পর্দা উঠছে এক ‘অন্য বইমেলার’

ফিরে দেখা ২০২৪ সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর

বাংলাদেশ
পর্দা উঠছে এক ‘অন্য বইমেলার’
তুমুল গণআন্দোলনে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক ছয় মাসের মাথায় দ্বার খুলছে বইমেলার। এবার প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে শতাধিক, বেড়েছে আয়তনও। সেইসঙ্গে মেলার রঙ, প্রতিপাদ্য আর দৃশ্যপটেও এসেছে পরিবর্তন। গণআন্দোলনের স্মরণে থাকছে ‘জুলাই
চন্দ্রদ্বীপ ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবার সেজেছে লাল-কালো আর সাদা রঙে; ফুটিয়ে তোলা হয়েছে বিপ্লব, শোক আর আশার প্রদীপ।

ভাষার মাসের প্রথম দিন শনিবার সেখানে পর্দা উঠছে অমর একুশে বইমেলার, যেখানে ভাষা শহীদ, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা আর স্মৃতি ধারণ করা হয়েছে।

তুমুল গণআন্দোলনে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক ছয় মাসের মাথায় দ্বার খুলছে বইমেলার। এবার প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে শতাধিক, বেড়েছে আয়তনও। সেইসঙ্গে মেলার রঙ, প্রতিপাদ্য আর দৃশ্যপটেও এসেছে পরিবর্তন। আর গণআন্দোলনের স্মৃতি স্মরণে থাকছে ‘জুলাই চত্বর’।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শনিবার বিকালে বইমেলা উদ্বোধন করবেন। ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে ভাষার মাস জুড়ে চলবে মেলা।

শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, স্টলগুলোর কাঠামো দাঁড়িয়ে গেলেও শেষ মুহূর্তে রঙ আর বইয়ের র‌্যাক তৈরিতে ব্যস্ত প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীরা। ভেসে আসছিল হাতুড়ি-পেরেকের ঠুকঠুক শব্দ।

মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি থেকে প্রকাশকদের দ্রুত কাজ শেষ করার তাগাদা দিলেও অনেক প্রকাশক এখনও কাজ শেষ করতে পারেননি। বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরাও দাপ্তরিক নানা কাজের পাশাপাশি ব্যস্ত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান সাজানো নিয়ে।

প্রকাশকরা বলছেন, একদিকে বই ছাপানোর ব্যস্ততা, অন্যদিকে মেলার মাঠে স্টল গোছানোর কাজ। সব মিলিয়ে তাদের এখন দম ফেলার ফুরসত নেই। কাঁটাবন, বাংলাবাজারের প্রেস থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মাঠে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্মীরা।

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবারই মেলায় সপ্তাহ-দশদিন আগে প্রকাশকদের স্টল বুঝিয়ে দেওয়া হয়। এবার ২২ তারিখ আমরা স্টল পেয়েছি। মেলার মাঠে ঘুরে দেখেছি অনেকেই কাজ শেষ করে ফেলেছেন। আশা করি প্রথম দিন থেকেই এবার মেলা জমে উঠবে।”




গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছেন। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার।

গণমাধ্যমকে তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত। অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।

এদিকে, সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন, মায়ের সঙ্গে কথা হয়েছে। এখন ভালো আছেন মা। চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাতেও ছিলেন সাবিনা।




ছাত্রলীগ নেতা শোভন আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্রলীগ নেতা সালমান ফারসি শোভনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পাঁচটায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল। শোভন বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করে। তারা ৯৯৯ এর মাধ্যমে পাবনা সদর থানায় ফোন দিয়ে জানায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা আটক করেছে। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেন।

থানায় ছাত্রলীগ নেতা শোভনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে তিনি সরকারি এডওয়ার্ড কলেজে বাইক নিয়ে ঘুরতে যান৷ এ সময় শিবিরের এক নেতা তাকে ডাক দিয়ে কথা বলেন। কথা বলার সময় পেছন থেকে ১৫-২০ জন ছেলে এসে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এরপর পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা।

এ বিষয়ে পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেন বলেন, এডওয়ার্ড কলেজে আমাদের প্রকাশনা উৎসব চলছিল। এ সময় মাঠে আমরা ঝামেলা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই। এরপর পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শিবিরের কেউ জড়িত নয়। আমাদের প্রোগ্রামের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পুলিশকে ফোন দেওয়া হয়। তার ফোন ও বাইক কে নিয়ে গেছে সে বিষয়েও আমরা কিছু বলতে পারব না।




নারী সুরক্ষায় স্মার্ট জুতা আবিষ্কার ১০ম শ্রেণির শিক্ষার্থীর

বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা এবং যৌন নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে, বিশেষ করে ভারতে। একে একে নারীরা পথে, ঘরে, অফিসে, স্কুলে, সর্বত্রই অস্বস্তির শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে শান্তিপুরের এক দশম শ্রেণির ছাত্র ঋত্বিক সাহা এক অভিনব স্মার্ট জুতা আবিষ্কার করেছেন, যা নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষভাবে কার্যকর।

ঋত্বিক সাহা, শান্তিপুরের এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্মার্ট জুতা তৈরি করেছেন। এই জুতায় রয়েছে একাধিক প্রযুক্তি, যার মাধ্যমে নারীরা বিপদে পড়লে দ্রুত সহায়তা পেতে পারেন। ৩ হাজার টাকা খরচে এবং মাত্র ১০ দিনে তৈরি করা এই স্মার্ট জুতা একেবারে সাশ্রয়ী। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক শক এবং সেন্সর ব্যবস্থা, যা নারী আক্রান্ত হলে শক দেয় এবং সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে সহায়তা নিয়ে আসতে সাহায্য করে।

জুতায় থাকা জিপিএস প্রযুক্তি পরিবারের সদস্যদেরকে আক্রান্তের লাইভ লোকেশন পাঠাবে, যাতে দ্রুত পুলিশ অথবা তাদের নিকটাত্মীয়রা সহায়তায় পৌঁছাতে পারেন। ঋত্বিকের এই উদ্ভাবনটি এখন শান্তিপুরে ব্যাপক আলোচিত। তার উদ্ভাবনায় স্কুলের শিক্ষক, সহপাঠী এবং পরিবারের সদস্যরা গর্বিত।

এটি শুধু নারীর সুরক্ষা নয়, প্রযুক্তির ব্যবহারের এক দৃষ্টান্ত। ঋত্বিকের ভবিষ্যৎ পরিকল্পনা আরও নতুন নতুন উদ্ভাবন করার।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফল ব্যবসায়ী অপহৃত এর ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিন ডাকাত গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকার ৭৬ বছরের ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক (শিবু বণিক) অপহরণের মূল পরিকল্পনাকারীসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলারটিও জব্দ করা হয়।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ একটি দল শুক্রবার ঢাকা, গাজীপুর এবং বাউফল জেলার চন্দ্রদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারীসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করে।

আবদুল্লাহ আল নোমান (২২), বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামের বাসিন্দা এবং অপহরণের মূল পরিকল্পনাকারী,

মো. কাওছার হোসেন (২৩), চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দা,

মো. বেল্লাল হোসেন (২৫), মতলেব হাওলাদারের ছেলে।

অপহরণের ঘটনা:
৩ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে, শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে ৯ সদস্যের একটি ডাকাত দল ৫ লক্ষাধিক টাকা লুট করে এবং ব্যবসায়ী শিবু বণিককে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তাঁকে একটি নির্জন জায়গায় আটকে রেখে পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

উদ্ধার এবং গ্রেপ্তার:
অপহরণের দুই দিন পর ৫ জানুয়ারি রাতে বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ কচুয়া গ্রাম থেকে শিবু বণিককে উদ্ধার করে। একই সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের কাছ থেকে ৫টি দেশি অস্ত্র, ৭টি মুঠোফোন, ২ জোড়া জুতা এবং দেড় লাখ টাকা লুটের টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:

ঝালকাঠি সদর উপজেলার মাসুদ শরীফ (২৪),

বাউফলের মিরাজ মৃধা (২০),

মো. জহির (২৭),

বিধান চন্দ্র মিস্ত্রি (২২),

ভোলার চর পাচুকিয়ার এক কিশোর।

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, গ্রেপ্তারকৃতরা অপহরণ ও ডাকাতি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার লোভে পরিকল্পিতভাবে তারা শিবু বণিককে অপহরণ এবং দোকানে ডাকাতি করেছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অপহরণের মূল পরিকল্পনাকারীসহ ৯ সদস্যের ডাকাত দলের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই বাকী আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে ২৪২টি আয়রন ব্রিজ জড়াজীর্ণ, জনদুর্ভোগ চরমে

পটুয়াখালী জেলার আটটি উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ২৪২টি আয়রন ব্রিজ সংস্কারের অভাবে জড়াজীর্ণ হয়ে পড়েছে। এসব ব্রিজ দিয়ে একসময় স্থানীয়রা উপজেলা ও জেলা শহরসহ বিভিন্ন স্থানে সহজে যাতায়াত করতেন। তবে বর্তমানে ব্রিজগুলোর বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত এসব ব্রিজ সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

পুরনো ব্রিজ, নতুন সংকট

পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যে জেলার গ্রামীণ সড়কে যোগাযোগ সহজ করতে এসব আয়রন ব্রিজ নির্মাণ করেছিল। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া, জলযানের ধাক্কায় বেশ কিছু ব্রিজ আংশিক বা সম্পূর্ণরূপে ভেঙে গেছে।

ঝুঁকিপূর্ণ ব্রিজের পরিসংখ্যান

পটুয়াখালী এলজিইডি ২৪২টি ব্রিজকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। উপজেলার ভিত্তিতে ব্রিজগুলোর অবস্থা নিম্নরূপ—

বাউফল: ৬৩টি

মির্জাগঞ্জ: ৫৬টি

পটুয়াখালী সদর: ৪২টি

গলাচিপা: ৩৫টি

দশমিনা, রাঙ্গাবালী, কলাপাড়া: ১০টি করে

এর মধ্যে ৪টি ব্রিজ মেরামতযোগ্য হলেও বাকিগুলো প্রতিস্থাপন বা নতুন করে নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গুরুত্বপূর্ণ ব্রিজগুলোর করুণ দশা

দুমকি উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশের ভাড়ানী খালের আয়রন ব্রিজটি ২০২১ সালে বালুভর্তি ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ে। ফলে দু’পাড়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম জানান, বাজারের কয়েক হাজার মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা এই ব্রিজ ব্যবহার করতেন। এখন তাদের ঝুঁকি নিয়ে খেয়া-নৌকায় পার হতে হচ্ছে। মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ব্রিজটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

অন্যদিকে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষীবাজার সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীর আয়রন ব্রিজটি ২০২০ সালের ২ এপ্রিল প্রবল জোয়ারের চাপে ভেঙে পড়ে। ফলে অন্তত ১৫ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

জনদুর্ভোগ ও প্রশাসনের পদক্ষেপ

গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন জানান, তাঁর এলাকায় পাঁচটি আয়রন ব্রিজ বহুদিন ধরে সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি একাধিকবার এলজিইডি অফিসে চিঠি দিলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পটুয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর জানান, ‘জেলার ২৪২টি জড়াজীর্ণ ব্রিজের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রস্তাবনা পাঠানো হবে। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে দ্রুত সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

জনপ্রত্যাশা

জেলার গুরুত্বপূর্ণ এসব ব্রিজ দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে জনদুর্ভোগ আরও তীব্র হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সি‌রিয়ায় সং‌বিধান বাতিল, সেনাবা‌হিনী ও আসা‌দের দল বিলুপ্ত ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন। একইসঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে।

বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীসহ ছেট-বড় সকল সশস্ত্র গোষ্ঠী। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, সিরিয়ায় বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই মাস পর সাবেক বিরোধীদলীয় কমান্ডার এবং সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাকে দেশটির ক্রান্তিকালীন সময়ের জন্য প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।




সালমানকে বিয়ে করতে আপত্তি নেই আমিশার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা পাটেল সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান খানকে বিয়ে করার বিষয়ে তার মতামত দিয়েছেন। সালমান খান, যিনি এখনও বিয়ে করেননি, দীর্ঘদিন ধরে তার বিয়ের আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখনো অবিবাহিত থাকার মধ্যে অন্য তারকাদের মধ্যে আছেন আমিশা পাটেলও, যিনি ‘কহনা পেয়ার হে’ সিনেমায় হৃত্বিক রোশনের সঙ্গে জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত।

সালমান খানের সঙ্গে ২০০২ সালে ‘ইয়ে হে জালওয়া’ সিনেমায় অভিনয় করেছেন আমিশা। এই সিনেমার পর থেকে তাদের একসঙ্গে অভিনয়ের পর্দার বাইরে সম্পর্কের প্রতি অনুরাগী fans-দেরও আগ্রহ ছিল। সম্প্রতি, আমিশা পাটেলকে সরাসরি প্রশ্ন করা হয়, যদি বাস্তবে তারা একসঙ্গে বিয়ে করেন তবে কেমন হবে।

প্রশ্নের উত্তরে আমিশা বলেন, “অনুরাগীদের আবদার, ‘সালমান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত। আপনাকে দেখতেও সুন্দর। সুন্দর সন্তানের জন্ম দেওয়ার জন্য হলেও আপনাদের বিয়ে করা উচিত।’ আমি এসব শুনে ভাবলাম, বিয়ে করার জন্য এ তো দারুণ কারণ!” তিনি আরও বলেন, “আমি তো বিয়ের জন্য প্রস্তুত, কিন্তু এখনো সেই মনমতো ছেলেটি খুঁজে পাচ্ছি না।”

এছাড়া আমিশা আরও বলেন, “পর্দায় একসঙ্গে জুটি বাঁধার জন্য আমার সঙ্গে হৃত্বিকেরও খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু, হৃত্বিকের বিয়ের পর সবার মন ভেঙে গিয়েছিল, কারণ সবাই চেয়েছিল আমরা একসঙ্গে থাকি।”

বর্তমানে আমিশা পাটেল ‘গাদার ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরে এসেছেন, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তার এবং সানি দেওলের অভিনীত ‘গাদার ২’ সিনেমাটি ৬০০ কোটি রুপি আয় করেছে, যা একটি বড় রেকর্ড।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তম জুমার নামাজ

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। লাখো ধর্মপ্রাণ মুসল্লি সকাল থেকেই ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।

জুমার নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের আহমেদ। দুপুর ১টা ৪৩ মিনিটে খুতবা শুরু হয়, এরপর ১টা ৫১ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৬ মিনিটে শেষ হয়।

মুসল্লিদের ঢল ও নামাজের আয়োজন

জুমার নামাজে শুধু ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরাই নয়, আশপাশের জেলা থেকেও অসংখ্য মানুষ এসে যোগ দেন। ভোর থেকে মুসল্লিরা বাস, ট্রেন, অটোরিকশা এমনকি হেঁটেও ইজতেমা ময়দানে আসেন।

ময়দানের নির্ধারিত খিত্তার পাশাপাশি তুরাগ নদীর পশ্চিমপাড়, পার্শ্ববর্তী কামারপাড়া সড়ক, ফুটপাত এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খোলা জায়গায়ও মুসল্লিরা নামাজ আদায় করেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাঁচটি সেক্টরে ভাগ হয়ে ৭ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও অন্তত ১০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কাজ করছেন।

বিশ্ব ইজতেমার গুরুত্ব ও আয়োজকরা

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের মতে, টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি এতে অংশ নেন। বিশ্বের খ্যাতনামা ইসলামিক স্কলাররা এখানে বয়ান করেন, যেখানে সব বয়সী মুসল্লিরা অংশগ্রহণ করেন। এবারের বিশ্ব ইজতেমা ৫৮তম আয়োজন।

বয়ানের সময়সূচি ও বক্তারা

তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান জানান,

বাদ জুমা: জর্ডানের শেখ উমর খাতিব

বাদ আসর: মাওলানা জুবায়ের আহমেদ

বাদ মাগরিব: ভারতের মাওলানা আহমেদ লাট

 

এবারের বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপ: ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

দ্বিতীয় ধাপ: ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

তৃতীয় ধাপ: ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান-হেলিকপ্টার সংঘর্ষে সবাই নিহত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সবাই নিহত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ জানুয়ারি, শুক্রবার সিএনএন-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যাত্রীবাহী বিমান এবং হেলিকপ্টারের সংঘর্ষে কোনো ব্যক্তি জীবিত নেই। তিনি এটিকে ২০০১ সালের পর সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এই দুর্ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘ডাইভার্সিটি পলিসি’র কারণে ঘটেছে বলে মন্তব্য করেন ট্রাম্প, যা ওবামা এবং বাইডেন প্রশাসনের সমর্থনে ছিল।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য স্থগিত করা হলেও, এখনও অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছে। বিমানটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়, এবং ইতিমধ্যে সেখান থেকে কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি উইচিটা, কানসাস থেকে উড়াল দিয়েছিল এবং এতে মোট ৬৪ জন যাত্রী ছিলেন। হেলিকপ্টারটিতে ছিলেন ৩ জন সৈন্য।

এ দুর্ঘটনার তদন্ত করছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তারা ইতিমধ্যে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করার পরিকল্পনা করছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোলার ইউনিয়নের প্রধান জানিয়েছেন যে, আমেরিকান এয়ারলাইনস ফ্লাইট-৫৩৪২ এবং সামরিক হেলিকপ্টারের পাইলট উভয়ই দক্ষ ছিলেন বলে আশা করা হয়েছিল। তবে কেন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তার কারণ অনুসন্ধান করা জরুরি।

এই দুর্ঘটনা প্রসঙ্গে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পটোম্যাক নদীর ওপরে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ ঘটছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম