জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। কাতারের রাজধানী দোহায় এ নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে। এরমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (৫ জানুয়ারি) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টায় কয়েকজন মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসবেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি এক মন্ত্রীর সহযোগী সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেননি বৈঠকটিতে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি আলোচনাই হবে কি না।

বৈঠকে উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও থাকবেন। এ দুজন গাজায় হামাসের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির বিরোধীতা করছেন। তারা এখনো বলে আসছেন চুক্তিতে কোনো সমর্থন জানাবেন না। চুক্তি করলে নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে সরকারের পতন ঘটানোর হুমকিও দিয়েছেন তারা।

তবে যেসব জিম্মি এখনো গাজায় আছেন তাদের পরিবারের সদস্যরা ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগ করা শুরু করেছেন। গতকাল শনিবার রাতেও তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি হিসেবে নিয়ে যায়। এরমধ্যে ওই বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মি মুক্তি পান। এরপর আর কোনো চুক্তি না করে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে জিম্মিদের মুক্তির চেষ্টা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। কিন্তু তারা বেশিরভাগ জিম্মিকেই মৃত হিসেবে উদ্ধার করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল




৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি (খালেদা জিয়া) তার চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তা




উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ

চন্দ্রদ্বীপ ডেস্ক: লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি-বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জোরাল হয়েছে। বহুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।<!--more-- ব্রিটিশ এই সংবাদমাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায়, তাকে দুই শয্যাকক্ষের ফ্ল্যাটটি উপহার হিসোবে দেওয়া হয়েছে কি না। বর্তমানে যার বাজার মূল্য ৭ লাখ পাউন্ড; ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন। জবাবে উপহার হিসাবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি জোর দিয়ে বলেছেন, ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ।




সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে জায়গা পেয়েছেন তরুণ র‍্যাপার সেজান ও হান্নান

বাংলাদেশের আলোচিত তরুণ র‍্যাপার সেজান ও হান্নান সম্প্রতি সপ্তম শ্রেণির ইংলিশ বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে স্থান পেয়েছেন। তাদের গানের ভূমিকা তুলে ধরা হয়েছে ছাত্র–জনতার আন্দোলনে, যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাদের গান ‘আওয়াজ উডা’ এবং ‘কথা ক’।

এ দুটি গান মুক্তির পরই এগুলো নারায়ণগঞ্জের এই দুই র‍্যাপারের জন্য জনপ্রিয়তা এনে দেয়। তাদের গানগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে প্রেরণা হিসেবে কাজ করেছে, যা আন্দোলনের আগ্রহ বাড়িয়েছে এবং ছাত্রদের মধ্যে শক্তি সঞ্চার করেছে।

হান্নান পাঠ্যবইয়ে নিজের নাম দেখে গর্বিত। তিনি বলেন, “খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগে বইয়ে অনেককে নিয়ে জানতে পারছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।” তার এই অনুভূতি সেজানও ভাগাভাগি করেছেন, যিনি নিজেও গানগুলোর মুক্তির পর নানা বিতর্কের মধ্যে পড়েছেন।

‘আওয়াজ উডা’ প্রকাশের পর হান্নান গ্রেপ্তার হন এবং ১২ দিন কারাভোগ করেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়। অপরদিকে, ‘কথা ক’ প্রকাশের পর সেজান আত্মগোপনে চলে যেতে বাধ্য হন, কারণ গানটির প্রতি সরকারের বিরোধিতার বিষয়টি ছিল স্পষ্ট।

এই দুই তরুণ র‍্যাপারের সংগ্রাম ও প্রতিশ্রুতি তাদের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো কাব্যিকভাবে উপস্থাপন করে সমাজের অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




চীনে ছড়াচ্ছে নতুন ভাইরাস ‘এইচএমপিভি’, আতঙ্ক বাড়ছে

কোভিড-১৯ এর পর চীনে এবার দেখা দিয়েছে নতুন ভাইরাস ‘এইচএমপিভি’। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, চীনের হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে।

এইচএমপিভি কী?

এইচএমপিভি বা হিউম্যান মেটাপনিউমোভাইরাস একটি শ্বাসযন্ত্রের ভাইরাস। এটি মূলত শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিপজ্জনক। ভাইরাসটি ২০০১ সালে প্রথম সনাক্ত করা হয়।

উপসর্গগুলো কী কী?

এইচএমপিভির উপসর্গ ফ্লু বা সাধারণ সর্দি-কাশির মতো হলেও, এটি গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। এর সাধারণ উপসর্গগুলো হলো:

কাশি

জ্বর

নাক বন্ধ

শ্বাসকষ্ট

গুরুতর ক্ষেত্রে এটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া তৈরি করতে পারে। ইনকিউবেশন পিরিয়ড সাধারণত ৩-৬ দিন।

কীভাবে ছড়ায় এইচএমপিভি?

এই ভাইরাস ছড়ায় সাধারণত:

হাঁচি বা কাশির মাধ্যমে নিঃসৃত কণা

হাত মেলানো বা স্পর্শ করা

সংক্রমিত স্থান স্পর্শ করে চোখ, মুখ বা নাক স্পর্শ করা

প্রতিরোধে কী করবেন?

এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বারবার হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখাই হতে পারে কার্যকর প্রতিরোধ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে ৫ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ

পটুয়াখালী কলাপাড়ায় কাশেম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত আটটায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। তবে এ ঘটনায় এখনো কাশেমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে শ্রমিকের কাজ করে কাশেম। গতকাল ভোররাত চারটার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থার তার মায়ের পাশ থেকে নিয়ে আসে কাসেম। ওই শিশুর মা শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি তিনি বুঝতে পারেননি। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিলে নিয়ে ধর্ষণ করে একঘন্টা পর ফের বাড়িতে নিয়ে আসে। পরে সন্ধ্যায় ওই শিশু অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।




 বাউফলে ৩৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ব্যবসায়ী, চলছে ধর্মঘট

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের ৩৬ ঘণ্টা পার হলেও তাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শিবু বণিকের পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শনিবার থেকে কালাইয়া বন্দরের প্রায় ৫০০ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছেন। আজ রবিবার দ্বিতীয় দিনের মতো এই ধর্মঘট চলছে। বন্ধ রয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কার্গো জাহাজের পণ্য খালাস কার্যক্রম। দোকানপাট বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় ভয়াবহ ঘটনা ঘটে। ডাকাত দল শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে সাড়ে ৭ লাখ টাকা লুট করে এবং তাকে ট্রলারে করে অপহরণ করে। শিবু বণিক কালাইয়া বন্দরের একজন প্রভাবশালী ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটা, এবং অন্যান্য পণ্যের পাইকারি ব্যবসার পাশাপাশি বড় বড় কোম্পানির পরিবেশক হিসেবেও কাজ করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, শিবু বণিককে উদ্ধারে পুলিশের কয়েকটি টিম নিরলসভাবে কাজ করছে। ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। আমরা সবাইকে আশ্বস্ত করছি, দ্রুত তাকে উদ্ধার করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অপহরণকাণ্ডের এমন ভয়াবহতায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

 




আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

চন্দ্রদ্বীপ ডেস্ক: আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জানুয়ারি) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব তলব করা সাংবাদিকরা হ‌লেন- দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকী, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেষ কর, সমকালের সাংবাদিক রামা প্রসাদ, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির চিফ রিপোর্টার দীপক চৌধুরী, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বারী, একুশে সংবাদ ডটকমের সম্পাদক জিয়াদুর রহমান, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, এস এ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন এবং একুশে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরী।




পটুয়াখালীর দশমিনায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইউএসএআইডি এর অর্থায়ন এবং আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এর উদ্যোগে বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে ব্রি ধান-২৩ স্বর্ণমুশুরী জাতের ধান কেটে শস্য কর্তনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম মল্লিক।

সভাপতিত্ব ও বক্তব্য:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী নিজাম হোসেন। সঞ্চালনা করেন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রবি ফয়সাল ও মো. সবুজ

এছাড়া বক্তব্য দেন কৃষক সেলিম প্যাদা ও মোসা. নাসিমা বেগম।

উপস্থিতি:
অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক-কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। এ আয়োজনটি কৃষি প্রযুক্তি ও শস্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে বলে মন্তব্য করেন বক্তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শিবির নয়, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা ও পুলিশ সদস্য গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির পরিচয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছিল, মহানগর ছাত্রশিবিরের এক নেতা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তবে এটি ভুয়া এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

সত্য ঘটনা হলো, চাঁদাবাজির অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন ও মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) রেদোয়ান গত বছরের ২৩ ডিসেম্বর গ্রেপ্তার হন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় একটি জুয়ার আসরে চাঁদাবাজি করতে গিয়েই তারা আটক হন।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার জানিয়েছেন, চাঁদাবাজির ঘটনায় রাসেল আকন এবং এসআই রেদোয়ানের বিরুদ্ধে মামলা হয়। তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এর বাইরে কাউকে আটক করা হয়নি।”

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,”পুলিশ সদস্য রেদোয়ানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিনি জামিনে মুক্ত। রাসেল আকন এখনো মামলার আসামি।”

ছড়িয়ে পড়া খবরটি নিয়ে বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেছেন,”শিবিরকে হেয়প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। শিবিরের নেতা বা কর্মীরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। প্রথমে একটি ভুঁইফোঁড় অনলাইন এই ভুয়া খবর প্রকাশ করলেও আমরা সেই অনলাইনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হই।”

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে রিউমার স্ক্যানার জানায়, এই ঘটনাটি ছাত্রদল নেতা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে। ছাত্রশিবিরের কেউ এতে জড়িত ছিল না।”

ঘটনাটির আসল চিত্র সামনে আসার পর শিবিরের নেতারা দাবি করেছেন, ভবিষ্যতে শিবিরের নামে এমন ভুয়া খবর ছড়ানোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম