পুরস্কৃত হয়েছে।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগে পুরস্কার।

দক্ষিণ কোরিয়ার বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যাল-এ বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার।

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগস্ক্রিন প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন।

৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন।

মুক্তির আগে গত ২৫ ডিসেম্বর ‘নকশি কাঁথার জমিন’-এর একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়, যেখানে উপস্থিত দর্শকরা সিনেমাটি নিয়ে প্রশংসা করেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাস বাতিল, সাংবাদিক প্রবেশেও বিধিনিষেধ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

এতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।

বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান ঢাকা পোস্টকে বলেন, এই ক্যাটাগরিতে সাংবাদিকরাও রয়েছেন। সাময়িক সময়ের জন্য সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নির্দেশ দিলে পূর্বের ন্যায় প্রবেশাধিকার পাবেন।




সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজনে কিছুটা ছাড় দিতে হলেও, ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শ্লোগানে এবং ‘ঐক্য কোন পথে’ শিরোনামে আয়োজিত জাতীয় সংলাপ ২০২৪ এর সংলাপ অধিবেশনে এ বক্তৃতা দেন পরিবেশ উপদেষ্টা। তিনি বক্তৃতায় বলেন, ‘‘ঐক্য বলতে কেবল রাজনৈতিক দলগুলোর একত্রিত হওয়া বোঝায় না, বরং সমাজের প্রতিটি ক্ষেত্রে ঐক্য প্রয়োজন।’’

তিনি আরও বলেন, ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, রাজনৈতিক সংস্কারের জন্য এবং তরুণ প্রজন্মের চাহিদার আলোকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য ঐক্য জরুরি। জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য সকলের মতৈক্য অর্জন করতে হবে।’’

রিজওয়ানা হাসান যোগ করেন, ‘‘যদি আমরা সংস্কারের বিষয়ে একমত হই, তাহলে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই। তবে কী ধরনের সংস্কার প্রয়োজন, কে তা করবে, কতটুকু সময়ের মধ্যে তা বাস্তবায়িত হবে, এইসব সিদ্ধান্ত আগামী দিনে আমাদের নিতে হবে।’’

তিনি বলেন, ‘‘এবার যদি সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের পরিহার করা হয়, তাহলে তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অশনি সংকেত হতে পারে। জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজনৈতিক জটিলতার মধ্যে পড়তে হবে, যা দেশের জন্য ক্ষতিকর।’’

পাশাপাশি, তিনি বলেন, ‘‘সংস্কার কেবল কাগজে কলমে করলে হবে না, তার বাস্তব চর্চা দরকার যাতে জনগণ এর সুফল পায়। নেতৃত্বে পরিবর্তন হলে সব কিছু পরিবর্তিত হবে না, বরং এটি বাস্তবায়নের প্রতি নিবিড় দৃষ্টি রাখতে হবে।’’

শেষে তিনি বলেন, ‘‘রাজনীতি এবং বৈষম্যহীনতা দূর করার যাত্রা সহজ হবে না। আমাদের ধৈর্য্যের সঙ্গে কঠিন পথ পার করতে হবে। তবে আমি আশাবাদী, এ সরকার যে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে।’’

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




দশমিনায় যুবদলের দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চর দখল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ইউনিয়ন যুবদলের আরেক নেতাকে সংগঠনের কোনো নেতা বা সদস্য হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল জোমাদ্দার ও মো. জুয়েল আমিন প্যাদার বিরুদ্ধে চর দখলসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে গত ২৪ ডিসেম্বর পটুয়াখালী জেলা যুবদলের এক জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নোটিশ ইস্যু করেছেন জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিব।

অন্যদিকে, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী হাসানুজ্জামান হাসানের বিরুদ্ধে চর দখল, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত উপজেলা যুবদলের জরুরি সভায় তাকে সংগঠনের কোনো নেতা বা সদস্য হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আহ্বায়ক এনামুল হক রতন এবং সদস্যসচিব স্বাক্ষরিত এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন বলেন, “যুবদল সব সময় জনগণের স্বার্থে কাজ করে। অভিযোগগুলোর উত্তর পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত সোহেল জোমাদ্দার ও জুয়েল আমিন প্যাদা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। অভিযোগ ভিত্তিহীন।”

অন্যদিকে, কাজী হাসানুজ্জামান দাবি করেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।”

উপজেলা যুবদলের সদস্যসচিব শামিম খান জানান, “কাজী হাসানুজ্জামান সংগঠনের কেউ নন। তাঁর কর্মকাণ্ডের দায় যুবদল নেবে না।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশাল মহানগর বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত

বরিশাল মহানগর বিএনপির সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ (২৭ ডিসেম্বর) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে ১৭ নম্বর ওয়ার্ড কমিটি কয়েক মাস আগে বিলুপ্ত করা হয়েছিল। এখন ২৯টি বাকী ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সম্মতিতে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনা অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি গঠন করা হবে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, দলের কার্যক্রমে আরও গতি আনতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন কমিটি গঠনের জন্য কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই এটি সম্পন্ন হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সালমান রুশদির বিতর্কিত ‘স্যাটানিক ভার্সেস’ বিক্রি শুরু ভারতে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসলামবিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির লেখা বিতর্কিত উপন্যাস ‌‘দ্য স্যাটানিক ভার্সেস’ বিক্রিতে প্রবল আপত্তি জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন। দিল্লি হাইকোর্টে গত নভেম্বরে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেওয়ার পর সম্প্রতি দিল্লিতে বইটির বিক্রি শুরু হয়েছে।

প্রকাশনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বই বিক্রির কথা জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সচিব মাওলানা ইয়াসুফ আব্বাস বলেছেন, ভারত সরকারের কাছে নিষেধাজ্ঞা সঠিকভাবে প্রয়োগ করার দাবি জানাচ্ছি। জমিয়তে উলামায়ে হিন্দের আইনি পরামর্শদাতা মাওলানা কাব রশিদি রুশদির বইয়ের পুনরায় বিক্রি শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাকস্বাধীনতা যদি কারও ভাবাবেগে আঘাত কর তবে তার আইনত অপরাধ। তাই স্যাটানিক ভার্সেস বইয়ের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি।

সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে মুম্বাইয়ে এক কাশ্মিরি মুসলিম পরিবারে, ভারত ভাগের ঠিক আগে আগে। ১৯৮১ সালে তার দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ প্রকাশিত হলে লেখক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।




বাউফলে মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার ইন্তেকাল

পটুয়াখালীর বাউফল উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মিয়া (৭০) গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছিলেন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় বাউফল পাবলিক মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নাজিরপুর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে বাউফল মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পবিপ্রবিতে ছুটি শেষে পুরোদমে কার্যক্রম শুরু রোববার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ৯ দিনের শীতকালীন ও বড়দিনের ছুটি শেষে রোববার (২৯ ডিসেম্বর) থেকে পুনরায় খুলছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স।

তিনি জানান, “শনিবার ছুটি শেষ হচ্ছে এবং রোববার থেকে প্রশাসনিক, একাডেমিক, ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, “করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আগামী ২৯ ডিসেম্বর থেকে সকল কার্যক্রম যথারীতি চালু থাকবে।”

ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অন্যদিকে, আবাসিক হলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা ক্লাস ও পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। ছুটি শেষে ক্যাম্পাস ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সাবেক সেনা কর্মকর্তা আযমীর বরখাস্তের আদেশ বাতিল

চন্দ্রদ্বীপ ডেস্ক: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‌‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।




ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্বাধীনতার অর্ধশতাব্দী পর জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই, কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

আজ (শুক্রবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এতে তিনি ভার্চ্যুয়ালি বক্তব্য দেন। এই সংলাপের স্লোগান হচ্ছে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন।’

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার, তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন, তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করুন।’